জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- অতিমারি করোনা ভাইরাসের আতঙ্কের ফলে জারি হওয়ার লকডাউনে সরকারি নির্দেশিকা অনুসারে জরুরী পরিষেবা প্রদানকারী দোকানগুলি বাদ দিয়ে বাজারে সমস্ত দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও রাজধানীর ওরিয়েন্ট চৌমুনিস্থিত বইয়ের দোকানগুলি খোলা থাকায় প্রশাসনের পক্ষ থেকে গতকাল সবগুলি দোকানকে বন্ধ করে দেওয়ার সত্ত্বেও আজ কতিপয় কিছু দোকানদার সরকারী নির্দেশ অমান্য করে দোকান খুলে ব্যবসা চালিয়ে যায় বলে অভিযোগে পাশের কিছু দোকানদারের। তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির সেক্রেটারি জানাই দোকান বন্ধ রাখার নির্দেশ থাকলেও কিছু দোকানদার নির্দেশ অমান্য করে দোকান খোলে ব্যবসা চালায় বলে সে খবর পৌঁছতেই কমিটির লোকজন এসে দোকান গুলিকে বন্ধ করায়।এমন পরিস্থিতিতে যে জায়গায় সরকার এবং প্রশাসন সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান রাখার পরেও দোকান ব্যবসায়ীদের এমত আচরণের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে সরকার এবং প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।
Tag:
রাজ্য
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- অতিমারি করোনা ভাইরাসের আতঙ্কের ফলে জারি হওয়া লকডাউন যেন সাধারণ শ্রমজীবী অংশের মানুষের পেটে আঘাত আনল। এমনই এক চিত্র পরিলক্ষিত হল রাজধানী আগরতলার বটতলা বাজার এলাকায়। লকডাউনে কর্মহারা শ্রমজীবী অংশের মানুষরা মাথায় হতাশার ছাপ নিয়ে কাজের অপেক্ষায় বসে থাকলেও করোনাভাইরাস এর ফলে লকডাউন জারি হওয়ায় সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে কাজের অভাব দেখা দেয়। এ নিয়ে কথা বলতে গেলে এরা জানান লকডাউন এর পূর্বে কাজকর্ম নিয়ে কোনরকম অসুবিধার সম্মুখীন না হলেও বর্তমানে লকডাউন জারি হওয়ার আগে এবং পরে কর্মহীনতায় ভুগছেন এরা। তাছাড়া তাদের কাছ থেকে এই মহামারী পরিস্থিতিতে সরকারী সহযোগিতার কথা জানতে চাইলে সরকার থেকে দেওয়া ৫ কেজি চাল বাদ দিয়ে অন্য কোন সুবিধা এরা পাইনি বলে জানান। লকডাউনে অর্থাভাবে কর্মহীনতায় ভোগতে থাকা শ্রমজীবি মানুষদের জন্য কিরকম পদক্ষেপ নেবে রাজ্য সরকার তাই এখন দেখার বিষয়।
সরকারী সুযোগ সুবিধা পেতে ক্ষুদ্র ব্যবসায়ী দের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার
written by janatar kalam
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর পুর পরিষদ এলাকার 436 জন বিভিন্ন পেশার হকার তথা ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা প্রক্রিয়া শুরু হয়েছে ।বৃহস্পতিবার উদয়পুর পুর পরিষদে নিজ কক্ষে পুর এলাকার বেশ কয়েকজন হকার তথা ক্ষুদ্র ব্যবসায়ী দের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, কাউন্সিলর রঞ্জিৎ দাস। বাদ বাকী সকল হকারদের পুর পরিষদ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার আহ্বান জানান পুরপিতা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরপিতা শীতল চন্দ্র মজুমদার বলেন রেজিস্ট্রেশন করার ফলে এরা সকলে পুর পরিষদের সাথে অন্তর্ভুক্ত হলো। আগামী দিনে সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহনে এদের এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনেকটাই কাজে লাগবে বলে এদিন পুরপিতা জানান।
জনতার কলম,ত্রিপুরা,আগরতলা,প্রতিনিধি:-আবারো যান দুর্ঘটনার শিকার এক বাইক আরোহী। ঘটনা জিরানিয়া মাধববাড়ি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা একটি কাঠ বুঝায় গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানা যায়। ঘটনা সুত্রে খবর খুমোলুঙ থেকে আগরতলা গামী একটি কাঠ বোঝাই গাড়ি শহরের দিকে আসার পথে জিরানিয়া মাধববাড়ি এলাকায় একটি বাইক আরোহী কে সজোরে ধাক্কা মারে বলে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীরা গাড়িটিতে প্রশাসন কর্মীদের সামনে আগুন লাগিয়ে দেয়। প্রশাসন কর্মীদের সামনে এলাকাবাসীদের আইন হাতে নেয়াওকে কেন্দ্র করে কেমন চোখে দেখবে রাজ্যের প্রশাসন সেটাই এখন দেখার।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা,আগরতলাঃ- গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে লরি বোঝায় নেশা সামগ্রী আটক করতে সক্ষম হয় রাজ্যের পুলিশ। ঘটনা পশ্চিম চাম্পামুড়া এলাকায়। জানা যায় আসাম থেকে রাজ্যে নেশার সামগ্রী নিয়ে আসা আর জে ০৯ জিসি ২৬৮১ নম্বরের একটি গাড়িকে আটক করে বোধজং নগর থানার পুলিশ এবং গাড়ির চালক ও সহ চালক শামসের সিং ও সতবির সিং কে আটক করে থানায় নিয়ে আসে বোধজং নগর থানার পুলিশ। পরবর্তী সময় গাড়িটি থেকে উদ্ধার হওয়া প্রচুর নেশা সামগ্রী ফেন্সিসহ গাড়িটিকে সিস্ করে থানায় নিয়ে আসে বলে জানান বোধজং নগর থানার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার।
জনতার কলম,ত্রিপুরা,আগরতলা :- মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের মাঝে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা তৈরি নিয়ে ব্যস্ত জাতীয় পতাকা প্রস্তুতকারকরা। এমনই চিত্র পরিলক্ষিত হল রাজধানী কামান চোমুনি এলাকার ১ জাতীয় পতাকা প্রস্তুতকারী দোকানে। এদিন ওই দোকানের এক জাতীয় পতাকা প্রস্তুতকারী কে এবছরের চাহিদা ও মূল্য নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান গতবারের তুলনায় মহামারী করোনাভাইরাস এর ফলে জারি হওয়া লকডাউনে ফলে এ বছর চাহিদা কমে গেছে বলে এবং গতবারের তুলনায় এবার জাতীয় পতাকা প্রস্তুতের অর্ডার ও কমে গেছে বলে অভিমত ব্যক্ত করেন প্রস্তুতকারক দোকানদার।অন্যান্য বছর দেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালনকে ঘিরে বিভিন্ন সামাজিক সংস্থা বড়োসড়ো অনুষ্ঠানের আয়োজন করতে দেখা গেলেও, বর্তমানে এবছর এমন অবস্থায় দেশের স্বাধীনতা দিবস পালনে কোন প্রকারের বড় আয়োজন না থাকলেও ক্ষুদ্র পরিসরে দেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালন করা যেতে পারে বলে এমনটাই ধারণা রাখছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।
পুলিশের হাতে বাংলাদেশী নগদ 5লক্ষ 75হাজার 500টাকা সহ আটক উজ্জল মল্ল ও প্রবীর সরকার নামে দুই ব্যক্তি
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বাংলাদেশি টাকা সহ দুই ব্যক্তিকে আটক করলো বি.এস.এফ ও ত্রিপুরা পুলিশ l গোপন খবরের ভিত্তিতে TR O8 0709 নম্বরের একটি টাটা জেস্ট গাড়িকে মনু থেকে ধাওয়া করে বিএসএফের 31 ও 34 নম্বার ব্যাটেলিয়ানের জওয়ানরা। অবশেষে বি এস এফ এর 31 ও 34 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান এবং গোমতী জেলা পুলিশ যৌথ ভাবে উদয়পুর বাগমা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িটিকে আটক l ওই গাড়ি তল্লাশি চালিয়ে প্রচুর বাংলাদেশি টাকা উদ্ধার করে পুলিশ l ঘটনা, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টায়। বি এস এফ এর দাবি , গাড়িটিকে তল্লাশি চালিয়ে গাড়িতে উজ্জল মল্ল নামে এক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার করা হয়। এদিন উজ্জ্বল মল্লের কাছ থেকে বাংলাদেশের 5 লক্ষ 75 হাজার 500 টাকা উদ্ধার করা হয়। গাড়িটির মালিক উজ্জ্বল মল্ল নিজেই। গাড়ির চালক হিসেবে ছিলেন প্রবীর সরকার। এরপর এদের দুজনকেই গাড়ি সহ আটক করা হয়। দুজনেরই বাড়ি মনুতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহকুমায়।কোথা থেকে কি উদ্দেশ্যে এবং কোথায় এই বিশাল পরিমাণ বাংলাদেশী টাকা নিয়ে যাওয়া হচ্ছে তদন্ত করে দেখছে পুলিশ।এদিন বাগমা থানায় বি এস এফ উদয়পুর সেক্টরের ডি আই জি জামিল আহমেদ বি এস এফ ও পুলিশের এই অপারেশন সম্পর্কে সাংবাদিকদের সামনে সমস্ত তথ্য তুলে ধরেন।
জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- সোমবার তেলিয়ামুড়া থানার পুলিশের এক সাব ইন্সপেক্টর করোনা পোজেটিভ হওয়ায়, আজ তথা মঙ্গলবার তেলিয়ামুড়া থানার সমস্ত পুলিশ কর্মীদের অ্যান্টিজেন টেস্ট করানো হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । জানা যায়, সোমবার তেলিয়ামুড়া থানার পুলিশের এক সাব ইন্সপেক্টর-র পোজেটিভ হওয়ার খবরে গোটা থানা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । তবে উল্লেখ্য, গতকাল রাতেই তেলিয়ামুড়ার পুরো থানা এলাকা স্যানিটাইজ করানো হয় । সেই মোতাবেক আজ তেলিয়ামুড়া থানার ওসি সহ সমস্ত কর্মীদের করোনা টেস্ট করানো হয় । তবে এখনও পর্যন্ত রিপোর্ট জানা যায়নি ।তবে পুলিশের এক সাব ইন্সপেক্টরের করোনা পোজেটিভ-র খবর ছড়িয়ে পরতেই গোটা শহর জুরে গুঞ্জন চলছে ।।
জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- বিজেপির শাখা সংগঠন তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের রাখি বন্ধন উৎসব উপলক্ষে সকল কর্তব্যরত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার কর্মীরা সোমবার সন্ধ্যায়। তেলিয়ামুড়া মহাকুমা প্রেস ক্লাবের হল-ঘরে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের রাখি পড়ানোর পর সকল সাংবাদিকদের মিষ্টিমুখ করিয়ে নেন বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা । উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথি রায়, এবং সভাপতি পবন পোদ্দার মহাশয় সহ মহিলা মোর্চার সম্পাদিকা নন্দা পাল এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর সম্পা পাল মহোদয়া ।
কোভিড মুক্ত 6 জন ব্যক্তিকে কোর্টে তোলার উদ্দেশ্যে অতিরিক্ত মহকুমা শাসকের প্রহরায় নিয়ে আসা হচ্ছে সিপার্ড থেকে
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- কোভিড কেয়ার সেন্টারে কর্তব্যরত চিকিৎসা কর্মী থেকে শুরু করে ডাক্তারের সাথে দুর্ব্যবহার এমনকি থুতু পর্যন্ত দিয়েছে ৬জন কোভিড কেয়ার সেন্টারে ভর্তি ব্যক্তিরা তাদের নাম গুলি হল অভিজিৎ দাস, মিলন দাস, রঞ্জিত দাস, বিশ্বজিৎ দাস, বিজয় দাস, কর্নজিত দে। তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে মামলা হয় পুলিশেও। তাদের প্রত্যেক ব্যক্তিকে রাখা হয় সিপার্ডে। মঙ্গলবার প্রত্যেক ব্যক্তিকে কোর্টে তোলার জন্য অতিরিক্ত মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশের গাড়িতে তোলা হয়। কোভিড কেয়ার সেন্টারে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সাথে দুর্ব্যবহারের দায়ে আদালতে তোলা হলো কোভিড মুক্ত ৬জন ব্যক্তিকে, আদালতে তোলার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিনা দোষী সাব্যস্ত করে পাঠানো হবে কারাগারে সেটাই এখন দেখার বিষয়।
