Home Blog Page 470

পাবলিশার্স এন্ড বুকসেলারস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সম্মেলন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পুস্তক ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে পাবলিশার্স এন্ড বুকসেলারস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে। এই সমস্যাগুলি আগামী দিনে সরকারের গোচরে নেওয়া হবে। অধিকাংশ পুস্তক ব্যবসা চলে গেছে সরকারের হাতে। পুস্তক ব্যবসায়ীরা যাতে সসম্মানে বাঁচতে পারেন সেসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে সম্মেলনে।

রবিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভা হয়।আগরতলা প্রেস ক্লাবে হয় একদিনের সাধারণ সভা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, সংগঠনের নেতৃত্ব বিমল বিকাশ সাহা সহ অন্যরা। এদিনের সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সি ডিভিশন লিগ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় সরোজ সংঘের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সি ডিভিশন লিগ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় সরোজ সংঘের। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় রবিবার দিনের প্রথম ম্যাচে বি-গ্রুপের লড়াইয়ে কদমতলী যুবক সংস্থা মুখোমুখি হয় সরোজ সংঘের। ম্যাচে ৮-০ গোলের ব্যবধানে কদমতলী যুবক সংস্থাকে পরাজিত করে জয় তুলে নিলো সরোজ সংঘ।

ম্যাচে সরোজ সংঘের হয়ে প্রীতম সরকার ৫ টি গোল করে। খেলার ১৩,২৩,৪৯,৫০,৮২ মিনিটে গোল করে প্রীতম সরকার। এদিনের ম্যাচে প্রীতম সরকার ছাড়াও সরোজ সংঘের হয়ে জোড়া গোল করে খেলার ১৮ মিনিটে ও ৪৭ মিনিটে অর্বনহরি জমাতিয়া।

একটি গোল করে ২১ মিনিটে মনীষ দেববর্মা।দিনের দ্বিতীয় ম্যাচে এ-গ্রুপের লড়াইয়ে ইউ বি এস টি ৭-০ গোলে ইয়ুথ ক্লাবকে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো। ম্যাচে ইউ বি এস টির. হয়ে জোড়া গোল করে খেলার ৬ ও ৮৯ মিনিটে মুন্না হোসেন।

পাশাপাশি ইউ বি এস টির হয়ে ১ টি করে গোল করে খেলার ১২ মিনিটে মাহিন্দ্র কর জমাতিয়া, ২৭ মিনিটে মিলন ত্রিপুরা, ৫৩ মিনিটে এল.ডারলং, ৭০ মিনিটে কে জমাতিয়া ও ৭৮ মিনিটে মুজেশ এিপুরা।

বিশ্ব অলিম্পিক দিবস সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও উদযাপন করা হয়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর ২৩ জুন বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব অলিম্পিক দিবস উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। একতা ও শান্তির জন্য অলিম্পিক। এই আহ্বানে এবছর বিশ্ব অলিম্পিক দিবস সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও উদযাপন করা হয়। রবিবার সকালে আগরতলা হয় বর্ণাঢ্য রেলি ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের তরফে। এদিনের রেলিতে অংশ নেন অলিম্পিক এসোসিয়েশনের অধীন বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা এবং খেলোয়াড়রা।

রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় রেলি। শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। রেলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন চেয়ারম্যান রতন সাহা, সাধারণ সম্পাদক সুজিত রায়, ভারপ্রাপ্ত সভাপতি তথা কোচ বিশ্বেশ্বর নন্দী, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরো অন্যান্যরা।রেলি ঘিরে শহরে বেশ সাড়া পড়ে।

খেলোয়ারদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে এবং আসন্ন অলিম্পিক প্রতিযোগিতায় যাতে রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বিশ্ব অলিম্পিক দিবসের রেলি বলে জানান কর্মকর্তারা।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ রানে জিতেছে আফগানিস্তান

0

জনতার কলম ওয়েবডেস্ক :- রশিদ খানের অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় বিপর্যস্ত আফগানিস্তান। একবার টি-টোয়েন্টি ও ৬ বার ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া সুপার-৮ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে। ক্রিকেটের যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম জয়।

ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এবং আফগানিস্তানকে ১৪৮ রানে সীমাবদ্ধ করেন। কিন্তু ক্যাঙ্গারুদের কাছ থেকে ৪ উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেন গুলবাদিন নায়েব। অস্ট্রেলিয়া ১২৭ রানে অলআউট হয়ে যায়।

সবকিছুই হয়েছে এই ম্যাচে। হ্যাটট্রিক হয়েছে, রানআউটের সুযোগ মিস হয়েছে, ফিল্ডাররা অসম্ভব ক্যাচ নিয়েছেন। প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত কোনো ক্রিকেট ভক্তই ম্যাচ থেকে চোখ ফেরাননি। আর ফলাফল সবাইকে অবাক করেছে।

আফগানিস্তান দল জিতে সেমিফাইনালে রয়ে গেলেও এই জয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশন এখন কঠিন হয়ে পড়েছে। সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি এখন অস্ট্রেলিয়ার জন্য নকআউটের মতো হয়ে গেছে।

সেমিফাইনালে উঠতে হলে মিচেল মার্শের দলকে যেকোনো মূল্যে এই ম্যাচটি জিততে হবে এবং বড় ব্যবধানে যাতে দলের নেট রান রেটও উন্নত হয়। এই ম্যাচে দল হারলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের ওপর নির্ভর করতে হবে।

ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে নজরকাড়া জয় পেয়েছে, এই জয় মানুষের : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার দুই লোকসভা আসনে বিপুল জয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে বিজয় মিছিল কিংবা বিজয় উৎসব। রবিবার ভারতীয় জনতা পার্টি প্রতাপগড় মণ্ডলের তরফে হয় বিজয় উৎসব। এদিন বনকুমারী নেতাজী সংঘের মাঠে হয় বিজয় উৎসব।উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি চিওরঞ্জন দেব, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্য নেতৃত্ব।

এদিন বিজয় উৎসবে নেতা-কর্মীরা একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে আনন্দে মেতে উঠেন। এদিন প্রদেশ বিজেপি সভাপতি বলেন,নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী বানানোর যে লক্ষ্যমাত্রা ছিল তা সার্থক রূপ পেয়েছে। লোকসভায় ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে নজরকাড়া জয় পেয়েছে।এই জয় মানুষের। মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছেন। সেজন্য সমস্ত রাজ্যবাসীকে তিনি ধন্যবাদ জানান। এদিকে এদিনের বিজয় উৎসবে প্রচুর কর্মী- সমর্থক অংশ নেয়।

 

 

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে উদ্দেশ্যে রাজ্যের ক্যুইন ভ্যারাইটির আনারস পাঠান 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক হল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করার বার্তায় প্রতিবছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে যেমন আম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয় তেমনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যের ক্যুইন ভ্যারাইটির আনারস পাঠান।

এবছর ব্যতিক্রম হয়নি। রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আনারস পাঠানো হয়। রবিবার আগরতলা-আখাউড়া সুসংহত স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে আধিকারিকরা প্রায় ৫০০ কেজি ক্যুইন ভ্যারাইটির আনারস তুলে দেওয়া হয় সেদেশের সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে।

উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের সহকারী অধিকর্তা ডঃ দীপক বৈদ্য সহ অন্যরা। দীপক বৈদ্য এদিন বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের ত্রিপুরার সম্পর্ক খুবই পুরনো এবং সৌহার্দ্যপূর্ণ। ক্যুইন ভ্যরাটির আনারস পৃথিবীর সবচেয়ে ভালো আনারস।

 

 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মমতাকে খুশি করতে ব্যস্ত রাজ্যের ঘাসফুল নেতৃত্ব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ঘুমন্ত ঘাসফুল আচমকা জেগে উঠল। সম্ভবত আগস্ট মাসের প্রথম সপ্তাহে হতে যাচ্ছে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে সামনে রেখে রবিবার সাংগঠনিক বৈঠক হয় তৃণমূল কংগ্রেসের। প্রদেশ অফিসে হয় সাংগঠনিক বৈঠক। এতে প্রতিটি জেলা থেকে নেতৃত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু সাহা সহ অন্যরা। বৈঠক নিয়ে যুব নেতা বলেন, পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

তিনি পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যের মানুষ মনে করছেন ত্রিপুরা থেকে একমাত্র বিজেপিকে সরাতে পারে তৃণমূল। এছাড়া অন্য কোন দল নয়। তাই লোকসভার নির্বাচনের পরে প্রতিনিয়ত জনগণ যোগাযোগ রাখছেন। যুব নেতা আশাব্যক্ত করেন অধিক আসনে লড়াই করবে তৃণমূল। তিনি এও আশা করেন প্রার্থীরা জয়ীও হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পশ্চিমবাংলা থেকে নেতৃত্বও আসবে।

 

 

শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করা হয় প্রদেশ বিজেপির তরফে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান বৃথা যায়নি। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য ভারতবাসী হিসেবে গর্বিত। রবিবার শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রতিবছর ২৩ জুন শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করা হয় প্রদেশ বিজেপির তরফে।

এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রবিবার ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, সাংস্কৃতিক জাতীয়তাবাদ ও জাতীয় ঐক্যের প্রধান গুরু, শিক্ষাবিদ শ্রদ্ধেয় ড. শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে পালন করা হয় আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে।উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ-সভাপতি তাপস মজুমদার, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিধায়ক দীপক মজুমদার সহ অন্যরা।

প্রদেশ বিজেপি সভাপতি এদিন বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান ও জন্মদিবস উপলক্ষে পক্ষকাল ব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে। উনার চিন্তাধারা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব কিছু পরিকল্পনা করেছেন। তিনি জানান বৃক্ষ রোপণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ করা হবে এদি সময়ে।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের জালে আটক ৯ জন বাংলাদেশী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। ত্রিপুরাকে ব্যবহার করে দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য হিড়িক পড়েছে। ট্রেনের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে যেতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়ছে বাংলাদেশী নাগরিকরা। শনিবার রাতে ফের বাংলাদেশী নাগরিক আগরতলা রেলস্টেশনে আগরতলা সরকারি রেল থানার পুলিসের হাতে ধরা পড়ে।ধৃতদের মধ্যে ৬ জন মহিলা।

অভিযোগ তারা বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করে। এই ৯ জন বাংলাদেশী নাগরিক ত্রিপুরা হয়ে ট্রেনের মাধ্যমে কাজের সন্ধানে দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছিল।

তখনই পুলিশ তাদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে। ক্রমাগত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে সীমান্তে বি এস এফের নজরদারি নিয়ে। এদিকে ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হয় বলে জানান জি আর পি থানার ওসি তাপস দাস।

 

 

NEET পরীক্ষায় অনিয়মের তদন্ত করবে CBI, শিক্ষা মন্ত্রকের বড় সিদ্ধান্ত

0

জনতার কলম ওয়েবডেস্ক :- NEET (UG) পেপার ফাঁস নিয়ে চলমান বিতর্কের মধ্যে শিক্ষা মন্ত্রক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এনইইটি (ইউজি) পরীক্ষা 2024-এ কথিত অনিয়মের মামলাটি বিস্তৃত তদন্তের জন্য সিবিআই-এর কাছে হস্তান্তর করেছে মন্ত্রক। এর আগে UGC-NET পরীক্ষার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছিল।

তথ্য অনুযায়ী, সিবিআই ও ইডি তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন ছাত্ররা। এই পরীক্ষায় অংশগ্রহণকারী 10 জন শিক্ষার্থীর পক্ষে দায়ের করা আবেদনে, বিহার পুলিশকে মামলার তদন্ত দ্রুত করার এবং সুপ্রিম কোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে যে আবেদনকারীরা পরীক্ষা বাতিলের পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন, তবে তাদের অন্য কোনও বিকল্প নেই।

সুপ্রিম কোর্ট এর আগে কেন্দ্র, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং অন্যদের কাছ থেকে NEET-UG 2024 পরীক্ষা বাতিল এবং একটি আদালত-নিরীক্ষণের তদন্ত সহ বেশ কয়েকটি পিটিশনে প্রতিক্রিয়া চেয়েছিল, পরিচালনায় অভিযুক্ত অনিয়ম নিয়ে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে। NEET পরীক্ষায় জড়িত ছিল। শীর্ষ আদালত বিভিন্ন উচ্চ আদালতে মুলতুবি থাকা একই ধরনের পিটিশনের উপর পরবর্তী কার্যক্রম স্থগিত করেছিল। তবে, আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটি কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করবে না।

5 মে 4,750টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় 24 লাখ পরীক্ষার্থী এতে অংশ নিয়েছিল। পরীক্ষার ফলাফল 14 জুন ঘোষণা করা হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু উত্তরপত্রের মূল্যায়ন আগেই সম্পন্ন হওয়ায় এটি 4 জুন নির্ধারিত সময়ের আগেই ঘোষণা করা হয়েছিল। অনিয়মের অভিযোগের ফলে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয় এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে এক দফা অভিযোগ ও পাল্টা অভিযোগ ওঠে।