অধ্যক্ষের সংবিধান অবমাননার প্রতিবাদে বিক্ষোভে শামিল বাম বিধায়করা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গত ২৪ মার্চ বাজেট আলোচনা চলাকালীন মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে “উনার ভাষণে উনি জাত চিনিয়েছেন বলে মন্তব্য করেন। পরবর্তী সময়ে মন্ত্রী রতন লাল নাথ তাঁর বক্তব্য স্পষ্ট করার জন্য বলেন, “জিতেন্দ্র বাবু উনার ভাষায় কমিউনিস্টের জাত চিনিয়েছেন।

গতকাল বিরোধী দলনেতা জাত পরিচয়ের এই বিষয়ে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভাঙ্গের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল অধ্যক্ষের নিকট । কিন্তু আজ, স্পিকার বলেছেন যে তিনি মন্ত্রীর কাছ থেকে আরও একটি স্বাধিকার ভঙ্গনের প্রস্তাব পেয়েছেন

অধ্যক্ষের এ ধরনের সংবিধান অবমাননার প্রতিবাদে বুধবার ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল হয়েছেন বাম বিধায়করা। এদিন সংবাদ মাধ্যমকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ক্ষমতার অপব্যহার করে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথকে বাঁচিয়েছেন।

জাত পরিচয়ের বিষয়ে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভাঙ্গের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল অধ্যক্ষের নিকট। কিন্ত গতকাল সন্ধ্যা পর্যন্ত মন্ত্রীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেখিনি। মন্ত্রী গতকাল রাত ১১ টা পর্যন্ত বিধানসভায় ছিলেন, কিছু নথি কারচুপি করার চেষ্টা করেছিলেন।

তবে, আজ, স্পিকার বলেছেন যে তিনি মন্ত্রীর কাছ থেকে আরও একটি স্বাধিকার ভঙ্গনের প্রস্তাব পেয়েছেন। স্পিকার মিথ্যা বিবৃতি দিয়ে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা করছেন। তাই চলতি বিধানসভা অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পাঁচ রাজ্য ও পুদুচেরিতে কাল ভোট গণনা, কড়া নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং...

ইরানি জাহাজ জব্দ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে তেহরানের তীব্র প্রতিক্রিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের জাহাজ জব্দের ঘটনায় মার্কিন...

জ্বালানি নির্ভরতায় চাপে পাকিস্তান অর্থনীতি, শেয়ারবাজারে বড় ধস ও প্রবৃদ্ধি আশঙ্কায়

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান স্টক এক্সচেঞ্জ বিশ্বে সবচেয়ে...