Home Blog Page 490

৪জুন গণনার দিন কাউন্টিং এজেন্ট-র কাজ নিয়ে বৈঠক করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অষ্টাদশ লোকসভার ভোট গ্রহণ সাঙ্গ হল শনিবার। মাঝে আর দুই দিন। ৪ জুন ভোট গণনা হবে সারা দেশের সঙ্গে ত্রিপুরার দুটি লোকসভা আসনের। গণনার দিন কাউন্টিং এজেন্ট-র কাজ নিয়ে বৈঠক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক হয় এদিন।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যরা। বৈঠক নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, গণনা কেন্দ্রে ইন্ডিয়া জোটের গণনা কর্মী হিসেবে যারা থাকবেন তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন নেতৃত্ব।

গণনা কর্মীদের উদ্দেশ্যে পরামর্শ রাখেন নেতারা।পাশাপাশি তিনি বলেন, জুন মাসে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকা থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দায়িত্ব অর্পণ ও রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

 

 

খোয়াই নদীর জল থেকে নবজাতকের দেহ উদ্ধার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত,, কিভাবে এই নবজাতকের দেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছেন না। তবে অনুমান করছেন হয়তোবা এর পেছনে কারো অবৈধ পাপের ফসল এই নবজাতকের দেহ হতে পারে।

যদিও ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো নর্দমায়, কখনো ডাস্টবিনে বা কখনো এরকম ভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যায় তখন ভাবতে বাধ্য হই আমরা কোন সমাজে বসবাস করছি।

এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিপূর্বেও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এই প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে। অসমর্থিত সূত্রে গুঞ্জন তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে হয়তো’বা এর পেছনেও ওই প্রকারের কোন বিষয় জড়িত থাকতে পারে ,সার্বিক বিষয়ে তদন্তের দাবি উঠছে।

১২ দিনের শিশুর দুই ঘন্টার সফল অস্ত্রোপচার হাঁপানিয়া হাসপাতালে, খুশি পরিবারের লোকজনেরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাঁপানিয়া টি এম সি হাসপাতালে ফের আরও এক সফল জটিল অপারেশন। ত্রিপুরা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক তথা শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক এই সফল অপারেশন করেছেন দুই ঘণ্টা সময় নিয়ে। উনার সঙ্গে ছিলেন টি এম সির পুরো একটি টিম। কয়েকদিনের মধ্যে সুস্থ শিশুটিকে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হবে।

মেলাঘর হাসপাতালে চলতি বছরের ৮ মে একটি শিশু সন্তানের জন্ম দেন সোনামুড়া মহকুমার ময়নামা এলাকার এক মহিলা। জানা গেছে জন্মের দ্বিতীয় দিন থেকেই শিশুটি বমি করছিল। দুধ পান করে আবার না করলেও কালো বমি করছিল।তখন শিশুটিকে মেলাঘর হাসপাতাল থেকে পাঠানো হয় আই জি এম হাসপাতালে। শিশুটিকে রাজধানীর আই জি এম হাসপাতালে রেফার করা হয়।

সেখানে আরও তিনদিন চিকিৎসাধীন ছিল ছোট্ট শিশুটি। কিন্তু সুস্থ হয়নি। শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। আই জি এম থেকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া টি এম সিতে পাঠানো হয় শিশুটিকে। হাঁপানিয়া টি এম সিতে শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক শিশুটিকে দেখেন। পরীক্ষা নিরিক্ষার করে দেখেন শিশুটির নাড়ি উলট- পালট হয়ে রয়েছে।

এটা খুবই কম হয় শিশুদের। দ্রুত অপারেশন করানো না হলে শিশুকে বাঁচানো কষ্টকর হয়ে যায়। টি এম সির সহকারী অধ্যাপক ডাঃ অনিরুদ্ধ বসাক জানান, শিশুটির জন্মের ১২ দিনের মাথায় জটিল সফল অপারেশন করা হয় প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে। এখন সুস্থ আছে শিশুটি। দুধও পান করছে। চিকিৎসক ডাঃ অনিরুদ্ধ বসাক শিশুদের খুব জটিল অপারেশন ভালো ভাবে হচ্ছে টি এম সিতে। এখন আর বমি হচ্ছে না শিশুটির। তিনি জানান দুই তিনদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে শিশুটিকে।

 

 

আগরতলা রেল স্টেশনে সম্প্রতি পিস্তল উদ্ধারের ঘটনায়, গ্রেপ্তার আরো এক যুবতী 

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশনে সম্প্রতি পিস্তল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক-যুবতীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আরও এক যুবতীকে আটক করলো। শনিবার তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করে আগরতলা সরকারি রেল থানার পুলিশ। মে মাসের ২৪ তারিখ দূর পাল্লার ট্রেনে করে ধর্মনগর থেকে আগরতলা রেল স্টেশনে আসে দুই যুবক- যুবতী।

রাতের বেলা তাদের আটক করে আগরতলা সরকারি রেল পুলিশ। উদ্ধার করে অত্যাধুনিক পিস্তল। ধৃতদের রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও এক যুবতীর নাম জানতে পারে। তার বাড়ি কল্যাণপুর থানা এলাকায়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার অভিযুক্ত ২০ বছরের যুবতীকে আদালতে সোপর্দ করে আগরতলা সরকারি রেল থানার পুলিশ।

থানার ওসি জানায়, কোথায় থেকে পিস্তল আনা হয়েছে এং কিসের জন্য কাদের জন্য আনা হয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে।

 

 

মর্মান্তিক মৃত্যু মেধাবী ছাত্রীর, শেষকৃত্যের ধর্মীয় অনুষ্ঠানের জন্য টাকা নেই বাবার কাছে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসহায় বাবা-মা তাদের ১২ বছরের মেয়ে সাবনুর বেগমের শেষকৃত্যের জন্য প্রতিবশিদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সবার সহযোগিতার মাধ্যমেই শেষকৃত্য হয়েছিল। এমনকি সাবনুর অসুস্থ হওয়ার পর জিবি হাসপাতালে আনার সময়ও সাহায্য করেছিলেন প্রতিবেশিরাই।

উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনি এলাকায় তাদের বাড়ি। সাবনুরের বাবা-মা জানান মেয়েটি পড়াশোনার সাথে জমিতেও কাজ করতো। গত বুধবার সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় হাসপাতাল থেকে সাবনুরকে জিবি হাসপাতালে আনা হয়। তারপরেও মেয়েটিকে বাঁচানো যায়নি। শারীরিক কি সমস্যার জন্য তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

পরীক্ষায় ফেল করায় শিক্ষক শিক্ষিকা এবং মা বাবার বকাবকি সহ্য না করতে পেরে আত্মঘাতি এক ছাত্রের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চড়িলাম বিদ্যা জ্যোতি স্কুলের অকৃতকার্যের ফলে চরিলাম কালীটিলা এলাকার ছাত্র অমিত রায় ওরফে সাগরের মৃত্যু। মা-বাবার একমাত্র সন্তান। ২০২৪ সালে চড়িলাম বিদ্যা জ্যোতি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় এক নাম্বার কম পাওয়ায় তার ফলাফল ব্যাক আসে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্র অমিত রায় উরফে সাগরকে বিভিন্নভাবে বকাবকি করেছেন বলে অভিযোগ আর সেই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ছাত্রের বাবা সে খবর জানতে পেরে ছাত্র অমিত রায় উঠে সাগরকে বাড়িতে বিভিন্নভাবে বকাবকি করাতে গত সোমবারে ঘাস মারার ঔষধ খেয়ে ফেলে।

তারপর পরিবারের লোকেরা দেখতে পেয়ে তাকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে তারপর সেখান থেকে আগরতলা জিবিপে দেখতে পেয়ে তাকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে তারপর সেখান থেকে আগরতলা হাঁপানি হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ পাঁচ দিনের চিকিৎসকের সমর্থ চিকিৎসা ব্যক্ত করে দিয়ে শুক্রবার মধ্যরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছাত্র অমিত রায় উরফের সাগর।

শনিবার দুপুরে অমিত রায় উরফের সাগরের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবাসী। এদিকে এলাকাবাসীর অভিযোগ এই ছাত্র মাধ্যমিক পরীক্ষায় এক নাম্বার কম পাওয়ার ফলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং বাড়ির অভিভাবকরা তাকে বিভিন্নভাবে বকাবকি করেন যার অভিমান এসে ঘাস মারার ঔষধ খেয়ে মারা যান।

 

 

কালোবাজারি ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি খাদ্য মন্ত্রীর, মূল্যবৃদ্ধির সঙ্গে যাঁরাই যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার মরশুমে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর যোগানের যাতে কোন সমস্যা না হয় এবং মূল্য যাতে স্বাভাবিক থাকে তা নিয়ে পর্যালোচনা বৈঠক খাদ্য দপ্তরের। শুক্রবার মার্চেন্ট এসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয় খাদ্যমন্ত্রীর। এদিন রাজধানীর গুর্খাবস্তী খাদ্য ও ভোক্তা ভবনে হয় বৈঠক। রাজ্যে বর্ষা প্রবেশ করেছে এক সপ্তাহ আগেই ৩০ মে। এই মরশুমে প্রায় সময়ই সড়ক পথে যোগাযোগ ব্যাহত। বর্ষাকালীন মরশুমে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী,পেট্রোপণ্য, এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে৷

বর্ষাকালীন মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনওভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশকীয় সামগ্রীর কালোবাজারি না হয় সে বিষয়ে খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে৷এই বিষয়গুলো সামনে রেখে বর্ষাকালে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের যেনো অভাব না ঘটে এবং কালোবাজারীর মাধ্যমে যাতে জিনিসের দাম না বাড়ে তার আগাম প্রস্তুতি হিসেবে এদিন বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও দপ্তরের সচিব, অধিকর্তা, অন্যান্য যুগ্ম অধিকর্তা,উপ অধিকর্তা,সদর,জিরানীয়া,বিশালগড়,মোহনপুর মহকুমার মহকুমা শাসক, সাব ডিভিশনাল কন্ট্রোলার (ফুড), অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ্য ও এলপিজি সরবরাহ এর সঙ্গে যুক্ত আইওসিএল-আধিকারিক সহ বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিরা।

এদিন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উত্তরপূর্ব ভারতে বর্ষার দরুন আসাম -আগরতলা জাতীয় সড়কে ও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলে মাঝেমধ্যে ব্যাঘাত ঘটে। ফলে বাইরের রাজ্য থেকে আমদানি হাওয়া বিভিন্ন জিনিসপত্র গুলি রাজ্যে আসতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রির বাফার স্টক বানানো হয়েছে। বর্তমানে যতটুকু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজারের গোডাউনে মজুদ আছে তা দিয়ে আগামী বেশ কয়েকদিন চলে যাবে। ফলে ক্রেতাদের বাজারে গিয়ে কোনরকম সমস্যার সম্মুখীন হতে হবে না ক্রেতারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চাহিদা মত জিনিসপত্র ক্রয় করতে পারবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

তিনি কালোবাজারি ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারির সুরে বলেন তারা যেন সাধারণ মানুষের সাথে কোনরকম সমস্যার সৃষ্টি না করেন এবং সাধারণ মানুষরা যেন হয়রানির শিকার না হয়। খাদ্যমন্ত্রী এদিন কালোবাজারি ও মজুদদারদের প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোথাও কোনরূপ কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির সঙ্গে যাঁরাই যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর।

 

 

প্যালেস্তাইনকে ধংস করার চেষ্টা করছে সেই দৃষ্টিভঙ্গিকে ভারত সরকার পরোক্ষ ভাবে সমর্থন করছে : মানিক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাজা ভূখণ্ডে ইজরায়েলের আক্রমনে মদত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন সাম্রাজ্যবাদ যে দৃষ্টিভঙ্গি নিয়ে প্যালেস্তাইনকে ধংস করার চেষ্টা করছে সেই দৃষ্টিভঙ্গিকে ভারত সরকার পরোক্ষ ভাবে সমর্থন করছে। গাজাতে যারা বসবাস করছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। গাজা জনমানব শূন্য হয়ে গেছে।

আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে প্রতিবাদ সভায় এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অভিযোগ মার্কিন সাম্রাজ্যবাদের মদতে গাজা ভূখন্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর ইজরায়েলের বর্বরোচিত আক্রমণ চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ত্রিপুরা চ্যাপ্টার।

শুক্রবার বিকেলে আগরতলা শহরে বিক্ষোভ- প্রতিবাদ মিছিল- সভা করে। রাজধানীর অফিস লেন সি আই টি ইউ অফিসের সামনে থেকে বের হয় মিছিল। এতে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শ্রমিক নেতা মানিক দে, আয়োজক সংগঠনের নেতৃত্ব অধ্যাপক দেবব্রত গোস্বামী সহ অন্যরা। মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়।

এদিনের কর্মসূচীতে ব্যাপক সংখ্যায় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সভায় আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদতে গাজা ভূখন্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর ইজরায়েলের বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে।

তিনি বলেন এই হামলার বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র- যুব-বুদ্ধিজীবী অংশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আমেরিকা, ইজরায়েলেও প্রতিবাদ হচ্ছে। দাবি জানানো হচ্ছে যুদ্ধ বন্ধ করার। ইজরায়েলের জনগণও শান্তির দাবি জানাচ্ছেন।

 

 

GB এবং IGM হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার : ডঃ শৈলেশ কুমার যাদব

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলায় আরো একটি হাসপাতাল হচ্ছে। এই হাসপাতালের দেখভালের দায়িত্বে থাকবে আগরতলা পুর নিগম। এর নামকরণ করা হবে আগরতলা সিভিল হাসপাতাল। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এন্ড জিবি হাসপাতাল ও আইজিএম হাসপাতালে বহির্বিভাগে রোগীর চাপ কমানোর লক্ষ্যেই স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিতে চলেছে।

এই চিন্তা ভাবনাকে সামনে রেখে শুক্রবার রাজধানীর কাঁসারী পট্টিস্হিত আগরতলা পুর নিগমের পুরানো অফিস চত্বরে গড়ে উঠা ভবন ঘুরে দেখেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যরা। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব জানান, জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার।

কিন্তু এই দুইটি হাসপাতালে ওপিডির সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। জিবি হাসপাতালে প্রতিদিন ২ হাজার এর বেশি ওপিডি হয়। এই দুইটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু করেছে বলে জানান।আগামী দুই মাসের মধ্যে এটির কাজ শেষ করার পরিকল্পনা।

 

 

ড্রজার লাগিয়ে পুর নিগমের উচ্ছেদ অভিযান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ক্ষতিপূরণ দেওয়ার পরেও অনেকে নোটিশ পেয়ে জায়গা ছাড়েননি। অভিযোগ জায়গা দখল করে বসে থাকেন কতিপয় লোকজন। সেসব জায়গায় রীতিমতো ঘর তৈরি করে ব্যবসা করে আসছিলেন কেউ কেউ। অবশেষে এর বিরুদ্ধে অভিযান চালাল আগরতলা পুর নিগমের টাস্ক ফোরস। শুক্রবার এই অভিযান চলে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক সংলগ্ন সিদ্ধি আশ্রম বাজার এলাকায়। এদিন সকাল থেকে চলে অভিযান।

পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব বলেন, সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তা প্রশস্ত করার কাজ হাতে দেয় পূর্ত দপ্তর আগেই। এজন্য যাদের জায়গা পড়েছে তা অধি গ্রহণ করা হয়। অভিযোগ কিছু লোক ক্ষতিপূরণ নিয়েও জায়গা ছাড়ছিলেন না। নোটিশ দেওয়ার পরেও সাড়া দিচ্ছিল না। তাই পুলিশ,সদর মহকুমা প্রশাসনের সাহায্য নিয়ে পুর নিগম অভিযান চালায়। ড্রজার নিয়ে ভেঙে ফেলে দোকান সহ বিভিন্ন ঘর।