যোগাকে কোনো ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না, প্রধানমন্ত্রী প্রচেষ্টায় সৌদি আরবেও যোগা দিবস পালিত হচ্ছে: বিপ্লব 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যোগাকে কোনো ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় গোটা দেশের সাথে সৌদি আরব এবং মঙ্গোলিয়াতেও যোগা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার নীরমহলে ১১ তম আন্তর্জাতিক যোগ দিবসে উদযাপিত অনুষ্ঠানে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি আরো বলেন, মিজোরামে খ্রিস্টান ধর্মাম্বলীর লোক বসবাস করেন। তারপরও মিজোরামে সরকারি ও বেসরকারিভাবে যোগা দিবস পালন করা হয়।যোগা সকলের জীবনের অঙ্গ হওয়া উচিত। দেশের প্রত্যেকটি রাজ্যেও যোগা কে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্যই যোগা স্থান পেয়েছে গোটা বিশ্বের মানচিত্রে। তিনি আরো বলেন, প্রত্যেকে মন ও স্বাস্থ্য সুস্থ রাখতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্য অথিতি বৃন্দরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...