Monthly Archives
February 2025
জনতার কলম ওয়েবডেস্ক :- ক্যারিয়ারের শততম টেস্ট দিয়ে এক যুগের ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ওপেনার দিমুথ কারুনারাত্নে। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি এই বাঁহাতি ওপেনারের শততম টেস্ট। সেই টেস্ট খেলেই জার্সি তুলে রাখবেন সাবেক এই অধিনায়ক।
সম্প্রীতি ইএসপিএনক্রিকইনফোতে করুনারত্নে বলেছেন,খেলা ছাড়ার এটাই সেরা সময়, যেহেতু পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৩-৪ জন তরুণ খেলোয়াড় আসতে পারে। এ ছাড়া এই গলেই আমার অভিষেক হয়েছিল, এখানে শেষ করা দারুণই হবে। ২০১২ সালের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয়েছিল কারুনারাত্নের।
২০১৪ সালে কিছু দিনের জন্য বাদ পড়েছিলেন তিনি। তবে ওই বছরের শেষ দিকে সেঞ্চুরি করার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। কমবেশি নিয়মিতই দলে ছিলেন তিনি। পরে তো একসময়ে সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েই পরিণত হন।
সব মিলিয়ে টেস্ট করুনারত্নের রান ৭১৭২। আছে ১৬ টি সেঞ্চুরি। তাঁর টেস্টের সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। ২০২১ সালে করেছিলেন ২৪৪। শ্রীলঙ্কাকে দীর্ঘদিন টেস্টে নেতৃত্বও দিয়েছেন এই ওপেনার। ২০১৯ থেকে ২০২৪ এই সময়ে ৩০ টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে। শ্রীলঙ্কার হয়ে ৫০টি ওয়ানডেও খেলেছেন করুনারত্নে।
জনকল্যাণ মুখী বাজেট পেশ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সাংসদ রাজীব ভট্টাচাৰ্য
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে লোকসভায় বাজেট পেশ করেন। জনদরদী এই বাজেটের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। তাছাড়া এই বাজেটকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ঐতিহাসিক এবং জনদরদী বলে আখ্যায়িত করেছেন।
কেননা এই বাজেটের ফলে গরীব, মধ্যবিত্ত অংশের মানুষ যেমন ভাবে উপকৃত হবেন, ঠিক তেমনি ভাবে কৃষক সমাজ উপকৃত হবেন বলে অভিমত মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার।
রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন এটি বিকশিত ভারতের বিকশিত বাজেট! গরীব, যুবক, অন্নদাতা, নারী শক্তি কে শক্তিশালী করার বাজেট। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ঐতিহ্য ও সংস্কৃতির সাথে শুধু জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো লক্ষ্যে শনিবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উত্তর-পূর্ব জাপান ক্যারাভেন ২০২৪ ২৫ শুরু হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী ভারত সরকারের জাপান স্থিত হাইকমিশনের প্রথম সচিব জাপান ফাউন্ডেশন এর ডাইরেক্টরসহ অন্যান্যরা।
উত্তর পূর্বাঞ্চল ও রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহিরাজ্য এবং বহি রাষ্ট্রের কাছে তুলে ধরা লক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই পরিকল্পনাগুলির মধ্যে অন্যতম হলো উত্তর-পূর্ব যাপান ক্যারাভেন শনিবার দুই দিনের এই উত্তর-পূর্ব ঝাপান ক্যারাভান শুরু হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ভারত সরকারের জাপান স্থিত হাইকমিশনের প্রথম সচিব জাপান ফাউন্ডেশন এর ডাইরেক্টরসহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী জানান কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তরের সাথে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ফলে এই ধরনের অনুষ্ঠান রাজ্যের সম্ভাব হয়েছে এর ফলে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি সমৃদ্ধ হবে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন তিনি
২ দিন ব্যাপী উত্তর পূর্ব জাপান ক্যারাভান 2024-25 অনুষ্ঠানে ত্রিপুরার লোকনৃত্য, ইউনাইটেড অল স্টাইল কারাতে ত্রিপুরা অ্যাসোসিয়েশন দ্বারা ক্যারাটে প্রদর্শনী,অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের জুডো প্রদর্শনী জাপানি বাঁশ কারুশিল্পের প্রদর্শনী সহ জাপানি দলের সঙ্গীত পরিবেশনা ইত্যাদি থাকবে এই দুদিন ব্যাপী উত্তর পূর্ব জাপান ক্যারাভানে। থাকবে জাপানিজ সিনেমা প্রদর্শনীর ব্যবস্থাও।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে গুনা আর একদিন বাদেই মহাসাড়ম্বরে পূজিত হবে বিদ্যার দেবী সরস্বতী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাড়িঘরেও মহা ধুমধামে পূজিত হবেন বাগ্দেবী। তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাজ্যের বাজারগুলিতে লক্ষ্য করা গেল ক্রেতাদের ঠাসা ভিড়। তিথি অনুযায়ী আগামীকাল এবং সোমবার দু’দিনেই সরস্বতী পুজো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়ি ঘরেও সরস্বতী পূজার প্রস্তুতিপর্ব প্রায় শেষের পথে। মৃৎশিল্পীরা প্রতিমা নিয়ে বাজারে হাজির। মূর্তি পাড়ায় মূর্তি আনতে ছাত্র-ছাত্রীসহ অন্যান্যদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। এরই মধ্যে বাজারে চলে এসেছে ছোট বড় বিভিন্ন আকারের দেবী সরস্বতীর মূর্তি।
শহরের বাজারগুলিতে পরিলক্ষিত হল উপচে পড়া ভিড়। বাগদেবির প্রতিমার পাশাপাশি দেবীকে সাজানোর লক্ষে বাজারের কাপড়ের দোকান, কাগজের মালা, ফলের দোকান, মাটির ঘট, মাটির সরা ইত্যাদি কেনার বেশ ভিড় দেখা গেল বাজারে।
এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্রেতা জানান গতবারের তুলনায় এবারের চাহিদা একটু বেশি রয়েছে , ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ , সর্বমোট এবারের পুজোর বাজার ভালো বলে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড়োসড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রেহাই পেল রাজধানীর শকুন্তলা রোড স্থিত মেট্রো বাজার এবং আশেপাশের দোকানগুলি। এদিন সকালে মেট্রো বাজারে আগুন লাগে। দ্বিতল ভবনের একটি এসি মেশিন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি তেমন একটা না হলেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাজধানীর শকুন্তলা রোডস্হিত মেট্রো বাজার বিপনী বিতান কেন্দ্রে অগ্নিকাণ্ড। ঘটনা শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ। প্রতিদিনের মতো মেট্রো বাজারের কর্মীরা সবেমাত্র কাপড়চোপড় গোছাতে শুরু করেছিলেন। এসি মেশিন গুলো চালু করতেই হঠাৎ দোতলার একটি এসি মেশিন থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখেন মেট্রো বাজারের কর্মীরা।
সাথে সাথে বেজে উঠে ফায়ার এলাম। শুরু হয় চিৎকার চেঁচামেচি ও দৌড়ঝাপ। এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন।এদিন এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে মেট্রো বাজারে এক কর্মকর্তা জানান ,এসি মেশিন থেকে কালো ধোয়ার সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিল্ডিং বা মালপত্রের ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন ।দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা প্রসঙ্গে দমকলের এক আধিকারিক জানান ,অল্প সময়ের মধ্যেই তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ না করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।
এই ঘটনায় আগুনের শিখা কাপড়ের স্তুপে স্পর্শ করতে পারেনি বলে অল্পেতে রক্ষা পেল মেট্রো বাজার ।আগুন কাপড়ের স্তুপে স্পর্শ করলে ব্যাপক আকার ধারণ করত। সেখান থেকে আগুন অন্যান্য কাপড়ের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে শকুন্তলা রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের টহলদারি জারি থাকার পর ও , নিত্যদিনই রাজ্যের কোন না কোন প্রান্ত থেকে বাংলাদেশী আটকের খবর সামনে আসছে। কারণ মোটা অংকের বিনিময়ে একটা অংশের লোক সাহায্য করছে তাদেরকে ত্রিপুরাকে করিডোর বানিয়ে অন্য রাজ্যে পারি দেওয়ার ক্ষেত্রে।
এর বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ প্রশাসন সফলতা পেলেও কোনভাবেই রুখা সম্ভব হচ্ছে না বাংলাদেশিদের অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ। এরকমই একটি অভিযোগ পেয়ে গতকাল মধ্যরাতে আগরতলা সরকারি রেল পুলিশ বামুটিয়া এবং সিধাই থানা এলাকা থেকে আটক করে ২ মানব পাচারকারী যুবককে !
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার নাগরিকদের বর্ডার পারাপার করতে সাহায্য করত। আজ তাদেরকে আদালতে তোলা হবে। তার পাশাপাশি দিন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান এ বছরের জানুয়ারি মাসে আগরতলা রেলস্টেশন থেকে অবৈধভাবে ভারতে আসা ৯ জন বাংলাদেশী নাগরিক এবং বর্ডার পারাপার করতে সাহায্যকারী ১৩ জনকে আটক করতে সক্ষম হয়।
তাছাড়া আটকৃত ২ জনকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম বেরিয়ে এসেছে এবং যারা জড়িত রয়েছে তাদেরকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীরা বোর্ডের এলাকাবর্তী রেল স্টেশনগুলোকেই বেশিরভাগ ব্যবহার করছে জানান এবং এ ধরণের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি।
Older Posts

