Home Blog Page 465

দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ ও ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিতই হল নতুন আইনের লক্ষ্য: স্বরাষ্ট্র সচিব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নারী শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দুরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে। তিনটি নতুন আইন রাজ্যেও লাগু নিয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন স্বরাষ্ট্র সচিব। উপস্থিত ছিলেন আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য, আই জি এল ডারলং।

সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র সচিব জানান এক জুলাই সারা দেশের সঙ্গে রাজ্যেও চালু হবে ভারতীয় ন্যায় সংহিতা-২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা- ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম-২০২৩ নামে তিনটি নতুন আইন। নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে তরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি জানান ভারতীয় ন্যায় সংহিতা-২০২৩, ভারতীয় দণ্ড বিধি-১৮৬০ কে প্রতিস্থাপন করেছে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩, ফৌজদারি কার্যবিধি-১৯৭৩ কে প্রতিস্থাপন করে। এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম-২০২৩, ভারতীয় সাক্ষ্য আইন-১৮৭২ কে প্রতিস্থাপন করেছে। নতুন আইনের ১৭৩ ধারা মুলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোন স্থান থেকে এফআইআর করতে পারবে।

যা জিরো এফআইআর নামে এই আইনে উল্লেখ রয়েছে। নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার উপর যত্ন নেওয়ার বিধান রয়েছে। আইন সচিব জানান পুরনো মামলা গুলি পুরনো আইনে চলবে। এক জুলাইয়ের পরে যেসব ঘটনা ঘটবে সেগুলি নতুন আইন অনুযায়ী হবে।

 

 

সমগ্র রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে,রাজ্যের খেলা ধুলায় অনেক পরিবর্তন এসেছে : ক্রীড়া মন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া জাগিয়ে শুরু হল দুই ব্যাপী রাজ্যভিত্তিক খো খো আসর। রাজধানীর রাম ঠাকুর পাঠশালা বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে প্রতিযোগিতার সূচনা হয়। উদীয়মান সংঘের উদ্যোগে হচ্ছে ৩৪ তম সিনিয়র মহিলা ও পুরুষ বিভাগে এবং ২৯ তম সাব-জুনিয়র বালক ও বালিকা বিভাগে রাজ্য ভিত্তিক আসর।

দিবা=রাত্রি হবে প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলা= মহকুমা থেকে খেলোয়াড়রা অংশ নেন। এর উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য,ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, সংস্থার সভাপতি সহ অন্যরা।প্রতিযোগিতায় সিনিয়র বালক-বালিকা বিভাগে ১৬ টি দল ও সাব-জুনিয়র বালক-বালিকা বিভাগে ১০ টি দল অংশগ্রহণ করেছে। আসরের উদ্বোধন করে আলোচনা করতে গিয়ে মন্ত্রী তুলে ধরেন ক্রীড়া ক্ষেত্রে বর্তমানে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাজ্যের বেশ কিছু মাঠকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। সমগ্র রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। কিছুদিন পূর্বে জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতা হয়েছে রাজ্যে। মন্ত্রী বলেন,রাজ্যের খেলা ধুলায় অনেক গুলি পরিবর্তন এসেছে। পরিবর্তন বলতে শুধুমাত্র মাঠের পরিবর্তন নয়। এদিকে প্রথমদিনই আসরকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

 

 

নতুন তিন ফৌজদারী আইন প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশের সঙ্গে রাজ্যেও আন্দোলনে নামলো আইনজীবীরা। শনিবার আগরতলা আদালতের সামনে বিক্ষোভ দেখান আইনজীবীরা। সারা ভারত আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি হরিবল দেবনাথ সকলের কাছে আহ্বান রাখেন কেন্দ্রের নতুন ফৌজদারি আইনের বিরুদ্ধে এগিয়ে আসার।

তিনি মন্তব্য করেন নতুন তিন আইন গণতন্ত্র ও জন বিরোধী। পাশাপাশি এই আইন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে নতুন করে আইন আনার দাবি জানান। আগামী ১ জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা কেন্দ্রের তিনটি নতুন আইন। এর প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আন্দোলনে নেমেছে সারা ভারত আইনজীবী ইউনিয়ন।

সারা দেশের কর্মসূচীর অঙ্গ হিসেবে শনিবার রাজ্যেও আন্দোলনে নামে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি। তিনটি নতুন ফৌজদারী আইন প্রত্যাহার করার দাবিতে সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন দেখায়। নতুন তিন আইন প্রত্যাহারের দাবিতে আগামী দিনেও যে আন্দোলন চলবে তা এক প্রকার স্পষ্ট।

 

 

ফের আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ এক বিহারের বাসিন্দাকে আটক করে রেল পুলিশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার নেশা সামগ্রী গাঁজা ও ফেন্সিডিল। আটক করা হয়েছে বিহারের এক বাসিন্দাক। শনিবার গাঁজা আটক যুবককে আদালতে সোপর্দ করা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। একথা জানান আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস। প্রায়শই আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে ট্রেনে বহিঃরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছে।

আবার অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করা বাংলাদেশী নাগরিকদের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে। তবে গোপন খবরের ভিত্তিতে জিআরপি ও আরপিএফ তাদের জালে তুলতে সক্ষম হচ্ছে। শুক্রবার বিকেলে ফের আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ এক বিহারের বাসিন্দাকে আটক করে রেল পুলিশ।

ধৃত ব্যক্তির নাম বীর বিকাশ বিক্রম। তাঁর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়েছে পুলিস। এদিকে জিআরপি রেলস্টেশন থেকে মালিক হীন কিছু ফেন্সিডিল উদ্ধার করেছে। ধারণা বহিঃরাজ্য থেকে এগুলি আনা হয়েছে। ফেন্সিদিলের সঙ্গে কে বা কাড়া যুক্ত তা তদন্ত করে দেখছে পুলিস।

আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরকে শক্তিশালী করা হবে : বিকাশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পরিসংখ্যান দিবসে রাজধানীতে রক্তদান শিবির। শনিবার রাজধানীর রবীন্দ্র ভবনে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের তরফে দিবসটি উদযাপন করা হয়।উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। পরিসংখ্যান দিবসে রক্তদান শিবির করা হয় মুমূর্ষু রোগীর সেবায়।এদিন রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে রাজ্যের ৪ জেলায় অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের অফিস রয়েছে। অন্য জেলাতেও নতুন করে অফিস বাড়ি তৈরি করে কর্মী নিয়োগ করা হবে। এই প্রক্রিয়া চলছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরকে শক্তিশালী করা হবে। পাশাপাশি মন্ত্রী অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরকে আরও মজবুত ও শক্তিশালী করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তথ্য সংগ্রহ করে ত্রিপুরা রাজ্যকে আরও মজবুত ও শক্তিশালী করার জন্য দপ্তরের অফিসারদের কাজ করার আহ্বান জানান। এদিকে রাজ্যে রক্তের সংকট নিরসনে পরি সংখ্যান দপ্তরের কর্মীরা আগামী দিনেও এগিয়ে আসবে বলে আশা সকলের।

বাল্যবিবাহের মত সামাজিক অভিশাপের বিরুদ্ধে রুখে না দাড়ালে এর থেকে বের হওয়া অসম্ভব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাল্যবিবাহ সহ সমাজে যেসব ব্যাধি রয়েছে সামাজিক ভাবে যতক্ষণ পর্যন্ত মানুষ এসবের আন্দোলনে নিজেদের শামিল না করবেন ততক্ষণ এর থেকে বের হওয়া সম্ভব নয়। প্রতিবছর রাজ্যেও বড় বড় মাটির মূর্তি তৈরি করে দুর্গা পূজা করা হয়। ব্যয় করা হয় সেজন্য লাখ লাখ টাকা। অথচ দেখা যায় যে মায়ের স্নেহ আদর যত্ন পেয়ে ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়েছে সেই মায়ের জন্য একটি ঘর তৈরি করে দিতে পারে না প্রতিষ্ঠিত সন্তান।

শনিবার রাজধানীর প্রজ্ঞাভবনে এক কর্মশালায় একথা বললেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়।সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের তরফে হয় এই কর্মশালা। এদিন কর্মশালা হয় পিতা-মাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন ২০০৭ এবং নিয়মাবলী”র উপরে। কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা স্মিতা মল, আইন দপ্তরের যুগ্ম সচিব স্বপন চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা।

কর্মশালায় বিভিন্ন বিষয় উঠে আসে সকলের আলোচনায়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় আলোচনায় বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, বাল্যবিবাহ সহ সমাজে যেসব ব্যাধি রয়েছে সামাজিক ভাবে যতক্ষণ পর্যন্ত মানুষ এসবের আন্দোলনে শামিল না করবেন ততক্ষণ এর থেকে বের হওয়া সম্ভব নয়। শুধু মাত্র নিয়ম করে কাগজে পাতায় লিখার মধ্য দিয়ে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়।

শহরাঞ্চলের ২২টি স্কুলের পড়ুয়ারাদের নিয়ে পুর নিগমের ৩৯ নম্বরের উদ্যোগে ক্যুইজ প্রতিযোগিতা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী পড়ুয়াদের মেধার বিকাশ জ্ঞানের প্রসারতা বাড়বে। আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডে মেগা ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বললেন নিগমের মেয়র দীপক। শনিবার ৩৯ নম্বরের উদ্যোগে হয় ক্যুইজ আসর। শহরাঞ্চলের ২২টি স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেন।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক,কর্পোরেটর অলক রায়, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা উপলক্ষিত হয়।

এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এই ধরনের কুইজের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবে। বর্তমানে যারা ছাত্র-ছাত্রী তারা আগামিদিনে দেশ ও রাজ্যের ভবিষ্যৎ। প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয়।

 

 

সংবিধান ও গণতন্ত্রকে হত্যা করে রাজনৈতিক প্রতিহিংসার এক কালো অধ্যায় রচনা করেছেন মমতা : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবঙ্গে উদ্ভূত পরিস্থিতির রিপোর্ট রাষ্ট্রীয় সভাপতির হাতে তুলে দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে গঠিত চার সদস্যক কমিটি। শুক্রবার সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নৃশংসতা ও প্রশাসনিক সন্ত্রাসের বাস্তব চিত্র সম্বলিত দলিল ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার হাতে তুলে দেওয়া হয়েছে।

রিপোর্টে প্রকাশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র ও রাজ্যের মানুষের রক্ষায় যে শপথ নিয়েছিলেন তা সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে সংবিধান ও গণতন্ত্রকে হত্যা করে রাজনৈতিক প্রতিহিংসার এক কালো অধ্যায় রচনা করেছেন l তাছাড়া শাসক দল তৃনমূল আশ্রিত সমাজদ্রোহীরা বিরোধী দলের কর্মী ও ভোটারদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছেন। তৃনমূলের আশ্রিত গুন্ডাদের দ্বারা প্রকাশ্য ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা এবং আক্রমণ বাংলায় নির্বাচনের একটি অত্যন্ত লজ্জাজনক বলেও প্রস্তাবিত রিপোর্টে প্রকাশ পেয়েছে।

 

 

প্রধানমন্ত্রী কৃষকদের ধোঁকা দেয়ার পথেই হাঁটতে শুরু করলেন কিষান নিধি ফাইলে স্বাক্ষর করে : পবিত্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় মোদী সরকারের নতুন ন্যুনতম সহায়ক মূল্য ঘোষণার তীব্র বিরোধিতা করে রাস্তায় নামলো সারা ভারত কৃষক সভা। সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কৃষকসভার রাজ্য পরিষদও প্রতিবাদ মিছিল ও সমাবেশ করলো আগরতলায়।মেলারমাঠ থেকে বের হয়ে মিছিল শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে নারায়ণ দেবের সভাপতিত্বে এক সভায় মিলিত হয়।

বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন নরেন্দ্র মোদী নির্বাচনে হেরে গিয়েও নিজে কৃষক বিরোধী মনোভাব থেকে পিছিয়ে যাবার পাত্র যে তিনি নন সেটা এখনও বারবার বুঝিয়ে যাচ্ছেন। সাথে তাঁর দলও রয়েছে। তাঁকে অনুসরণ করে একই পথে একধাপ এগিয়ে চলেছে ত্রিপুরার ট্রিপল ইঞ্জিনের সরকার। একই ভাবেই রাজ্যের কৃষকদের এই সরকার কিভাবে বঞ্চিত করে চলেছে তা তুলে ধরেন পবিত্র কর।

তিনি বলেন সারা ভারত কৃষক সভা এর প্রতিবাদে রাস্তায় নেমেছে। পবিত্র বাবু বলেন রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনছে ২১.৮৩ টাকা দরে কেজিতে। যেখানে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক ঘোষণা ২৩ টাকা। এই প্রসঙ্গে তিনি বলেন ‘কেন্দ্রীয় সরকারের ঘোষণা ও রাজ্য সরকারের ঘোষণা দুটোরই রাজ্য কমিটি বিরোধিতা করেছে।

তিনি অভিযোগ করে বলেন তৃতীয় দফায় বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ধোঁকা দেয়ার পথেই হাঁটতে শুরু করলেন কিষান নিধি ফাইলে স্বাক্ষর করে।পবিত্র কর বলেন প্রধানমন্ত্রী হয়ে বসার পর যে ফাইলটি প্রথম স্বাক্ষর করেন সেটা ছিল প্রধানমন্ত্রীর কিষান নিধি যোজনার ফাইল। পবিত্র কর বলেন, এটা আগেই ছিল, তিনি কৃষকদের ন্যায্য পাওনা বকেয়া সপ্তদশ কিস্তির টাকা যেটা এতদিন আটকে রেখেছিলেন সেটাই ঢাকঢোল পিটিয়ে ছাড়ার চেষ্টা করলেন। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

 

 

পুকুর থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  মৃত যুবকের নাম রাজেশ দাস। বয়স ৩৭ বছর। পিতা মৃত নির্মল চন্দ্র দাস। বাড়ি কমলপুর শহরের হারের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকায়। মৃত যুবকের বড় ভাই রাকেশ দাস বলেন, তার ছোট ভাই রাজেশ দাস অবিবাহিত। সে গ্রাজুয়েট ছিল। সব সময় সে মদ্যপান করতো। সে ৪/৫ দিন ধরে ভাত খেতো না।

বৃহস্পতিবার সে মদ্যপান করে নি। বৃহস্পতিবার বিকালে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। সম্ভবত সন্ধ্যার আগে পুকুর পাড়ে গিয়েছিল পুকুর থেকে মাছ বেড়িয়ে যায় কিনা দেখতে। সেখানে যাওয়ার পর হয়ত মাথা ঘুরিয়ে পুকুরে পড়ে যায়।

আর উঠতে পারেনি। এরপর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজেশ কে দেখতে না পেয়ে তার মা। বড় ছেলে রাকেশ বলে রাজেশ বাড়ি ফিরেনি। আশে পাশে খোঁজ খবর করে পায়নি কেউ। শুক্রবার সকালে তার বড় ভাই রাকেশ নিজ পুকুরে ছোট ভাই রাজেশের ভাসমান মৃতদেহ দেখতে পায়। এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কমলপুর থানায়।

পরে পুলিশ কমলপুরের ডিজেস্টার ম্যানেজমেন্টের কর্মীদের খবর দিয়ে এনে এবং এলাকার লোকজনদের সহযোগিতায় রাজেশ দাসের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দেয়।