Monthly Archives
March 2025
রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের সাম্মানিক ভাতা প্রদানের বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলির পর এবার আগরওলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের সাম্মানিক ভাতা প্রদানের বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক দীপক মজুমদার কর্তৃক আনি৩ এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাওণর মানিক সাহা এই তথ্য জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী এই আশ্বাস প্রদান করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন আগরতলা পৌর নিগমের মেয়র ৩থা বিধায়ক দীপক মজুমদার। এবার আগরতলা পুর নিগম পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের বেতন ভাতা প্রদানের বিষয়েও রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ দফা দাবিকে সামনে রেখে সোচ্চার হয়েছে ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটি। বৃহস্পতিবার তাদের তরফে এক প্রতিনিধি দল জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দেয়। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে নতুন করে যেন কোনো ইলেকট্রনিক অটো বিক্রি না করা হয় ও রেজিস্ট্রেশন না দেওয়া হয়। কারণ শহরে রাস্তাঘাট সরু।
সেই অনুপাতে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। নতুন করে অটোর পারমিট প্রদান বন্ধ করারও দাবি জানানো হয়। তাছাড়া ফিটনেস ফাইন মুকুব করা, ই রিক্সার ফাইন মুকুব করা, শ্রমিক কল্যাণ বোর্ড গঠনের দাবি জানানো হয় ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে।
এদিন পরিবহন দপ্তরের সামনে দাবি আদায়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান। দপ্তর এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- থানার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে নেশা কারবারি ও নেশাগ্রস্তদের উপদ্রব। এর ফলে বিষিয়ে উঠছে পরিবেশ। তাই এর প্রতিবাদে সোচ্চার হয়েছে সিপিএমের মধ্য বমালীপুর অঞ্চল কমিটি। তাদের তরফে ডেপুটেশন প্রদান করা হয় পূর্ব আগরতলা থানায়। প্রতিনিধিদলে ছিলেন এক জন মহিলা সহ পাঁচ জন।
তাদের দাবি চুরি ডাকাতির ঘটনায় পুলিশকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি বেশ করেকটি দুঃসাহসিক চুরি কান্ড ও ডাকটির ঘটনা ঘটে এই পূর্ব আগরতলা থানা এলাকায়। তাই দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সহ ছিনিয়ে নেওয়া জিনিষগুলি যেন উদ্ধার করা হয়। তাছাড়া নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি আদান ডেপুটেশন প্রদানকারীরা।
উল্লেখ্য পূর্বআগরতলা থানা কিছুদিন পর পত্রেই তাদের বভিন্ন সাফল্যের সম্মেলন করে তুলে ধরে। যদিও সাজা কত জনগণের হয়েছে তা বলেন না। এবারে চুরি ডাকাতি ও নেশার বিরুদ্ধে ডেপুটিশন এর পর পূর্ব থানার পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।
বন সুরক্ষিত রাখতে ৪০০ জন টিএসআর জওয়ান নিয়োগ করার জন্য বিধানসভায় দাবি বনমন্ত্রীর
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিটি ডিএফও-নর অন্তর্গত ৫০ জন টিএসআর জওয়ান নিয়োগ করার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
অনিমেষ বাবু জানান বনদপ্তরের অধীনে বিভিন্ন বনকে সুরক্ষিত রাখতে আধুনিক অস্ত্রের প্রয়োজন কারণ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় বনদপ্তরের কর্মীরা বেআইনি ভাবে গাছ কেটে কাঠ পাচারকারীদের পাকড়াও করতে গেলে উল্টো পাচারকারীদের তাড়া খেয়ে বনদপ্তরের কর্মীদের গালিয়ে আসতে হয়েছে।
কারণ পাচারকারীদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য বনদপ্তরের কর্মীদের কাছে সঠিক অস্ত্র ছিল না। তাই মন্ত্রী আধুনিক অস্ত্রের দাবি করেন। পাশাপাশি আইবি ইউনিট খোলার জন্য দাবি করেন। বন দপ্তরকে আরো আধুনিকীকরণ করার প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে বলে জানান বনমন্ত্রী।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়ার গুলি কান্ডের ঘটনায় সিপাহীজলা জেলা থেকে আটক করা হয়েছে ঘটনার মূল অভিযুক্তকে। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। সিপাহীজলা গেস্টহাউস কটেজে প্রবেশের পথে উদ্ধার করা হয় এই আগ্নেয়াস্ত্র। ঘটনা বৃহস্পতিবার বিকেলে। গ্রেফতার করা হয়েছে ৪জনকে।
সম্প্রতি ঘটে যাওয়া তেলিয়ামুড়া কুসশায়টিলা এলাকায় অভিজিৎ দাস তার শ্বশুর বাড়িতে স্ত্রীকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ মোট ৪জনকে গ্রেফতার করে তেলিয়ামুড়া চারিপাড়া শ্মশান এলাকায়। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত অভিজিৎ দাসকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে পুলিশ সিপাহীজলা গেস্ট হাউজের পাশে জঙ্গল থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন।
৩বে প্রশ্ন হচ্ছে কিভাবে তেলিয়ামুড়া থেকে এই আগ্নেয়াছটি সিপাহীজলা গেস্ট হাউসে নিয়ে আসলো অভিযুক্তরা। অভিযোগ সিপাহীজলা গেস্ট হাউজ ও কটেজের মধ্যে প্রতিনিয়৩ চলছে এখন দিনের আলোতে বিভিন্ন নেশার রমরমা বাণিজ্য এবং মক্ষীরানীদের নিয়ে আসর। ৩বে আশ্চার্যের বিষয় হল এখন মারনাস্ত্র পিন্ডল যেন খেলনার বন্দুক।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভায় আজ তিনটি বিল ধূনিভোটে গৃহীত হয়েছে। ‘দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন (ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ (দ্য ত্রিপুরা বিল নং ৩ অব ২০২৫)’ বিলটি সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পেশ করলে সেটি ধূনিভোটে গৃহীত হয়। ‘দ্য ত্রিপুরা কো-অপারেটিভ সোসাইটিস (ফিফথ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ (দ্য ত্রিপুরা বিল নং ৪ অব ২০২৫)’ বিলটি সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সভায় পেশ করেন।
এটিও সভায় ধূনিভোটে গৃহীত হয়। এছাড়া ‘দ্য ত্রিপুরা এক্সাইজ (ফিফথ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ (দ্য ত্রিপুরা বিল নং ৫ অব ২০২৫)’ বিলটি সভায় অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ পেশ করেন। এই বিলের উপর বিধায়ক গোপাল চন্দ্র রায় সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে এই বিলটি ধুনিভোটে গৃহীত হয়।
রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে এ পর্যন্ত ২ লক্ষ ২৫ হাজার মেট্রিকটন ধান ক্রয় করেছে: খাদ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৮ সাল থেকে এ পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ২ লক্ষ ২৫ হাজার মেট্রিকটন ধান ক্রয় করেছে এবং সহায়কমূল্য বাবদ কৃষকদের ৪৪৫ কোটি টাকা প্রদান করেছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক দীপঙ্কর সেনের এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজ্য সরকার ২০১৮ সাল থেকে কৃষকদের আর্থিক উন্নয়নের স্বার্থে সরাসরি কৃষকদের থেকে সরকারি সহায়কমূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু করেছে।
বর্তমানে রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে বছরে দুটি (রবি ও খারিফ) মরশুমে নিয়মিতভাবে কৃষকদের থেকে কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত সহায়কমূল্যে ধান ক্রয় করা হচ্ছে। গত রবি মরশুমে কৃষকদের কাছ থেকে ১৭ হাজার মেট্রিকটন ধান কেনা হয়েছে।
তিনি বলেন, রাজ্যে যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান কেনা হবে। এতে কৃষকদের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হবে। তিনি জানান, চলতি বছরের জুলাই মাস থেকে রবি মরশুমের আওতায় কৃষকদের কাছ থেকে সরকারি সহায়কমূল্যে ধান কেনা হবে।
গাছ এটকি প্রাণ আর গাছ কাটতে গিয়ে হারালো এক ব্যক্তির প্রাণ, ঘটনা জিবি হাসপাতাল চত্বরে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মরণ শর্মা, বাড়ি খয়েরপুর এলাকায়। ঘটনা বুধবার সকালে জিবি হাসপাতাল চত্বরে। কাজ সেরে বাজার নিয়ে আর বাড়ি ফেরা হলো না এক দিনমজুরের। গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল তার। মৃত দিনমজুরের নাম মরণ শর্মা, বাড়ি ক্ষয়েরপুর এলাকায়।
বুধবার সকালে জিবি হাসপাতাল চত্বরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে ,গত কয়েকদিন ধরেই মরণ শর্মা সহ আরো কয়েকজন শ্রমিক জিবি হাসপাতাল চত্বরে গাছ কাটার কাজে দৈনিক হাজীরার ভিত্তিতে নিযুক্ত ছিলেন।
এদিন জিবি হাসপাতাল চত্বরে একটি গাছ কাটার জন্য দড়ি নিয়ে গাছের উপরে চরেন তিনি। গাছ কাটতে কাটতে হঠাৎই পা পিছলে নিচে পড়ে যান তিনি। মাথা ,ঘাড় ,বুক ,হাত এবং পায়ে প্রচন্ড আঘাত পান মরণ শর্মা।
অন্যান্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন।এদিন জিবি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক ।মাথা ,ঘাড়, বুক ,হাত এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে ।এই অবস্থায় তারা চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি।
এদিন জিবি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই দিনমজুর ।জানা গেছে যে ঠিকেদারের অধীন তিনি কাজ করছিলেন সেই ঠিকেদার শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থায় ধ্যান দেননি ।সংশ্লিষ্ট ঠিকেদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে ।এই মর্মান্তিক ঘটনায় খয়েরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
