Connect with us

Uncategorized

রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের ১৮ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্য সরকার ২০১৮ সালের আগে পর্যন্ত সারা রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে। পরিবারগুলির আবেদনের ভিত্তিতে এখন পর্যন্ত ১৮ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় মৃত ব্যক্তিদের পরিবারগুলির পক্ষ থেকে সরকারি চাকরি দেওয়ার জন্য ৩৯টি আবেদনপত্র জমা পড়েছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা জানান।

রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারি সাহায্য করার জন্য স্ক্রুটিনি কমিটি ফর স্ক্রুটিনি অব অ্যাপ্লিকেশনস রিসিভড ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু মেম্বারস অব ফ্যামিলি অব পার্সনস কিন্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স শীর্ষক স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই স্কুটিনি কমিটির চেয়ারম্যান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ১৯ জুন এই স্কুটিনি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

ইতিমধ্যে আরও ৮টি পরিবারের পক্ষ থেকে সরকারি চাকরি পাওয়ার আবেদনপত্র জমা পড়েছে। স্ক্রুটিনি কমিটি পরবর্তী সময়ে রাজ্য সরকারের কাছে সভার প্রতিবেদন পেশ করবে। তিনি বলেন, ১৯৮৩ সাল থেকে ২০১৮ সালের আগে পর্যন্ত অনেক মানুষ রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসায় প্রাণ দিয়েছেন। ঐসব পরিবারগুলিকে সাহায্য করার জন্য সুষ্ঠু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।