Home Blog Page 491

GB এবং IGM হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার : ডঃ শৈলেশ কুমার যাদব

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলায় আরো একটি হাসপাতাল হচ্ছে। এই হাসপাতালের দেখভালের দায়িত্বে থাকবে আগরতলা পুর নিগম। এর নামকরণ করা হবে আগরতলা সিভিল হাসপাতাল। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এন্ড জিবি হাসপাতাল ও আইজিএম হাসপাতালে বহির্বিভাগে রোগীর চাপ কমানোর লক্ষ্যেই স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিতে চলেছে।

এই চিন্তা ভাবনাকে সামনে রেখে শুক্রবার রাজধানীর কাঁসারী পট্টিস্হিত আগরতলা পুর নিগমের পুরানো অফিস চত্বরে গড়ে উঠা ভবন ঘুরে দেখেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যরা। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব জানান, জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার।

কিন্তু এই দুইটি হাসপাতালে ওপিডির সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। জিবি হাসপাতালে প্রতিদিন ২ হাজার এর বেশি ওপিডি হয়। এই দুইটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু করেছে বলে জানান।আগামী দুই মাসের মধ্যে এটির কাজ শেষ করার পরিকল্পনা।

 

 

ড্রজার লাগিয়ে পুর নিগমের উচ্ছেদ অভিযান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ক্ষতিপূরণ দেওয়ার পরেও অনেকে নোটিশ পেয়ে জায়গা ছাড়েননি। অভিযোগ জায়গা দখল করে বসে থাকেন কতিপয় লোকজন। সেসব জায়গায় রীতিমতো ঘর তৈরি করে ব্যবসা করে আসছিলেন কেউ কেউ। অবশেষে এর বিরুদ্ধে অভিযান চালাল আগরতলা পুর নিগমের টাস্ক ফোরস। শুক্রবার এই অভিযান চলে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক সংলগ্ন সিদ্ধি আশ্রম বাজার এলাকায়। এদিন সকাল থেকে চলে অভিযান।

পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব বলেন, সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তা প্রশস্ত করার কাজ হাতে দেয় পূর্ত দপ্তর আগেই। এজন্য যাদের জায়গা পড়েছে তা অধি গ্রহণ করা হয়। অভিযোগ কিছু লোক ক্ষতিপূরণ নিয়েও জায়গা ছাড়ছিলেন না। নোটিশ দেওয়ার পরেও সাড়া দিচ্ছিল না। তাই পুলিশ,সদর মহকুমা প্রশাসনের সাহায্য নিয়ে পুর নিগম অভিযান চালায়। ড্রজার নিয়ে ভেঙে ফেলে দোকান সহ বিভিন্ন ঘর।

 

ত্রিপুরায় পান ও সুপারী চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, কিন্তু রাজ্য সরকারি কোন পদক্ষেপ নেয়নি : পবিত্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু রেমাল নয়, এর আগে থেকেই রাজ্যের কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল। এই মুহূর্তে পান ও সুপারি উৎপাদকরা সব চেয়ে বেকায়দায়। সারা ত্রিপুরা রাজ্যে এই চাষের সাথে যুক্ত প্রায় লক্ষাধিক চাষি এর সঙ্গে যুক্ত মানুষ অর্থনৈতিক দিক থেকে সর্বশান্ত হতে চলেছে।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। পান চাষিদের সমস্যা নিয়ে রাজ্য কৃষকসভার অন্তর্গত পান চাষি সমিতির পক্ষ থেকে উদ্যান কৃষি দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়।তের দফা দাবি সনদ পেশ করা হয়েছে।

পরে এক সাংবাদিক সম্মেলনে এই পান সুপারি চাষিদের ভয়াবহতার কথা জানান সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন এই মুহূর্তে রাজ্যে প্রায় ২৫ হাজার পান সুপারি চাষি রয়েছেন। এদের সাথে যুক্ত রয়েছেন সহায়তাকারী ছন বাঁশের কাজের শ্রমজীবী মানুষ।

সব মিলিয়ে লক্ষাধিক মানুষের জীবন জীবিকা সরকারের উদাসীনতায় অনিশ্চয়তায় পড়েছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত পান সুপারি চাষী সমিতি রাজ্য কমিটির সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে পান চাষিদের সহজ শর্তে ঋন দিতে হবে।২)সরকারী উদ্যোগে পান চাষে সহায়তা করা, সুপারি রাজ্যে ও বহিরাজ্যে বিক্রি করতে সরকারের সহায়তার।

 

 

তামাকের কুফল পড়ুয়াদের সামনে তুলে ধরতে কর্মসূচী হাতে নিল রাজধানীর মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-তামাক সেবনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রভাব পড়ে শিশু ও যুব সমাজের মধ্যে। তাই এর কু-প্রভাব থেকে মানুষকে সচেতন করে গড়ে তোলার জন্য বিশ্ব তামাক মুক্ত দিবসে সচেতনতা মূলক কর্মসূচী রাজ্যের বিভিন্ন প্রান্তে নেওয়া হয় বিভিন্ন সংস্থা- সংগঠনের তরফে।

তামাকের কুফল পড়ুয়াদের সামনে তুলে ধরতে এবং প্রত্যেক দিনকেই তামাকমুক্ত দিবস হিসেবে পালন করার আহ্বানে শুক্রবার কর্মসূচী নিল রাজধানীর বড়দোয়ালি মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট। সহযোগিতায় ছিল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এন এস এস ইউনিট। এদিন স্কুলের অডিটোরিয়ামে হয় সচেতনতা মূলক আলোচনা সভা।

উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা, ট্রাস্টের সম্পাদক ডাঃ সুশান্ত রায় সহ অন্যরা। সেখানে তামাকের কুফল তুলে ধরেন বক্তারা তাদের আলোচনায়। মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট-র সম্পাদক বলেন, তামাক সেবনের ফলে মানব শরীরে বিভিন্ন অংশে কু-প্রভাব পড়ে।

তামাক সেবনে মুখগহ্বরে ক্যান্সার, খাদ্যনালীতে ক্যান্সার হতে পারে। বর্তমান যুব সমাজের মধ্যে তামাক সেবন একটা ফ্যাশন হয়ে গেছে। এতে ধীরে ধীরে তারা আসক্ত হয়ে পড়ে। এর ফলে ব্রেন, হার্ট, লিভার, কিডনিতে মারাত্মক প্রভাব পড়ে।

 

 

উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে অতিসত্বর গ্র্যাচুইটি প্রদানের দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারদের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৪ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা এসোসিয়েশন। শুক্রনার মজদুর মনিটরিং সেল অনুমোদিত এই সংগঠন ডেপুটেশন দেয়। এদিন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা এসোসিয়েশনের সদস্যারা জড়ো হন উজান অভয়নগর দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে।

সেখান থেকে এক প্রতিনিধি দল অধিকর্তার অনুপস্থিতিতে উপ-অধিকর্তার কাছে ডেপুটেশন দেন। প্রতিনিধি দলের নেত্রিত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে সম্প্রতি উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে অতিসত্বর অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারদের গ্র্যাচুইটি দেওয়ার। এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে বিভিন্ন প্রজেক্টের বকেয়া এসএনপি অবিলম্বে দেওয়া, অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে চালের ড্রাম ও অন্যান্য কন্টেইনার দেওয়ার।

 

 

তামাক বিরোধী দিবসে রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের সচেতনতা মূলক কর্মসূচি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তামাক সেবনে ক্যান্সার সহ বিভিন্ন রোগ দেখা দেয়। তাই সচেতনতার মাধ্যমে মানুষকে তামাক সেবন থেকে দূরে রাখা সম্ভব। সেজন্য রাজ্যের মানুষকে বেশি করে সচেতন করে তুলতে প্রতিবছরের মতো এবারো ৩১ মে কর্মসূচী গ্রহণ করে রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট। তামাক বিরোধী দিবসে এবছরও কলেজের এন এস এস ইউনিট সচেতনতা মূলক কর্মসূচী নিয়ে রাজপথে নামে।

পথচলতি লোকজন, দোকানি সহ বিভিন্ন পেশার লোকজনের হাতে তামাকের অপকারিতা তুলে ধরে লিফলেট বিলি করেন স্বেচ্ছাসেবকরা। আগামিদিনেও এ ধরণের কর্মসূচী জারি থাকবে বলে জানান ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা চক্রবর্তী। উল্লেখ্য বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজে বরাবর এগিয়ে আসে মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট।

 

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হবে বিজেপি টাউন বড়দোয়ালি মণ্ডলের তরফে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হবে বিজেপি টাউন বড়দোয়ালি মণ্ডলের তরফে। ২ জুন আগরতলা টাউন হলে হবে সংবর্ধনা অনুষ্ঠান।শুক্রবার মণ্ডল অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা।

উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার জয়ন্ত চৌধুরী সহ অন্যরা। টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন যারা সিবিএসই, আইসিএসই ও মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হবে। প্রায় ৪০০ জন পড়ুয়া সংবর্ধিত হবেন।

২ জুন এক অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী তথা বড়দোয়ালি কেন্দ্রের বিধায়ক ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী অসীম ভট্টাচার্য সহ বড়দোয়ালি কেন্দ্রের সকল কর্পোরেটররা।

 

 

 

 

 

বিশ্ব তামাকমুক্ত দিবসে এজিএমসি টিচার্স ফোরাম এর উদ্যোগে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় পুরুষদের পাশাপাশি মহিলাদের মধ্যেও তামাক সেবনের প্রবণতা বেড়েছে যাচ্ছে। যা কিনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়তে পারে শিশুদের উপরে। তাই ধুমপান থেকে সকলকে দূরে রাখতে অঙ্গীকার নেওয়ার জন্য এবছরও রাজ্যে বিশ্ব তামাক বিরোধী দিবসে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

১৯৮৭ সাল ৩১ মে থেকে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন হয়ে আসছে। প্রতি বছর বিভিন্ন থিম থাকে এই তামাক মুক্ত দিবসে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এবছর তামাক বিরোধী দিবসের থিম তামাক শিল্পের হস্তক্ষেপ থেকে শিশুদের রক্ষা করা। শুক্রবার সকালে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয়।

ধুমপান থেকে মানুষকে মুক্ত রাখতে সচেতনতা গড়ে তুলতে কলেজ চত্বরে হয় রেলি। একই সঙ্গে চলে ধুমপান থেকে বিরত থাকার স্বাস্থ্য সচেতনতা মূলক স্বাক্ষর অভিযান। এজিএমসি টিচার্স ফোরাম এর উদ্যোগে আয়োজিত হয় সচেতনতামূলক আলোচনা সভা।

 

এছাড়া ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের উদ্যোগে মডেল রুরাল হেলথ রিসার্চ ইউনিট আগরতলার সহযোগিতায় হয় রেলি ও স্বাক্ষর অভিযান। কর্মসূচী ঘিরে বেশ সাড়া পড়ে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের প্রধান ডাঃ সুব্রত বৈদ্য সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 

 

 

 

 

রাবার চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ গ্রাম গড়ে তোলাই টিআরপিসির মূল লক্ষ্য : পাতাল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি নেতা এবং ত্রিপুরা পুনর্বাসন প্ল্যান্টেশন কর্পোরেশনের (টিআরপিসি) চেয়ারপার্সন পাতাল কন্যা জামাতিয়া নিজেকে আবার সক্রিয় করেছেন এবং রাজ্যে রাবার এবং আগর চাষকে জনপ্রিয় করার জন্য সেমিনারের আয়োজন করছেন৷ তিনি ধলাই, উত্তর, দক্ষিণ এবং পশ্চিম হিসাবে চিহ্নিত রাজ্যের চারটি রাবার জোনে চারটি সেমিনারের আয়োজন করবেন।

সেমিনারে তিনি বলেন, রাবার চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ গ্রাম গড়ে তোলাই টিআরপিসির মূল লক্ষ্য। তিনি বলেন, যারা জমি বরাদ্দ পেয়েছেন তারা রাবার চাষের উপকারিতা সম্পর্কে জানেন না। রাবার চাষের মাধ্যমে দরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তিনি রাবার চাষের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন।

পাতাল কন্যা বলেন, টিআরপিসির চেয়ারপার্সন হওয়ার পর থেকে তার একমাত্র লক্ষ্য পাহাড়ি এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের রাবার চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজটি হাতে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেক কিছু অর্জন করেছেন।

বিহারের ঔরঙ্গাবাদে তাপপ্রবাহে ১২ জনের মৃত্যু

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারে প্রচণ্ড গরমে বিপর্যস্ত মানুষ বৃহস্পতিবার ঔরঙ্গাবাদে হিট স্ট্রোকে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জন সদর হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। মেডিকেল অফিসার অভিষেক কুমার জানান, সারাদিনে প্রায় ২০০ জন হিটওয়েভের শিকার হয়েছেন।