আবারও সেই বিশালগড়! স্কুল থেকে চুরি ৪০টি ট্যাব 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আন্তর্জাতিক যোগা দিবসে পিএম শ্রী বাইদ‌্যারদিঘী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরে হানা, ৪০টি ল্যাপটপ সহ ৮ লক্ষ টাকার অধিক সামগ্রী চুরি করে নিয়ে গেলো চোরের দল,আতঙ্কে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে।স্কুলের প্রধান শিক্ষিকা অন্তরা চাকমা শনিবার সকালে সংবাদ মাধ্যমে বিষয় নিয়ে বিস্তারিত জানান।জানাযায় বাড়ি ঘর ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল।

উল্লেখিত স্কুলে কলাপ্সের গেইট ও প্রত্যেকটি শ্রেণি কক্ষ সহ লাইব্রেরি ও শিক্ষক শিক্ষিকাদের বসার ঘরের আলমারি ভেঙে চুরের দল হানা দেয়।শনিবার সকালে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসে দেখেন কলাপ্সের গেইট সহ প্রত্যেক শ্রেণিকক্ষে তালা ভাঙ্গা।

ঘটনা দেখতে পেয়ে খবর দেয় স্কুলের এস এম সি কমিটির চেয়ারম্যান সহ কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান এবং বিশালগড় থানায়।পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উক্ত তদন্ত শুরু করেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আতঙ্কিত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এ সমস্ত চুড়ি ঘটনায় বর্তমানে নেশায় আসক্ত এলাকার যুবকরাই জড়িত রয়েছে এমনটি তা ধারণা করছেন স্থানীয়রা।

নেশার টাকার জোগাড় করতেই নাকি নেশা কারবারিরা এই সমস্ত চুরি ঘটনা সংঘটিত করছেন। বিদ্যালয়ে হানা দিয়ে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় শিক্ষা দপ্তর থেকে দেওয়া প্যাকেট করা ৪০টি ল্যাপটপ নিয়ে যাওয়াই অন্ধকারে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...