ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক চালক

Date:

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর ব্রহ্মা বাড়ি পেট্রোলপাম্প এলাকায় ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক চালক । বাইক চালকের নাম নবীনকুমার জমাতিয়া । বয়স 22 বছর । প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মাতারবাড়ি দিক থেকে ট্রাক গাড়িটি উদয়পুর রাজারবাগের উদ্দেশ্যে আসছিল এবং বাইকটিও মহারানী থেকে উদয়পুরের উদ্দেশ্যে আসছিল, আচমকাই বাইকটি পেছনের দিকে না দেখে বাঁক নিয়ে নিলে সরাসরি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে । সাথে সাথেই গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে । বর্তমানে গুরুতর আহত অবস্থায় সেখানে তার চিকিৎসা চলছে । অপরদিকে রাধাকিশোর পুর থানার পুলিশ গাড়ি এবং বাইক দুটিকে আটক করে থানায় নিয়ে যায় ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...