Home Blog Page 489

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে পুড়ে ছাই একটি গোডাউন ও ল্যাব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাড়াটিয়ার ঘর থেকে লাগা আগুনে পুড়ে গেল বিভিন্ন জিনিস। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে রাজধানীর ধলেশ্বর জেল- আশ্রম রোডে। জানা গেছে রাস্তার পাশেই দেবব্রত মোদকের। পাকা দ্বিতল বাড়ির নিচ তলায় রয়েছে খাতা-কলমের দোকান, একটি প্যাথলজি ও চিকিৎসকের চেম্বার।

নিচে ভাড়া থাকেন প্রসেনজিত দাস নামে এক যুবক। এদিন দুপুরে আচমকা ভাড়াটিয়ার ঘর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ছুটে আসেন। মুহূর্তে আগুনের লেলিহান শিখা একের পর এক ঘর গ্রাস করতে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দমকলের দুটি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন আয়ত্বে এলেও ক্ষতি হয়েছে খাতা কলমের দোকান, প্যাথলজি ও ঘরের। প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

এক্সিট পোলের তথ্য সঠিক নয়,বিরোধী জোট এবার ২৯৫টি আসন পাবে: শশী থারুর 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা নির্বাচনের ফলাফলের আগে, প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর এক্সিট পোল নিয়ে বড় প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, তার দল একজিট পোলকে সন্দেহের চোখে দেখছে। ৪ জুন অনুষ্ঠিতব্য ফলাফলে তিনি আবারও বিরোধী ভারত জোটের জয় দাবি করেছেন। তিরুবনন্তপুরম থেকে কংগ্রেস প্রার্থী বলেছেন যে বিরোধী জোট এবার লোকসভা নির্বাচনে ২৯৫টি আসন পাবে।

বিজেপির তৃতীয় মেয়াদের ভবিষ্যবাণী করা এক্সিট পোল সম্পর্কে, তিনি বলেছিলেন যে এটি একটি সঠিক পরিসংখ্যান নয় এবং এটি সঠিকভাবে প্রতিফলিত করে না। শশী থারুর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের দাবিকে উদ্ধৃত করেছেন যে বিরোধী জোট ভারত লোকসভা নির্বাচনে ২৯৫ টিরও বেশি আসন পাবে।

তিনি আরও বলেন, আমরা এই এক্সিট পোলের ফলাফলকে সন্দেহের চোখে দেখছি। আমরাও সারাদেশে প্রচারণা চালিয়েছি এবং জনগণের স্পন্দন কী তাও আমরা জানি এবং আমরা মনে করি না যে এই এক্সিট পোলে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গণনা কেন্দ্র পরিদর্শনে গেলেন পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোট গণনার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে সারা দেশের সঙ্গে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচনের ভোট গণনা হবে। রাজধানীর উমাকান্ত একাডেমীতে গণনা হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ১৪ টি বিধানসভার।

সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। এর পরে গণনার আগের দিন সোমবার প্রস্তুতি খতিয়ে দেখতেরাজধানীর উমাকান্ত একাডেমী গণনা কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচনী পর্যবেক্ষক বিবেক ভিমনওয়ার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানায়, প্রস্তুতি চূড়ান্ত। ভোট গণনাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্রের ১০০ মিটারের ভেতরে কোন যানবাহন এবং জনগণকে ঢুকতে দেওয়া হবে না। তবে যাদের বৈধ অনুমতি পত্র রয়েছে তারাই ঢুকতে পারবেন। ভোট গণনা কেন্দ্রের ভিতরের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।

বাইরের নিরাপত্তা সামলাবে রাজ্য পুলিশ ও টি এস আর। লোকসভা ছাড়াও রামনগর বিধানসভার উপনির্বাচনের গণনা সমান্তরালভাবে চলবে। গণনা কাজে প্রায় ১২০০-র মতো কর্মী থাকবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টও থাকবে প্রায় ১২০০। একথা জানান রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার।

 

 

শিক্ষার বেহাল অবস্থা নিয়ে ফের আন্দোলনে নামল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষার বেহাল অবস্থা নিয়ে ফের আন্দোলনে নামল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখা। সংগঠনের অভিযোগ রাজ্যের বিদ্যলায়গুলিতে শিক্ষকের অভাব। রয়েছে পরিকাঠামোর অভাব। এমতাবস্থায় গুণগত শিক্ষার কথা বলে রাজ্যের ১২৫ টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও অনৈতিক। এবছরের পর্ষদের পরীক্ষার ফলাফলে তা স্পষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখা।

সোমবার সংগঠনের তরফে ৮ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয় রাজধানীর অফিস লেন শিক্ষা ভবনের সামনে। পরে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের এক প্রতিনিধি দল।নেতৃত্বে ছিলেন সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার সম্পাদক অসিত দাস সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে প্রতিটি বিদ্যালয়ে উপযুক্ত লাইব্রেরী চালু , ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিরোধীবিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল , জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করার।

জম্মুর পুলওয়ামায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর এনকাউন্টার

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার নেহামা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। নিহামা এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার চলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় সন্ত্রাসীদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল।

তার ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা তল্লাশি দলের ওপর হামলা চালায় এবং গুলি চালাতে থাকে। এই এনকাউন্টারে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার রিয়াজ আহমেদকে ঘিরে ফেলা হয়েছে।

দেশের ৬৪২ মিলিয়ন ভোটারের বিশ্ব রেকর্ড তৈরি করেছি : রাজীব কুমার 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা নির্বাচনের সাত দফা ভোটের পর, ভোট গণনা হবে ৪ জুন অর্থাৎ আগামীকাল। এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এই সময়ে, নির্বাচন কমিশন উঠে দাঁড়িয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত ভোটারদের অভিনন্দন জানায়। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার গণমাধ্যমকে বলেন, আমরা ৬৪২ মিলিয়ন ভোটারের বিশ্ব রেকর্ড তৈরি করেছি। এটি সমস্ত G7 দেশের ভোটারদের ১. ৫ গুণ এবং ২৭ টি EU দেশের ভোটারদের ২. ৫ গুণ।

তিনি আরো বলেন, নির্বাচন কর্মীদের সতর্ক ও সতর্ক কাজের কারণে আমরা কম পুনঃভোট নিশ্চিত করেছি। আমরা ২০১৯ সালে ৫৪০টির তুলনায় ২০২৫ লোকসভা নির্বাচনে ৩৯টি পুনঃভোট দেখেছি। এটিতেও, ৩৯ টির মধ্যে ২৫টি পুনঃনির্বাচন হয়েছিল মাত্র দুটি রাজ্যে। তিনি আরও জোর দিয়েছিলেন যে এটি সেই সাধারণ নির্বাচনগুলির মধ্যে একটি যেখানে আমরা সহিংসতা দেখিনি। এটা আমাদের দুই বছরের প্রস্তুতির ফল।

সোশ্যাল মিডিয়ায় কিছু মিমস নির্বাচন কমিশনারদের ‘নিখোঁজ ভদ্রলোক’ বলে উল্লেখ করা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সবসময় এখানে ছিলাম, কখনো নিখোঁজ হইনি। তিনি বলেন, এখন মিমস নির্মাতারা বলতে পারেন ‘নিখোঁজ ভদ্রলোক’ ফিরে এসেছেন।

তিনি বলেন, এখন আগামীকাল অনুষ্ঠিত ভোট গণনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আসি। আমি সম্পূর্ণ দায়িত্ব এবং সংকল্পের সাথে কয়েকটি কথা বলতে চাই। ভোট গণনা ও অন্যান্য নির্বাচনী প্রক্রিয়ার জন্য খুবই শক্তিশালী ব্যবস্থা রয়েছে। প্রতিটি অংশ স্থির। ভোট গণনা প্রক্রিয়া কোডিফাইড করা হয়. সিস্টেমের সাথে কোন সমস্যা হতে পারে না। মানুষের ভুল যে কারো হতে পারে। আমরা সেটা মোকাবেলা করব। পুরো ভোট গণনা প্রক্রিয়া জোরদার হবে।

বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় বসার পর থেকে কংগ্রেস ও সিপিএম বিভিন্ন সময় কুৎসা রটাচ্ছে : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা- স্বাস্থ্য, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ের বেহাল অবস্থার অভিযোগ এনে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত করে বামপন্থী ছাত্র-যুবরা। বাম ছাত্র-যুবরা কুৎসা অপপ্রচার চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ বিজেপি যুব সংগঠনের। এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আগরতলায়ও বিক্ষোভ মিছিল করলো ভারতীয় জনতা যুব মোর্চা।

শনিবার যুব সংগঠনের ত্রিপুরা প্রদেশের তরফে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল। এদিন বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে বের মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে। মিছিলে প্রচুর সংখ্যক যুব অংশ নেন। মিছিলে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ অন্যরা। এদিন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী অভিযোগ করেন বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় বসার পর থেকে কংগ্রেস ও সিপিএম বিভিন্ন সময় কুৎসা রটাচ্ছে।

রাজ্যে আইন- শৃঙ্খলা, খাদ্যের অভাবের অভিযোগ এনে মানুষকে একদিকে যেমন বিভ্রান্ত করতে চাইছে এবং জনমুখী সরকারকে কালিমালিপ্ত করে মানুষকে ভুলপথে পরিচালিত করতে চাইছে। এটা কংগ্রেস-সিপিএম এর চিরাচরিত চরিত্র। সম্প্রতি বাম যুব সংগঠনও কাজ-খাদ্যের অভাবের অভিযোগ এনে কুৎসা রটাচ্ছে।

নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করছে। তিনি বলেন, ৪ জুন লোকসভার ফল ঘোষণার পর মোদীজির নেতৃত্বে তৃতীয়বার এনডিএ সরকার গঠিত হবে।

 

 

হাইকোর্টের নির্দেশ মতো অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি প্রদানের দাবিতে সরব হলো সি আই টি ইউ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমস্ত সরকারি,আধা সরকারি, বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার সবার আছে। ১৯৭২ সালে গ্র্যাচুইটি আইন পাস হয়েছে। সুপ্রিম কোর্টে গ্র্যাচুইটি নিয়ে মামলা হলে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের গ্র্যাচুইটি দেওয়ার রায় দেয়। ভারতের অনেক রাজ্যের সরকার দিলেও ত্রিপুরার সরকার কোন কর্ণপাত করছে না এবং গ্র্যাচুইটি দিচ্ছে না।

হাইকোর্টে এনিয়ে মামলা হলে আদালত সুদ সহ গ্রাচুইটির টাকা দেওয়ার নির্দেশ দিলেও এখনও দেয়নি সরকার। শনিবার এই অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী তথা সি আই টি ইউ-র রাজ্য সভাপতি মানিক দে। এদিন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন, সিআইটিইউ, সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যৌথভাবে ৪ দফা দাবিতে আন্দোলনে নামে।

সকালে রাজধানীর রাধানগর স্ট্যান্ডের সামনে থেকে বের হয় তীব্র গরমকে উপেক্ষা করে দাবি আদায়ের মিছিল। বিভিন্ন পথ পরিক্রমা করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে যায়। মিছিলে ছিলেন সি আই টি ইউ-র সভাপতি মানিক দে, নারী নেত্রী স্বপ্না দত্ত, ঝর্ণা দাস বৈদ্য, রমা দাস, শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা।

মিছিল শেষে জমায়েত থেকে এক প্রতিনিধি দল দাবি সনদ নিয়ে দেখা করতে যান অধিকর্তার সঙ্গে। তাদের দাবির মধ্যে রয়েছে হাইকোর্টের নির্দেশ মতো গ্র্যাচুইটি দেওয়া, মজুরি বৃদ্ধি, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, ছাঁটাই অঙ্গনওয়াড়ি কর্মীদের পুনর্বহাল করার।

 

 

৪জুন গণনার দিন কাউন্টিং এজেন্ট-র কাজ নিয়ে বৈঠক করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অষ্টাদশ লোকসভার ভোট গ্রহণ সাঙ্গ হল শনিবার। মাঝে আর দুই দিন। ৪ জুন ভোট গণনা হবে সারা দেশের সঙ্গে ত্রিপুরার দুটি লোকসভা আসনের। গণনার দিন কাউন্টিং এজেন্ট-র কাজ নিয়ে বৈঠক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক হয় এদিন।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যরা। বৈঠক নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, গণনা কেন্দ্রে ইন্ডিয়া জোটের গণনা কর্মী হিসেবে যারা থাকবেন তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন নেতৃত্ব।

গণনা কর্মীদের উদ্দেশ্যে পরামর্শ রাখেন নেতারা।পাশাপাশি তিনি বলেন, জুন মাসে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকা থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দায়িত্ব অর্পণ ও রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।