Home Blog Page 507

সকলের সহযোগিতায় আগামী দিনে সুন্দরভাবে পরিচালনা করা যাবে অবলম্বন বৃদ্ধাশ্রম : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বচ্ছ ও সততার সঙ্গে বড়জলার অবলম্বন বৃদ্ধাশ্রম পরিচালনা করা হচ্ছে। এই বৃদ্ধাশ্রমের পরিচালক কমিটি সুন্দরভাবে আবাসিক মায়েদের সেবা করে আসছেন। শনিবার আগরতলা বড়জলা অবলম্বন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা দিবসে একথা বললেন পুর নিগমের মেয়র তথা বৃদ্ধাশ্রমের সভাপতি দীপক মজুমদার।

তিনি আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় আগামী দিনে সুন্দরভাবে পরিচালনা করা যাবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্পাদক সহ অন্যরা। ১৯৮৯ সালের ১৮ মে। রাজধানীর কিছু বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে এটি গড়ে উঠে।

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াত স্ত্রী মিলন প্রভা মজুমদারেরও অবদান রয়েছে এই আশ্রম প্রতিষ্ঠার ক্ষেত্রে। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩৫ টি বছর। শনিবার অবলম্বনের ৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সব সময় সরকারি সাহায্য না মিললেও আশ্রমের আবাসিকদের কোন সমস্যা হয়নি পরিচালন কমিটির ঐকান্তিক প্রচেষ্টায়।

 

আগরতলা রেলস্টেশনে আটক ৪ বাংলাদেশী সহ ১ ভারতীয় দালাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কাজের সন্ধানে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে চেন্নাই যাওয়ার পথে আগরতলা রেলস্টেশনে আটক ৪ বাংলাদেশী সহ ১ ভারতীয় দালাল। শনিবার আগরতলা সরকারি রেল পুলিশ ৫ জনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে। আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন জায়গায় যাচ্ছে কতিপয় বাংলাদেশী নাগরিক।

অনেকে কাজের সন্ধানে ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে। তবে অনেক সময় রেল পুলিশের হাতে তারা ধরা পড়ে যায়। শুক্রবার রাতে ফের আগরতলা সরকারি রেল পুলিশ সাফল্য পায়। দূর পাল্লার ট্রেন আগরতলা রেলস্টেশন থেকে ছাড়া কিংবা আসার পরে তল্লাশি চালায় জিআরপি ও আরপিএফ।

রুটিন মাফিক শুক্রবার রাতে সেকেন্দ্রাবাদ-র উদ্দেশ্যে যাওয়া ট্রেন ছাড়ার আগে তল্লাশি চালাচ্ছিলেন রেল পুলিশ। তখন ৫ জনকে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারেন চারজন বাংলাদেশী। তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জানতে পারেন অবৈধ ভাবে ত্রিপুরায় প্রবেশ করেছে। একথা জানান আগরতলা সরকারি রেল থানার পুলিশ তাপস দাস।

 

 

১০ দফা দাবিতে মানুষের সমস্যা নিরসনের দাবিনিয়ে পশ্চিম জেলা শাসকের নিকট ডেপুটেশন সিপিআইএম-র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজীবনের ১০ দফা দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে পশ্চিম জেলায়ও জেলা শাসকের কাছে ডেপুটেশন সিপিআইএম-র। শনিবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির তরফে ৫ জনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন জেলা শাসকের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, সিপিএম নেতৃত্ব শুভাশিস গাঙ্গুলি, প্রণব দেববর্মা, সুভাষ দে, নারায়ণ দেব।

তারা জেলা শাসকের হাতে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলের নেতৃত্বের অভিযোগ চার-পাঁচ মাস ধরে জেলার বিভিন্ন জায়গায় রেগার কাজ মিলছে না জব কার্ড হোল্ডারদের। ফলে চরম দারিদ্র্যতা বিরাজ করছে। মিলছে শহর এলাকায় গরীব মানুষের টুয়েপের কাজ। সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদকের অভিযোগ পানীয় জলের সংকট জেলার বিভিন্ন জায়গায়। বিশুদ্ধ পানীয় জল তো দূর অস্ত। বিদ্যুৎ সমস্যায় নাজেহাল মানুষ। ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ।

কাজ নেই বেকারদের। গরীব মানুষের মিলছে না বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজও। তাঁর অভিযোগ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখনও মিলেনি আর্থিক সাহায্য। বিভিন্ন জায়গায় ভেঙে আছে রাস্তাঘাট। নেই সংস্কার। রাজ্যে গরমে তাপমাত্রা পারদ চড়লেও সরকারের পারদ হিমাঙ্কের নিচে বলে অভিযোগ। এই অবস্থায় মানুষের সমস্যা নিরসনের দাবি জানান তারা জেলা শাসকের কাছে।

 

 

কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে যান দুর্ঘটনার বলি ফের এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি থেকে কাজে যাওয়ার পথে যান দুর্ঘটনার বলি ফের এক যুবক। মৃতের নাম সম্রাট ওরাং। হাঁপানিয়া টি এম সিতে ছুটে যান বিধায়িকা অন্তরা সরকার দেব। পথ দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। কমলাসাগর বিধানসভার অধীন হরিশনগর চা বাগান এলাকার বাসিন্দা রঞ্জিত ওরাং-র ছেলে সম্রাট ওরাং।

এদিন নিজের মোটর বাইক নিয়ে কাজের উদ্দেশ্যে আগরতলার দিকে যাচ্ছিল সম্রাট। সূর্যমনিনগর এলাকায় আসতেই ঘটে বিপত্তি। অভিযোগ উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অন্য গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় সম্রাটের বাইকে ধাক্কা দেয়। এতে পরে গিয়ে সম্রাটের মাথা চলে যায় বাসের পেছনের চাকার নিচে। মোটর বাইক পড়ে থাকে রাস্তার মাঝে।

সম্রাট ওরাং এর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বাধারঘাট থেকে দমকল কর্মী ও আমতলী থানার পুলিশ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে সম্রাট ওরাং এর পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। তিনি ঘটনার দুঃখ প্রকাশ করে পরিবার পরিজনদের সমবেদনা জানান। এদিকে পুলিশ মৃতের বাইক ও ঘাতক বাসটি আটক করেছেন। চালক পলাতক। সম্রাট ওরাং এর পরিবারের পক্ষ থেকে ঘাতক বাস চালকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

কুকুরকে বাঁচাতে অটো উল্টে চালকের মৃত্যু 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অ্যাম্বুলেন্সের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা। পরে জিবি’তে এসেই মৃত্যু অটো চালকের। অভিযোগ দেরিতে জিবিতে নিয়ে আসায় মৃত্যু হয়েছে অটোরিক্সা চালকের। ঘটনাটি ঘটে শনিবার সকালে।মৃত অটোরিক্সা চালকের নাম জীবন চন্দ্র শীল। তার বয়স আনুমানিক ৩৬ বছর। ঘটনা বিশালগড় মহকুমার গোলাঘাটি এলাকায়।

এদিন সকালে জীবন চন্দ্র শীল সিপাহীজলা নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে গোলাঘাটি যাচ্ছিলেন। সেখানে স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বিশালগড়ের দিকে আসার কথা। কিন্তু পথেই ঘটে বিপত্তি। গোলাঘাটি মডার্ন ক্লাবের কাছে আসতেই একটি কুকুর অটোর সামনে চলে আসে। সেই কুকুরকে বাঁচাতে ব্রেক কষেন জীবন। তাতে অটো উল্টে যায়। তিনি নিচে পড়ে যান। আহত অটোচালককে অন্যরা প্রথমে দয়ারাম পাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সেখান থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু সময়মতো মিলেনি অ্যাম্বুলেন্স। অভিযোগ টাকারজলা থেকে অ্যাম্বুলেন্স আসতে দেড় ঘণ্টা সময় ব্যয় করে। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে আনা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের ভেতরে ঢোকার মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন জীবন।লোকজন জানান, সময়মতো জিবিতে আনতে পারলে বাঁচানো যেত অটো চালক জীবনকে।

 

 

বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলের আরও প্রচার- প্রসার প্রয়োজন : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলের আরও প্রচার- প্রসার প্রয়োজন। ভালো শিক্ষকরা বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলে পাঠ দান করেন। বন্দে ত্রিপুরা যাতে পড়ুয়ারা নিয়মিত দেখেন। এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে যাতে একটা আগ্রহ তৈরি হয়। শুক্রবার একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এসসিআরটি অফিস পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিন এন সি শর্মা সহ অন্য আধিকারিকরা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন বন্দে ত্রিপুরা শিক্ষামূলক টিভি চ্যানেলটি। কথা বলেন সেখানকার কর্মচারীদের সঙ্গে। বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বন্দে ত্রিপুরা চ্যানেলের স্টুডিও আরও আপডেট করতে হবে।

পেন ড্রাইভ কিংবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লাসের ভিডিও ছাত্র-ছাত্রীদের কাছে দেওয়া যাবে কিনা সেই বিষয়টি দেখার। তিনি বলেন, বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলের আরও প্রচার- প্রসার প্রয়োজন। ভালো শিক্ষকরা বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলে পাঠ দান করেন। তিনি আহ্বান জানান বন্দে ত্রিপুরা যাতে পড়ুয়ারা নিয়মিত দেখেন। তাদের মধ্যে যাতে একটা আগ্রহ তৈরি হয়।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক দ্বাদশের ছাত্রের আত্মহত্যার ঘটনায় শোক সভা করে AIDSO 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিবিএসই পরিচালিত রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুল গুলির হতাশাজনক ফলাফল হয়েছে। এতে উদ্বিগ্ন অভিভাবক সহ শিক্ষানুরাগী মহল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে খোয়াইয়ে এক দ্বাদশের ছাত্র আত্মহত্যা করেছে। এই ঘটনায় শোক জানিয়ে শুক্রবার আগরতলা বটতলায় সভা করে এ আই ডি এস ও।

উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ অন্যরা। তাদের অভিযোগ বেশীরভাগ ছাত্রছাত্রী সরকারের হঠকারী সিদ্ধান্তের কারনে ফলাফল ভাল করতে পারেনি। এদিন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, বিজ্ঞান বিভাগের ছাত্র সুজয় মুন্ডার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দেওয়ার।

বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সিবিএসই ধাঁচে পঠন-পাঠনের উপযোগী পদক্ষেপ গ্রহণ, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়ন, মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদানের ব্যবস্থা করার দাবি জানায় সংগঠন। পাশাপাশি দাবি জানানো হয় সরকারকে অবিলম্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ এবং আগামীদিনে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কোন ছাত্রছাত্রীর জীবন যেন বিপন্ন না হয় তার গ্যারান্টি সরকারকে দেওয়ার।

 

বিদ্যাজ্যোতি স্কুলের হতাশাজনক ফলাফল নিয়ে খুব দ্রুত বৈঠক আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন। খুব শীঘ্রই চালু হবে সাব্রুমের মৈত্রী সেতু।পাশাপাশি আগরতলা-নিশ্চিন্তপুর রেলপথের ট্রায়াল রান হয়েছে।

এটিও খুব শীঘ্রই চালু হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই আশাব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সিএএ নিয়ে অপর প্রশ্নোত্তর মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের তরফে যে নির্দেশ আসবে তা বাস্তবায়ন করা হবে।

বিদ্যাজ্যোতি স্কুলের হতাশাজনক ফলাফল নিয়ে তিনি বলেন, খুব দ্রুত বৈঠক ডাকবেন। দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে এবং কি কারণে এই ফল হয়েছে তা চিহ্নিত করা হবে।

 

 

আকাশছোঁয়া বিমান ভাড়ার বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দিল বাম ছাত্র- যুব সংগঠন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আকাশছোঁয়া বিমান ভাড়ার বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দাবিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দিল চারটি বাম ছাত্র- যুব সংগঠনের নেতৃত্ব। শুক্রবার চারজনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন যুগ্ম পরিবহণ কমিশনারের সঙ্গে। তারা দাবি জানান অস্বাভাবিক বিমান ভাড়া স্বাভাবিক রাখতে দ্রুত রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলে রাজ্যের মানুষকে এই কৃত্রিম সমস্যা থেকে রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহন।

ল্যোকাল ও দুরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী পরিষেবা উন্নত করতে রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন,এ প্রশ্নে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে রেল সংক্রান্ত সমস্ত সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলি সুরাহা করতে রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে ডেপুটেশন দেওয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা। তারা জানানরাজ্যের রেল ও বিমান পরিষবা নিয়ে গোটা রাজ্যের মানুষ গভীর ভাবেই উদ্বিগ্ন। এই সময়ে মাঝে মাঝেই দূরপাল্লার রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এই সুযোগে বিমান ভাড়া আকাশছোঁয়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ। রাজ্যের বিশেষ করে রোগী ও ছাত্র-ছাত্রী যাদের বহিঃরাজ্যে যেতে হয় তারা এই সময়ে মারাত্মক সমস্যার মধ্যে পরেছেন।মাসখানেক যাবৎ বিমান ভাড়া অস্বাভাবিক ভাবেই বৃদ্ধি করে দিয়েছে। অথচ এই প্রশ্নে সরকারের কোন হেলদোল নেই বলেও অভিযোগ যুব নেতৃত্বের।

 

 

চুরি করতে এসে আমজনতার হাতে আটক দুই চোর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে চোরের উৎপাত অব্যাহত। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। এবার প্রকাশ্য দিনের বেলা চুরি করতে এসে আমজনতার হাতে আটক দুইজন। ঘটনা শুক্রবার রাজধানীর উত্তর গেইট এলাকায়। জানা গেছে এদিন মানিক্য কোর্ট বিয়ে বাড়িতে চুরি করতে আসে তিনজন।

অভিযোগ তারা বিয়ে বাড়ির বিভিন্ন বাসনপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন বিয়ে বাড়ির লোকজন দেখে ফেলেন। চুরি করতে আসা একজন রিক্সা নিয়ে পালিয়ে গেলেও দুইজনকে আটক করে ফেলে লোকজন। তাদের উত্তমমধ্যম দিয়ে পুলিসের হাতে তুলে দেয়। জানা গেছে ধৃতদের বাড়ি ভাটি অভয়নগর এলাকায়।