জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- রাজ্যে বর্তমান কত সংখ্যক করুণা ভাইরাস সংক্রমিত রোগীর ভগৎ সিং যুব আবাসে চিকিৎসা চলছে তারই পর্যবেক্ষণ করতে রবিবার আগরতলা ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে যান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আসিশ সাহা। কোভিদ কেয়ার সেন্টারে যে জায়গায় সাধারণ মানুষেরা এবং চিকিৎসকরা পিপি ই ট্রিট ব্যবহার করে কবে প্রবেশ করেন সে জায়গায় আজ রাজ্য সরকারের দুজন বিধায়ক, বিধায়ক আশীষ সাহা এবং সুদীপ রায় বর্মন কীট ছাড়াই প্রবেশ করলেন। পরিশেষে চিকিৎসকদের কথামতো বিধায়করা পিপি ই কীট পড়তে বাধ্য হলেন। তাছাড়া এদিন বিধায়করা কোভিড কেয়ার সেন্টারের রোগীদের সাথে দেখা করেন এবং তাদের হাতে ফল তুলে দেন পাশাপাশি বিধায়করা করোনা সংক্রমিত রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
Tag:
রাজ্য
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রাজ্যে ক্রমাগতভাবে করুণা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাজ্যের দুজন সাংবাদিকের করোনা সংক্রমনের খবর ছড়িয়ে পড়তে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজধানির সাংবাদিকদের উদ্দেশ্যে রাজধানী আগরতলা প্রেসক্লাবে এন্টিজেন টেস্টের আয়োজন করা হয়, এ দিনের কর্মসূচি কে নিয়ে এক স্বাস্থকর্মী জানান এ দিনের কর্মসূচিতে প্রশংসনীয় এবং সকলকে সোশ্যাল ডিস্ট্যান্স মেনে সরকারি নির্দেশিকা কে মান্যতা দিয়ে চলার জন্য.
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর ব্রহ্মা বাড়ি পেট্রোলপাম্প এলাকায় ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক চালক । বাইক চালকের নাম নবীনকুমার জমাতিয়া । বয়স 22 বছর । প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মাতারবাড়ি দিক থেকে ট্রাক গাড়িটি উদয়পুর রাজারবাগের উদ্দেশ্যে আসছিল এবং বাইকটিও মহারানী থেকে উদয়পুরের উদ্দেশ্যে আসছিল, আচমকাই বাইকটি পেছনের দিকে না দেখে বাঁক নিয়ে নিলে সরাসরি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে । সাথে সাথেই গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে । বর্তমানে গুরুতর আহত অবস্থায় সেখানে তার চিকিৎসা চলছে । অপরদিকে রাধাকিশোর পুর থানার পুলিশ গাড়ি এবং বাইক দুটিকে আটক করে থানায় নিয়ে যায় ।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- নদীর জলে তলিয়ে গেল বছর সাইটের এক বৃদ্ধ ঘটনা প্রতাপগড় মাস্টারপাড়া স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায়. নাম নারায়ন দেবনাথ. ঘটনার সূত্রে জানা যায় নারায়ণ দেবনাথ নিত্য দিনের মতো নিজ কর্মস্থল থেকে ফিরে প্রাকৃতিক কাজ সারে নদীর জলে স্নান করতে গেলে ফিরে না আসায় নারায়ন দেবনাথের স্ত্রী কিছু এলাকাবাসীকে নিয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পায় নারায়ণ দেবনাথ নদীর জলে তলিয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী নারায়ণ দেবনাথের মৃতদেহের সন্ধান চালাচ্ছে দমকল বাহিনী কিন্তু এখন পর্যন্ত দেহের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে সূত্রের খবর.
সমস্ত রীতিনীতি মেনে সরকারি নির্দেশিকা কে মান্যতা দিয়ে পালিত হলো মুসলিম ধর্মাবলম্বীর কুরবানি ঈদ
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- আজ মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব কুরবানি ঈদ এদিন ঈদকে কেন্দ্র করে রাজধানীর চিত্তরঞ্জন রোড স্থিত গেদু মিয়া মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়া এবং সমস্ত নিয়মকানুন মেনে ঈদ পালন করলো মুসলিম ধর্মের লোকেরা। এদিন কুরবানী ঈদের ব্যাখ্যা দিতে গিয়ে গেদু মিয়া মসজিদের এক ইমাম জানান যে আজ থেকে প্রায় ৫০০০ বছর পূর্বে হযরত ইব্রাহীম আলেহি সালাম নামক এক নবীকে আল্লাহর পক্ষ থেকে নিজের সবচাইতে প্রিয় প্রাণীকে আল্লাহর কাছে কুরবান দেওয়ার কথা বললে, তিনি নিজের সবচাইতে প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহর কাছে কুরবানি দিতে চাইলে আল্লাহর পক্ষ থেকে দুম্বা নামক এক পশুর কুরবানী চাওয়া হয়, সেই থেকে ঈদের এই দিনে কুরবানীর প্রথা চালু হয় সারা বিশ্বজুড়ে। তাছাড়া তিনি আরো বলেন পশু কুরবানির অর্থ মাংস খাওয়া নয়, এই কোরবানি ঈদে কোরবানি দেওয়া পশুদের মাংস টিকে তিন ভাগে ভাগ করে গরিবদের মধ্যে বিতরণ করে ঈদের এই দিনে আনন্দে তাদেরকেও শামিল করা হলো কুরবানী ঈদের মূল কারণ বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
কলা বিভাগে প্রথম উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক স্কুলের বিপাশা
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- কলা বিভাগে 482 নম্বর পেয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বিপাশা চক্রবর্তী। বিপাশার পিতা উদয়পুর বাগমা সমতল পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত এবং মা গৃহিনী। এদিন ফলাফল ঘোষনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপাশা জানান এই সাফল্যে বেশ খুশি । টেষ্ট পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিলো 474। ছয় জন গৃহ শিক্ষক ছিলো বিপাশার। ভবিষ্যতে অধ্যাপক কিংবা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক হবার স্বপ্ন। পড়াশোনা ছাড়া গান বাজনা করা এবং বই পড়া বিপাশার সখ। নির্দিষ্ট কোনও সময় করে পড়া হতো না যখন ই ভালো লাগতো তখন সি পড়তো বিপাশা। কোনও দিন হয়তো দুই ঘন্টা আবার কোনও দিন হয়তো বারো ঘন্টা। এমনটাই জানালো বিপাশা। বিপাশার এই সাফল্যে খুশি তার মা বাবা, আত্মীয় পরিজন, সহপাঠী, বন্ধু বান্ধব, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ গোটা উদয়পুর মহকুমাবাসী।
রাস্তায় বের হয়ে আইন লঙ্ঘন কারী বাইক ও যান চালকদের থামিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
written by janatar kalam
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- লক ডাউন চলাকালীন সময়ে অযথা এবং বিনা প্রয়োজনে শহরে চলাচলকারী বাইক ও যান চালকদের বিরুদ্ধে অভিযানে নামলো আরক্ষা কর্মীরা। এমনই চিত্র দেখা গেলো শুক্রবার উদয়পুর পুরান মোটর স্ট্যান্ড সংলগ্ন শীতলা বাড়ি এলাকায়। এদিন বিনা প্রয়োজনে রাস্তায় বের হয়ে আইন লঙ্ঘন কারী বাইক ও যান চালকদের থামিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন আরক্ষা প্রশাসনের কর্মীরা। তবে মানুষের এই ধরনের আচরণে সম্ভব হবেনা করোনা কে হারাতে যদি এখনো ঘর থেকে বেরোনো বন্ধ না করে, সম্ভবনা আরো বেশি হয়ে যাচ্ছে তাতে ঘরে ঘরে করোনা আক্রমণের শিকার হবে বলেই চলে।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রাজ্যের উন্নয়নে জুড়ল আরো একটি পালক. শুক্রবার রাজধানীর ভুতুড়িয়াস্থিত বিদ্যুৎ নিগম ভবনে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হলো গ্রাহক কল সেন্টারের. এদিন উপমুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে গ্রাহক পরিষেবা প্রদানের ক্ষেত্রে গ্রাহক কলসেন্টারের গুরুত্ব তুলে ধরে তিনি জানান রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের টেলিপারফরম্যান্স এর সহযোগিতায় রাজ্যভিত্তিক গ্রাহক স্মার্ট কল সেন্টারের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ লিপিবদ্ধকরণ এবং আধুনিক প্রযুক্তিযুক্ত আগরতলা শহর ভিত্তিক গোলযোগ সমাধান হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি, তাছাড়া এ ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম বলেও জানান তিনি.
উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের পর কৃতীদের ফোনে অভিনন্দন শিক্ষামন্ত্রীর
by prasenjit
written by prasenjit
জনতার কলম, ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :-শুক্রবার প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ফলাফল এদিন রাজ্য শিক্ষা মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় তিনি জানান রাজ্যের ২৭ স্কুলের ১০০% পাশের হারের কথা এবং জাতীয় শিক্ষানীতি কে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার কথাও জানান তিনি কেননা বর্তমান দেশের সরকার চাইছে শিক্ষা কেন্দ্র থেকে যেসব শিক্ষা দেওয়া হয় তারই উপর ভিত্তি করে যেন শিক্ষার্থীরা স্বাবলম্বী হতে পারে সে কথাও জানান তিনি। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে জিডিপি থেকে ৬% ব্যায় করার কেন্দ্র সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ও জানান তিনি। তাছাড়া করোনাময় পরিস্থিতিতে রাজ্যের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে দেখে এদিন শিক্ষা মন্ত্রী আগরতলা কৃষ্ণনগর নিজ বাসভবনে বসে টেলিফোনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলেন রাজ্য শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।
দেশে চলছে আনলক–২ পর্ব। যা শেষ হবে ৩১ জুলাই। এরপর শুরু হবে আনলক–৩ পর্ব। চলবে ৩১ আগস্ট অবধি। যার গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে উল্লেখযোগ্য নাইট কারফিউ তুলে নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ৫ আগস্ট থেকে খুলে যাবে যোগ শিক্ষা কেন্দ্র ও জিমনাসিয়াম। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল, কলেজ, কোচিং প্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। আনলক–৩ পর্বেও বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। এছাড়া বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, পানশালা।
ভারতে করোনা সংক্রমণের হার প্রতিদিন বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯। মৃত্যু হয়েছে ৩৪,১৯৩ জনের। গত একদিনে আক্রান্ত ৪৮,৫১২। মারা গেছেন ৭৬৮ জন। এই পরিস্থিতিতে আনলক–৩ পর্বে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। শুধু নাইট কারফিউ তুলে দেওয়া ছাড়া।
জানা গেছে আনলক–৩ পর্বেও বন্দে ভারত মিশনের অন্তর্গত আন্তর্জাতিক যাত্রীবাহি বিমান পরিষেবা চালু থাকবে। বন্ধের তালিকায় সিনেমা হল ছাড়াও রয়েছে থিয়েটার, বিনোদন পার্ক, অডিটোরিয়াম। যেকোনও রকম জমায়েতে নিষেধাজ্ঞা আগের মতোই জারি রয়েছে।
