বন সুরক্ষিত রাখতে ৪০০ জন টিএসআর জওয়ান নিয়োগ করার জন্য বিধানসভায় দাবি বনমন্ত্রীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিটি ডিএফও-নর অন্তর্গত ৫০ জন টিএসআর জওয়ান নিয়োগ করার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

অনিমেষ বাবু জানান বনদপ্তরের অধীনে বিভিন্ন বনকে সুরক্ষিত রাখতে আধুনিক অস্ত্রের প্রয়োজন কারণ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় বনদপ্তরের কর্মীরা বেআইনি ভাবে গাছ কেটে কাঠ পাচারকারীদের পাকড়াও করতে গেলে উল্টো পাচারকারীদের তাড়া খেয়ে বনদপ্তরের কর্মীদের গালিয়ে আসতে হয়েছে।

কারণ পাচারকারীদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য বনদপ্তরের কর্মীদের কাছে সঠিক অস্ত্র ছিল না। তাই মন্ত্রী আধুনিক অস্ত্রের দাবি করেন। পাশাপাশি আইবি ইউনিট খোলার জন্য দাবি করেন। বন দপ্তরকে আরো আধুনিকীকরণ করার প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে বলে জানান বনমন্ত্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...