জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লক ডাউনের মুহূর্তে জনসাধারণকে সচেতন রাখতে প্রশাসনের কর্মীরা দিন খেটে যাচ্ছেন. গতকাল থেকে শুরু হওয়া তিনদিনে লক ডাউনের আজকে দ্বিতীয় দিন রাজধানীর রাজপথে দেখা যাচ্ছে প্রশাসনের কর্মীরা জনগণকে সচেষ্ট করতে নিজ দায়িত্বে রয়েছেন এবং যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে তাদেরকে পেনাল্টি প্রশাসনের কর্মীরা এবং লক্ষ্য রাখছেন জনগণ যাতে কোনরকম ভাবে সরকারি নির্দেশিকা কে অমান্য করে না চলে যাদেরকে দেখা যাচ্ছে সরকারি নির্দেশিকা অমান্য করে ঘর থেকে বের হচ্ছেন তাদের প্রতি কঠোর পদক্ষেপ নিতে. শুধু লক ডাউনে মাঝে সচেতন হলে চলবে না স্বাভাবিক মুহূর্তেও জনগণকে সচেতন রাখতে পারবে কিনা প্রশাসন সেটাই এখন দেখার বিষয়.
Tag:
রাজ্য
ঈদের প্রাক মুহূর্তে করোনা আতঙ্ক সরকারি নির্দেশ মেনে ঈদ পালনে পিছু হটবেনা মুসলিম ধর্মাবলম্বী লোকরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম,ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :- আগামী আগস্ট মাসের ১ তারিখ মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব কুরবানি ঈদ. মহামারী করোনা ভাইরাসের প্রকোপ এর ফলে রাজ্যব্যাপী চলছে লকডাউন আর এই রোগ ডাউন এর মাঝে মুসলিম ধর্মাবলম্বীদের কুরবানি ঈদ পালন করা হবে কিনা সেই বিষয় নিয়ে মাথায় চিন্তার ভাঁজ পরিলক্ষিত করা গেল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে তাদের এই প্রধান উৎসব পালন করা হবে কিনা সে বিষয়ে কাজী কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যেহেতু মুসলিম ধর্মের লোকদের এটি প্রধান উৎস তাই যেকোনো ভাবেই এই উৎসব পালন থেকে বিরত থাকবেন না এরা পাশাপাশি সরকারী নির্দেশ মেনে যা করা যায় সেটাই করেন বলে জানান এবং সরকারি নিয়ম নীতি এবং আদেশ কে কোনভাবেই ভঙ্গ করবেন না বলে জানান তিনি. এখন দেখার যে জায়গায় এই বিপন্ন মুহূর্তে অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা নিজেদের প্রধান উৎসব পালন থেকে বিরত রয়েছেন সেখানে মুসলিম ধর্মাবলম্বীরা সরকারি নির্দেশ মেনে কিভাবে পালন করেন তাদের প্রধান উৎসব কোরবানির ঈদ.
মাতাবাড়ি কল্যাণ সাগর দিঘীতে মাছের মড়ক। দিঘীর জল দূষণ মুক্ত করার দাবী তুলেছে এলাকাবাসীরা
written by janatar kalam
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- মাতাবাড়ি কল্যাণ সাগরে জলে মাছের মৃত্যু ধর্মপ্রাণ জনমনে ক্ষোভ। খবরে জানা যায় একান্ন পীঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরের জলে বিভিন্ন ধরনের মাছ মরে দিঘির জলে ভেসে উঠছে। কিছুদিন পরপর এরকমভাবে মায়ের দীঘির জলে মাছের মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। ধর্মপ্রাণ মানুষের দাবি কিছুদিন পরপর দিঘির জলে মাছের মৃত্যু হলেও মন্দির পরিচালন কমিটির কোন হেলদোল নেই বলে অভিযোগ তুলেন। এছাড়া অভিযোগ মন্দিরে আসা বিভিন্ন দর্শনার্থীরা কল্যাণ সাগরের জলের মাছকে খাবার দেবার জন্য বিভিন্ন প্যাকেটে করে খাবার আনেন। আর এই ধরনের প্যাকেট গুলো দিঘির জলে ফেলে দে, যা থেকে দিঘির জল দূষিত হচ্ছে বলেও অভিযোগ তুলেন। দীঘির জল স্বচ্ছতা নিয়ে বরাবর অভিযোগ উঠতে থাকলেও কোন এক অজ্ঞাত কারণে মাতাবাড়ি কল্যাণ সাগরের জলে মাছের মৃত্যু কোনোভাবেই রোধ করা নিয়ে কোনো ভূমিকা নেই কর্তৃপক্ষের। ধর্মপ্রাণ লোকদের পক্ষ থেকে দাবি উঠে অবিলম্বে মাতাবাড়ি দীঘির জল দূষণমুক্ত করে মাছের মৃত্যু বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গোটা রাজ্যের সাথে গোমতী জেলার উদয়পুর মহকুমাতেও করোনা ভাইরাস একের পর এক থাবা বসিয়ে চলছে। মহকুমা শাসকের অফিসের পর এবার উদয়পুর পোস্ট অফিসে থাবা বসালো করোনা। পোস্ট অফিসের এক কমচারীর মধ্যে পাওয়া যায় করোনা ভাইরাসের সংক্রমণ। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে পোস্ট অফিসের আধিকারিকরা। আগামী ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় গ্রাহক পরিষেবা। পোস্ট অফিস সূএে খবর পুরো অফিসটিকে সেনিটাইজার করা হবে। একের পর এক যেভাবে করোনা ভাইরাস উদয়পুরে তাঁর দাপট দেখিয়ে চলছে, তা নিয়ে চিন্তার ভাজ প্রশাসনিক মহলে।
জনতার কলম,ওয়েবডেস্ক, নয়াদিল্লি : দেশে মৃত্যুর হার কমছে, তা একদিকে আশ্বস্ত হওয়ার মত খবর। কিন্তু রেকর্ড হারে সংক্রমণও ছড়াচ্ছে। এক্ষেত্রে নিজেদের সাবধানতা নিজেদেরই হাতে। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভালো। কিন্তু করোনা ভাইরাস এখনও ভয়ঙ্কর ফর্মে। সাধারণ মানুষকে খুব সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন এখনও মারণ রোগ করোনা। তাই সুস্থ থাকা জরুরি। জনসমক্ষে বা প্রকাশ্যে মাস্ক না পরার আগে সেই সব মানুষগুলির কথা ভাবা দরকার, যারা সামনের সারিতে দাঁড়িয়ে করোনা ভাইরাসের সঙ্গে লড়ে যাচ্ছে।মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি এমনই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- গ্রামে ঢুকে গ্রামবাসীদের কবুতর হাঁস মোরগ সহ বিভিন্ন ধরনের গৃহপালিত প্রানী ও পাখি মেরে ফেলে পালানোর গ্রামবাসীদের হাতে আটক তিন উপজাতি যুবক। ঘটনা, রবিবার উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অধীন চন্দ্রপুর ভিলেজ এলাকায়। অভিযুক্ত তিন যুবকের নাম তালুক জমাতিয়া, হেনু জমাতিয়া এবং দিপু জমাতিয়া। বাড়ি উদয়পুর হদ্রা এলাকায়। গ্রামবাসীরা তিনজনকে এদিন হাতেনাতে আটক করে বন দপ্তরের কর্মীদের হাঁতে তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন যাবত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন উদয়পুর রেল স্টেশন এলাকার পাশ্ববর্তী বিভিন্ন গ্রামে কবুতর, হাঁস মোরগ, বিভিন্ন ধরনের পাখি উধাও হয়ে যাচ্ছে। গ্রাম বাসীরা এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অবশেষে রবিবার ধানের সাথে বিষ মিশিয়ে কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি হত্যা করে ব্যাগে ঢুকিয়ে পালিয়ে যাওয়ার সময় তিন উপজাতি অংশের যুবককে হাঁতেনাতে আটক করে ফেলে গ্রামবাসীরা। খবর দেওয়া হয় উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা দেবনাথকে। খবর পেয়ে গ্রাম প্রধান ঘটনাস্থলে এসে বন দপ্তরের কর্মীদের খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে অভিযুক্ত তিন জনকে নিয়ে যায়।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- এিপুরায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এক জেলার সাথে অন্য জেলার প্রতিযোগিতার লড়াই চলছে প্রতিদিন। করোনা সংক্রমণ ঠেকাতে এিপুরা সরকার সোমবার থেকে লকডাউন ঘোষনা দেয়। টানা তিনদিন ধরে চলবে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছু থাকবে বন্ধ। লকডাউন ঘোষনা হতেই উদয়পুরের শহরবাসীরা বাজারমুখি হতে থাকে সকাল থেকে। রবিবারের দিন ছিল উদয়পুরের সাপ্তাহিক হাট বাজার। অন্য দিনের তুলনায় রবিবারে বাজারে ক্রেতাদের ভীড় ছিল উপচে পড়া। তিল ধরার জায়গা ছিলনা উদয়পুর শহর জুড়ে। সকাল থেকে যানজটের ভীড়ে উদয়পুরের রাস্তাগুলি ছিল ব্যস্ত। যানজট নিয়ন্ত্রণে সেরকম ভাবে চোখে পড়ে টাফ্রিক ব্যবস্থা। করোনা ভাইরাসের নিয়মাবলী কে দুরে রেখে শহরবাসী ছিল বাজার করতে ব্যস্ত। বাজারে ভীড় নিয়ন্ত্রণে এদিন দেখা যায়নি প্রশাসনের কোন আধিকারিককে। যে যার মত বাজার করতে ব্যস্ত ছিল। বাজারে আসা অনেক ক্রেতা জানিয়েছেন সোমবার থেকে লকডাউন শুরু তিনদিনের। তাই ওনারা প্রাণের ঝুঁকি নিয়ে বাজারে এসেছেন বলে জানান আমাদের সংবাদ প্রতিনিধিকে।
নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো শিক্ষামন্ত্রী বাসভবনে
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ শ্রী বীর বল্লভ সাহার নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি সারাবছরই কিছু না কিছু সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন. আজ নিজেদের সামাজিক কর্মসূচি অঙ্গ হিসাবে আজ মাধ্যমিকে টপ টেন রেংকের একজন ছাত্র ও একজন ছাত্রীকে মাননীয় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর হাত ধরে শিক্ষামন্ত্রী নিজ বাসভবনে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়. এ দিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ নিখিল ত্রিপুরা শিক্ষক-কর্মচারীর সমিটির সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং এই নিখিল ত্রিপুরা শিক্ষক সমিটির প্রতিষ্ঠাতা শ্রী বীর বল্লভ সাহার জীবন কাহিনী তুলে ধরেন এবং তিনি বিশ্বাস রাখেন এই মহান রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং অর্থনীতিবীদ যদি এই সময় বেঁচে থাকতেন তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের একজন নেতৃত্ব থাকতেন বলে. এদিনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান সাহাসহ নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতীর শিক্ষক-কর্মচারীরা
ফটিকরায় থানার অন্তর্গত বিদ্যাসাগর সেতুথেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি।
by prasenjit
written by prasenjit
ঘটনার বিবরনে জানাযায় আজ সকালবেলা ফটিকরায় থানার অন্তর্গত বিদ্যাসাগর সেতুথেকে মনু নদীতে ঝাপদিয়ে আত্ম হত্যাকরলো এক ব্যক্তি এমনটাই অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের। মৃত ব্যক্তির পরিচয় জানাযায়নি। মৃতব্যক্তির বয়স আনুমানিক ৫৫ হবে বলে জানাযায়। ঘটনার সঙ্গে সঙ্গে ফটিকরায় থানায় কর্তব্যরত আরক্ষাদপ্তরের কর্মীরা এসে অঞ্জাত পরিচয় ব্যক্তিকে ফটিকারায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাস্কর রায় ঐ ব্যক্তিটিক মৃতবলে ঘোষনাকরেন। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়েযাচ্ছে।
জাতপাত ধর্ম নির্বিশেষে মৈত্রীর বন্ধনে আবদ্ধ রাখার পবিত্র উৎসব রাখি বন্ধনে মহামারীর প্রকোপ
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- আগামী ৩রা আগস্ট রাখি বন্ধন উৎসব. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে একি বন্ধনে আবদ্ধ করার জন্য ভাতৃত্ববোধ বজায় রাখার ক্ষেত্রে এই দিনটি উদযাপিত করেছিলেন. এই রাখি বন্ধন কে কেন্দ্র করে বিগত দিনগুলিতে দেখা যেত বিভিন্ন ধর্মের মানুষকে আনন্দে মেতে উঠতে. কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাসের তান্ডবের দরুন সারা দেশে জারি হওয়া ডাউনের ফলে রাখির দাম বিগত দিনগুলোর তুলনায় কিছুটা কম বেশি না থাকলেও চাহিদায় ঘাটতি পরিলক্ষিত হয়েছে এমনটাই জানালেন ব্যবসায়ী. রাখি বন্ধন শুধু যে বোন ভাইকে দেবে সেটা নয় আপনি যাকে ভালোবাসেন তাকেই রাখি দিতে পারেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন এর সূচনা করেছিলেন বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর লোকেরা যেন হিংসা ভেদাভেদ ভুলে একই বন্ধনে আবদ্ধ হয়ে যেন থাকে, কবিগুরু রবীন্দ্রনাথের রাখি বন্ধনের এই মনোভাব ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই এখন দেখার.
