Home Blog Page 492

৪৫ ঘন্টা নীরবতা এবং এক দানা খাবারও নয়, প্রধানমন্ত্রী বিবেকানন্দ রক মেমোরিয়ালে এভাবে ধ্যান করছেন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশের দক্ষিণতম প্রান্তে অবস্থিত কন্যাকুমারীর বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘন্টার ধ্যান শুরু করেছেন। কন্যাকুমারে পৌঁছে তিনি ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা করেন।

এর পরে, তিনি একটি নৌকায় চড়ে উপকূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে সমুদ্রের একটি পাথরের উপর অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছেন এবং ধ্যান শুরু করেন যা ১জুন পর্যন্ত চলবে। রক মেমোরিয়ালে পৌঁছে তিনি ‘ধ্যান মন্ডপম’-এ তার ধ্যান শুরু করেন।

তথ্য অনুযায়ী, ৪৫ ঘণ্টার মধ্যে শুধু তরল খাবারই গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সময়ে, তিনি ধ্যান ঘর থেকে বের হবেন না।

আমি যেখানেই থাকি, ভিতরে বা বাইরে, দিল্লির কাজ থামবে না, আত্মসমর্পণের আগে ভিডিও বার্তা জারি করলেন কেজরিওয়াল

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হতে চলেছে। ২ জুন তিনি আবার কারাগারে যাবেন। এর আগে তিনি চার মিনিট পাঁচ সেকেন্ডের একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন এবং জনগণকে তাদের পিতামাতার যত্ন নেওয়ার আবেদন করেছিলেন।

শুক্রবার বিকেলে তিনি বলেন, “মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে প্রচারের জন্য ২১ দিনের সময় দিয়েছে। আগামীকাল ২১ দিন শেষ হচ্ছে, পরশু আমাকে আত্মসমর্পণ করতে হবে, পরশু আমি তিহার জেলে ফিরে যাব। জানিনা এরা কতদিন আমাকে জেলে রাখবে, কিন্তু আমার মনোবল অনেক বেশি।”

স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে জেলে যাচ্ছি বলে আমি গর্বিত। তারা আমাকে নানাভাবে ভাঙার চেষ্টা করেছে, আমাকে বাঁকানোর চেষ্টা করেছে, আমাকে চুপ করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি। আমি যখন জেলে ছিলাম তখনও তারা আমাকে নানাভাবে নির্যাতন করেছে। তারা আমার ওষুধ বন্ধ করে দিয়েছে।

আমি ২০ বছর ধরে গুরুতর ডায়াবেটিসের রোগী, গত ১০ বছর ধরে আমি প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নিচ্ছি। আমি প্রতিদিন চারবার পেটে ইনজেকশন নিই। জেলে তারা আমার ইনসুলিন ইনজেকশন বন্ধ করে দেয়, আমার ডায়াবেটিস ৩০০-৩২৫এ পৌঁছে যায়। এত বেশি চিনি কিডনি ও লিভারের ক্ষতি করে।

তিনি আরও বলেন, “অবশ্যই আমি আপনাদের মাঝে থাকব না কিন্তু চিন্তা করবেন না, আপনাদের সব কাজ চলবে। আমি দিল্লির ভিতরে বা বাইরে যেখানেই থাকি না কেন, দিল্লির কাজ বন্ধ হতে দেব না। আপনাদের বিনামূল্যের বিদ্যুৎ। মহল্লা ক্লিনিক, হাসপাতাল, বিনামূল্যে ওষুধ, চিকিৎসা, মহিলাদের বিনামূল্যে বাস যাতায়াত, ২৪ ঘন্টা বিদ্যুৎ এবং অন্যান্য সমস্ত কাজ আমি চালিয়ে যাব এবং ফিরে আসার পর প্রতি মাসে প্রতিটি মা বোনকে হাজার টাকা দেওয়া শুরু করব।

আইনজীবীদের বিরুদ্ধে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে হেনস্তা করার প্রতিবাদে সরব বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ার ফোরাম

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে হেনস্তা করার অভিযোগ কতিপয় আইনজীবীদের বিরুদ্ধে।এর প্রতিবাদ জানিয়ে সরব বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ার ফোরাম। বৃহস্পতিবার তারা বিক্ষোভ দেখায় বনমালিপুর বিদ্যুৎ নিগমের অফিসের সামনে এবং ডেপুটেশন দেয়। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল দুই- তিন দিন ধরে।

নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। জায়গায় জায়গায় বিদ্যুৎ দপ্তরের অফিসে ঝুলানো হয়েছে তালা। বিদ্যুৎ-এর দাবিতে বিভিন্ন জায়গায় চলে পথ অবরোধ। তিনদিন ধরে আগরতলা আদালত চত্বরে বিদ্যুৎ না থাকায় বুধবার আইনজীবীরা রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীতে সড়ক অবরোধে সামিল হন। ঘটনার খবর পেয়ে আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার অপু পাল আদালত চত্বরে ছুটে যান।

তখন ক্ষুব্ধ আইনজীবীরা অপু পালকে সেখানে বসিয়ে রাখে। আইনজীবীদের স্পষ্ট বক্তব্য আদালতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপু পালকে ছাড়া হবে না। অভিযোগ কতিপয় আইনজীবীরা সিনিয়র ম্যানেজারকে হেনস্তা করেছেন।প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়াররা রাজধানীর বনমালিপুরস্থিত বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। ইঞ্জিনিয়ার ফোরামের ব্যানারে চলে তাদের আন্দোলন।

১ জুন বাম ছাত্র যুবদের অপপ্রচারের বিরুদ্ধে  জুরাস্তায় নামবেন যুব মোর্চা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা থেকে স্বাস্থ্য-আইনশৃঙ্খলার নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম ছাত্র- যুব সংগঠন গুলি।অভিযোগ তারা অপপ্রচার চালাচ্ছে এসব নিয়ে। বামপন্থী ছাত্র-যুব সংগঠন গুলির অপপ্রচারের পাল্টা এবার পথে নামছে শাসক দলের যুব সংগঠন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কর্মসূচী ঘোষণা দেন নেতৃত্ব।

প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ যুব মোর্চা মুখপাত্র অম্লান মুখার্জি,প্রদেশ যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ, অরুনাভ নন্দী, প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক শুভঙ্কর সাহা। তারা এদিন বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এখনো পর্যন্ত স্বচ্ছতার মাধ্যমে প্রায় ৬ হাজার ৭৬৬ জনকে টেট পরীক্ষার মাধ্যমে চাকুরি দেওয়া হয়েছে।

যুব নেতৃত্ব এদিন ঘোষণা দেন বাম ছাত্র যুবদের অপপ্রচারের বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন। ১ জুন সারা রাজ্যে প্রতিটি মণ্ডলে প্রতিবাদ মিছিল করবে। আগরতলায় হবে কেন্দ্রীয় ভাবে কর্মসূচী।

 

ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যে বিদ্যুৎ দপ্তরের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা : অভিষেক সিং

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যে বিদ্যুৎ দপ্তরের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা। বিদ্যুৎ ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে রেয়ামালের জেরে। তবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের ৮ জেলায়। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা বললেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সরকার, ডিজাস্টার ম্যানেজমেন্টের শরৎ দাস সহ অন্যান্যরা।

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ত্রিপুরায়। প্রচুর গাছপালা ভেঙ্গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ক্ষতি হয়েছে বিদ্যুতের ব্যাপক। বিদ্যুৎ দপ্তরের সচিব জানান, বিদ্যুৎ লাইন সারাইয়ে ৯ শতাধিক কর্মী মাঠে নেমে কাজ করে চলেছেন। সচিব এদিন আশা ব্যক্ত করেন আজ বৃহস্পতিবারের মধ্যে ৯৫ শতাংশ সারাই হবে। ঘূর্ণিঝড়ে ৮ জেলাতেই ক্ষতি হয়েছে। ৫৫০ কিলো মিটার বিদ্যুৎ পরিবাহী তারের ক্ষতি হয়েছে। এরও প্রায় জায়গায় সংস্কার হয়ে গেছে।

তিনি জানান, ৭৩০০ অভিযোগ এসেছে। অনেকটাই সারানো হয়ে গেছে বিদ্যুৎ। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যে বিদ্যুৎ দপ্তরের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা। বিদ্যুৎ ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে রেয়ামালের জেরে। আগরতলা শহরে বিদ্যুতের আন্ডার গ্রাউন্ড ক্যাবল লাইন করার কাজ চলছে ২৩ কিলোমিটার স্মার্ট সিটি প্রকল্পে। বাকিটা বিশেষ পরিকল্পনা নিয়ে করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বিদ্যুৎ দপ্তরের সচিব। সাংবাদিক সম্মেলনে ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরত দাস তুলে ধরেন রেমালের জেরে প্রাথমিক ক্ষতির পরিমাণ।

 

 

 

 

রাজ্যের গণবণ্টন ব্যবস্থা ভারতের অনেক রাজ্য থেকে খুব শক্তিশালী : খাদ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি চাকরি সকলকে দেওয়া সম্ভব নয়।ত্রিপুরাকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগপতিদের আহ্বান জানানো হচ্ছে। বৃহস্পতিবার আটা সহ বিভিন্ন কল পরিদর্শনে গিয়ে একথা বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।রাজ্যের ন্যায্যমূল্যের দোকানগুলির মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং গুণমান সম্পন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সচেষ্ট রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর।

খাদ্য দফতরের তরফে ন্যায্যমূল্যের দোকানগুলিতে সরবরাহের জন্য রেশনের জন্য আটা কলগুলিকে গম দেওয়া হয়, তার পরিবর্তে কলগুলি আটা সরবরাহ করে সংশ্লিষ্ট দপ্তরকে।বৃহস্পতিবার বোধজংনগর, ঊষাবাজার সংলগ্ন একটি আটা কল সহ তিনটি জায়গা পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, উপ-অধিকর্তা সহ অন্যরা। আটার গুণমান বজায় থাকছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখেন তারা।

খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। পরে মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, রাজ্যের গণবণ্টন ব্যবস্থা ভারতের অনেক রাজ্য থেকে খুব শক্তিশালী। ভারতের অনেক রাজ্য রয়েছে যেখানে পি ডি এস সিস্টেম নেই। রাজ্যের মানুষ ভর্তুকিতে অনেক জিনিস গণ বণ্টন ব্যবস্থায় পাচ্ছেন।

 

TBSE পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট প্রদান আগামী শুক্রবার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল চলতি মাসের ২৪ তারিখ। এখনও ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছেনি মার্কশিট ও সার্টিফিকেট। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ও লোডশেডিং এর কারণে সমস্যা হয় এই কাজে।

বৃহস্পতিবার পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গনচৌধুরী জানান, শুক্রবার মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। এগুলি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা কিংবা দায়িত্বপ্রাপ্তদের এসে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি।

 

 

পুর নিগমের উদ্যোগে শুরু হতে চলেছে আগরতলায় নতুন হাসপাতাল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে ৬ টি শহুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সাব সেন্টার রয়েছে ৪০ টির অধিক। এই সেন্টারগুলি আগামীদিনে সিভিল হাসপাতালের সাথে যুক্ত হবে। রাজ্যের মহকুমা হাসপাতালগুলির আদলে করা হবে এই সিভিল হাসপাতাল। আগরতলা পুর নিগম এলাকায় স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নয়ন করার জন্য পৃথক একটি হাসপাতাল খোলার জন্য প্রস্তাব রয়েছে পুর নিগম থেকে।

আগরতলা পুর নিগম এই সিভিল হাসপাতাল পরিচালনা করবে। তবে সকল ধরনের সহযোগিতা করবে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার জ্যাকসন গেইট পূর্ত দপ্তরের পাকা ভবনটি পরিদর্শনে গিয়ে একথা জানান স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার যান ভবনটি ঘুরে দেখতে। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। তারা বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।

 

 

ভোট গণনাকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করা যাবে : ডঃ বিশাল কুমার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-লোকসভা নির্বাচনের ভোট গণনা সারা দেশের সঙ্গে রাজ্যেও ৪ জুন। রাজ্যের দুটি লোকসভা আসনের ভোট গণনা হবে বেশ কয়েকটি সেন্টারে। রাজধানীর উমাকান্ত একাডেমীতে ভোট গণনা হবে পশ্চিম জেলার ১৪ টি বিধানসভা কেন্দ্রের। সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বৃহস্পতিবার ভোট গণনা কেন্দ্র ও আশপাশ এলাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ঘুরে দেখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার সঙ্গে ছিলেন পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার।

সকলেই ব্যবস্থাপনা দেখে খুশি। লোকসভার ভোট গণনাকে কেন্দ্র করে সকল ধরনের উমাকান্ত স্কুলের কাউন্টিং হলে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে উমাকান্ত স্কুলের কাউন্টিং হলের ব্যবস্থাপনা ঘুরে দেখার পর রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার জানান ভোট গণনার সকল নিয়মাবলী নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে কথা বলা হয়েছে। সকলেই সহযোগিতা করছে। তিনি আশাব্যক্ত করেন সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করা যাবে।

পশ্চিম জেলার পুলিশ সুপার জানান ভোট গণনাকে কেন্দ্র করে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোট গণনা কেন্দ্রের অভ্যন্তরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। মাঝে থাকবে টিএসআর ও বাইরে থাকবে রাজ্য পুলিশ। এছাড়াও ভোট কেন্দ্র থেকে ১০০ মিটার দূরত্বে ব্যারিকেড দেওয়া হবে। এক কথায় সব ধরণের প্রস্তুতি নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছে শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা শেষ করতে।

 

 

ঘূর্ণিঝড় রেমালের প্রকোপে বনমালীপুরের বিভিন্ন  জলমগ্ন এলাকা পরিদর্শনে গেলেন বিজেপি সভাপতি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগে বনমালীপুরের বিভিন্ন এলাকায় নিচু জায়গায় জল জমে যেত। শুধু তাই নয় কয়েক দিন ধরে জমে থাকতো বৃষ্টির জল। কিন্তু বিজেপি সরকার আসার পরে সদর্থক ভূমিকা নিয়ে সেই সমস্যার সুরাহা করা হচ্ছে। এখন আর আগের মতো বৃষ্টির জল বেশি সময় জমে থাকে না। বৃহস্পতিবার বনমালীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়ে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

তিনি জানান এর পরেও কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা গুলি সমাধান করার জন্য পরিদর্শনে বের হয়েছেন এলাকাবাসী সঙ্গে কথা বলতে। তিনি বলেন, বিজেপি চায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যত পরিষেবা দেওয়া যায়। সেটাই সংকল্প। কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতার জন্য রাজনীতি করে না।

এই দলের মূল উদ্দেশ্য হল সমাজ, রাষ্ট্রের জন্য কাজ করা। এটা ভারতীয় জনতা পার্টির রুটিন মাফিক কাজ। মানুষের সমস্যা শুনে সমাধান করা। এদিন প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি চন্দ্র শেখর সহ সহ স্থানীয় কার্যকর্তারা। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রকোপে বনমালীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। অনেক এলাকা জলমগ্ন হয়ে বাড়ি ঘরে জল ঢুকেছে। সেসব এলাকায় যান রাজীব বাবু।