Home Blog Page 510

দ্রুতই আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হয়ে যাবে : অনিল কুমার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করলেন ভারতীয় রেল বোর্ডের সদস্য এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার অনিল কুমার খাণ্ডেলওয়াল। বুধবার রেলপথের কাজ পরিদর্শনের সময় উনার সঙ্গে ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম চেতন কুমার শ্রীবাস্তব সহ অন্যান্য আধিকারিকরা। এই রেলপথে নির্মাণ কাজ অনেক দিন ধরে চলছে।

এর আগেও দ্রুত নির্মাণ কাজ শেষ করে রেল চালুর সম্ভাবনার কথা বলা হয়েছিল সংশ্লিষ্টদের তরফে। কিন্তু এখনও কাজইও শেষ হয়নি। যদিও বর্তমানে ভারত ও বাংলাদেশের উভয় অংশে চলছে নির্মাণ কাজ রেলপথের।দুই দেশের মানুষ প্রহর গুনছেন কবে নাগাদ চালু হবে এই রেলপথে ট্রেন চলাচল। এই ট্রেন চালু হয়ে গেলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহ যাতায়াতে অনেক সুবিধা হবে।

এদিন রেলপথের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে অনিল কুমার খাণ্ডেলওয়াল জানান দ্রুতই আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হয়ে যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনাক্রমে রেল পরিষেবা চালু করা হবে। দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে আগরতলা-আখাউড়া রুটে নিয়মিতভাবে ট্রেন চলবে। অর্থনৈতিক দিক থেকে উভয় দেশ লাভবান হবে। তবে এখন দেখার কবে নাগাদ নির্মাণ কাজ শেষ হয়ে এই রেলপথে ট্রেন পরিষেবা চালু হয়?

 

 

টি সি এ পরিচালিত তিন মাঠে তিন ম্যাচ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ৩ টি ম্যাচ হয় বুধবার। এদিন টিআইটি মাঠে মুখোমুখি হয় মৌচাক ও পোলস্টার ক্লাব। প্রথমে ব্যাট করে মৌচাক ১৪৬ রান তুলে ১০ উইকেট হারিয়ে ৪০ ওভার ৩ বলে।

পাল্টা ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পোলস্টার ক্লাব। ৭ উইকেটে জয়ী হয় পোলস্টার। এম বি বি মাঠে এদিন ম্যাচ হয় হার্ভে ও চলমান সংঘের মধ্যে। হার্ভে প্রথমে ব্যাট করে ২১৭ রান তুলে ১০ উইকেট হারিয়ে।

চলমান সংঘ ব্যাট করতে নেমে ১৬৯ রান তুলতে সক্ষম হয় ১০ উইকেটে ৪২ ওভার ৪ বলে।হার্ভে ৪৮ রানে জয়ী হয়। পুলিস ট্রেনিং মাঠে মুখোমুখি হয় বি সি সি ও কসমোপলিটন ক্লাব। বিসিসি ১৭২ রান তুলে ৯ উইকেটে ৫০ ওভারে। ম্যাচে কসমোপলিটন জয়ী হয় ৫ উইকেটে।

বিদ্যাজ্যোতি স্কুলের খারাপ ফলাফল নিয়ে সোচ্চার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের শতাধিক বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল সিবিএসই-র অধীনে।সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশের ফল প্রকাশ হয় ১৩ মে। অভিযোগ রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুল গুলির ফলাফল খুবই খারাপ হয়েছে। এক কথায় হতাশাজনক। বিদ্যাজ্যোতি স্কুলের খারাপ ফলাফল নিয়ে সোচ্চার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য,মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর,যুব কংগ্রেসের নেতৃত্ব আমির হোসেন সহ অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে মুখপাত্র পার্থ আচার্য অভিযোগ করেন, বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে গড়ে ১০০ জনের ৪০ জন ফেল করেছে। বেসরকারি স্কুলের মতো ভালো শিক্ষা দেওয়া হবে এই প্রতিশ্রুতি ছাত্র ও অভিভাবকদের দেওয়া হয়েছিল এবং পড়ুয়াদের কাছ থেকে ফিও নেওয়া হয়। তিনি বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল তুলে ধরেন।তিনি বলেন টাকা দিয়ে লেখাপড়া করেও গরীব অংশের ছেলে- মেয়েদের কোন লাভ হল না। তারা ফেল করলো। এই ফলাফল নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী কিংবা বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আবার মুখ্যমন্ত্রীও উনাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কংগ্রেসের তরফে মুখপাত্র দাবি জানান, শিক্ষাবিদদের নিয়ে একটি প্যানেল গঠন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পকে কিভাবে সার্বিক করা যায় এবং সব স্কুলে চালু করার দাবি জানান। পাশাপাশি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গী দূরে সরিয়ে উৎকর্ষ মানের করা যাতে হয় সেই দাবিও জানান।সরকারের তরফে কোন ব্যবস্থা না নেওয়া হলে কংগ্রেস যে বসে থাকবে না তাও জানিয়ে দেন কংগ্রেস মুখপাত্র।

প্রকাশ্যে দূরপাল্লার ট্রেনের মধ্যে টিটির দ্বারা নিগৃহীত রাজ্যের যুবতী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- RAIL প্রকাশ্যে দূরপাল্লার ট্রেনের মধ্যে নিগৃহীত রাজ্যের যুবতী। অভিযুক্ত ট্রেনের টিটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ব্যাঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসফর এক্সপ্রেসে ঘটে ঘটনাটি। উদয়পুর মহকুমার এক যুবতী গুয়াহাটি থেকে আগরতলায় আসছিলেন এই ট্রেনে। অভিযোগ সেই যুবতী টিকিট কাটেননি।

ট্রেনে টিকিট চেক করতে গিয়ে টিটি দেখেন যুবতীর কাছে কোন টিকিট নেই। অভিযোগ তখন লামডিং এর বাসিন্দা টি টি গোপাল মালাকার ও প্রতাপ মানিক দুর্ব্যবহার শুরু করেন যুবতীর সঙ্গে। অভিযোগ একসময় এক টিটি উত্তেজিত হয়ে যুবতীকে ট্রেনের মধ্যে ধাক্কা দেন। এতে এই কামরায় থাকা অন্য যাত্রীরা এর প্রতিবাদ করেন।

প্রশ্ন উঠেছে একজন পুরুষ টিটি কি করে যুবতীকে ধাক্কা দিলেন? যদি টিকিট না কেটে থাকেন যুবতী তাহলে জরিমানা করতে পারেন নিয়ম অনুযায়ী কিন্তু কারো শরীরে হাত তুলতে পারেন না? তাও আবার মহিলাকে। এদিকে ট্রেনটি আগরতলা স্টেশনে আসার পরে দুই টিটি সহ যুবতীকে আগরতলা সরকারি রেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রেনের অন্য ক্ষুব্ধ যাত্রীরাও যান। সেখানে মীমাংসা হয়। পরে অভিযুক্ত টিটি ক্ষ্মমা চেয়ে নেন।

 

 

মৃতের স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ডোম বিজয় কর্মকারের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মৃত স্বামীর স্ত্রীর কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নিল জিবি হাসপাতালে কর্মরত বিজয় কর্মকার নামে এক ডোম জানাজায় কৈলাশহর এলাকার বাসিন্দা রুবেল আহমেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষ পান করে গুরুতর অসুস্থ হন তাকে আনা হয় জিবি হাসপাতালে চিকিৎসার জন্য।

গতকাল রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রুবেল আহমেদ ওই সময় বিজয় কর্মকার মৃতদেহটি নিয়ে লাশঘরে চলে যান এবং মৃত ব্যক্তির স্ত্রীর কাছে এক হাজার টাকা দাবি করে ময়না তদন্তের বিষয়গুলি সহায়তা করবে বলে।

কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে মৃত ব্যক্তির স্ত্রী বিজয় কর্মকার কে ৫০০ টাকা দেন তারপর থেকেই উধাও হয়ে যান বিজয় কর্মকার। এই ধরণের ঘটনার সাথে বিজয় কর্মকারের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোন অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না?

কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামী পলাতক কাণ্ডে দুই কারারক্ষী গ্রেফতার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামী স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিশালগড়ে।

মঙ্গলবার সন্ধ্যায় জেল সুপার তথা বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় থানায় লিখিত আকারে কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করে।

সেই মামলার তদন্তে নেমে বুধবার দুপুরে বিশালগড় থানার পুলিশ কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী মোহাম্মদ মফিজ মিঞা ও সেন্ট্রি তপন রূপিনীকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃত দের বৃহস্পতিবার পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে।

 

 

দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কার্যকাল দুই বছর পূর্ণ করলেন ডাঃ মানিক সাহা, পুজো দিলেন কর্মীরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় বিজেপি জোট সরকারের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কার্যকাল দুই বছর পূর্ণ করলেন ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দুই বছর পূর্ণ হওয়ায় বুধবার রাজধানীর উমা মহেশ্বরী কালি মন্দিরে পূজা দিলেন টাউন বড়দোয়ালি মণ্ডলের বিজেপি নেতা- কর্মীরা। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যরা।

তারা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। মণ্ডল সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের উপরে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর মার্গ দর্শনে উনারাও যাতে ত্রিপুরাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সেই প্রার্থনা করেন তারা।

 

পেট্রোল-ডিজেলের উপর লাগানো বিধিনিষেধ প্রত্যাহার করল খাদ্য দপ্তর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃষ্টিজনিত কারণে রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহে একটি সড়ক অংশে ধ্বস নামার কারণে দ্রব্য সরবরাহের ব্যাঘাত সৃষ্টি হয়, যার ফলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া হয়ে যায়।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ আনলেও পেট্রোপণ্যে কিছুটা বিধি নিষেধ জারি করা হয় রাজ্য সরকারের খাদ্য জনসংভরন ও ক্রেতা সার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে।

বিধি নিষেধে উল্লেখ ছিল পেট্রোপণের দিক থেকে দু চাক্কার যান ২০০ টাকা ৩ চাকার যান ৩০০ টাকা এবং ৪ চাকার বাহন ৫০০ টাকা করে পেট্রোপন্ন ক্রয় করতে পারবে, মঙ্গলবার সেই বিধিনিষেধের প্রত্যাহার করা হয়েছে বলে খাদ্য জনসংভরণ ও ক্রেতা সার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে।

 

 

ছাত্রীদের স্বাবলম্বি করে তোলতে এনএসএস ইউনিটের উদ্যোগে স্বনির্ভর প্রকল্প কর্মসূচী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে ভবিষ্যতে যাতে সামাজিক-অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হতে পারে সেজন্য ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ সব মেয়েই চায় স্ব-নির্ভর হতে। তাই লেখাপড়ার পাশাপাশি রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট স্বনির্ভর প্রকল্প কর্মসূচী নিয়েছে।

ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রায় ২০০ জন পড়ুয়া নিয়ে শুরু হয়েছে এই প্রকল্প। মহাবিদ্যাবিদ্যালয়ের শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রীরা এই প্রশিক্ষণ দিচ্ছেন। একথা জানান মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট-র প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। তিনি জানান, মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা উপার্জনের পথ তৈরি করতে পারে। এই কর্মসূচী আগামী দিনেও জারি থাকবে বলে জানান রমা ভট্টাচার্য।

ইকো ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বসে আঁকো প্রতিযোগিতা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত গাছ কেটে ফেলার ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। এর প্রভাবও পড়ছে। তাই নতুনভাবে বৃক্ষ রোপণ করে যাতে আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়া যায়। সেই লক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়েছে রাজধানীর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের ইকো ক্লাব। বুধবার স্কুল প্রাঙ্গণে হয় প্রথমে বৃক্ষ রোপণ কর্মসূচী।

বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের টিচার ইনচার্জ সুবীর কুমার সেন,স্কুলের প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষক,বাণী বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক মনোজ রায়, শিক্ষক অনুপ চন্দ্র মজুমদার সহ অন্যরা। বৃক্ষ রোপণ শেষে শিশুদের মধ্যে হয় বসে আঁকো প্রতিযোগিতা। শেষে হয় স্কুল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচী ঘিরে স্কুল চত্বরে ভালো সাড়া পরে।