Home Blog Page 493

ত্রিপুরায় এসে কাজের সন্ধানে পাঞ্জাবে যাওয়ার পথে গ্রেপ্তার তিন বাংলাদেশী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে সড়ক পথে ভারতে অনুপ্রবেশ অব্যাহত বাংলাদেশী নাগরিকদের। ফের অবৈধ ভাবে ত্রিপুরায় এসে কাজের সন্ধানে পাঞ্জাবে যাওয়ার পথে গ্রেপ্তার তিনজন। তাদের মধ্যে একজন মহিলা। ঘটনা বুধবার বিকেলে। এদিন গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিসের কাছে খবর আসে রাজধানীর চন্দ্রপুর আইএসবিটিতে সন্দেহভাজন তিনজন ঘোরাফেরা করছে।

এই খবর পেয়ে ছুটে যায় পুলিস। আটক করে এক মহিলা সহ তিনজনকে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস প্রাথমিক ভাবে জানতে পারেন তাদের তিনজনের বাড়ি বাংলাদেশে। তারা বুধবারই অবৈধভাবে সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা কাজের সন্ধানে পাঞ্জাব যাওয়ার জন্য রেল স্টেশনে যায়। কিন্তু কোন ট্রেন না থাকায় তারা চন্দ্রপুর আই এস বি টিতে আসে সড়ক পথে যাওয়ার জন্য। তখনই ধরা পড়ে।

একথা জানান পূর্ব আগরতলা থানার ওসি। তাদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় ও বাংলাদেশী কিছু টাকা। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। পুলিসের তরফে দুইজন পুরুষ লোককে রিমান্ডের আবেদন জানিয়ে পেশ করা হয়। অবৈধভাবে কোন দালালের মাধ্যমে তারা এদেশে এসেছে তা জানতে পুলিস রিমান্ডের আবেদন জানায়।

 

 

স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে অনেক খামতি রয়েছে, এটাকে নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রিপস্যাটে পরিকাঠামো-ফ্যাকাল্টির সমস্যা রয়েছে। এগুলির সমস্যা সমাধানের বিষয় দেখা হবে।আধুনিক প্রতিষ্ঠান বলতে যা বোঝায় সেটা দরকার। এদিন হোমিওপ্যাথিক হাসপাতাল ঘুরে দেখার পরে যান মুখ্যমন্ত্রী কুমারীটিলাস্থিত আঞ্চলিক ফার্মাসিকেল ইনস্টিটিউটে। এই প্রতিষ্ঠান ঘুরে দেখেন। কথা বলেন পড়ুয়া সহ অন্যান্য কর্মীদের সঙ্গে।

সমস্ত কিছু খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এই প্রতিষ্ঠানের সংস্কার দেখভাল নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।উনার সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জিব দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, প্রচুর খামতি রয়েছে। স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে বিষয়টি দেখার জন্য। যাতে প্রতিষ্ঠানটি ঝকঝকে থাকে।

এতো বড়ো প্রতিষ্ঠানে উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে ৫০ শতাংশ পড়ুয়া আসে। ফ্যাকাল্টির সমস্যা আছে। তা দেখা হবে। এদিন এর আগে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নিয়ে দেখতে যান সাধুটিলা নেতাজী সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল। মুখ্যমন্ত্রী এদিন হাসপাতালের সমস্ত কিছু ঘুরে দেখেন। কথা বলেন চিকিৎসক স্বাস্থ্য কর্মী সহ রোগীদের সঙ্গে। এই হাসপাতালের সঙ্গেই আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী এই জায়গাটিও ঘুরে দেখেন।

পরে তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, এই স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে অনেক খামতি রয়েছে। এটাকে নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। তিনি বলেন, পরবর্তী চিন্তা ভাবনা করা হবে কি করা যায়। কিভাবে মানুষ বেশি করে এই হাসপাতাল থেকে পরিষেবা পাবেন বেশি করে। হাসপাতালটিকে আরও কিভাবে আধুনিক করা যায় সব বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।

 

 

প্রয়াত ইঞ্জিনিয়ার পূর্ণেন্দু বিকাশ দত্তের স্মৃতিতে স্মরণ সভা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত ইঞ্জিনিয়ারের স্মৃতিতে স্মরণ সভা। বুধবার সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে হয় স্মরণ সভা নরসিংগড়স্থিত টিআইটি কলেজ এলামনির তরফে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রী সহ অধ্যাপক-অধ্যাপিকারা।

তারা প্রথমে প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা আলোচনা করতে গিয়ে প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সমবেদনা জানান প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি।

উল্লেখ্য প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্ত ছিলেন টি আই টির প্রাক্তন ছাত্র। স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিলেন। তার কর্মস্থল ছিল আগরতলায়। সম্প্রতি ছুটিতে সাব্রুম বাড়িতে গিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি যাওয়ার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এই যুবকের।

 

 

তিনদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন মিলছে না পানীয় জল, আগরতলা রাজনগর এলাকায় অবরোধ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে ছিঁড়ে গেছে বিদ্যুৎ পরিবাহী লাইন। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার লোকজনের বাড়ি ঘরের। তাও তিনদিন হয়ে গেছে। কিন্তু দেখা মিলেনি বিদ্যুতের। ঘটনা কোন প্রত্যন্ত এলাকায় নয়। খোদ রাজধানী আগরতলার রাজনগর দত্তবাড়ি রোড এলাকায়।

অভিযোগ তিনদিন ধরে বিদ্যুৎ পরিষেবা এলাকায় বিচ্ছিন্ন হওয়ায় মিলছে না পানীয় জল। গরমে সমস্যায় শিশুরা। অভিযোগ নিগমে জানিয়েও কোন কাজ হচ্ছে না। অবশেষে বুধবার বিকেলে ক্ষুব্ধ লোকজন পথ অবরোধ করে। তাদের দাবি দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার।

 

 

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে SBI ব্যাংক শাখায় অগ্নিকাণ্ড

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যাংক শাখায় অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্বে আসে। ঘটনাটি ঘটে বুধবার আগরতলা রামনগর দুই নম্বর রোডে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখায়। সেখানে এক বাড়িতে ভাড়া নেওয়া পাকা ভবনে ব্যাংক শাখা। বুধবার আচমকা ব্যাংক কর্মীরা দেখতে পান বিদ্যুতের মিটারে আগুন।

মুহূর্তে ব্যাংক কর্মচারী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস ও দমকল কর্মীরা। সকলের চেষ্টায় আগুন আয়ত্বে আসে। প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ব্যাংক শাখার বাড়ির মালিক বিদ্যুৎ নিগমের কর্মীদের ভূমিকায় ক্ষোভ জানান। তিনি অভিযোগ করেন, রাস্তার পরিবাহী লাইনে অনেক দিন ধরে সমস্যা হচ্ছে। তাদের জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

 

 

প্রচুর ড্রাগস সহ রাজধানী থেকে আটক পাঁচ নেশা কারবারি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে নেশার রমরমা। এবার প্রচুর ড্রাগস সহ রাজধানী থেকে আটক পাঁচ নেশা কারবারি।এদের মধ্যে একজন মহিলা। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে এন সি সি থানার পুলিস।গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এন সি সি থানার পুলিস অভিযান চালায় রাজধানীর গোয়ালাবস্তী এলাকায়। অভিযোগ ব্রাউন সুগার বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে স্থানীয় বাসিন্দা এক মহিলা সহ ৫জন।

ধৃতরা হল লাল কিষান রায়, রাহুল সাহা, লাল বাবু রায়, ধরবেন্দ্র রায়। ধৃতদের কাছ থেকে পুলিস জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করে ৪০০ কোটা ব্রাউন সুগার, ৩০০০ খালি কৌটা সহ নগদ এক লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা। ড্রাগস কারবারিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। বুধবার এদের আদালতে সোপর্দ করে। একথা জানান এন সিসি থানার ওসি সুশান্ত দেব।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য খোলা শরণার্থী শিবির গুলি পরিদর্শনে গেলেন মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগরতলা শহরের কিছু নিচু এলাকায় জল জমে যায়। নিম্নাঞ্চলের বাড়ি ঘরে ঢুকে পড়ে জল। আগরতলা বিধানসভা কেন্দ্রের ঋষি কলোনি এলাকায় কিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় পরিবারগুলি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও ঋষি কলোনি এলাকার সাথে সংযোগ রক্ষাকারী একটি ব্রিজ রয়েছে। ব্রিজটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। ব্রিজটি নতুন করে করার জন্য অর্ডার বেরিয়ে গেছে। বুধবার এলাকা পরিদর্শনে গিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান ব্রিজের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে।

বুধবার ঋষি কলোনি এলাকা পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর হিরালাল দেবনাথ, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য রেমালের প্রভাবে বৃষ্টির ফলে ঋষি কলোনি এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে যাওয়ায় তারা ত্রাণ শিবিরে আশ্রয় নেন।

এদিন মেয়র এলাকাটি ঘুরে দেখেন ত্রাণ শিবিরে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে সেই সকল বাড়ির লোকজন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। শিবির তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন।

 

 

 

 

বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ রাজ্যের মানুষ, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে সরব হলেন বামপন্থী ছাত্র- যুবরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখথুবড়ে পড়া বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল তা নেই। ফলে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ রাজ্যের মানুষ। কোথাও তিনদিন তো কোথাও ২৮ ঘণ্টা কিংবা তার বেশি। দেখা মিলছে না বিদ্যুতের। এমনই অভিযোগ। নাজেহাল আমজনতা। বিদ্যুৎ না থাকায় মিলছে না পানীয় জল। এক প্রকার বোবা হয়ে পড়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা। সমস্যায় জনতা।

এনিয়ে এবার সরব হলেন বামপন্থী ছাত্র- যুবরা। বুধবার মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে টি আর টি সি কমপ্লেক্সে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। সংগঠনের তরফে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সিনিয়র ম্যানেজারের সঙ্গে। ডেপুটেশন শেষে প্রতিনিধি দলের নেতৃত্ব জানান সিনিয়র ম্যানেজারের কথায় স্পষ্ট কর্মী স্বল্পতা রয়েছে।

তাই দাবি জানানো হয়েছে দ্রুত এই সমস্যা মিটিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার। প্রয়োজনে অন্যত্র থেকে বিদ্যুৎ কর্মী নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার। বাম যুব নেতৃত্ব জানান, সিনিয়র ম্যানেজার তাদের জানিয়েছেন চেষ্টা চলছে পরিস্থিতি স্বাভাবিক করার। এদিনের কর্মসূচীতে ছিলেন বাম যুব নেতা নবারুণ দেব, কৌশিক রায় দেববর্মা, জয়দ্বীপ রাউত সহ অন্যরা।

 

 

অন্ধকারে রাজ্য, নাজেহাল জনজীবন, বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ চায় কংগ্রেস, রাজধানীতে বিক্ষোভ মিছিল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অন্ধকারে রাজ্য। বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল সদর জেলা কংগ্রেসের। ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।অভিযোগ রাজ্যের প্রায় সর্বত্র মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ পরিষেবায় অন্ধকারাচ্ছন্ন রাজ্য”।

নাজেহাল জনজীবন। এর প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলা শহরে আন্দোলনে নামলেন কংগ্রেস কর্মীরা। সদর জেলা কংগ্রেসের তরফে আগরতলায় হয় বিক্ষোভ মিছিল। বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে।প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল।

শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে আসেন তারা। সেখানে বিক্ষোভে শামিল হন। উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, মুখপাত্র সহ অন্যরা। বিক্ষোভ স্থল থেকে পরে এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগম অফিসে ডেপুটেশন দেন।

 

 

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিনিয়র ম্যানেজারকে আটকে রাখলো আইনজীবীরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আদালত চত্বর ছেড়ে রাস্তায় নামলেন আইনজীবীরা। প্রশাসনের গোচরে নিজেদের সমস্যা নিয়ে যেতে এবার রাস্তা অবরোধ করলেন। ব্যস্ততম সময়ে ব্যস্ততম রাস্তা অবরোধ করে আটকে দিলেন সরকারি অফিসের গাড়ি-আধিকারিকদেরও। এমনকি আদালত চত্বরে ঘেরাও করে রাখেন বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। ঘটনা খোদ রাজধানী আগরতলায়।

অভিযোগ তিনদিন ধরে বিদ্যুৎহীন আগরতলা আদালত চত্বর। বিদ্যুৎ না থাকায় আদালত কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন আইনজীবীরা। এক কথায় কোন কাজই করা যাচ্ছে না। অভিযোগ বিদ্যুৎ নিগমের অফিসের কল সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যাচ্ছে না। উপায়ন্তর না দেখে ভুক্তভোগী আইনজীবীরা আদালত চত্বরে ছেড়ে সমস্যা প্রশাসনের গোচরে নিতে রাস্তায় নামলেন।

একেবারে ব্যস্ততম সড়ক ফায়ার ব্রিগেড চৌমুহনীতে পথ অবরোধ করে বসেন। তাদের পথ অবরোধের ফলে দুই দিকে আটকে যায় যানবাহন। আইনজীবীরা আটকে দেন পুর নিগমের আধিকারিকের গাড়িও। এনিয়ে আধিকারিকের সঙ্গে বচসাও হয় তাদের। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস। বাধ্য হয়ে পুলিস রাস্তার দুই দিকে গাড়ি আটকে দেন।

খবর পেয়ে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার ঘটনাস্থলে গেলে উনাকে ঘেরাও করে রাখেন আইনজীবীরা। পরে মন্ত্রীর আশ্বাসে আইনজীবীরা অবরোধ তুলেন। তবে আন্দোলন কারীরা জানিয়ে দেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিনিয়র ম্যানেজারকে তারা আটকে রাখবেন।