রাজ্যে অবৈধ বাংলাদেশী নাগরিক দের বিতাড়িত করার দাবীতে সরব হলো তিপ্রামথা দলের যুব সংগঠন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- অবৈধ ভাবে ভারতে তথা ত্রিপুরা রাজ্যে বহিঃর্দেশের নাগরিক দের বিতাড়িত করার দাবীতে তিপ্রামথা দলের যুব সংগঠন ওয়াই টি এফ কর্তৃক রাজ্যের মূখ্য মন্ত্রীর উদ্যেশ্যে ব্লক প্রশাসনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

শনিবার ১১ মহারানী এডিসি কন্সটিটিউশন এর অন্তর্ভুক্ত ওয়াই টি এফ এর পক্ষ থেকে মুঙ্গিয়াকামি ব্লকের বি ডি ও দিপ্তনু দেববর্মার নিকট এই ডেপুটেশন প্রদান করাহয় । উক্ত ডেপুটেশন এর পূর্বে সংগঠনের উদ্যোগে মাঙ্গিয়কামি বাজারে এক পথ সভার আয়োজন করা হয়। পথ সভা শেষে ব্লক প্রশাসনের নিকট ডেপুটেশন প্রদান করাহয়। এই পথ সভা এবং ডেপুটেশনে উপস্থিত ছিলেন এডি সির ই এম কমল কলই , ১১ মহারানি এডিসির ওয়াই টি এফ ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।

ডেপুটেশন শেষে ই এম কমল কলই বলেন গত এক মাস পূর্বে দেশের সরাষ্ট্র দপ্তর কর্তৃক যে নোটিফিকেশনে বলা হয়েছিল যে দেশের বিভিন্ন রাজ্যে অবৈধ ভাবে ভিন দেশের নাগরিক দের বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার কথা। সেই অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে পদক্ষেপ গ্রহন করলেও ত্রিপুরা রাজ্যে তেমন কোন কিছু করতে দেখা যাচ্ছেনা। তাই অতিসত্তর বিদেশি বিতাড়িত করার দ্রুত পদক্ষেপ গ্রহন করার দাবী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ড : মানিক সাহার উদ্যেশ্যে মুঙ্গিয়াকামি ব্লক প্রশাসনের নিকট এই ডেপুটেশন প্রদান করা হয় বল তিনি জানান।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...