আগরতলাতেও পালিত বাংলাদেশের স্বাধীনতা দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়ে বুধবার। এদিন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দুতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। তারপর মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এর পর মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। তার পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা পাঠানো লিখিত বাণীসমূহ পাঠ করা হয় ও বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান এস এম আলমাস হোসেনসহ অন্যান্যরা।

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে সরকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ, বিশেষ এই দিন উপলক্ষে ত্রিপুরাবাসী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি উল্লেখকরেন এই দিন তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীনতার ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেন। দীর্ঘ নয় মাসের রক্ত খুবই সংগ্রামের পর অবশেষে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের।

স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন দ্বিতীয় পর্বে সন্ধ্যার পর আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের পরিবহন, পর্যটন, খাদ্য, বেসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্যের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...