জনতার কলম প্রতিনিধি,ত্রিপুরা, আগরতলাঃ- মহামারী কোন ভাইরাসের ফলে রাজ্যজুড়ে লকডাউন দেওয়ার ফলে যেমন রাজ্যের চালকদের মধ্যে দেখা গিয়েছিল চিন্তার ভাঁজ লক ডাউনের পরেও সেই চিন্তার ভাঁজ রয়ে গেছে তাদের মধ্যে এমনই চিত্র পরিলক্ষিত হলো রাজধানীর চন্দ্রপুর আইএসবিটিতে। যাত্রীভাড়া এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এক যানচালক কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সুবিধার কিছু নেই অসুবিধার মধ্যে চলতে হচ্ছে যান চালকদের কেননা মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ তাই যাত্রীসংখ্যা যাচ্ছে কমে এবং গাড়ির মোট সিটের ৫০% যাত্রী নিয়ে যেতে হচ্ছে যান চালকদের বলে অভিমত ব্যক্ত করেন তিনি তাছাড়া যাত্রীভাড়া জনপ্রতি কিছুটা বাড়তি নিয়ে চলছেন বলে জানান তিনি।
Tag:
রাজ্য
রাজধানী আইজিএমের সামনে দুর্গন্ধযুক্ত আবর্জনা কে নিয়ে বেহাল হাসপাতালের পরিবেশ
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি,ত্রিপুরা, আগরতলাঃ- পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুর নিগমের উদ্যোগে নানান ব্যবস্থা গ্রহণ করা হলেও জনগণের অসচেতনতার ফলে নষ্ট হচ্ছে পরিবেশ এবং নোংরা হচ্ছে শহর আগরতলা এমনই চিত্র পরিলক্ষিত হলো রাজধানী আগরতলা অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল আইজিএম হাসপাতালের সামনে, এনিয়ে আইজিএম হাসপাতালে কর্তব্যরত এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান পরিবেশকে দূষিত করছে মানুষ এবং যারা রোগী নিয়ে আসে রোগীর আত্মীয় পরিজনরা নাক চেপে ঢোকে এবং বেরিয়ে যায় বলে মন্তব্য করেন এবং এই পরিস্থিতিতে এরকম নোংরা দুর্গন্ধ পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন এভাবেই রোগ নিয়ে আসে সচেতন জনগণ সরকারের পক্ষ থেকে নানা রকম ভাবে রোগমুক্ত রাখার চেষ্টা চালালেও মানুষের সচেতনতার অভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সকলকে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তাছাড়া মানুষের এই অবহেলিত কর্মকাণ্ডকে কিরকম চোখে দেখবেন রাজ্য সরকার এবং প্রশাসন সেটা নিয়ে রইল প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন একাংশের।
লাগবেনা কোন ছাত্র নেতা বা আধিকারিক এর সুপারিশ ওয়েব পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিতে পারবেন এডমিশনঃ- শিক্ষা মন্ত্রী
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- এখন থেকে ঘরে বসেই ছাত্র-ছাত্রীরা নিজ পছন্দমত কলেজে নিজেদের মেরিট অনুসারে এডমিশন নিতে পারবেন মঙ্গলবার রাজধানী শিক্ষাভবনে এডমিশন নিয়ে একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করে এমন মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ. এদিন শিক্ষামন্ত্রী জানান ছাত্র-ছাত্রীরা নিজেদের সুবিধা মত মেরিট অনুসারে কোন ছাত্র নেতা বা কোন আধিকারিক এর সুপারিশ ছাড়াই নিজেদের পছন্দ মতো কলেজে নিতে পারবেন এডমিশন। তাছাড়া তিনি আরো জানান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পরিকল্পনা করা হয়েছিল যে উচ্চশিক্ষা খাতে এডমিশনের জন্য চালু করা হবে ওয়েব পোর্টাল, তারই বাস্তবায়ন হলো আজ বলে অভিমত ব্যক্ত করলেন তিনি.
সিপিআইএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাংসদ রেবতী ত্রিপুরার সাংবাদিক সম্মেলন
written by janatar kalam
জনতার কলম,ত্রিপুরা,আগরতলা,প্রতিনিধি :-খুমুলুঙ এ মূর্তি ভাঙ্গার অনুসন্ধান করে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে অপপ্রচারের তথ্য তুলে ধরলেন পূর্ব ত্রিপুরা সংসদ রেবতী ত্রিপুরা। মানুষকে বিভ্রান্তি করতেই অপপ্রচার করে বলে দাবি করেছেন সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রধান কার্যালয় কৃষ্ণনগরে। এডিসি এলাকাতে মূর্তি ভাঙ্গা কে কেন্দ্র করে প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন সংসদ ত্রিপুরা। তিনি জানান সি পি আই এম পশ্চিম ত্রিপুরা জেলা একটা পেজ থেকে বি জে পি এবং আর এস এস এর নামের বদনাম ছড়ানোর জন্য অভিযোগ এনেছিল। তাছাড়া সি পি আই এম ত্রিপুরা পেজ থেকেও এ ডি সি সদর দপ্তরে আক্রান্ত হেডিং দিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ায়। প্রাক্তন এম পি জিতেন চৌধুরী নিজের পেজ থেকেও লিখেছেন “ভেন্ডালাইজেশন আপন কালচার ” নাম কিছু বিভ্রান্তিকর মন্ত্যব্য করেছেন বলে অভিযোগ করেন রেবতী ত্রিপুরা। তিনি তার বিবৃতিতে জানান সি পি আই এম এর আমলে অনেক দুর্নীতি হয়েছিল আর এই মূর্তি পরে যাওয়া সেই রকম এক দুর্নীতির কারণ। ষড়যন্ত্র করা এবং বি জে পি কে বদনাম করার নোংরা রাজনীতি করা তাদের কাজ বলে বেক্ত করলেন রেবতী।তিনি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেন, তিনি জানান জেলা শাসকের সাথে উনার কথা হয়েছে আর ওই মূর্তি বানানোর জন্য কত টাকা বাজেট ছিল আর কত খরচ হয়েছিল তা নিয়ে তদন্তের দাবি জানাবেন পার্টির তরফ থেকে।
জনতার কলম, ত্রিপুরা,বিশালগড়,প্রতিনিধি :- আবারো তথাকথিত সভ্য সমাজের বর্বরতা রেহাই পেল না ৮ বছরের শিশু সম্পর্কে জানাযায় নাতিনী। অভিযোগ দাদুর বিরুদ্ধে কলঙ্কিত এই ঘটনাটি সংঘটিত হয় বিশালগড় থানা দিন কেকে নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত দাদুর নাম সজল ভৌমিক বয়স 52 রবিবার রাত সাড়ে নয়টা অবুঝ শিশুটিকে নিয়ে তার পিতামাতা বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করে সঙ্গে সঙ্গে মহিলা থানার ওসির নেতৃত্বে পুলিশ ছুটে গিয়ে নরপিশাচ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায় অবুঝ শিশুটির মা জানায় শনিবার বিকেল বেলা শিশুটি পাশের বাড়ির উঠানে গেলে তাকে ডাক দিয়ে ঘরে নিয়ে আদর করার ছলনার দেখিয়ে কুকীর্তি শুরু করে সজল এরপর মেয়েটিকে চানাচুর খাবার জন্য হাতে কিছু টাকা দিয়ে দে মেয়েটি এইদিন আর কাউকে কিছুই বলেনি কিন্তু রবিবার শিশুটির গোপনাঙ্গে ব্যাথা হতে শুরু করে এরপর শিশু মেয়েটি তার মায়ের কাছে সবকিছু জানায় এ কথা শোনার পর শিশুর মায়ের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে প্রতিবেশী নরপিশাচকে আটক করে। এরপর শিশুটিকে নিয়ে পিতা-মাতা মহিলা থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর শিশুটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করোনোর জন্য নিয়ে যাওয়া হয় বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
অবৈধ সম্পর্কের জেরে একসাথে একই দড়িতে আত্মহত্যা করল বিবাহিত দুই প্রেমিক
by prasenjit
written by prasenjit
জনতার কলম, ত্রিপুরা, বিশালগড়,প্রতিনিধি :- কমলাসাগর বিধানসভার অন্তর্গত কৈয়াডেপা এলাকার বাসিন্দা শংকর গোস্বামী বয়স আনুমানিক ৪৪ পিতা কানাইলাল গোস্বামী এবং তার প্রতিবেশী পূর্ণিমা দাস বয়স আনুমানিক ৩২ স্বামী পরিত্যাক্তা তাদের দুইজনের মধ্যে বেশ কয়েক বছর যাবৎ অবৈধ সম্পর্ক ছিল জানা যায় এই বিষয়ে কয়েকবার এলাকায় সালিশি সভা ও হয়েছিল কিন্তু তাদের সম্পর্ক ছিল অটুট। কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক মানতে নারাজ বাধ্য হয়ে গতকাল রাতে পরিবারের অজান্তে পার্শ্ববর্তী রাবার বাগানে দুজনেই একসাথে একই দড়িতে ঝুলে পড়ে। আজ সকালে রাবার বাগানের মালিক বাগানে গেলে ঘটনাটি নজরে আসে খবর দেওয়া হয় মধুপুর থানায় পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।জানা যায় মহিলার দুইটি সন্তান একটি ছেলে বয়স 11 এবং একটি মেয়ে বয়স 6 এদিকে আরো জানা যায় মৃত শংকর গোস্বামীর অবৈধ সম্পর্কের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
জনতার কলম,ত্রিপুরা,আগরতলা :- আবার ও নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য রাজ্যের প্রশাসন জানা যায় আজ ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিস অফিস এর পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয় একজন এই কুরিয়ারে মারফত বাইরে গাঁজা পাঠানোর চেষ্টা করছে বলে. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জয়ন্ত দেবনাথ কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পশ্চিম থানার পুলিশ. রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানকে সাফল্যের রূপ দিচ্ছে রাজ্যের প্রশাসন কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা রমরমা ভাবে এই দুই নাম্বারি কারবার চালিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত কুরিয়ারে মারফত গাঁজা পাচারের চেষ্টায় ১৫ কেজি গাঁজাসহ আটক করল এক পাচারকারীকে.
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- এই লক্ ডাউনের মধ্যে করোনা মহামারী আতঙ্ককে পেছনে ফেলে রাজধানীর মহারাজ গঞ্জ বাজার এর বাজার কমিটির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব কে কেন্দ্র করে বাজারের পাঁচটি দোকানকে রাখি বিক্রি করার জন্য খোলার অনুমতি দিলে, বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারি কথা অমান্য করে আরো পাঁচটি দোকান খুলে দোকানের মালিকরা. তারপর টহলদারি অবস্থায়রত প্রশাসনের কর্মীরা বাজারে ঢুকে বাজারে অনেকগুলি দোকান খোলা দেখে সেগুলিকে বন্ধ করে দেয়. এখন দেখার বিষয় হল বাজার কমিটির কথা অমান্য করে বাজারের দোকানপাট খোলাকে কি নজরে দেখবেন কমিটির অধিকর্তারা? সেদিকে তাকিয়ে রয়েছে অভিজ্ঞ মহলের একাংশ।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- নদীর জলে তলিয়ে গেল ৬০ বছরের এক বৃদ্ধ অনেক তল্লাশির পর ও পাওয়া গেল না মৃতদেহ। ঘটনা শনিবার নিজ কর্মস্থল থেকে ফিরে এসে প্রাকৃতিক কাজ সেরে নদীতে স্নান করতে গেলে নদীর জলে তলিয়ে যাই ষাট বছরে নারায়ণ দেবনাথ নামক এক বৃদ্ধ। এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজনসহ এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে নদীর জলে নেমে খোঁজাখুঁজি করে এবং খবর দেয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে অনেক খোঁজাখুঁজি করার পর বিকালে এনডিআরএফ টিম নদীর জলে নেমে পড়ে বৃদ্ধের মৃতদেহ খোঁজার জন্য, মৃতদেহ না পাওয়ায় ক্ষোভে ফুঁটে উঠে পরিবারের লোকজন। মূলত এখন দেখার বিষয় বৃদ্ধের মৃতদেহ এখানেই আছে নাকি নদীর জলের স্রোতে চলে গেছে অন্য কোথাও? আজ ঘটনার 24 ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদেহের খোঁজ না পাওয়ায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।
দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দাবী আমরা বাঙালি রাজ্য কমিটির
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- ভারতবর্ষের জাতীয় সংগীত সংবিধান স্বীকৃত। স্বাধীনতার পর প্রয়োজনে দেশের সংবিধানের বিভিন্ন ধারা ও উপধারা সংশোধন হলেও জাতীয় প্রতীক, পতাকা এবং জাতীয় সংগীত পরিবর্তন প্রয়োজন হয় নি। কিন্তু জাতীয় সঙ্গীতে উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখ নেই যুক্তি দেখিয়ে জাতীয় সংগীতের সংশোধন চাইলেন ত্রিপুরার মহারাজার উত্তর পুরুষ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আমরা বাঙালি দলের রাজ্য কমিটির পক্ষ থেকে মহারাজার উত্তর পুরুষ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এ ধরনের সংকীর্ণ মানসিকতার জন্য রবিবার শিব নগরস্থিত দলীয় কার্যালয়ে আমরা বাঙালি রাজ্য কমিটি সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল তীব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, মহারাজার উত্তর পুরুষের এ ধরনের দাবি প্রত্যাহার করা জরুরি। এবং এ ধরনের দাবি তোলার জন্য উনার রাজ্যবাসী এবং গোটা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। নয়তো আগামী দিন আমরা বাঙালি দল বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
