Home Blog Page 467

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সুবিধা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলির বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিটি পরিবার যেন আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একথা বললেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা।

প্রতিবছর বিশ্বে ২৭ জুন এম এস এম ই দিবস উদযাপন করা হয়। জাতিসংঘ এই দিনটিকে ক্ষুদ্র-ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগের দিবস হিসাবে ঘোষণা করেছে যাতে সারা বিশ্বে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার অবদান বাড়ানো যায়। রাজ্যেও এই দিবসে কর্মসূচী নেওয়া হয়। বৃহস্পতিবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রি বি সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি বলেন সরকারের বিভিন্ন স্কিমে ঋন নিয়ে বেকার যুবক যুবতীরা আত্মনির্ভর হতে পারে। কোন কাজকে ছোট ভাবলে হবে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির সুবিধা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আত্মনির্ভর হতে হবে। সরকারের প্রতিটি প্রকল্পের বিষয়ে গ্রাম থেকে শহরের সকল মানুষকে অবহিত করার উপরে জোর দেন মন্ত্রী সান্ত্বনা চাকমা।

 

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উপহার স্বরূপ আম, মাছ ও রসগোল্লা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ক্যুইন ভ্যারাইটির আনারস উপহার হিসেবে পাঠিয়েছিলেন। আগরতলা- আখাউড়া সু-সংহত স্থলবন্দর দিয়ে এই আনারস পাঠানো হয়। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জন্য উপহার স্বরূপ আম, মাছ ও রসগোল্লা পাঠান। বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের আধিকারিকরা তা রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে তুলে দেন।

এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে চারশো কেজি হাড়ি ভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ মাছ ও রসগোল্লা পাঠানো হয়। উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের প্রথম সচিব মোহম্মদ রেজাউল হক চৌধুরী সহ অন্যরা। মুক্তি যুদ্ধের আগে থেকে ত্রিপুরার সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে সেই সুসম্পর্ক এখনো বজায় রয়েছে বলে জানান আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের প্রথম সচিব।

তিনি বলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের যে হৃদ্যতা, আত্মিক সম্পর্ক তা আরও দৃঢ় হবে। ভবিষ্যতে দুই প্রতিবেশী আরও এগিয়ে যাবে। প্রতিবছরই এই মরশুমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে যেমন আম পাঠানো হয় তেমনি ত্রিপুরা থেকে আনারস পাঠানো হয়।

 

 

বিজ্ঞান প্রযুক্তিকে প্রথম স্তরে রাখতে হবে, তাহলে ভারতকে কেউ আটকাতে পারবে না : অনিমেষ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সপ্তম ছাত্র প্রকল্প প্রোগ্রাম হয় প্রজ্ঞাভবনে।ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের তরফে হয় অনুষ্ঠান। বৃহস্পতিবার একদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান-প্রযুক্তি পরিবেশমন্ত্রী অনিমেষ দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য দেও পোদ্দার, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ নেন। আলোচনা করতে গিয়ে বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন,একটি দেশের অর্থনীতি তখনই সবল হতে পারবে যখন তাঁর রপ্তানি বেশি হবে। বিজ্ঞান যতদিন না পর্যন্ত শীর্ষ স্থানে যাবে দেশের অর্থনীতি শোধরানো যাবে না। বিজ্ঞান প্রযুক্তিকে প্রথম স্তরে রাখতে হবে। সেদিন ভারতকে কেউ আটকাতে পারবে না।

 

 

ডঃশ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসকে সামনে রেখে রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেয় বিজেপি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজের হাতে সাজিয়ে তোলা পার্কে বৃক্ষ রোপণ কর্মসূচী আগরতলা পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর রত্না দত্তের। বৃহস্পতিবার রাজধানীর খোশবাগান এলাকায় পার্কে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা।

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসকে সামনে রেখে রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেয় ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্তের তরফে বৃক্ষ রোপণ করা হয়। অতিথিরা বিভিন্ন রকমের চারা গাছ রোপণ করা হয়। এধরণের প্রয়াস আগামী দিনেও জারি থাকবে বলে জানান কর্পোরেটর রত্না দত্ত।

২০১১ সালে রত্না দত্ত প্রথমবার কর্পোরেটর নির্বাচিত হওয়ার পর থেকে এই পার্কটিকে সবুজে ঘেরার উদ্যোগ নিয়েছিলেন। যার ফলশ্রুতিতে এখন পার্কটি অনেকটাই সবুজে ঘেরা। আগামী দিনে আরো কিভাবে পার্কটিকে সুন্দর করা যায় এবং বিশ্ব উষ্ণায়ন রোধ করা এই উদ্দেশ্যেই বৃক্ষরোপণ কর্মসূচী। এদিনের কর্মসূচীকে ঘিরে ভালো সাড়া পড়ে।

 

 

দ্বাদশ মানে উন্নীত হল আগরতলা নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চবিদ্যালয়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্বাদশ মানে উন্নীত হল আগরতলা নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চবিদ্যালয়। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে এর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর শম্পা সেন সরকার, কর্পোরেটর প্রদীপ চন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী দেববর্মা সহ অন্যরা। ১৯৫৫ সালে নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল।

এলাকাবাসীর দাবি মেনে ১৯৮৮ সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয় স্কুলটি। কিন্তু এলাকায় দ্বাদশ মান স্কুল না থাকায় বিদ্যায়ের পড়ুয়াদের অন্যত্র গিয়ে পঠন পাঠন করতে হতো। এতে সমস্যা হতো। অবশেষে এলাকার পড়ুয়াদের কথা চিন্তা করে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর স্কুলটিকে দ্বাদশ মানে উন্নীত করে। এ উপলক্ষে বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন পড়ুয়া সহ এলাকার লোকজনও অনুষ্ঠানে অংশ নেন। দ্বাদশ মানে স্কুল উন্নীত হওয়ায় খুশি সকলে। মেয়র দীপক মজুমদার এদিন এলাকার কর্পোরেটর সহ শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানান। উল্লেখ্যএই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার। কিন্তু তিনি রাজ্যে না থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

অশান্ত মণিপুরে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়াদের পাশে দাঁড়াল বিশ্ব মেইথেই কাউন্সিল ত্রিপুরা রাজ্য শাখা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অশান্ত মণিপুরে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়াদের পাশে দাঁড়াল বিশ্ব মেইথেই কাউন্সিল ত্রিপুরা রাজ্য শাখা।অশান্ত মণিপুর। প্রায় এক বছর ধরে মণিপুরে জাতিগত হিংসার কারণে অশান্ত হয়ে আছে। এখনও বহু মানুষ বাড়ি ঘর ছাড়া। কোথাও আগুনে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। উপায়ন্তর না থাকায় এখনও বহু পরিবার বাড়ি ঘরে যেতে পারছে না। বাধ্য হয়ে শরণার্থী শিবিরে তাদের থাকতে হচ্ছে।

অত্যাচারিত হতে হয়েছে মহিলাদের। অভিযোগ শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী কোন পদক্ষেপ নেই। এই অবস্থায় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়াদের পাশে দাঁড়াল বিশ্ব মেইথেই কাউন্সিল ত্রিপুরা রাজ্য শাখা। তারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করে জাতি গত হিংসায় শিবিরে আশ্রয় নেওয়াদের জন্য খাদ্য , বস্ত্র সামগ্রী পাঠায়।

সংগঠনের এক প্রতিনিধি দল সম্প্রতি এসব সামগ্রী নিয়ে মণিপুরে শিবিরে আশ্রয় নেওয়াদের মধ্যে বিলি করে। সংগঠনের ত্রিপুরা শাখার সম্পাদক মুতুম অমিত সিং সরকারের কাছে সংগঠনের তরফে আবেদন জানান অশান্ত মণিপুরে দ্রুত শান্তি প্রতিষ্ঠার।

শীঘ্রই ৫৯ জন এগিকালচার অফিসাররের নিয়োগ হবে,কৃষকদের পাশে রাজ্য সরকার রয়েছে : কৃষিমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-টিপিএসসির মাধ্যমে ৬০ জন কৃষি আধিকারিক নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়েছিল। কিন্তু ১ জন পাওয়া যায়নি। শীঘ্রই ৫৯ জন এগিকালচার অফিসাররের অফার ছাড়া হবে। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি পাশাপাশি জানান রাজ্যে কৃষি জমি কম, বন ভূমি বেশি। কিন্তু এর পরেও রাজ্যে কৃষিতে স্বাবল্মবি হওয়ার সুযোগ বেশি। সব সময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে।

তিনি বলেন,মিধিলি ঘূর্ণিঝড়ে যেসব কৃষকের জমির ফসল ক্ষতি হয়। তাদের প্রতি হেক্টর পিছু ক্ষতিপূরণ আট হাজার ৫০০ টাকা করে চৌদ্দ কোটি আটান্ন লাখ টাকার উপর মঞ্জুরি দেওয়া হয়েছে এস ডি আর এফের মাধ্যমে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আটান্ন হাজার ২১০ জন। মন্ত্রী জানান উদ্যানবিদ্যায় ক্ষতি হয়েছে চাষিদের মিধিলি ঘূর্ণিঝড়ে।

সেই কৃষকরাও ক্ষতি পূরণ পাবেন। টাকা মঞ্জুর হয়েছে। মন্ত্রী জানান জোলাইবাড়িতে একটি অনুষ্ঠান করে ক্ষতিগ্রস্তদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া বীমা কোম্পানির তরফেও ক্ষতিপূরণ ১০-১৫ দিনের মধ্যে পাঠানো হবে। মন্ত্রী এদিন জানান এগ্রিকালচার অফিসারের সংকট আছে। তিনি জানান টি পি এস সির মাধ্যেমে উনষাট জন অফিসার নিয়োগ করা হচ্ছে।

 

 

বিলোনীয়ায় প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো প্রাণী চিকিৎসালের নবনির্মিত পাকা ভবন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণী পালনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্য সরকার প্রাণীসম্পদ বিকাশ ও প্রাণী পালকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই ক্ষেত্রে কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ এলাকার মানুষকে আত্মনির্ভর করে তোলাও সম্ভব। আজ বিলোনীয়া মহকুমায় প্রাণী চিকিৎসালয়ের নব নির্মিত পাকা ভবনের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ এলাকার প্রাণী পালনের উপর নির্ভর পরিবারগুলিকে প্রাণী পালনে উৎসাহ দেওয়া হচ্ছে। এজন্য রাজ্যে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মাননিধি প্রকল্প চালু করা হয়েছে। গ্রামীণ এলাকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের স্বরোজগারী হিসেবে গড়ে তোলার জন্য ন্যাশনেল লাইভস্টক মিশনে প্রশিক্ষণ ও ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

নবনির্মিত প্রাণী চিকিৎসালয়ের পাকা ভবনের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী আরও বলেন, রাজ্যে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। সরকারের এই লক্ষ্য বাস্তবায়ণে রাজ্যে প্রাণীসম্পদের সুরক্ষা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গড়ে তোলা হচ্ছে উন্নত পরিকাঠামো। তিনি বলেন, রাজ্যে প্রাণীসম্পদের উন্নত চিকিৎসায় মোবাইল অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিধায়ক স্বপ্না মজুমদার, জিলা পরিষদের সহকারি সভাধিপতি বিভীষণ দাস, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডা. বিমলকৃষ্ণ দাস, সমাজসেবী সুশঙ্কর ভৌমিক, সমাজসেবী গৌতম সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা অশোক মজুমদার। উল্লেখ্য, নবনির্মিত এই প্রাণী চিকিৎসালয়ের পাকা ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ১০ হাজার টাকা।

পশ্চিমবাংলার চরম দুর্নীতিগ্রস্ত এক প্রতিষ্ঠানের কাছে রাজ্যের ঐতিহ্যবাহী হাসপাতাল তুলে দিচ্ছে সরকার : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে বিক্ষোভ মিছিল-সভা থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলো সিপিএম। শিক্ষা, স্বাস্থ্য-কর্মসংস্থানের দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধে দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে সিপিএম। বুধবার দলের পশ্চিম জেলা কমিটির তরফে হয় রাজধানীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ। এদিন মেলারমাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল।

মিছিলে পা মেলান বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিএম নেতা পবিত্র কর, ঝর্ণা দাস বৈদ্য, সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যরা।বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর শকুন্তলা রোডে সভায় মিলিত হয়। এদিন সভায় প্রাক্তন মন্ত্রী মানিক দে সম্প্রতি নীট সহ বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সভায় সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী অভিযোগ করেন, কোন ধরণের চুক্তি নিয়ম কানুন ছাড়া পশ্চিমবাংলার চরম দুর্নীতিগ্রস্ত এক প্রতিষ্ঠানের কাছে রাজ্যের ঐতিহ্যবাহী হাসপাতাল তুলে দিচ্ছে সরকার। এদিনের সভা থেকে দাবি জানানো হয় আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে করার। মিছিল- সভায় প্রচুর সিপিএম কর্মী- সমর্থক অংশ নেয়।