Home Blog Page 41

তেল আবিবে পৌঁছালেন প্রধানমন্ত্রী মোদি, ভারত–ইসরায়েল কৌশলগত সম্পর্কে নতুন জোর

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দু’দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েলের তেল আবিবে পৌঁছেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঁজামিন নেতানিয়াহু-র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে বিদ্যমান “দৃঢ় ও বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্ব” আরও শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

তেল আবিবের বেন গুড়িওন এয়ারপোর্টএ পৌঁছালে প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ব্যক্তিগতভাবে মোদিকে স্বাগত জানান, যা দুই নেতার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কেরই প্রতিফলন। বিমানবন্দরে পৌঁছে দুই প্রধানমন্ত্রী উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করেন।

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউবেন আজারুল ও বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান।

সফরের আগে দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও ইসরায়েল একটি দৃঢ় ও বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্ব ভাগ করে নেয়, যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি ও গতিশীলতা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা হবে বলে কূটনৈতিক মহলে জানা গেছে।

আত্মনির্ভর ভারতে জোর, দেশীয় প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণে অঙ্গীকার রাজনাথ সিংয়ের

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে এগিয়ে নিতে সরকারের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

আজ নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতীয় বিদেশ পরিষেবার (IFS) প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশীয় উৎপাদন ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নে ভারতীয় কূটনীতিকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

রাজনাথ সিং বলেন, এক সময় ভারত ছিল বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ। কিন্তু বর্তমানে দেশ স্থল, নৌ ও আকাশ—সব ক্ষেত্রেই প্রতিরক্ষা প্ল্যাটফর্মের নির্মাতা ও রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতের এই অগ্রগতির দিকে বিশ্ব সম্প্রদায় গভীরভাবে নজর রাখছে এবং নেতৃত্বের ভূমিকায় দেশটির উত্থানকে গুরুত্ব সহকারে দেখছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রশিক্ষণরত কর্মকর্তাদের উদ্দেশে প্রতিরক্ষা মন্ত্রী আহ্বান জানান, তারা যেন বিভিন্ন সংস্কৃতি ও নতুন চিন্তাধারার প্রতি উন্মুক্ত মনোভাব পোষণ করেন এবং ভারতের প্রাচীন সভ্যতার মূল্যবোধকে সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন।

স্থানীয় প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চ দেবে আইএফএফডি ২০২৬: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার দিল্লি সচিবালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে চলা ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লি (আইএফএফডি) ২০২৬’-এর কার্টেন রেইজার অনুষ্ঠানের সূচনা করেন। তিনি একে দিল্লিকে বৈশ্বিক সাংস্কৃতিক ও সিনেমা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পথে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রিসভার সদস্য কপিল মিশ্র।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত শহরজুড়ে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। নয়াদিল্লির একাধিক গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি ভারত মণ্ডপামএও বিভিন্ন আয়োজন হবে। তিনি বলেন, এটি হবে একটি ‘পাবলিক ফেস্টিভ্যাল’, যেখানে দিল্লির সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, এই উৎসব স্থানীয় চলচ্চিত্র নির্মাতা ও টেকনিশিয়ানদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ করে দেবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিভাদের সঙ্গে সংলাপ ও সহযোগিতার নতুন দ্বার খুলবে। চলচ্চিত্র পর্যটন, প্রতিভা বিকাশ, এভিজিসি (অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং ও কমিকস) খাত এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

দিল্লি সরকারের চলচ্চিত্র নীতির আওতায় সিঙ্গল-উইন্ডো সুবিধা, প্রোডাকশন সাপোর্ট এবং শিল্প সহযোগিতার মাধ্যমে রাজধানীকে শুটিংয়ের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে। আইএফএফডি-কে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক প্রকল্প হিসেবে বিকশিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার লক্ষ্য দিল্লিকে বৈশ্বিক চলচ্চিত্র হাব হিসেবে প্রতিষ্ঠা করা।

উৎসবে ১২৫টিরও বেশি ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি থাকবে গালা প্রিমিয়ার, মাস্টারক্লাস, ইন্ডাস্ট্রি সংলাপ, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিজিটাল ও উদীয়মান সিনেমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনীও আয়োজন করা হবে।

‘সিনেএক্সচেঞ্জ ফিল্ম মার্কেট’ ও ‘সিনেভার্স এক্সপো’-র মাধ্যমে চলচ্চিত্র শিল্পের পেশাদারদের জন্য নেটওয়ার্কিং, বিতরণ ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞদের মাস্টারক্লাস ও প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

পর্যটন মন্ত্রী কাপিল মিশ্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বে দিল্লি ক্রিয়েটিভ ক্যাপিটাল হিসেবে আত্মপ্রকাশ করছে। এই চলচ্চিত্র উৎসব তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার পাশাপাশি পর্যটন, কর্মসংস্থান ও সৃজনশীল শিল্পকে নতুন গতি দেবে।

তামাক ব্যবসায়ী সংস্থায় ইডির অভিযান, কোটি টাকার সম্পদ জব্দ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগে গুজরাটের আমদাবাদে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা-রূপা ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে Enforcement Directorate (ইডি)।

ইডি সূত্রে জানা গেছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA), ১৯৯৯-এর অধীনে আমদাবাদের মোট ৯টি স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে ভারতীয় মুদ্রায় ১.০১ কোটি টাকা, বিদেশি মুদ্রা যার ভারতীয় মূল্য প্রায় ৩৩.৩৪ লক্ষ টাকা, বিদেশি চিহ্নযুক্ত ১.৬ কেজি ওজনের ১৬টি সোনার বার (আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৫ কোটি টাকা) এবং প্রায় ৮০ কেজি ওজনের ১৬৮টি রূপার বার (আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা) উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এছাড়াও দুবাইয়ে অবস্থিত একাধিক সম্পত্তির নথি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার হয়েছে, যা আনাস গ্রুপের অংশীদার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তল্লাশি চালানো হয় তামাক প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও উৎপাদনকারী সংস্থা আনাস গ্রুপ ও তাদের অংশীদারদের দপ্তর ও বাসভবনে। সংস্থাটি “Amber Tobacco”, “Umda Tobacco” এবং “Sama Filter Khaini” ব্র্যান্ড নামে পণ্য বাজারজাত করে থাকে।

ইডি জানিয়েছে, জব্দ হওয়া নথিপত্র খতিয়ে দেখে বিদেশি সম্পত্তি ও মুদ্রা লেনদেন সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

রাহুল গান্ধীর বিরুদ্ধে জাতীয় স্বার্থে আপসের অভিযোগ পীযূষ গয়ালের

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জাতীয় স্বার্থে আপস করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা পীযূষ গয়াল।

নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, রাহুল গান্ধী এবং গান্ধী পরিবার দেশের স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস দল জাতীয় ও জনস্বার্থের প্রশ্নে অতীতে একাধিকবার বিদেশি শক্তির প্রভাবে আপস করেছে।

পীযূষ গোয়াল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং উদীয়মান বিশ্বে ভারতের প্রভাবশালী অবস্থান কংগ্রেস মেনে নিতে পারছে না। তিনি অভিযোগ করেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো বক্তব্য ও অবস্থান গ্রহণ করছে বিরোধী দল।

তবে এ বিষয়ে কংগ্রেসের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলে এই মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

এনসিইআরটি বইয়ে ‘বিচারব্যবস্থায় দুর্নীতি’ প্রসঙ্গ, আপত্তি প্রধান বিচারপতির

0

জনতার কলম ওয়েবডেস্ক :- এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তকে বিচারব্যবস্থায় দুর্নীতির উল্লেখ নিয়ে আপত্তি জানালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত । তিনি স্পষ্টভাবে বলেন, বিচারব্যবস্থার সততা বা মর্যাদাকে কলঙ্কিত করার কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।

আজ প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ—যার সদস্য ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভিপুল এম পাঁচলি —স্বতঃপ্রণোদিত (সু মটো)ভাবে এই বিষয়টি গ্রহণ করে। জ্যেষ্ঠ আইনজীবী কপিল শিবল ও অভিষেক সিংহবি জরুরি শুনানির আবেদন জানালে বেঞ্চ বিষয়টি বিবেচনায় নেয়।

উল্লেখিত পাঠ্যপুস্তকে বিচারব্যবস্থার সামনে থাকা চ্যালেঞ্জ হিসেবে দুর্নীতি, মামলার জট এবং বিচারকের ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে বেঞ্চ মন্তব্য করে, বিষয়টি কেবল একটি অংশ নয়, বরং সমগ্র বিচারব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।

বিচারপতি বাগচি পর্যবেক্ষণ করেন, পাঠ্যবইয়ের আলোচনায় সংবিধানের অখণ্ডতা এবং ‘বেসিক স্ট্রাকচার’ মতবাদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ অনুপস্থিত রয়েছে। বিষয়টি নিয়ে আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষা করা হচ্ছে।

হোয়াইট-বল সিরিজের আগে আফগানিস্তানের কোচিং দায়িত্বে পায়বাস

0

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- টি-২০ বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে যাওয়ার মধ্যেই আফগানিস্তান ক্রিকেট দলে এলো বড় পরিবর্তন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নতুন প্রধান কোচ হিসেবে রিচার্ড পায়বাসের নাম ঘোষণা করেছে। তিনি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ জোনাথন ট্রট এর স্থলাভিষিক্ত হলেন।

পায়বাস শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা হোয়াইট-বল সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১৩ মার্চ থেকে এই সিরিজের সূচনা হবে।

জনাথন ট্রটের কোচিংয়ে আফগানিস্তান দল গত কয়েক বছরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তাঁর মেয়াদে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে শক্ত অবস্থান তৈরি করে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে চমক দেখায় আফগানিস্তান। এছাড়া ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও জায়গা করে নেয় দলটি।

৬১ বছর বয়সী রিচার্ড পায়বাসের জন্ম ৫ জুলাই ১৯৬৪ সালে যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন শহরে। ক্রিকেটার হিসেবে তাঁর ক্যারিয়ার খুব একটা উজ্জ্বল ছিল না; সাফোকের হয়ে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন, যেখানে তাঁর সংগ্রহ ছিল ৪ রান।

তবে কোচ হিসেবে পায়বাস বেশ সাফল্যের পরিচয় দিয়েছেন। ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ, ডিরেক্টর অব ক্রিকেট ও হাই-পারফরম্যান্স প্রধানের দায়িত্ব পালন করেন। তাঁর সময়েই ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ সালে পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব-১৯—এই তিন বিভাগেই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করে।

এছাড়া তিনি পাকিস্তান জাতীয় দলেরও প্রধান কোচ ছিলেন। তাঁর কোচিংয়েই পাকিস্তান ১৯৯৯ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, যদিও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। ২০১৩ সালে বাংলাদেশ দলের সঙ্গেও কাজ করেছেন পায়বাস।

তিনি লেভেল-ফোর সিএসএ সার্টিফায়েড কোচ এবং নিউরোলিডারশিপ ইনস্টিটিউট থেকে এক্সিকিউটিভ কোচিং সার্টিফিকেটপ্রাপ্ত। পাশাপাশি তিনি সার্টিফায়েড পারফরম্যান্স কোচ ও মাস্টার লেভেল এনএলপি প্র্যাকটিশনার।

এখন দেখার বিষয়, প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া আফগানিস্তান দলকে পায়বাস তাঁর কোচিং মেয়াদে প্রথম এশিয়া কাপ বা বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণে কতটা এগিয়ে নিতে পারেন।