Home Blog Page 468

বিশালগড়ে সরকারি ঠিকেদারি কাজ নিয়ে শাসক শিবিরের দুই গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড়ে সরকারি ঠিকেদারি কাজ নিয়ে শাসক শিবিরের দুই গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা। আহত বিজেপি যুব সংগঠনের এক নেতা। ঘটনা জানিয়ে দুই তরফে বিশালগড় থানায় অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের। সরকারি কাজের নিগো বাণিজ্য নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝামেলা প্রায়শই হয়ে থাকে। অভিযোগ সরকারি ঠিকেদারি কাজ নিয়ে বিভিন্ন জায়গায় শাসক দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে।

কোথাও দুই, আবার কোথাও তিন গোষ্ঠীতে বিভক্ত হয়ে ঝামেলায় নিজেদের মধ্যে জড়িয়ে পড়ছে। ফের এমন ঘটনা প্রকাশ্যে এলো বিশালগড়ে। জানা গেছে বিশালগড়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের অধীন ৫৬ কোটি টাকার কাজ বের হয়। দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে দরপত্র জমা হয়। অভিযোগ এই দরপত্র জমা নিয়েই বাঁধে ঝামেলা।

অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে বহু কোটি টাকার কাজ হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে। আর এনিয়ে মঙ্গলবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে আক্রান্ত হন বিশালগড় যুব মোর্চার সম্পাদক। ঘটনা জানিয়ে পৃথক পৃথক ভাবে দুই গোষ্ঠীর তরফে মামলা করা হয়েছে। বুধবার আক্রান্ত যুব নেতার তরফে লোকজন মামলা করেন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে।

ভারত দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য কাজ করেছেন সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র : সুশান্ত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যেসব মনিষীরা ভারতকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছেন সেসব মনীষীদের যাতে ভুলে না যায় আগামী প্রজন্ম।দেশের স্বাধীনতা আন্দোলনে একজন বুদ্ধিজীবী হিসাবে কাজ করেছিলেন বঙ্কিম চন্দ্র। ভারত দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য কাজ করেছেন তিনি। ভারত মাতার জয় গান তিনি বেশি গাইতেন। যে সকল মনিষীরা ভারতবর্ষে জন্ম গ্রহণ করেছেন, দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, সমাজকে সচেতন করার জন্য কাজ করে গেছেন তাদেরকে স্মরণ করা দরকার।

সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের জন্মজয়ন্তীতে এক অনুষ্ঠানে একথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তথ্য- সংস্কৃতি দপ্তরের তরফে আগরতলা রবীন্দ্র ভবনে হয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী,তথ্য- সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র কিভাবে স্বাধীনতা আন্দোলনে দেশবাসিকে উদ্বুদ্ধ করেছিলেন সেই বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত হতে হবে। নতুন প্রজন্মরা যেন কবি সাহিত্যিক ঋষি, মনিষীদের ভুলে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

 

নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য,তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি বৃক্ষরোপণ : দীপক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজ্যের বিভিন্ন জায়গায় চলচ্ছে বৃক্ষ রোপণ। বুধবার রাজধানীর ডঃ বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার,পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা। অভিযোগ নির্বিচারে চলছে বৃক্ষচ্ছেদন।

নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর প্রভাব পড়ছে মান জীবনের উপর। বাড়ছে ক্রমশ তাপমাত্রা। তাই এর থেকে বাঁচার একমাত্র উপায় বৃক্ষরোপণ। তাই বনমহোৎসবকে সামনে রেখে চলছে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ কর্মসূচী। বুধবার রাজধানীর ডঃ বি আর আম্বেদকর উচ্চবিদ্যালয়ে হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। সকলে বিভিন্ন চারা গাছ রোপণ করেন স্কুল চত্বরে। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এদিন বলেন,নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি বৃক্ষরোপণ।

 

 

চারজন বাংলাদেশী নাগরিক সহ এক ভারতীয় দালাল আটক  আগরতলা রেলস্টেশন থেকে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে দালালের মাধ্যমে ত্রিপুরায় ঢুকে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে ফের আটক বাংলাদেশী নাগরিক। ধৃত চারজনই মহিলা। গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় এক দালালকে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগ অবৈধ ভাবে বাংলাদেশ থেকে লোকজন দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করছে।

কাজের কথা বলে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঘটিয়ে তাদের বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগরতলা রেল স্টেশনে ধরাও পড়ছে প্রায়শই অবৈধ অনুপ্রবেশকারীরা। তারা রেল পথে ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশী নাগরিক। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে চার জন বাংলাদেশী মহিলা সহ একজন ভারতীয় দালালকে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত চার জন্য বাংলাদেশী মহিলার মধ্যে দুইজন পুনে ও দুই জন আমেদাবাদ যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে। ধৃত ভারতীয় দালালের নাম মহম্মদ কাসেম মিয়া। তাঁর বাড়ি সিপাহীজলা জেলায়। বাংলাদেশী নাগরিকদের যাতায়াতে দালালের কাজ করে এই ভারতীয় ব্যক্তি।

ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপি সাংসদ এবং জাতীয় গণতান্ত্রিক জোট প্রার্থী ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তাঁর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ বহু নেতা এই প্রস্তাবকে সমর্থন করেছেন। বিরোধী পক্ষ থেকে। সুরেশের নাম প্রস্তাব করা হয়।

এরপর প্রোটেম স্পিকার ভর্ত্রিহরি মাহতাব হাউসের কার্যক্রম এগিয়ে নিয়ে যান এবং প্রস্তাবটি সবার সামনে তুলে ধরেন। ভয়েস ভোটের ভিত্তিতে তিনি ওম বিড়লাকে লোকসভা স্পিকারের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানান। এই সময়ে, বিশেষ বিষয় হল যে পিএম মোদী এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও ওম বিড়লাকে আসনে নিতে এসেছিলেন। গত রাতেই রাহুলকে বিরোধী দলের নেতা ঘোষণা করেছে কংগ্রেস।

ছেলে-মেয়েদের অশিক্ষিত রাখার প্রচেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির সরকার : যুব কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, তাদের অশিক্ষিত রাখার প্রচেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির সরকার। প্রায় ১৬০ টি স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা বর্তমান সরকার নিচ্ছে। এবং এই স্কুল গুলিকে অন্য স্কুলের সঙ্গে একত্রিকরণ করতে চাইছে। এসব অভিযোগ এনে এর প্রতিবাদ ও ধিক্কার জানায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও এন এস ইউ আই।

এসবের প্রতিবাদ জানিয়ে বুধবার দুই সংগঠনের তরফে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় অফিস লেন শিক্ষা ভবনে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার অনুপস্থিতিতে অপর এক আধিকারিকের কাছে। প্রতিনিধি দলে ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, শ্রেয়সী লস্কর সহ অন্যরা।

যুব কংগ্রেস সভাপতি বলেন, স্কুল বন্ধ করে দেওয়ার ফলে দেখা যাবে অনেক পড়ুয়া বিভিন্ন কারণে লেখাপড়া ছেড়ে দেবে। তারা দাবি জানিয়েছেন স্কুল একত্রিকরণ বন্ধ করার। অন্যথায় আগামী দিনে যুব কংগ্রেস ও এন এস ইউ আই বৃহত্তর আন্দোলনে নামবে।

 

 

আদালতেই অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি, চেতনা হারালেন সিবিআই অফিসাররা, 

0

 

 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- রাউজ অ্যাভিনিউ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়, যার কারণে সেখানে উপস্থিত সিবিআই অফিসাররাও জ্ঞান হারিয়ে ফেলেন। এটি প্রকাশ করা হয়েছিল যে সিএম কেজরিওয়ালের চিনির মাত্রা যথেষ্ট কমে গিয়েছিল, তারপরে তাকে অবিলম্বে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছিল।

আসলে, বুধবার সকালে সিবিআই কেজরিওয়ালকে রুজ অ্যাভিনিউ আদালতে বিচারক অমিতাভ রাওয়াতের সামনে হাজির করেছিল। সিবিআই আদালতের কাছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতে চেয়েছিল, যা আদালত গ্রহণ করেছে।

এই সময় কেজরিওয়ালের আইনজীবী বিক্রম চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হন। তিনি এই গ্রেফতারের বিরোধিতা করে অনেক যুক্তিও দিয়েছেন, কিন্তু আদালতে তার কোনো যুক্তিই গৃহীত হয়নি।

এদিকে, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও তাঁর সঙ্গে দেখা করতে রাউজ অ্যাভিনিউ কোর্টে পৌঁছেছেন। এখানে সিবিআই সিএম কেজরিওয়ালকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র করছিল যখন হঠাৎ সিএম কেজরিওয়ালের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। তারপর তাকে তড়িঘড়ি করে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০ জুন, রাউজ অ্যাভিনিউ আদালত মদ কেলেঙ্কারি সম্পর্কিত অর্থ পাচারের মামলায় কেজরিওয়ালকে জামিন দিয়েছিল, যা দিল্লি হাইকোর্টে ইডি চ্যালেঞ্জ করেছিল। এরপর নিম্ন আদালতের সিদ্ধান্তে প্রশ্ন তুলে হাইকোর্ট জামিন বাতিল করেন। আজ সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জামিনের শুনানিও হতে চলেছে। তবে গতকাল হাইকোর্টের আদেশের পর তিনি তার আবেদন প্রত্যাহার করেন।সিনিয়র আইনজীবী অভিষেক সিংভি, কেজরিওয়ালের পক্ষে উপস্থিত হয়ে বেঞ্চকে বলেছিলেন যে যেহেতু হাইকোর্ট ২৫ জুন একটি বিশদ আদেশ দিয়েছে, তাই তিনি একটি সুনির্দিষ্ট আপিল দায়ের করতে চান।

পরিকল্পনা দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর,দপ্তরের কাজকর্ম আরও বৃদ্ধি করতে হবে : অর্থমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিকল্পনা দপ্তরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজের গতি আরও বৃদ্ধি করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট চালু। অফিসারদের দিয়ে বিভিন্ন দপ্তরের কাজকর্ম চলছে। কিন্তু সেই কাজ আরও দ্রুত করতে হবে। আধুনিক প্রযুক্তির ছড়াছড়ি বর্তমানে। তার জন্য পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। পরিকল্পনা দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর। দপ্তরের কাজকর্ম আরও বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার মহাকরণে এক অনুষ্ঠানে একথা বললেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এদিন মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের। দরপত্রের মাধ্যমে একটি বেসরকারি সংস্থা এর দায়িত্ব পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা সহ অন্যান্যরা।

আলোচনা করতে গিয়ে মন্ত্রী প্রনজিত সিংহ রায় বলেন, যে সংস্থা বরাত পেয়েছে এদের সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে। তার জন্য সংস্থা পাবে ১৫ কোটি ৯৬ লক্ষ ৫৪ হাজার টাকা। তবে প্রয়োজনে পরবর্তী সময় সংস্থার সাথে চুক্তির মেয়াদের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।

 

 

পঞ্চায়েত নির্বাচন আগস্টের প্রথম সপ্তাহে : নির্বাচন কমিশনার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল গুলির পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনেরও তৎপরতা জোর কদমে চলছে। প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার ১২ লক্ষ ৯৪ হাজার ৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ ৫৮ হাজার ৫৮৯ । আর মহিলা ভোটার ৬ লক্ষ ৩৫ হাজার ৪৬০ । তৃতীয় লিঙ্গ-র ভোটার ১১ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও কোন আপত্তি থাকলে অভিযোগ জানানো যাবে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। পঞ্চায়েত নির্বাচন হতে পারে আগস্টের প্রথম সপ্তাহে। জুলাই মাসের প্রথম দিকে ঘোষণা হওয়ার সম্ভাবনা নির্বাচনের বলে জানান কমিশনার।

 

 

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলেন বন দপ্তরের অধীন বন মিত্র কর্মীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলেন বন দপ্তরের অধীন বন মিত্র কর্মীরা। মঙ্গলবার তারা ন্যায্য পাওনা আদায়ে গুর্খাবস্তী সংশ্লিষ্ট দপ্তরের সামনে বিক্ষোভ- ডেপুটেশন সংগঠিত করেন। অভিযোগ বন দপ্তরের অধীন বনমিত্ররা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। তিন মাসে ধরে তারা কোন বেতন পাচ্ছে না। তাই বনমিত্ররা বকেয়া বেতন, বেতন বৃদ্ধি ও মাসে ৩০ দিন কাজের দাবিতে রাজধানীর গুর্খাবস্তিস্থিত বন দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়।

পরে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশান দেয়।রাজ্যে প্রায় ছয় শতাধিক বনমিত্র রয়েছে।বন সংরক্ষণের জন্য বন মিত্র নিয়োগ করা হয়।মাসে ২০ দিন কাজ দেওয়া হবে বলে তাদেরকে নিয়োগ করা হয়। অভিযোগ বন কর্মীরা যে সকল কাজ করে, একই কাজ করে এই বন মিত্ররা। কিন্তু বন মিত্রদের মাসের ২০ দিনের বেতন দেওয়া হলেও তাদের কাজ করতে হয় মাসে ৩০ দিন। তার উপর তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। ফলে বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে তারা সমস্যায়।