Home Blog Page 509

মায়ের আপত্তি সত্ত্বেও পার্কের জলাশয়ে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মৃত্যু এক কিশোরের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পার্কের জলাশয়ে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। মৃতের নাম বিশ্বজিত দাস। বয়স আনুমানিক ১৫ বছর। ঘটনায় আনন্দনগর এলাকায় শোকের ছায়া। শহরতলী আনন্দনগর এলাকার বাসিন্দা অনুকূল দাসের ছেলে বিশ্বজিত। আনন্দনগর দ্বাদশ শ্রেণী স্কুলের দশম শ্রেণীর ছাত্র সে। বৃহস্পতিবার গৃহশিক্ষকের বাড়ি থেকে এসে বন্ধুদের সঙ্গে মহেশখলা বোতল পার্কের জলাশয়ে যায় স্নান করতে।

মার আপত্তি সত্ত্বেও সে সেখানে যায়। জানা গেছে বিশ্বজিত সাঁতার যানে না। দুই-তিন ঘণ্টা পর বাড়ির লোকজন জানতে পারে পার্কের জলাশয়ে ডুবে গেছে বিশ্বজিত। ঘটনাস্থলে ছুটে যায় বাড়ির লোকজন। স্থানীয় লোকজন ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা। তারা বিশ্বজিতকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত কিশোরের বাড়ির লোকজনের অভিযোগ হয়তো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে জলে।

 

 

রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যরা। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা: অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা।

সাংবাদিক সম্মেলনে তারা তথ্য তুলে ধরে জানান, ২০১৪ সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে যেসব শিশুদের জন্মগত শারীরিক অসঙ্গতি রোগ, শারীরিক আভ্যন্তরিণ অপরিপূর্ণতা, বিকাশগত ত্রুটি এবং শারীরিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য অসুস্থতায় রোগে আক্রান্ত থাকে সেই সমস্ত শিশুদের বিনামূল্য চিকিৎসা দেওয়া হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে মোট ৪৮ টি ডেডিকেটেড মোবাইল হেলথ্ টিম সারা রাজ্যে কাজ করছে।

এই ডেডিকেটেড মোবাইল হেলথ্ টিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্য থেকে ৬ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের স্ক্রিনিং করছে এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের স্ক্রিনিং করছে। শুধু তাই নয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরায় জন্মগত হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা নিয়েছে।

রাজ্য ও রাজ্যের বাইরের নির্দিষ্ট হাসপাতাল গুলিতে পরিষেবা দেওয়া হয়। তারা জানান ২০২৩-২৪ অর্থবছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৪ লক্ষ ৫ হাজার ৫২১ জন শিশুদের সনাক্ত করা হয়েছে, জন্মগত ত্রুটি, বিভিন্ন শারীরিক ঘাটতি, বিকাশজনিত ত্রুটি এবং শৈশবজনিত রোগ সানাক্তকরনে ৪ লক্ষ ৬ হাজার ১৬১ জন স্কুল পড়ুয়াদের পরীক্ষা করা হয়।

২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে এবং বর্হিরাজ্যের একাধিক হাসপাতালে মোট ১১ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়। সেইসঙ্গে ১৪১ টি ঠোঁট কাটা এবং তালু কাটা রোগের অস্ত্রোপচার করা হয়েছে, ১০৫ টি ক্লাব ফুট-এ আক্রান্ত রোগীর পা ঠিক করা হয়েছে, ৭৩ টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য তারা তুলে ধরেন।

নিখোঁজ কিশোরের ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিখোঁজ কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ১২ মে আচমকা নিজ বাড়ি থেকে বের হয়ে যায় ছৈলেংটা ফিশারীপাড়ার বাসিন্দা মঙ্গলধন চাকমা। ৪ দিন ধরে তাঁর খোঁজ নেই। বাড়ির লোকজন মনে করেছেন কোথাও বন্ধুদের বাড়িতে হয়তো গেছে।

কারণ এর আগেও সে দুইদিন এভাবে বের হয়ে ফের ফিরে এসেছে। কিন্তু ৪ দিন ধরে বাড়িতে আসেনি এবার। অবশেষে বৃহস্পতিবার সকালে তাঁর ভাই স্থানীয় জুনিয়র বেসিক স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। সঙ্গে সঙ্গে সামনে স্কুলের পেছনে জঙ্গলে গিয়ে মঙ্গলধন চাকমার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

ঘটনা জানাজানি হতেই সেখানে ছুটে যান স্থানীয় লোকজন। কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় হাসপাতালে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে কিশোরের এই ঘটনা তা কেউ বুঝে উঠতে পারছেন না।

 

 

প্রথমবারের মতো রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে হতে যাচ্ছে মেগা রক্তদান শিবির, 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথমবারের মতো রাজধানীর রামনগরের ৪ নম্বরের শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে হতে যাচ্ছে মেগা রক্তদান শিবির। শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে হবে শিবিরটি। বৃহস্পতিবার সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, রামনগর বহু বছর ধরে যে সম্প্রীতি রয়েছে একে আরও সুদৃঢ় করা হবে রক্তদান শিবিরের মাধ্যমে।

তিনি জানান প্রথমবারের মতো প্রায় ১৫০ জন মুসলিম সংখ্যালঘু অংশের নারী-পুরুষ রক্তদান করবেন এই শিবিরে। শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া থাকবেন পুর নিগমের মেয়র, মসজিদের ইমাম, রামনগর বিধানসভা এলাকার সব পুর নিগমের কর্পোরেটর সহ বিশিষ্টজনেরা। মেয়র সকলের কাছে আহ্বান জানান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যাতে রক্তদান শিবিরে অংশ নেন।

 

 

রক্তদানের মতো আর বড় কোন উপহার হতে পারে না : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তের সংকট নিরসনে স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব গুলিকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়াদের কাছেও আহ্বান রাখেন রক্তদানে ব্রতী হওয়ার জন্য। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের তরফে হয় মেগা রক্তদান শিবির। এদিন এ ডি নগর ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে হয় রক্তদান শিবির।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ বিশিষ্টজনেরা।শিবিরে অতিথিরা রক্তদাতাদের উৎসাহ দেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেকোন নির্বাচনের সময়ে রক্তের স্বল্পতা দেখা দেয়। এবারো লোকসভা নির্বাচনের সময়ে স্বল্পতা দেখা দিয়েছে। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, দোকানে সব উপহার পাওয়া যায়। কিন্তু রক্ত পাওয়া যায় না। মানুষের শরীরে উদ্বৃত্ত রক্ত থাকে। সময়মতো দান না করলে শরীরের সেই রক্ত এমনিতেই নষ্ট হয়ে যায়। রক্ত দিলে নিজের শরীরে জন্যও ভাল। এই সচেতনতা মানুষের মধ্যে থাকতে হবে। তিনি বলেন, একজনের রক্ত দিয়ে চারজন ব্যক্তিকে বাঁচানো যায়। মানুষ ৬৫ বছর পর্যন্ত রক্তদান করতে পারেন। রক্তদান করলে রক্তদাতার মধ্যে একটা ঐশ্বরিক অনুভব আসে। রক্তদানের মতো আর বড় কোন উপহার হতে পারে না।

বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলগুলির নিরাশাজনক ফলাফলের প্রতিবাদে বিক্ষোভ পদর্শন SFI, TSU-এর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলগুলির নিরাশাজনক ফলাফলের প্রতিবাদ জানিয়ে অফিস লেন শিক্ষা ভবনে বিক্ষোভ ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের। বৃহস্পতিবার দুই সংগঠনের তরফে কর্মীরা মিছিল করে শিক্ষা ভবনে অধিকর্তার কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। পরে শিক্ষা অধিকর্তার অনুপস্থিতিতে অন্য এক আধিকারিক ডেপুটেশন গ্রহণ করেন।

এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলি, সম্পাদক সন্দীপন দেব, টিএসইউর সভাপতি নেতাজী দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা। তাদের অভিযোগ বিজেপি সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তের খেসারত দিতে হলো রাজ্যের বেশ কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে। সিবিএসই-র অধীন মাধ্যমিক ও দ্বাদশে ৭০ শতাংশের উপর বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নৈরাশ্যজনক।

রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের পড়ুয়ারা এবছরই প্রথম সিবিএসই বোর্ডের আওতায় মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বসে। অভিযোগ সঠিক পরিকাঠামো না গড়ে এবং অধিকাংশ শিক্ষানুরাগী মানুষের বক্তব্যকে উড়িয়ে দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে রাজ্যের ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল করে সিবিএসই বোর্ডে ঠেলে দিয়েছে বিজেপি জোট সরকার।

এদিন ছাত্র নেতা সন্দীপন দেব সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, যারা যেসব স্কুল থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদের সেসব স্কুলেই একাদশে ভর্তির সুযোগ দেওয়া এবং তাদের বাংলা মাধ্যমে পরীক্ষার সুযোগ করে দিতে হবে। এই সুযোগ দেওয়া নাহলে পড়ুয়া ও অভিভাবকদের কাছে আহ্বান রাখেন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার। তিনি বলেন আন্দোলন ছাড়া এই ব্যর্থ সরকারকে কোন ভাবে রোখা যাবে না।

 

 

চলন্ত ট্রেনে নিগৃহীত যুবতী, অভিযুক্ত টিটির বিরুদ্ধে সরব বাম যুব সংঘটন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার বদলে চলন্ত ট্রেনে প্রকাশ্যে টিটির নিগ্রহের শিকার হলেন এক যুবতী। অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বাম যুব সংগঠনদ্বয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন-র নেতৃত্ব। বৃহস্পতিবার দুই সংগঠনের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন আগরতলা রেলস্টেশন ম্যানেজারের কাছে।

ঘটনাটি ঘটে ১৩ মে হামসফর এক্সপ্রেসে। ঘটনা নিয়ে বাম যুব নেতৃত্বের প্রশ্ন কোথায় ট্রেনে যাত্রী নিরাপত্তা? আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। এদিন প্রতিনিধি দলে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, অরিন্দম বিশ্বাস, কৌশিক রায় দেববর্মা সহ অন্যরা। পাশাপাশি তারা দাবি জানান আগরতলা-ধর্মনগর ও আগরতলা-সাব্রুমের মধ্যে প্রতিদিনকার যাত্রী ট্রেনের সংখ্যা বাড়ানোর।

এদিন যুব নেতা পলাশ ভৌমিক জানান, এসব রুটে ডেমু ট্রেন চালানো হচ্ছে। কোচের সংখ্যা কম।ট্রেন গুলি থেকে বের হচ্ছে দুর্গন্ধ। আলোর ব্যবস্থা নেই। পরিষেবা একেবারে তলানিতে। তাই ট্রেনের পরিষেবার মান উন্নয়ন করার দাবি জানান তারা। যুব নেতা বলেন, বামপন্থীদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যে ট্রেন এসেছে।

ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে ট্রেনের পরিষেবা যে রকম হওয়ার কথা তা মিলছে না। তারা দাবি জানান যাত্রী ট্রেন বাড়ানো, ডেমু ট্রেনের পরিবর্তে বড় ট্রেন দেওয়া, ট্রেনের শৌচালয় গুলি পরিষ্কার , যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানান বাম দুই যুব সংগঠনের নেতৃত্ব।

 

 

স্ত্রী,সন্তানের হাতে খুন এক পিতা 

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইকের কিস্তির টাকা দিতে না পারায় স্ত্রী সন্তানের হাতে খুন হল এক পিতা। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায় নিজ বাড়ির ওঠানে হরিবল বিশ্বাস নামের ৫০ বছরের এক ব্যাক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

ঘটনার খবর দেন থানায় ,খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, লেম্বুছড়া ফাঁড়ির ওসি মৃণাল পাল সহ বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম, ডগ স্কোয়ার্ড, শুরু করে তদন্ত। এই ঘটনা নিয়ে মৃত হরিবল বিশ্বাস এর পিতা অনাথ বিশ্বাস অভিযোগ করেন হরিবোল বিশ্বাসের স্ত্রী এবং তার সন্তান সুমন বিশ্বাস হরিবল বিশ্বাসকে খুন করে সুমনের স্ত্রী সহ পালিয়ে যায়।

একই অভিযোগ করেন মৃত হরিবল বিশ্বাসের ভাই দিলীপ বিশ্বাস। জানা যায় যেই বাড়িতে হরিবল বিশ্বাস খুন হয়েছেন সেই বাড়িতে হরিবল বিশ্বাস আগে থেকে বসবাস করতেন এবং হরিবল বিশ্বাসের স্ত্রী অল্পনা বিশ্বাস আগরতলায় ভাড়া থাকতেন এবং মাস দুইয়েক আগে হরিবল বিশ্বাসের বাড়িতে আসেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঝগড়া লেগে থাকত।

এই ঝগড়ার সমাপ্তি করল হরিবোল বিশ্বাসকে খুন করার মধ্য দিয়ে বলে অভিযোগ হরিবল বিশ্বাসের পিতা এবং ভাইয়ের। এ বিষয়ে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির ওসি মৃণাল পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এক ব্যক্তির রক্তাক্ত দেহ নিজ বাড়িতে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলায় আসেন এবং তদন্ত চলছে।

ক্ষমতায় আসছে ইন্ডিজোট এসব বলে বিরোধীরা কাউন্টিং হলে লোক নেওয়ার চেষ্টা করছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্ত বেশিদিন মজুত করে রাখা যায় না। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সমতা রাখা প্রয়োজন। রক্তের বিকল্প কিছু নেই। বাজার থেকে রক্ত কেনা যায় না। এক ব্যক্তিই অপর ব্যক্তিকে রক্ত দিতে পারেন। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তাই তিনি সকলের কাছে আবেদন রাখেন অনুপ্রাণিত হয়ে রক্তদানে এগিয়ে যাতে আসেন ঘাটতি পূরণে। এদিন মুখ্যমন্ত্রী পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে এক রক্তদান শিবিরে যোগ দেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তর বলেন, এবারের লোকসভা নির্বাচনে এন ডি এ জোট ৪০০ আসন পার করবে।

তিনি বলেন পশ্চিমবাংলায় প্রচারে গিয়ে মানুষের মধ্যে ভালো সাড়া দেখতে পাচ্ছেন এবং বিজেপি জোট ৪০০ আসন পাবে। তিনি দাবি করেন পশ্চিম বাংলায় ৪২ টি লোকসভা আসনের মধ্যে বিজেপির লক্ষ্য ৩২ টি। বিজেপি ১৭০ টির বেশি আসন পাবে না বিরোধীদের এই দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন বিরোধীরা ভয় পাচ্ছে ওরা কাউন্টিং হলে লোক পাবে কিনা? এসব বলে বিরোধীরা কাউন্টিং হলে লোক নেওয়ার চেষ্টা করছে।

বর্তমানে ঊর্ধ্বগতি বিমান ভাড়া নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবিষয়ে ওয়াকিবহাল। ভাড়ার বিষয়টি সরকারের এক্তিয়ারে নেই। সরকারের নিয়ন্ত্রণে না থাকলেও কেন্দ্র ও রাজ্য সরকার চায় সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে যাতে না যায় বিমান ভাড়া। সে বিষয়টি নিয়ে তিনি ফের কথা বলবেন বলে জানান।

এদিকে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ চপলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, তীব্র গরমের মধ্যে মানুষ যেভাবে এসি সহ বিভিন্ন জিনিস ব্যবহার করছে তাতে চাহিদা ও যোগানের যেমন একটা বিষয় রয়েছে তেমনি বিদ্যুতের পুরনো যন্ত্রাংশ অনেক সময় নষ্ট হয়ে যায়। বিষয়টি দেখা হচ্ছে।

 

 

কৃতি ছাত্রীর হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের ছাত্রী দেবাঙ্গনা দাস ৯৯ শতাংশ নম্বর পেয়ে সিবিএসই পরিচালিত দ্বাদশ পরীক্ষায় ত্রিপুরায় প্রথম হয়েছে এবছর। শুধু তাই নয়, উত্তর- পূর্বাঞ্চলে সম্ভাব্য প্রথম দেবাঙ্গনা দাস। এই কৃতি ছাত্রী ইতিহাস ও পেইন্টিং এ ১০০ করে নম্বর পেয়েছে।

ভূগোলে ৯৯, রাষ্ট্র বিজ্ঞান ও ইংরেজিতে ৯৮ নম্বর করে পায়। কৃতি এই ছাত্রী বুধবার বিকেলে দেখা করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে দেখা করে। সঙ্গে ছিলেন ছাত্রীর অভিভাবক ও স্কুলের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী কৃতি ছাত্রীর হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান।আগামী দিনে কি নিয়ে পড়তে চায় সে সম্পর্কে জেনে নেন।