Home Blog Page 506

মুমূর্ষু রোগীর যখন রক্তের প্রয়োজন হবে তখন সকলের দরকার রক্তদান করা : শান্তনা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্ত দিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। রবিবার আগরতলা সরকারি নার্সিং কলেজে রক্তদান শিবিরে নিজে রক্ত দিলেন মন্ত্রী। উৎসাহিত করলেন অন্যদের। রাজ্যে রক্তের সংকট নিরসনে এইডস কন্ট্রোল সোসাইটি-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এদিন রক্তদান শিবির হয়।

এতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, স্বাস্থ্য দপ্তরের সচিন কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস সহ অন্যরা। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে রক্ত দিলেন মন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যের সহধর্মিণীও।

এদিন শিবিরে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, সমাজের উন্নয়নে মুমূর্ষু রোগীর যখন রক্তের প্রয়োজন হবে তখন সকলের দরকার রক্তদান করা। তিনি সকলের কাছে আহ্বান রাখেন রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার। মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে এগিয়ে আসতে পারলে এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এদিন শিবিরকে ঘিরে দারুণ সাড়া পড়ে আই জি এম হাসপাতাল কমপ্লেক্সে ত্রিপুরা সরকারি নার্সিং কলেজে।

 

 

স্বাধীনতার ৪৯ বছর বয়সে ভিয়েতনাম শিক্ষা- অর্থনীতি-স্বাস্থ্যসহ সমস্ত দিকে এগিয়ে : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতার ৪৯ বছর বয়সে ভিয়েতনাম শিক্ষা- অর্থনীতি-স্বাস্থ্যসহ সমস্ত দিক দিয়ে এগিয়ে গেছে।ধান উৎপাদনে অন্যতম দেশ গোটা ভিয়েতনামে করোনা মহামারির সময়ে ৫০০ লোকও মারা যায়নি।ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিনে একথা বললেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

প্রতিবছর সিপিএম এর তরফে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও ভিয়েতনামের জাতীয় মুক্তি সংগ্রাম এবং বিপ্লবের মহান নেতা হো চি মিনের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছর তাঁর ১৩৫ জন্মদিনেও ব্যতিক্রম ঘটেনি।

রবিবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, ছাত্র নেতা সুলেমান আলি সহ অন্যরা।উপস্থিত সকলে হো চি মিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

দাম্ভিক-অহংকারী মন্ত্রী রতন লাল নাথ : আশীষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিজেপির সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের নিয়ে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের মন্তব্যের নিন্দা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। রবিবার খোয়াই সফরে যান দলীয় কাজে প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানে গিয়ে মন্ত্রী রতন লাল নাথের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যান। সংবাদ সংগ্রহ করে তারা সম্প্রচার করেন।

আশিষ বাবু বলেন দাম্ভিক-অহংকারী মন্ত্রী রতন লাল নাথ। প্রদেশ কংগ্রেস সভাপতি মন্তব্য করেন বিজেপি ভারতের গণতন্ত্র মানে না। গণতন্ত্রের স্তম্ভ গুলিকে বিজেপি পদদলিত-কুক্ষিগত করে দেশকে শাসন করতে চায়। তিনি বলেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই রাজ্যের চুনোপুঁটি নেতা পর্যন্ত মানুষের অধিকার, গণতান্ত্রিক স্তম্ভ গুলির নিরপেক্ষ ভূমিকা ,দায়িত্ব কর্তব্য নিয়ে সবসময় অবহেলা করে চলেছে।

উল্লেখ্য, শনিবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে বিক্ষোভ মিছিল করা হয় বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে। সেই মিছিলের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের নিয়ে কটূক্তি করেন মন্ত্রী রতন লাল নাথ।

 

 

সাংবাদিকদের অসম্মান ও অমর্যাদা কোনভাবেই বরদাস্ত করবেনা আগরতলা প্রেসক্লাব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার প্রদেশ বিজেপি-র রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের দ্বারা অপ্রত্যাশিতভাবে অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক চিত্র সাংবাদিকরা। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ কুৎসিত বিকৃত ভঙ্গিতে সাংবাদিকদের হেয় করার চেষ্টা করেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের “খাইয়া দাইয়া কাম নাই”। একজন মন্ত্রীর এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেসক্লাব। একই সঙ্গে আগরতলা প্রেসক্লাব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সাংবাদিকদের সঙ্গে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন একাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমলা। সাংবাদিকদের অসম্মান ও অমর্যাদা করার ঘটনা কোনওভাবেই বরদাস্ত করবেনা আগরতলা প্রেসক্লাব।

প্রয়াগরাজ-ভিত্তিক সেন্ট্রাল এয়ার কমান্ড পরিদর্শনে গেলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান

0

জনতার কলম ওয়েবডেস্ক :- চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রয়াগরাজ-ভিত্তিক সেন্ট্রাল এয়ার কমান্ড (সিএসি) পরিদর্শন করেছেন। সেন্ট্রাল এয়ার কমান্ডের অপারেশনাল দিক সম্পর্কে সিডিএসকে হেডকোয়ার্টারে ব্রিফ করা হয়েছিল।

ব্রিফিংয়ে ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী এবং কাছাকাছি সেনা ও বিমান বাহিনী স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তার ভাষণে তিনি প্রস্তুতি ও সতর্কতার কাঙ্ক্ষিত মান বজায় রাখার ওপর জোর দেন। তিনি যৌথবাহিনীকে শক্তিশালী করার এবং সশস্ত্র বাহিনীতে সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

 

 

 

নিমিষেই সব শেষ, গ্যাসের সিলিন্ডার ফেটে পুড়ে ছাই একটি বসত ঘর সহ রান্নাঘর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হঠাৎ বিকট শব্দ। দাউ দাউ করে জ্বলছে আগুন । নিমিষেই সব শেষ। পুড়ে ছাই হয়ে গেলে একটি বসত ঘর সহ রান্নাঘর । অল্পেতে রক্ষা পেল বাড়ির অন্যান্য ঘর । এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিলোনিয়া থানাধীন বরোজ কলোনি এলাকায় আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ। সমির দাসের মেয়ে রান্না করার জন্য গ্যাসের চুল্লি জ্বালাতে গিয়ে বিপত্তি বাধে।

হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন, এই আগুন দেখে সমির দাসের মেয়ে হতভম্ব হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে । সেই সময় সমীর দাসের মেয়ে ছাড়া কেউ বাড়িতে ছিল না। চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন ছুটে আসার আগেই গ্যাস সিলিন্ডার ফেটে যায় ।

মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে এরপর বসত ঘরে। খবর পেয়ে ছুটে আছে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন । দপ্তরের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনলেও শেষ রক্ষা হয়নি রান্নাঘর সহ বসত ঘর । তবে বাড়ির অন্যান্য ঘর রক্ষা পায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায়।

রাজধানীর উমাকান্ত একাডেমীতে গণনা কেন্দ্র পরিদর্শনে যান রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর উমাকান্ত একাডেমী সহ রাজ্যের ৭ টি কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা।গণনা কেন্দ্র রয়েছে সিপাজিজলা জেলায় তিনটি, গোমতীতে একটি ও দক্ষিণ জেলায় দুটি। সব জায়গায় থাকবে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।মাইক্রো অবজারভার সহ ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে।

গণনাকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। শনিবার একথা জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। উমাকান্ত একাডেমীর স্ট্রং রুমে রয়েছে ১৪টি বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি।পশ্চিম জেলার সব বিধানসভা কেন্দ্র ও রামনগর বিধানসভার উপ-নির্বাচনের ভোট গণনা হবে সেখানে। ৪ জুন হবে ভোট গণনা।

শনিবার রাজধানীর উমাকান্ত একাডেমীতে গণনা কেন্দ্র পরিদর্শনে যান রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। সবকিছু খতিয়ে দেখেন।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, গণনার প্রস্তুতি চূড়ান্ত। ভোট গণনা কর্মী ও মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও শেষ হয়ে গেছে। তিনি আশাব্যক্ত করেন ভোট গণনা সুন্দর ভাবে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট যারা থাকবেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দলীয় ভাবে।

এদের নামও জমা পড়ছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট নেওয়া হয়েছিল প্রথম দফায় ১৯ এপ্রিল।রাজধানীর উমাকান্ত একাডেমী সহ বিভিন্ন জায়গায় গণদেবতাদের রায় বন্দি ই ভি এম স্ট্রং রুমে কড়া নিরাপত্তা রাখা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকাদের নতুন সংঘটন অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার ইউনিয়ন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব কম টাকা মাসোয়ারা পান। অথচ সদস্য পদের জন্য বার্ষিক টাকা নেওয়ার পরেও বিভিন্ন কথা বলে অতিরিক্ত টাকা বিভিন্ন সময়ে নেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকাদের কাছ থেকে। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা সুরাহায় এগিয়ে আসেন না বর্তমানে থাকা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।সমস্যা নিয়ে কর্মীদের নিজেদেরই দপ্তরের কাছে যেতে হয়।

পাশে থাকে না পুরনো কিংবা নতুন নতুন গজিয়ে উঠা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য সংগঠন গুলির নেতৃত্ব। শনিবার সাংবাদিক সম্মেলনে নাম না করে এই সংগঠন গুলির বিরুদ্ধে ক্ষোভ জানান কতিপয় অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকা। তাদের অভিযোগ সংগঠন গুলি কোন সাহায্য করে না। ফলে এসব সংগঠন করে তাদের কি লাভ।

তাই বিভিন্ন সংগঠনে থাকা এই অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা সদস্যপদ ছেড়ে দিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন নিজেরাই সংগঠন গড়ে তোলার। সেই মতো তারা অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার ইউনিয়ন গড়ে তুলেছেন। শনিবার এই সংগঠনের থেকেই সাংবাদিক সম্মেলন করা হয়। এদিন তারা নিজেদের গড়ে তোলা সংগঠন ছাড়া আগের সংগঠন গুলির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন।

 

এস আই চন্দ্রকেতুর বিরুদ্ধে তোল্লা আদায়ের অভিযোগে পথ অবরোধে বসে কৃষকরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশের এস এস আই এর বিরুদ্ধে ক্ষুব্ধহয়ে পথ অবরোধ করলো কৃষকরা। ঘটনার বিবরনে জানাজায় বাইখোড়া থানার জুলুমবাজ এস আই চন্দ্রকেতু ত্রিপুরা প্রতিনিয়ত নানান অজুহাতে নিজের পকেটভারি করার লক্ষ্যে লোকজনদের হয়রানি করে থাকে। বিগতদিনেও চন্দ্রকেতুকে সুরাপানকরে বিভিন্ন গানের মঞ্চে গান গাইতে দেখাগেছে। বাইখোড়া থানায় চন্দ্রকেতুর একমাত্র কাজ অর্থ আদায়করা।

কোনোপ্রকার অপরাধমূলক কাজদমনে চন্দ্রকেতুকে দেখাযায়নি। চন্দ্রকেতুর বিভিন্ন কাজের জন্য উনাকে ঋষ্যমুখ থানায় বদলি করাহয়েছিলো। কোনোএক অদৃশ্যশক্তির ফলে বদলির আদেশ ষ্টে করেনেন চন্দ্র। বর্তমানসময়ে চন্দ্রকেতুর তান্ডব চলছে বাইখোড়া এলাকায়। চন্দ্রকেতুর তান্ডবথেকে ছারপাচ্ছেনা কৃষকথেকে সাধারন লোকজন। শনিবার বাইখোড়া সাপ্তাহিকবাজারে আগত কৃষকরা চন্দ্রকেতুর দ্বারা হেনস্তাহয়ে পথ অবরোধে বসে।

জানাযায় কৃষকরা উনাদের উৎপাদিত কৃষিজফসল বাজারজাত করারজন্য অটো বা অন্যান্যগাড়ী করেনিয়ে আসারসময় চন্দ্রকেতু সব্জী বাজারে বসে গাড়ীথেকে চাঁদা আদায় শুরুকরে। বিগতদিনেও এইভাবে চন্দ্রকেতু তান্ডব চালিয়ে যাচ্ছিলো। এতেকরে যানচালকরা কৃষকদের উৎপাদিক ফসল বাজারে নিয়ে আসতেচায়না যানচালকরা। চন্দ্রকেতুরজন্য কৃষকরা সঠিকভাবে উৎপাদিত ফসল বাজারজাত করতে নাপারায় সকলে ক্ষতির সন্মুখিন হচ্ছে।

অবশেষে শনিবার কৃষকরা চন্দ্রকেতু ত্রিপুরার উপর ক্ষুব্ধহয়ে বাইখোড়ায় জাতীয়সড়ক অবরোধকরে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিতহয় বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস। তিনি কৃষকদের আশস্তকরেন চন্দ্রকেতুর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহন করবে। সকলে চাইছে দুর্নীতির সঙ্গেযুক্ত এ এস আই চন্দ্রকেতু ত্রিপুরাকে বাইখোড়া থানাথেকে সরিয়েনেওয়াহোক। অবশেষে ওসির দেওয়া পতিশ্রুতিতে পথ অবরোধমুক্ত করলো কৃষকরা। এখন দেখার বিষয় চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে আরক্ষাদপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

অপপ্রচার ছড়াতে খরচ করা হচ্ছে প্রচুর টাকা, বিজেপির অন্যায়ের প্রতিশোধ নেবে বাংলা : মমতা 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ এক্স হ্যান্ডেলে লিখেছেন- গরিবের উন্নয়নে টাকা দেওয়া হচ্ছে না, এটা পাপ, কিন্তু অপপ্রচার ছড়াতে খরচ করা হচ্ছে প্রচুর টাকা। বিজেপির অন্যায়ের প্রতিশোধ নেবে বাংলা। ঝাড়গ্রাম, ঘাটাল ও মেদিনীপুরের মানুষ স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলা বিরোধীদের নিমজ্জন নিশ্চিত।