Home Blog Page 469

১৪ জুলাই মুখ্যমন্ত্রীর হাত ধরে এবছর খারচি মেলার উদ্বোধন হবে, চলবে কুড়ি জুলাই পর্যন্ত : রতন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সবুজ এই ভবিষ্যৎ। এই ভাবনায় এবছর হতে যাচ্ছে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে ঐতিহ্যবাহী খারচি উৎসব ও মেলা। ১৪ জুলাই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এবছর খারচি মেলার উদ্বোধন হবে। চলবে কুড়ি জুলাই পর্যন্ত। মঙ্গলবার পুরাতন আগরতলা ব্লক কার্যালয়-এ সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী।

মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানান উৎসব ও মেলার দিনগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষায় টিএসআর জওয়ানদের সঙ্গে স্কাউটস এন্ড গাইডস সদস্যরা থাকবেন । মেলা চলাকালীন সময়ে মন্দির প্রাঙ্গনে আসা সাধু-সন্তদের থাকা খাওয়ার ব্যবস্থা মেলা কমিটির পক্ষ থেকে করা হবে। তাছাড়া উৎসব ও মেলা উপলক্ষে খয়েরপুর এলাকার প্রতিভাবান ছাত্র- ছাত্রী, খেলোয়াড় ও দিব্যাঙ্গনদের সংবর্ধনা দেওয়া হবে।

চেয়ারম্যান জানান এবছর খারচি উৎসবে মেলা কমিটির উদ্যোগে দর্শনার্থী মধ্যে প্রায় ১৫ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হবে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে খয়েরপুর সিএনজি স্টেশন দুপুর ২ টা থেকে রাত্রি দুটা পর্যন্ত বন্ধ থাকবে। মেলার দিনগুলিতে দুটি ভিন্ন মঞ্চে সকাল থেকে রাত পর্যন্ত রাজ্য ও বাইরের রাজ্যের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিকট : অর্থমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ডাকা বৈঠকে রাজ্যের তরফে ২৩ টি দাবি পেশ করলেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এর মধ্যে রয়েছে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, এইমস-র ধাঁচে রাজ্যে একটি হাসপাতাল স্থাপন, ডাবল লেন রেলওয়ে ট্র্যাক, নির্মীয়মাণ জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ , এডিসি এলাকার জন্য বিশেষ তহবিল ও দুইটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। বুধবার লোকসভায় অধ্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে সংসদের অধিবেশন। পেশ হবে এই অধিবেশনে বাজেটও। তাই বাজেটের আগে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এতে যোগ দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়ও। এনিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানানো হয়েছে।

 

 

বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন ধান ক্রয় করা হবে কৃষকদের কাছ থেকে : খাদ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খারিফ মরশুমে সরকার কৃষকদের কাছ থেকে সাড়ে ১৫ হাজার মেট্রিকটন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো চলছে ধান ক্রয়। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে। বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন ধান ক্রয় করা হবে কৃষকদের কাছ থেকেপ্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের যে প্রচেষ্টা ও ইচ্ছা সেটা যাতে কোন ভাবে বিফলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জিরানিয়ায় ধান ক্রয় কেন্দ্রের সূচনা করে একথা গুলি বললেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর-র যৌথ উদ্যোগে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২,১৮৩ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি রবি মরসুমে ধান ক্রয় করা হচ্ছে। উৎপাদিত ধান ক্রয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জিরানীয়া মহাকুমার কৃষকদের সুবিধার্থে জিরানীয়ার মাধববাড়িস্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাস পরিসরে সরকারি খাদ্য গুদামে সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন হয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে।

মাধববাড়িতে এই ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনের ফলে এলাকার স্থানীয় কৃষক উপকৃত হবেন বলে জানান মন্ত্রী।তিনি বলেন,খারিফ মরশুমে সরকার কৃষকদের কাছ থেকে সাড়ে ১৫ হাজার মেট্রিকটন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো চলছে ধান ক্রয়।কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে।প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের যে প্রচেষ্টা ও ইচ্ছা সেটা যাতে কোন ভাবে বিফলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মন্ত্রী বলেন বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন ধান ক্রয় করা হবে কৃষকদের কাছ থেকে।

এই অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, ভাইস-চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া মহাকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, জিরানীয়া মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা।

 

 

দ্রুত নিয়োগের দাবিতে জেআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখান এসটিজিটি উত্তীর্ণরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন বিদ্যালয় শিক্ষক স্বল্পতা। পরে আছে বহু শুন্যপদ। অভিযোগ এর পরেও নিয়োগ করা হচ্ছে না। ফলে হতাশ ২০২২ সালের এস টি জি টি চাকরি প্রত্যাশীরা। তারা ফের ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে আন্দোলনে শামিল। মঙ্গলবার তারা অফিসলেন জেআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তারা মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের কাছে আবেদন রাখেন তাদের দ্রুত নিয়োগ করার।

প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন সরকারি দপ্তরের সামনে চাকুরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ ইন্টার্ভিউ নেওয়া হলেও কোথাও নিয়োগ করা হচ্ছে না। আবার কোথাও পরীক্ষা বাতিল, মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। এসব নিয়ে পথে নামছেন শিক্ষিত বেকাররা। ক্ষোভ ধূমায়িত হচ্ছে বেকার যুবক০০০¬যুবতীদের। সোমবারের পর মঙ্গলবার ২০২২ সালের এসটিজিটি উত্তীর্ণরা বিক্ষোভ দেখায় টি আর বি টি অফিসের সামনে।

২০২২ সালের এসটিজিটি উত্তীর্ণদের অভিযোগ এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ করা হচ্ছে না শূন্যপদ থাকা সত্ত্বেও। এনিয়ে তারা বহুবার দপ্তরের সাথে যোগাযোগ করলেও সুরাহা হচ্ছে না।। কবে তাদের নিয়োগ করা হবে টার সদুত্তর এখনও তারা পাচ্ছেন না। ফলে হতাশ তারা। তাই তারা এদিন টি আর বি টি অফিসের সামনে বিক্ষোভে শামিল হন। মুখ্যমন্ত্রীর কাছে ফের আবেদন জানান দ্রুত নিয়োগের।

মানুষের সচেতনতার অভাবের জন্য অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পায় : খাদ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোক্তাদের যেমন নিজেদের অধিকার সমন্ধে সচেতন হতে হবে তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। ক্রেতা স্বার্থ সুরক্ষায় মূল্যবোধের অবক্ষয় নয় বরং জাগরন দরকার। মঙ্গলবার ভোক্তা সচেতনতামূলক আলোচনাচক্রে এই কথা বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

ভোক্তা হিসাবে ভোক্তাদের অধিকার এবং জনগণের কর্তব্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভোক্তাদের মৌলিক অধিকারগুলিকে সুরক্ষিত করার অঙ্গ হিসেবে এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে হয় ভোক্তা সচেতনতা কর্মসূচি উদযাপনের অঙ্গ হিসেবে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র ও ওপেন ক্যুইজ প্রতিযোগীতা।

এতে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্য বিশিষ্টরা।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী ভোক্তাদের অধিকার রক্ষায় সচেতনতার উপরে জোর দেন।

তিনি বলেন, ভোক্তাদের তরফে কোন অভিযোগ জানাতে পারেন মহকুমা অফিস সহ বিভিন্ন জায়গায়।এর ফলে সজাগ থাকবে অসাধু ব্যবসায়ীরা। তিনি বলেন, মানুষের সচেতনতার অভাবের জন্য অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পায়। মন্ত্রী আরও বলেন,শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোক্তাদের যেমন নিজেদের অধিকার সমন্ধে সচেতন হতে হবে তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। ক্রেতা স্বার্থ সুরক্ষায় মূল্যবোধের অবক্ষয় নয় বরং জাগরন দরকার।

ভোক্তাকে অধিকার রক্ষায় আরও সচেতন হতে হবে। সবাই ভোক্তা, একজন ব্যবসায়ীও ভোক্তা। একজন ভোক্তার অধিকার রক্ষায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই আমি ভোক্তা অধিকার নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের অধিকতর সচেতন হওয়ার আহবান জানান তিনি। এদিন ওপেন ক্যুইজও হয়।

সারা দেশের সঙ্গে রাজ্যেও কালো দিবস পালন করে ভারতীয় জনতা পার্টি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশে জরুরি অবস্থা জারির দিনটিকে কালো দিবস হিসেবে সারা দেশে পালন করলো ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সারা দেশের সঙ্গে রাজ্যেও কালো দিবস পালন করে ভারতীয় জনতা পার্টি। প্রতিটি জেলায় হয় কর্মসূচী। এদিন সকালে আগরতলায় কর্মসূচী গ্রহণ করে সদর শহর জেলা কমিটি।

এদিন রাজধানীর বটতলায় দলের তরফে কালো দিবসে প্ল্যাকার্ড নিয়ে বিজেপি নেতা কর্মীরা কর্মসূচীতে শামিল হয়। উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে কালো দিবস পালন করেন। ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন।

প্রায় ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। অভিযোগ তখন দেশে ছিল এক অসহনীয় অবস্থা। দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সদর শহর জেলা সভাপতি জানান, কংগ্রেসকে ভারতবর্ষের মানুষ আজকে প্রত্যাখান করেছেন। সেদিন যারা অত্যাচারিত হয়েছিলেন তাদের প্রতি সমবেদনাও জানান তারা।

ICA/C-421/2024

0
Oplus_0

পৌরনিগম এলাকার ড্রেইন থেকে নির্গত আবর্জনা দেখে হতবাক রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরে যত্রতত্র ড্রেনে আবর্জনা ফেলা হয়। ফেলা হয় প্লাস্টিক, বোতল সহ অপচনশীল বর্জ্য। এর ফলে বর্ষাকালে অল্পবৃষ্টিতে জমে ড্রেন ভরে গিয়ে বিভিন্ন জায়গায় জম,এ যায় জল। রাস্তাঘাটে জল জমে যাওয়ায় ভোগান্তির শিকার হন রাজধানীবাসীই।

শহর আগরতলা জুড়ে পুর নিগমের সাফাই কর্মীরা বিভিন্ন ড্রেন থেকে নির্গত আবর্জনার স্তুপ দেখে এক প্রকার হতবাক ও ব্যথিত হন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তাই শহরকে সুন্দর রাখতে বোতল, প্লাস্টিক এসব ড্রেনে ফেলআ থেকে বিরত থাকতে ও সঠিকভাবে সুনির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে শহরবাসীসহ সকলের প্রতি অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজের প্রতি এই কু-অভ্যাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বানও রাখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

২৫ জুন কালো দিবস পালন করা হবে রাজ্যে : তাপস ভট্টাচার্য

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাতাশ জুন থেকে দশ জুলাইয়ের মধ্যে ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যকরী কমিটির বর্ধিত সভা হবে। তবে তারিখ এখনও ঠিক হয়নি। এবারের বর্ধিত সভায় জেলা স্তর পর্যন্ত নয়, মণ্ডল স্তর থেকেও প্রতিনিধিরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ কমিটির সহ- সভাপতি তাপস ভট্টাচার্য।

এদিন তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস থেকে জন্মদিনের মাঝে পক্ষকালব্যাপী নেওয়া কর্মসূচী। সারা দেশের সঙ্গে রাজ্যেও নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী ভারতীয় জনতা পার্টির তরফে। এবছরও রাজ্যে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। সহ- সভাপতি জানান, তৃতীয় বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে ৩০ জুন ফের মন কি বাত অনুষ্ঠান শুরু হচ্ছে।এর জন্য তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পক্ষকাল ব্যাপী কর্মসূচীর মধ্যে বিভিন্ন জায়গায় চলবে বৃক্ষ রোপণ কর্মসূচীও। পাশাপাশি ২৫ জুন কালো দিবস পালন করা হবে। এদিনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। সেদিনে প্রতিটি জেলায় আলোচনা সভা হবে।

 

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজয় উৎসবের নামে রেগার অর্থ দেদার বিলি হয়েছে : জিতেন্দ্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনে রাজ্যে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন।রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। এই পরিবেশকে আরও জটিল-বিষাক্ত করার জন্য বিডিও অফিস চত্বরে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন। একটি ক্ষেত্রেও গ্রেপ্তার নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রবিবার সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

তিনি দাবি জানান অবাধ- শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হয় শনিবার মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে। বৈঠকে আলোচনার বিষয় এবং সিদ্ধান্ত গুলি রবিবার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র কর ও সুধন দাস। সিপিএম রাজ্য সম্পাদক অভিযোগ করেন, গ্রাম-পাহাড়ে কাজ-খাদ্যের অভাব। রেগার জন্য যেভাবে বরাদ্দ হওয়া উচিত তা হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন চার জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজয় উৎসবের নামে রেগার অর্থ দেদার বিলি হয়েছে। বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় করানো হচ্ছে।

বিদ্যাজ্যোতি প্রকল্পের ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি সরকারের সমালোচনা করেন। বিভিন্ন জায়গায় স্কুল বন্ধ করে দেওয়া নিয়ে জিতেন বাবু অভিযোগ করেন, পশ্চিম জেলায় শুধু মাত্র ১৬০ টি স্কুল বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি চলছে।

অন্য জেলায় প্রক্রিয়া চলছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্যে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটি দপ্তরের পরিষেবা ধুঁকছে। এদিন দলের তরফে সিপিএম রাজ্য সম্পাদক প্রতিবাদ ও নিন্দা জানান দীপক মজুমদার মেয়র ও বিধায়ক দুই পদে থাকার।