Home Blog Page 508

ম্যালেরিয়া প্রতিরোধে মশা নিধনে শহরের ড্রেনে ছাড়া হল গাম্বুসিয়া মাছ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ম্যালেরিয়া প্রতিরোধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে মশা নিধনে শহরের ড্রেনে ছাড়া হল গাম্বুসিয়া মাছ। শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়রের উপস্থিতিতে অবলা চৌমুহনীতে মাছ ছাড়া হয় জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে।মশাবাহিত রোগ ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এসময়ে দেখা যায়। তাই আগরতলা পুর নিগম এলাকায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গাম্বুসিয়া মাছকে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশন থেকে।

মশার লার্ভা নিধনে বিভিন্ন নর্দমা য় মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা শহরের নর্দমা গুলি হল মশার আঁতুড় ঘর। নালার বদ্ধ জলাশয়ে মশা বংশ বিস্তার করে থাকে৷বিভিন্ন ধাপ অতিক্রম করে মশার ডিম হতে মশা জন্ম নেয়৷ এরই একটি ধাপ হল লার্ভা৷ গাম্বুসিয়া মাছের অতি প্রিয় খাবার হল এই লার্ভা৷লার্ভা নিধন করা হল নাকি গাম্বুসিয়ার কাজ৷ এজন্যই মশার লার্ভা নিধন করতে আগরতলা শহরের বিভিন্ন ড্রেনে গাম্বুসিয়া মাছ ছাড়ার পদক্ষেপ জাতীয় স্বাস্থ্য মিশনের।

সপ্তাহব্যাপী শহরের বিভিন্ন ড্রেনে এগুলি ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস। তিনি জানান, নর্দমা কিংবা জমা জলে ম্যালেরিয়া লার্ভার জন্ম হতে পারে। প্রতিবছর নর্দমায় গাম্বুসিয়া মাছ ছাড়া হয়।ম্যালেরিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে এটা একটা পদক্ষেপ।প্রসঙ্গক্রমে বিনয় ভূষণ দাস জানান, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সম্প্রতি ধলাই ও উত্তর জেলা পরিদর্শন করেছেন।

স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার ভিডিও কনফারেন্সে সমস্ত জেলাশাসক,বিডিও-দের সঙ্গে বৈঠক করেন। মানুষ যাতে সুরক্ষিত থাকেন এবং ম্যালেরিয়া প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন স্বাস্থ্য সচিব।

 

 

ত্রিপুরায় মেডিক্যাল হাব তৈরির চিন্তা ভাবনা আছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের জেলা হাসপাতালগুলিকে শক্তিশালী করা হচ্ছে যাতে আগরতলা জিবি হাসপাতালে রেফার কম হয়। রাজ্যের চারটি জায়গায় ট্টমা সেন্টার খোলা হয়েছে। আরেকটা ধর্মনগরে শুরু হওয়ার পথে। ধলাই জেলা হাসপাতালে কার্ডিয়াক সেন্টার খোলা হয়েছে। শুক্রবার আগরতলায় বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের বর্ষপূর্তিতে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

প্রতিবছর এই ডায়াগনস্টিক সেন্টার বর্ষপূর্তিতে রক্তদান শিবির করে। এবছর সংস্থার ২৬ তম বর্ষপূর্তি। শুক্রবার প্রতিষ্ঠানেই হয় শিবিরটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা ও রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শুভকরানন্দজী মহারাজ। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,আগরতলা শহরে কোন জেলা হাসপাতাল না থাকায় জিবি হাসপাতালের উপরে অনেক চাপ পড়ে।

জিবির শয্যার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন এমন আরেকটা হাসপাতাল গড়ে তোলা যায় কিনা, তাহলে জিবি হাসপাতালের উপরে চাপ অনেকটা কমবে। রাজ্যের জেলা হাসপাতাল গুলিকে শক্তিশালী করা হচ্ছে যাতে আগরতলা জিবি হাসপাতালে রেফার কম হয়। রাজ্যের চারটি জায়গায় ট্টমা সেন্টার খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় মেডিক্যাল হাব তৈরির চিন্তা ভাবনা আছে।ডেন্টাল, নার্সিং কলেজ চালু করা হয়েছে।

 

 

TCA পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় শীর্ষ স্থানে হার্ভে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবার ৩ টি ম্যাচ হয় ৩ টি মাঠে। তিন টি ম্যাচের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখলের লড়াই ছিলো নরসিংগড়স্থিত টি আই টি মাঠে হার্ভে ও কসমোপলিটন ক্লাবের ম্যাচটি।

এই ম্যাচেই কসমোপলিটনকে ৭৯ রানে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে চলে আসে হার্ভে। এদিনের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে হার্ভে ৪৯ ওভার ৪ বলে দলের সবকটি উইকেট হারিয়ে অতিরিক্ত ১৭ রানের সুবাদে ২৩৪ রান সংগ্রহ করে।

হার্ভের দেওয়া ২৩৫ রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে কসমোপলিটন ৪৩ ওভার ৩ বলে দলের সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয়। দিনের অন্য ম্যাচে এমবিবি স্টেডিয়ামে ওপিসি খেলতে নামে মৌচাকের বিরুদ্ধে। ম্যাচে ওপিসি ক্লাব ৪৮ রানে মৌচাক ক্লাবকে পরাজিত করে।

৫ ম্যাচে ২ টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওপিসি। দিনের অন্য ম্যাচে নরসিংগড় স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয় পোলস্টার ক্লাব ও ইউ বি এস টি। ম্যাচে পোলস্টার ক্লাব ১৬০ রানের বড়ো ব্যবধানে পরাজিত করে ইউ বি এস টি কে। এদিনের ম্যাচটি জয়ের ফলে ৫ ম্যাচে ৪ টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পোলস্টার ক্লাব।

 

 

ত্রিপুরায় শান্তি-সম্প্রীতি আছে বলেই বহু বিনিয়োগকারী আসছে, টাটা গ্রুপও আসছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার আইন-শৃঙ্খলা অনেক ভালো। ত্রিপুরায় শান্তি-সম্প্রীতি আছে বলেই বহু বিনিয়োগকারী আসছে। ত্রিপুরায় টাটা গ্রুপও আসছে। সবদিক দিক দিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জল। কিছুদিনের মধ্যে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ শুরু হয়ে যাবে। শুক্রবার রাজধানীর রামনগরে এক মসজিদে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

রামনগরের ৪ নম্বরের শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে এদিন হয় প্রথম বারের মতো রক্তদান শিবির। শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে হবে শিবিরটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মসজিদের ইমাম মহম্মদ আব্দুর রহিম,আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব, স্থানীয় রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক সহ রামনগর এলাকার পুর নিগমের কর্পোরেটররা সহ বিশিষ্টজনেরা।

অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সব দানের মধ্যে রক্তদান হল মহৎ দান। তিনি বলেন,ত্রিপুরার আইন-শৃঙ্খলা অনেক ভালো। ত্রিপুরায় শান্তি-সম্প্রীতি আছে বলেই বহু বিনিয়োগকারী আসছে। ত্রিপুরায় টাটা গ্রুপ আসছে। সবদিক দিক দিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জল।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্বেচ্ছায় রক্ত দানের মাধ্যমে যাতে ১০০ শতাংশ রক্ত সংগ্রহ করা হয় সেই চেষ্টা চলছে। তিনি বলেন,ক্লাবগুলি যাতে ক্যালেন্ডার করে নিয়মিত রক্তদান শিবির করে এবং কার কি রক্তের গ্রুপ সেগুলি যদি ক্লাবে রাখা হয় তাহলে খুব ভালো।সেটা করা যায় কিনা তা ভাবনা চিন্তা করার কথা বললেন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

 

 

সিপিআইএম ত্রিপুরাকে বদনাম করার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে,কমরেডদের কাজের অভাব : সুব্রত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে কাজ-খাদ্যের অভাব। এসব অভিযোগ এনে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসবের নিন্দা ও ধিক্কার জানিয়ে এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল শাসক দল ভারতীয় জনতা পার্টি।

বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান, ১৮ মে রাজ্যের সব মণ্ডলে হবে প্রতিবাদ বিক্ষোভ মিছিল। পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে যেসব মন্ত্রী- নেতৃত্ব রয়েছেন তারা ছাড়া রাজ্যে যেসব মন্ত্রী- বিধায়ক-প্রদেশ নেতৃত্ব রয়েছেন তারা এতে অংশ নেবেন। তিনি জানান রাজ্যের প্রতিটি মণ্ডলে হবে ধিক্কার মিছিল।

প্রদেশ বিজেপি মুখপাত্র অভিযোগ করেন মানুষকে বিভ্রান্ত করার জন্য সিপিআইএম বিভিন্ন জায়গায় কিছু অপপ্রচার নিয়ে ত্রিপুরাকে বদনাম করার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি বলেন বর্তমান সরকার যে সদর্থক ভূমিকা নিয়ে কাজ করে চলেছেন একে নেতিবাচক দৃষ্টিভঙ্গী থেকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যাচার করছে সিপিআইএম। এখনও পর্যন্ত সিপিএম দেখাতে পারেনি কোথায় কাজ-খাদ্যের অভাব আছে।

তিনি দাবি করেন এটা সিপিআইএম এর চিরাচরিত স্ক্রিপ্ট।এর বাইরে বেরিয়ে আসতে পারছে না সিপিএম। সুব্রত বাবু দাবি করেন, সিপিআইএম-র কমরেডদের কাজের অভাব। কারণ মানুষ এদের গণবর্জন করেছেন। মুখপাত্র মানুষের কাছে আহ্বান রাখেন সিপিএম এর বিভ্রান্তিতে পা না দেওয়ার। সিপিএম এর ভিত্তি মিথ্যের উপর নির্মিত।

 

 

তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেকোনো পরিস্থিতিতে দল পাশে থাকবে কর্মীদের : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তৃণমূলের অপশাসনের প্রতিবাদ করতে গিয়ে বিজেপি দল করার অপরাধে বাঁকুড়ার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে মিথ্যা মামলায় জড়ানো দুর্দিনের লড়াকু কর্মী ও বিজেপি’র লিগ্যাল সেলের আইনজীবীদের সাথে নিয়ে এক সভায় পৌরহিত্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি দলীয় কর্মীদের যেকোনো পরিস্থিতিতে দল তাঁদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন রঘুনাথ কেন্দ্রের বিধায়ক বিবেকানন্দ বাউড়ি সহ রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি’র লিগ্যাল সেলের স্থানীয় আইনজীবীরা। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করে তিনি বলেন, সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে। তৃণমূলীদের অত্যাচার ও সন্ত্রাসের সামনে মাথা নত না করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা হিসেবে আপনাদের সকলের সব থেকে বড় কাজ প্রতিবাদ, প্রতিরোধ করা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

বাংলার মাটি সভ্যতা সংস্কৃতির মাটি। বাংলার মানুষ ভয় পায় না, লড়াই করে এগোতে পারে। তৃণমূল বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য চমকাতে চাইছে। আমরা ত্রিপুরায় সিপিএমের সন্ত্রাসের রাজত্ব আর বন্দুকের সামনে লড়াই করে এসেছি। বামেদের শাসনকে উৎখাত করে ২০১৮ সালে আমরা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী সরকার গড়েছি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের কাজ ভাল করলেই ফল মিলবে।

তৃণমূলীরা ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে অনেককেই তাদের দলে টানতে চাইবে। কিন্তু ওদের সঙ্গে কেউ থাকতে পারবে না। তাই যাঁরা গিয়েছেন তাঁদের ফিরে আসার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।২৫ শে মে কড়া নিরাপত্তায় ভোট হবে, তাই ভয়ের কিছু নেই বলে দলের কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 

 

 

মায়ের আপত্তি সত্ত্বেও পার্কের জলাশয়ে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মৃত্যু এক কিশোরের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পার্কের জলাশয়ে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। মৃতের নাম বিশ্বজিত দাস। বয়স আনুমানিক ১৫ বছর। ঘটনায় আনন্দনগর এলাকায় শোকের ছায়া। শহরতলী আনন্দনগর এলাকার বাসিন্দা অনুকূল দাসের ছেলে বিশ্বজিত। আনন্দনগর দ্বাদশ শ্রেণী স্কুলের দশম শ্রেণীর ছাত্র সে। বৃহস্পতিবার গৃহশিক্ষকের বাড়ি থেকে এসে বন্ধুদের সঙ্গে মহেশখলা বোতল পার্কের জলাশয়ে যায় স্নান করতে।

মার আপত্তি সত্ত্বেও সে সেখানে যায়। জানা গেছে বিশ্বজিত সাঁতার যানে না। দুই-তিন ঘণ্টা পর বাড়ির লোকজন জানতে পারে পার্কের জলাশয়ে ডুবে গেছে বিশ্বজিত। ঘটনাস্থলে ছুটে যায় বাড়ির লোকজন। স্থানীয় লোকজন ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা। তারা বিশ্বজিতকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত কিশোরের বাড়ির লোকজনের অভিযোগ হয়তো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে জলে।

 

 

রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যরা। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা: অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা।

সাংবাদিক সম্মেলনে তারা তথ্য তুলে ধরে জানান, ২০১৪ সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে যেসব শিশুদের জন্মগত শারীরিক অসঙ্গতি রোগ, শারীরিক আভ্যন্তরিণ অপরিপূর্ণতা, বিকাশগত ত্রুটি এবং শারীরিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য অসুস্থতায় রোগে আক্রান্ত থাকে সেই সমস্ত শিশুদের বিনামূল্য চিকিৎসা দেওয়া হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে মোট ৪৮ টি ডেডিকেটেড মোবাইল হেলথ্ টিম সারা রাজ্যে কাজ করছে।

এই ডেডিকেটেড মোবাইল হেলথ্ টিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্য থেকে ৬ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের স্ক্রিনিং করছে এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের স্ক্রিনিং করছে। শুধু তাই নয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরায় জন্মগত হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা নিয়েছে।

রাজ্য ও রাজ্যের বাইরের নির্দিষ্ট হাসপাতাল গুলিতে পরিষেবা দেওয়া হয়। তারা জানান ২০২৩-২৪ অর্থবছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৪ লক্ষ ৫ হাজার ৫২১ জন শিশুদের সনাক্ত করা হয়েছে, জন্মগত ত্রুটি, বিভিন্ন শারীরিক ঘাটতি, বিকাশজনিত ত্রুটি এবং শৈশবজনিত রোগ সানাক্তকরনে ৪ লক্ষ ৬ হাজার ১৬১ জন স্কুল পড়ুয়াদের পরীক্ষা করা হয়।

২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে এবং বর্হিরাজ্যের একাধিক হাসপাতালে মোট ১১ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়। সেইসঙ্গে ১৪১ টি ঠোঁট কাটা এবং তালু কাটা রোগের অস্ত্রোপচার করা হয়েছে, ১০৫ টি ক্লাব ফুট-এ আক্রান্ত রোগীর পা ঠিক করা হয়েছে, ৭৩ টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য তারা তুলে ধরেন।

নিখোঁজ কিশোরের ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিখোঁজ কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ১২ মে আচমকা নিজ বাড়ি থেকে বের হয়ে যায় ছৈলেংটা ফিশারীপাড়ার বাসিন্দা মঙ্গলধন চাকমা। ৪ দিন ধরে তাঁর খোঁজ নেই। বাড়ির লোকজন মনে করেছেন কোথাও বন্ধুদের বাড়িতে হয়তো গেছে।

কারণ এর আগেও সে দুইদিন এভাবে বের হয়ে ফের ফিরে এসেছে। কিন্তু ৪ দিন ধরে বাড়িতে আসেনি এবার। অবশেষে বৃহস্পতিবার সকালে তাঁর ভাই স্থানীয় জুনিয়র বেসিক স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। সঙ্গে সঙ্গে সামনে স্কুলের পেছনে জঙ্গলে গিয়ে মঙ্গলধন চাকমার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

ঘটনা জানাজানি হতেই সেখানে ছুটে যান স্থানীয় লোকজন। কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় হাসপাতালে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে কিশোরের এই ঘটনা তা কেউ বুঝে উঠতে পারছেন না।

 

 

প্রথমবারের মতো রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে হতে যাচ্ছে মেগা রক্তদান শিবির, 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথমবারের মতো রাজধানীর রামনগরের ৪ নম্বরের শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে হতে যাচ্ছে মেগা রক্তদান শিবির। শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে হবে শিবিরটি। বৃহস্পতিবার সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, রামনগর বহু বছর ধরে যে সম্প্রীতি রয়েছে একে আরও সুদৃঢ় করা হবে রক্তদান শিবিরের মাধ্যমে।

তিনি জানান প্রথমবারের মতো প্রায় ১৫০ জন মুসলিম সংখ্যালঘু অংশের নারী-পুরুষ রক্তদান করবেন এই শিবিরে। শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া থাকবেন পুর নিগমের মেয়র, মসজিদের ইমাম, রামনগর বিধানসভা এলাকার সব পুর নিগমের কর্পোরেটর সহ বিশিষ্টজনেরা। মেয়র সকলের কাছে আহ্বান জানান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যাতে রক্তদান শিবিরে অংশ নেন।