Monthly Archives
November 2024
পাকিস্তান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, বাংলাদেশে বর্তমানে স্বৈরাচারী শাসন চলছে : জিতেন্দ্র
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বর্তমানে বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে সেখানকার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর।রাষ্ট্রদ্রোহিতা মামলায় বাংলাদেশে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। বর্তমানে তিনি সেই দেশে জেল হেপাজতে রয়েছে। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়ায় জানান বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো নয়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি সেই দেশের মানুষের মধ্যে ক্ষোভ ছিল। রাজ্যে যেভাবে বিজেপি নির্বাচনকে প্রহসনে পরিণত করে ক্ষমতা দখল করেছে। অনুরূপ ভাবে বাংলাদেশেও শেখ হাসিনা ক্ষমতা ধরে রেখেছিল। কিন্তু বর্তমানে যাদের হাতে ক্ষমতা রয়েছে, তারা বলছে পাকিস্তান তাদের সবচেয়ে বড় বন্ধু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙ্গে ফেলা হয়েছে। বাংলাদেশে বর্তমানে স্বৈরাচারী শাসন চলছে। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ শক্তিকে দুর্বল করছে। সেখানকার সংখ্যা লঘু অংশের মানুষ আক্রান্ত হচ্ছে। সেখানকার সংখ্যা লঘুদের ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন সিপিএম রাজ্য সম্পাদক।
২০১৮ সালের পর ত্রিপুরা রাজ্যের চিত্র পরিবর্তন হয়ে গেছে, ভারসাম্য রক্ষা করে বর্তমান রাজ্য সরকার রাজ্যকে চালাচ্ছে : মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা বজায় রেখে সরকারি শূন্যপদ গুলি পূরণ করা হচ্ছে যাতে করে কাউকে চাকরি হারাতে না হয়। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর এখনো পর্যন্ত প্রায় ১৩ হাজার সরকারি চাকরি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রদেশ যুব মোর্চার ঐতিহাসিক নমোঃ যুবা যাত্রার সমাপ্তিতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
শেষ হল প্রদেশ যুব মোর্চার ঐতিহাসিক নমোঃ যুবা যাত্রা। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাবেশের মধ্যদিয়ে এই যুবা যাত্রার সমাপ্তি হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস, বিধায়ক শম্ভু লাল চাকমা, প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। এদিনের সমাবেশে যুব মোর্চার কর্মী সমর্থকদের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন , যুব সমাজ বর্তমানে নেশার দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অন্যথায় সমাজ পরিবর্তন সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০১৮ সালের পর ত্রিপুরা রাজ্যের চিত্র পরিবর্তন হয়ে গেছে। ভারসাম্য রক্ষা করে বর্তমান রাজ্য সরকার রাজ্যকে চালাচ্ছে।
বামফ্রন্ট ও কংগ্রেসের পিছনে ঘুরে ঘুরে বহু যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে গেছে। এখনো যারা বিজেপি দলে সামিল হয়নি তাদের প্রতি আহ্বান জানান বিজেপি দলে যোগদান করার জন্য। বামফ্রন্ট কংগ্রেস বুঝতে পারছে না আগামিদিনে রাজ্যে কি হবে। তাই তারা ইচ্ছা করে কিছু দিন পর পর অভিযোগ করছে রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কোন কিছু নেই। বামফ্রন্ট ও কংগ্রেসের ফাঁদে পা না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি সিএনজি ও পিএনজি-র গ্যসের দাম বাড়ানো হয়েছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সিএনজি ও পিএনজি-র বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এক ঘন্টা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।
অমল চক্রবর্তী জানান বিজেপি জোট সরকার মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। বাস্তবে এই সরকার ক্ষমতায় আসার মানুষের দুর্দশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ২০১৮ সালের পর এখনো পর্যন্ত সিএনজি গ্যাসের মূল্য কেজি প্রতি প্রায় ২০ টাকার বেশি বৃদ্ধি করা হয়েছে।
অনুরূপ ভাবে পিএনজি গ্যাসেরও মূল্য বৃদ্ধি করা হয়েছে। তাই এদিন টিএনজিসিএল-অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং টিএনজিসিএল-এর এমডি-র কাছে স্মারকলিপি জমা দেয়। দাবি জানায় দ্রুত বর্ধিত মূল্য প্রত্যাহারের।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন ইতিমধ্যে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলেছেন। সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালানোর জন্য বলা হয়েছে।
বদলের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান বাংলাদেশের সমস্যা আন্তর্জাতিক সমস্যা। কেন্দ্রীয় সরকার সার্বিক বিষয়ের উপর নজর রাখছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা এজি অফিসের সিনিয়র একাউন্টেন্ট এর মৃত্যুতে রহস্যের সৃষ্টি। দাবি উঠেছে প্রকৃত কারণ খুঁজে বের করার। ঘটনা আগরতলাস্থিত এজি অফিসে। মৃত ব্যক্তির নাম গোপাল দেবনাথ। তিনি এজি অফিসের সিনিয়র একাউন্টেন্ট পদে কর্মরত ছিলেন। এজি-র সচিব পার্থ সারথি চক্রবর্তী জানান এজি অফিসে ইন্টার জোনাল কেরাম টুর্নামেন্টের অনুষ্ঠান ছিল।
সেই সময় খবর পান অফিসের ছাদ থেকে কেউ একজন পড়ে গিয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। অফিসের সিনিয়র একাউন্টেন্ট গোপাল দেবনাথ কেন ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা অনেকের।
জানা গেছে মৃত কর্মী ইন্টার জোনাল কেরাম টুর্নামেন্টের খেলাও দেখেছে। অফিসে অন্যান্য অফিসারদের সাথেও তার কোন ঝামেলা ছিল না। তবে কি ভাবে গোপাল দেবনাথ ছাদ থেকে পড়েছে কেউই তা জানে না। অফিসের সকলে শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে তাকে নিচে পড়ে থাকতে দেখেছে বলে জানান তিনি। তবে আদৌ এটি কি খুন নাকি আত্মহত্যা এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
রাজ্যের বহু পরিত্যক্ত জলাশয় গুলিকে চিহ্নিত করা হয়েছে, সংস্কার করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে : মৎসমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দপ্তরের মন্ত্রীর হাত ধরে মৎস্য চাষিদের সুযোগ- সুবিধা প্রদান।মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রকল্পে পশ্চিম জেলার মৎস্য চাষিদের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। বৃহস্পতিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সকল সুযোগ সুবিধা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যে চাহিদা অনুপাতে মাছ উৎপাদনে ঘাটতি রয়েছে।
ফলে বহিঃরাজ্য থেকে মাছ আমদানি করতে হয়। বহিঃরাজ্য থেকে মাছ আমদানি করার ফলে রাজ্যের টাকা যেমন বাইরে চলে যাচ্ছে, তেমনি রাজ্যের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই মাছ খাচ্ছে। বহিঃরাজ্য থেকে আমদানি করা মাছে কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে।
রাজ্যে বহু জলাশয় রয়েছে যে গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই পরিত্যক্ত জলাশয় গুলিকে চিহ্নিত করা হয়েছে। সেই গুলি সংস্কার করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। এই জলাশয়ে মাছ চাষ করতে পারলে রাজ্যে চাহিদা অনুযায়ী মাছ উৎপাদন করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।
মহান দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসের ২০৫ তম জন্মদিন পালন সিপিআইএম রাজ্য সদর দপ্তরে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের জন্মদিন জন্মদিন পালন করে সিপিআইএম। রাজ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে প্রতিবারের মতো এবারো উদযাপন করা হয়। এবছর ২০৫ তম জন্মদিন পালন করা হয় সিপিআইএম-র তরফে। রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটি পালন করা হয়।
উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস, তপন দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মহান দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন বৃহস্পতিবার মহান দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসের ২০৫ তম জন্মদিন। তিনি মার্কসবাদের স্রষ্টা। ফ্রেডরিখ এঙ্গেলস এবং কার্ল মার্কস মিলে একাধিক খণ্ডে ‘দাস ক্যাপিটাল’ নামক বই রচনা করেন। এই বই মানব জীবনের ইতিহাস বিবর্তনের, শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলিল। এই দলিলে উল্লেখ করা আদর্শ পুঁজিবাদকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। তাই আমাদের সমাজের সকল অংশের জনগণকে এই আদর্শ মেনে চলার উচিত।
চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা শর্তে মুক্তির দাবিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চিঠি প্রেরন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম জেলার জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চিঠি প্রেরন করল বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেল।
বাংলাদেশ পুলিশের হাতে ধৃত চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা শর্তে মুক্তির দাবিতে বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চিঠি প্রেরন করল বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেল।
এদিন উভয় সংগঠনের পক্ষ থেকে এক প্রনিধিদল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের হাতে স্মারক লিপি তুলে দেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর। এদিনের কর্মসূচীতে প্রচুর সংখ্যক কর্মী অংশ নেন।

