Home Blog Page 466

শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনী নিয়ে মণ্ডল ভিত্তিক আলোচনা সভা হবে : অসীম

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবস থেকে ৬ জুলাই জন্মদিন পর্যন্ত পক্ষকাল ব্যাপী রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচী নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন জায়গায় হচ্ছে আলোচনা সভা, কোথাও হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচী। শুক্রবার ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা কমিটির তরফে হয় আলোচনা সভা।

ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী দেশের জন্য কি কি কাজ করেছেন তা বিজেপির প্রত্যেক কার্যকর্তা যাতে জানতে পারেন সেজন্য এই কর্মসূচী।

দুয়েক দিনের মধ্যে মণ্ডল ভিত্তিক আলোচনা সভা হবে শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনী নিয়ে। তিনি জানান পক্ষকালব্যাপী কর্মসূচীর মধ্যে উনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে। এদিনের আলোচনা সভায় সদর শহর জেলা কমিটির নেতৃত্ব, মণ্ডলের অফিস বিয়ারার, পুর নিগমের কর্পোরেটররা অংশ নেন।

 

 

ফের দুই বাংলাদেশী নাগরিক আগরতলা রেল স্টেশনে পুলিশের হাতে আটক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশে সীমান্তে বি এস এফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে কড়া প্রহরার মধ্যে কিভাবে বাংলাদেশী নাগরিকরা দালাল চক্রের মাধ্যমে ভারতের ত্রিপুরায় ঢুকে পড়ছে। বাংলাদেশী নাগরিকরা ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে ত্রিপুরা থেকে ট্রেনে করে। অভিযোগ, মানব পাচারের করিডোরে যেন পরিণত হয়েছে ত্রিপুরা।

তবে প্রায়শই আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশী নাগরিকরা। কখনও তাদের সঙ্গে জি আর পির জালে উঠছে ভারতীয় দালালরাও। বৃহস্পতিবার বিকেলে ফের দুই বাংলাদেশী নাগরিক আগরতলা রেল স্টেশনে জি আর পির হাতে ধরা পড়ে।

অভিযোগ দুইজন মহিলা অবৈধ ভাবে ত্রিপুরায় প্রবেশ করে পুনে ও কর্ণাটকে যাওয়ার কথা ছিল। জি আর পি থানার ওসি তাপস দাস জানান ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে ধরা পড়ে। ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিস। ক্রমাগত অবৈধ ভাবে প্রবেশ করা বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল।

 

 

অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল দাবি সনদ পেশ করেন অফিসলেনস্থিত শিক্ষাভবনে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে।

নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। তাদের দাবির মধ্যে রয়েছে বুনিয়াদী শিক্ষা দপ্তরে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ যারা রয়েছেন তাদের অভিযোগ শোনার জন্য একজন বিশেষ দায়িত্ব প্রাপ্ত আধিকারিক নিয়োগ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে দৃষ্টিহীন শিক্ষকদের পাঠদানে অসুবিধা হচ্ছে সিলেবাস অনুযায়ী ব্রেইল বই না থাকায়।

তাই দৃষ্টিহীন শিক্ষকদের পাঠদানের সুবিধার জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষা দপ্তরে পড়ে থাকা শূন্যপদ পূরণ করার দাবি জানায় তারা।

 

 

নতুন এজেন্সির হাতে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হবে রাজধানীর এম বি টিলা বাজার শেডের : মেয়র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গুণমান নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করতে পারার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নির্মাণকারী ঠিকেদারের বিরুদ্ধে। তাই নতুন ভাবে দরপত্র আহ্বান করে নতুন এজেন্সির হাতে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হবে রাজধানীর এম বি টিলা বাজার শেডের। এমবিটিলা বাজারে বাজার শেডের নির্মাণ কাজ দেওয়া হয়েছিল এক ঠিকেদারকে।

অভিযোগ শুরুতেই নির্মাণ কাজের গুণমান নিয়ে স্থানীয় ব্যবসায়ী সহ কর্পোরেটরা অভিযোগ করেন। সেই সময় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে নির্মাণ কাজ পরিদর্শন করে আসেন। এর মধ্যে নির্মাণ কাজও বন্ধ হয়ে রয়েছে। জানা গেছে ঠিকেদার অসুস্থ হয়ে রাজ্যের বাইরে রয়েছেন।এই অবস্থায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি। প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত।

শুক্রবার বন্ধ থাকা নির্মাণ স্থল পরিদর্শনে যান পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর অলক রায়, সমাজসেবী সঞ্জয় সাহা সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান সময়ের কাজ সময়ে গুণমান বজায় রেখে শেষ না হওয়ায় নতুন করে দরপত্র আহ্বান করা হবে। কাজের বরাত পাবে নতুন এজেন্সি। চেষ্টা থাকবে দ্রুত কাজটি শেষ করার। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর হাত ধরে বাজার শেড নির্মাণ কাজের শিলা ন্যাস হয়েছিল।

 

 

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া এবছরের রথ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা শাসকের নেতৃত্বে বৈঠক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া এবছরের রথ যাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য সতর্ক প্রশাসন। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত যাতে হয় সেজন্য পশ্চিম জেলা প্রশাসনের তরফে বৃহস্পতিবার বৈঠক হয়। জেলা শাসক অফিসের কনফারেন্স হলে হয় বৈঠক। এতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, সদর মহকুমা শাসক সহ অন্য আধিকারিকরা।

বৈঠকে ছিলেন আগরতলা জগন্নাথ বাড়ি, ইসকন সহ রথের আয়োজন করা সংস্থার কর্মকর্তা, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম, পূর্ত দপ্তর, পুলিস, ট্রাফিক, স্বাস্থ্য, দমকল সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে বিস্তারিত ভাবে আলোচনা হয় রথযাত্রাকে সুন্দরভাবে সম্পন্ন করা নিয়ে।বৈঠক নিয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান, সাত জুলাই থেকে ১৬ তারিখ পর্যন্ত রথযাত্রাকে কেন্দ্র করে কর্মসূচী থাকবে।

আগরতলা শহরে ৬ টি সংস্থার তরফে রথযাত্রা বের হবে। এর মধ্যে বড় ধরণের রথযাত্রার আয়োজন করে জগন্নাথবাড়ি ও ইসকন মন্দির। এই রথজাত্রাকে কেন্দ্র করে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। জেলা শাসক জানান, বিদ্যুৎ নিগম ও দমকলকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ নিগমকে বলা হয়েছে যেসব রাস্তা দিয়ে রথ যাবে সেসব রাস্তায় কোন বিদ্যুতের তাঁর যাতে নিচে ঝুলে না থাকে তা নিশ্চিত করার।

রথ উচ্চতা হবে ৫ মিটার। রথের সব কিছু যাচাই করবে পূর্ত ও বিদ্যুৎ নিগম।রথের সামনে পুলিসের গাড়ি ও পেছনে অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি থাকবে। উল্লেখ্য গত বছর কুমারঘাটে উল্টো রথের দিন মর্মান্তিক ঘটনা ঘটে। রথের চুড়া বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসায় ঝলসে যায় দর্শনার্থী কয়েকজন। ঘটনায় দশ জনের মৃত্যু হয়। এই ঘটনা নজরে এবছর আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

 

 

দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ১ এর ছাদ ধসে ১জনের মৃত্যু, 8 জন আহত, বহু গাড়ি চাপা

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লি-এনসিআরে বৃষ্টির কারণে, শুক্রবার ভোর ৫টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআই) টার্মিনাল-১-এর পার্কিং ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হল গাড়িতে বসা এক ক্যাব চালকের, আহত হয়েছেন ৮ জন। আহতদের মেদান্ত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, সিআইএসএফ এবং এনডিআরএফের দল ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিস (DFS) আধিকারিকরা জানিয়েছেন – সকালে টার্মিনাল-১-এ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য পার্কিং এলাকায় গাড়ির দীর্ঘ লাইন ছিল। এ সময় পার্কিং লটের ছাদ ধসে পড়ে। ছাদের একটি ভারী অংশ এবং তিনটি লোহার সাপোর্ট বিমও যানবাহনের উপর পড়ে। এ সময় এখানে পার্কিং করা গাড়িগুলো বিমে চাপা পড়ে যায়।

আইজিআই বিমানবন্দরের ডিসিপি ঊষা রঙ্গনানি বলেন, টার্মিনাল ১-এর বাইরের শেড, ডিপার্চার গেট নং ১ থেকে ২ নং গেট পর্যন্ত বিস্তৃত শেডটি ধসে পড়ে, যাতে প্রায় 4টি গাড়ি চাপা পড়ে। ডিএফএসের সহকারী বিভাগীয় আধিকারিক রবিন্দর সিং জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। সরিয়ে নেওয়া এক ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন।

জিওর ট্যারিফ বৃদ্ধির ঘোষণার পরে, এয়ারটেলও ট্যারিফ বৃদ্ধির ঘোষণা

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- রিলায়েন্স জিওর ট্যারিফ বৃদ্ধির ঘোষণার পরে, ভারতী এয়ারটেলও তার মোবাইল প্ল্যানের দাম 11% থেকে 21% বাড়িয়েছে, যা 3 জুলাই, 2024 থেকে কার্যকর হবে। স্থিতিশীল মূল্য নির্ধারণের আড়াই বছরের মেয়াদের পরে এই পদক্ষেপটি আসে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিও তার ট্যারিফ প্ল্যানকে ব্যয়বহুল করেছে। এর পাশাপাশি কিছু পরিকল্পনা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক Airtel-এর কোন প্ল্যানের দাম বাড়ানো হয়েছে।

এই বৃদ্ধি বিশেষ করে সীমাহীন ভয়েস প্ল্যানগুলিকে প্রভাবিত করে৷ যেমন, কোম্পানির 179 টাকার প্ল্যানের দাম এখন 199 টাকা, 455 টাকার প্ল্যানের দাম বেড়ে 599 টাকা হবে। যেখানে এর 1,799 টাকার প্ল্যানের দাম বেড়ে 1,999 টাকা হবে।

স্টেজ ৩ স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান, অভিনেত্রী বললেন- ‘প্রার্থনা প্রয়োজন’

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- হিনা খান তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। যা দেখে বেশ হতাশ হয়ে পড়েছেন তার ভক্তরা। অভিনেত্রী জানান, তার ক্যান্সার হয়েছে। হিনা তার পোস্টে লিখেছেন, সবাইকে হ্যালো! এরকম অনেক গুজব ছিল যার উপর আমি কথা বলতে চাই। আমি সমস্ত হিনাহোলিক এবং যারা আমাকে ভালোবাসে এবং যত্নশীল তাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করতে চাই। আমার তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সার ধরা পড়েছে।

হিনা আরও লিখেছেন- এই গুরুতর রোগের চিকিৎসা চলছে এবং তিনি এখন ভালো আছেন। তিনি লিখেছেন- আমি এই রোগকে কাটিয়ে উঠতে দৃঢ়, দৃঢ়প্রতিজ্ঞ এবং সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমার চিকিত্সা ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং আমি এর থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। এছাড়াও, হিনা তার ভক্তদের এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখার জন্য আবেদন করেছেন। এর পাশাপাশি তিনি ক্যান্সারের ভয়ানক যুদ্ধে ভক্তদের কাছে সমর্থন চেয়েছেন এবং তাদের কাছে প্রার্থনা করতে বলেছেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

ভক্তরা ক্রমাগত হিনার পোস্টে তার জন্য দোয়া চেয়ে মন্তব্য করছেন। ভক্তরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এর পাশাপাশি তার সহ-অভিনেতারাও হিনার পোস্টে ক্রমাগত মন্তব্য করছেন, তাকে উত্সাহিত করছেন। হিনার পোস্টে, অঙ্কিতা লোখান্ডে লিখেছেন – হিনা, তুমি এর চেয়ে শক্তিশালী, এটি কেবল একটি লড়াই… এটিও কেটে যাবে। এই মুহূর্তে আপনাকে প্রচুর ভালবাসা এবং শক্তি পাঠানো হচ্ছে। আদা খান, সৃষ্টি রোদে, গওহর খানও হিনাকে তার পোস্টে মন্তব্য করে উৎসাহ দিয়েছেন।

শক্তিশালী ভূমিকম্পে পেরু কাঁপছে, রিখটার স্কেলে তীব্রতা মাপা হয়েছে ৬. ৯ সুনামির সতর্কতাও জারি করা হয়েছে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পেরুতে শক্তিশালীভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে যে শুক্রবার পেরুর উপকূলে ৬. ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সংস্থাটি জানিয়েছে যে ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার (৬. ২১মাইল) গভীরতায় ছিল।

GFZ এর আগে ভূমিকম্পের মাত্রা ৬.৪ বলে জানিয়েছে। আমাদের। তথ্যের ভিত্তিতে, জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে যে ভূমিকম্প থেকে সুনামির ঝুঁকি রয়েছে, যেখানে আগে বলেছিল যে সুনামির কোনও ঝুঁকি নেই।

১লা জুলাই বিভিন্ন দাবিতে আন্দোলনে নামছে সি আই টি ইউ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জুলাই মাসে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামছে সি আই টি ইউ। শ্রমজীবী অংশের মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করবে শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত।

তিনি অভিযোগ করেন,রাজ্যের বিজেপি সরকার বিভিন্ন দপ্তরে ইন্টার্ভিউ নেওয়ার পরে বাতিল করে দিয়েছে। নতুন করে কোন কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকার করছে না। অভিযোগ মাঝে মধ্যে চুক্তির মাধ্যমে বাইরের কিছু লোককে কাজ দেওয়া হচ্ছে চাকরি। এতে বঞ্চিত হচ্ছেন রাজ্যের বেকাররা। সি আই টি ইউর সাধারণ সম্পাদক আরও বলেন, রাজ্যের বিভিন্ন চা বাগানের জায়গা দখলের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর প্রতিবাদে ১ জুলাই বিভিন্ন বাগানের সমস্যা নিয়ে সারা রাজ্যে শ্রম দপ্তরে গণডেপুটেশন সংগঠিত করা হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় হবে কর্মসূচী। মহকুমা শাসকদের কাছে দাবি সনদ পেশ করা হবে। শঙ্কর বাবু জানান পরিবহণ শ্রমিকদের সমস্যা নিয়ে চার জুলাই রাজধানীতে মিছিল করে পরিবহণ অফিসে গণডেপুটেশন দেওয়া হবে। এতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পরিবহণ শ্রমিকরা যোগ দেবেন। তিনি জানান ১০ জুলাই সারা দেশের সঙ্গে রাজ্যেও দাবি দিবস পালন করা হবে।