যোগা মানুষের মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখে: বনমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যোগার উৎপত্তি আমাদের দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক প্রচেষ্টায় যোগা বর্তমানে সারা বিশ্বে পৌঁছে গেছে। আজ উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।

উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে বন মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ ব্যায়ামের মাধ্যমে সারা বিশ্বকে পথ দেখিয়েছেন।

তিনি ২০১৪ সালে ইউনাইটেড নেশনে ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার প্রস্তাব রাখেন। ১৭৭টি দেশ প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে সমর্থন করেন। তিনি বলেন, যোগা মানুষের মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখে। শরীরকে সুস্থ রাখতেও যোগা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, যোগার শিকড় ভারতবর্ষে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে এই শিকড় পুরো পৃথিবীতে ছড়িয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, রাজ্য সরকারের সচিব টি কে দেবনাথ, সমাজসেবী কাজল কুমার দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ প্রমুখ। ধর্মনগর মহকুমাস্থিত যুবরাজনগর, কলাছড়া ও কদমতলা ব্লকেও আজ ব্লকভিত্তিক যোগা দিবস উদযাপন করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...