Monthly Archives
November 2024
“ভেহিক্যাল স্ক্র্যাপিং পলিসি” প্রণয়নে পরিবহন দপ্তরের উদ্যোগে পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে কর্মশালা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি বিভিন্ন দপ্তরে ১৫ বছর পুরানো প্রায় চার শতাধিক যানবাহন রয়েছে। যে গুলি স্ক্র্যাপিং করা যাবে। শুক্রবার রাজধানীর প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানে একথা বললেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিবহন দপ্তরের উদ্যোগে যানবাহন স্ক্র্যাপিং নীতি এবং ই-নিলামের মাধ্যমে বিভিন্ন দপ্তরের পুরানো যানবাহন বিক্রি বিষয় নিয়ে হয় কর্মশালা।
শুক্রবার প্রজ্ঞা ভবনে হয় এই কর্মশালা। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব সি কে জমাতিয়া, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে এদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে।
মূলত যানবাহন স্ক্র্যাপিং নীতি ও ই-নিলামের মাধ্যমে বিভিন্ন দপ্তরের পুরানো যানবাহন বিক্রয়ের বিষয় নিয়ে এইদিন আলোচনা হয়েছে। মূলত পরিবেশকে নির্মল রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দেখার আগামী দিনে সঠিক ভাবে এই নীতি কার্যকর হয় কিনা?
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া জাগিয়ে সম্পন্ন হল পশ্চিম জেলা ভিত্তিক রেড রান প্রতিযোগিতা। পশ্চিম ত্রিপুরা জেলা এইডস কন্ট্রোল ইউনিটের উদ্যোগে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় পশ্চিম জেলা ভিত্তিক রেড রান প্রতিযোগিতা হয় শুক্রবার। আগরতলার উমাকান্ত মাঠে থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা।
প্রতিযোগিতার সুচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিন পুরুষ ও মহিলা উভয় বিভাগে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। দৌড় প্রতিযোগিতা শেষে উভয় বিভাগের প্রথম ১৫ জনকে পুরস্কৃত করা হয়।
মেয়র দীপক মজুমদার জানান, সারা দেশের সাথে ত্রিপুরাতেও এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইচআইভি সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। মানুষকে সচেতন করার লক্ষ্যে এইদিনের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দিনে প্রয়াস জারি থাকবে।
রাজ্যের উন্নয়নে ও জনগণের উন্নয়নে আমরা বাঙালী দল সব সময় সহযোগিতা করবে : আমরা বাঙালী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার আমরা বাঙালী সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, দুলাল ঘোষ, অশোক কুমার দাস সহ আমরা বাঙালী দলের অন্যান্য প্রতিনিধিগণ। এদিন সাংবাদিকদের দলের সচিব জানান রাজ্য সরকার রাজ্যের উন্নয়নে তাজ হোটেল শহরের পাশ্ববর্তী স্থানে বানিয়ে রাজ্যের মান উন্নয়ন করুক।
তাছাড়া সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও পত্রিকা মারফত জানা যায় রাজ্য সরকার মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম এন্ড কালচারাল সেন্টারকে তাজ হোটেল গ্ৰুপের হাতে তুলে দিতে চাইছে। একটি স্টার হোটেল বানানোর জন্য এই উদ্যোগ। কিন্তু আমরা বাঙালী এই উদ্যোগের বিরোধী। কেনন রাজ্য সরকার রাজ্যের কৃষ্টি সাংস্কৃতি বিসর্জন দিয়ে পাহাড়ী বাঙালীদের আবেগ জড়িত মাণিক্য রাজাদের অতিথি শালা অর্থাৎ পুস্পবন্ত প্রাসাদকে ধ্বংস করে তাজ হোটেল বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে।
বলা চলে এই প্রাসাদের সাথে মাণিক্য রাজাদের স্মৃতি জড়িয়ে আছে। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগও জড়িয়ে আছে। প্রাসাদের অন্য আরেকটি নাম ছিল কুঞ্জবন প্রাসাদ। প্রায় একশত বছরের পুরনো প্রাসাদটিতে সুরক্ষিত আছে রাজ পরিবারের অনেক পুরনো স্মৃতি। তাই হোটেল বানাতে অন্যত্র জায়গা পছন্দ করে সেখানে তাজ হোটেল বানানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি করছে আমরা বাঙালি দল।
বাংলাদেশ ইস্যুতে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মমতা,কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গেই একমত
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রকে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হওয়া আক্রমণ ও নিগ্রহের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপে সমর্থন জানাবেন। বাংলাদেশে এক হিন্দু আধ্যাত্মিক নেতা, চিন্ময় কৃষ্ণ দাসকে সেদেশের সিডিশন (দেশদ্রোহ) মামলায় গ্রেফতার করা হয় এবং পরে তার জামিন আবেদনও খারিজ করা হয়। তারপরেই এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই প্রথম নয়, এর আগে বাংলাদেশে হাসিনা সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। ওটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। তবে কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে সেক্ষেত্রে আমরা আশ্রয় দেব। কারণ এক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘের অঙ্গীকার রয়েছে, কেউ যদি উদ্বাস্তু হয়ে আসেন সেক্ষেত্রে পাশ্ববর্তী এলাকা তাঁকে সম্মান জানাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলেন, তিনি এই বিষয়টি নিয়ে বাংলায় ইস্কন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, তবে বিষয়টি তার প্রশাসনিক আওতার বাইরে। তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যা কিছু ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান অনেকের কাছেই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তিনি বারবার বলেন যে, বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হলে সংখ্যালঘুদের প্রতি আক্রমণ বন্ধ হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরকারিভাবে এই সমস্যায় হস্তক্ষেপ না করার কথা বললেও, তিনি নিশ্চিত করেছেন যে, তিনি এই ইস্যুতে জনগণের পাশে দাঁড়াবেন এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ সরকারের প্রতি মানবাধিকার সংক্রান্ত চাপ বাড়ানোর জন্য প্রয়োজনে কূটনৈতিক সমর্থন জানাবেন।
ইসকনকে নিষিদ্ধ করতে আদালত কোনও নির্দেশ দেবে না’ মন্তব্য বাংলাদেশের হাইকোর্টের
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট ইস্কনের কার্যকলাপে নিষেধাজ্ঞা আরোপের জন্য স্বতঃপ্রণোদিত হয়ে কোনও আদেশ জারি করতে বারণ করেছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিন শুনানির সময়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চের সামনে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করা হয়। আদালত আশা প্রকাশ করেছে যে সরকার দেশের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে যথাযথ সতর্কতা অবলম্বন করবে।
৬০ বর্ষপূর্তি উপলক্ষে বিএসএফ ৪৩ বাহিনীর উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মাঝে এক প্রদর্শনীর আয়োজন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬০ বর্ষ পূর্তিতে বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ৬০ বর্ষপূর্তি উপলক্ষে বিএসএফ ৪৩ বাহিনীর উদ্যোগ এক প্রদর্শনীর আয়োজন করা হয় বৃহস্পতিবার। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বিএসএফ-র বিভিন্ন হাতিয়ার প্রদর্শন করা হয় এদিন।
উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , বি এস এফের বিভিন্ন স্তরের আধিকারিক সহ বিশিষ্টজনেরা। বিএসএফ-র এক আধিকারিক জানান বিএসএফ-র ৬০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এরই অঙ্গ হিসেবে এদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে হাতিয়ার প্রদর্শন করা হচ্ছে। বিএসএফ-র কাজকর্মের বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য এই অস্ত্র প্রদর্শন। পড়ুয়াদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।
জনতার কলম ওয়েবডেস্ক :- অস্ট্রেলিয়ার পার্লামেন্টেও অসাধারণ ভাষণ দিলেন রোহিত। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভিতর এবং বাইরে কি সম্পর্ক রয়েছে সেটাই বোঝালেন হিটম্যান। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও কথা বলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার প্রতিযোগিতামুলক মানসিকতা এবং মানুষের আপ্যায়নের প্রশংসা করতে শোনা যায় হিটম্যানকে।
অস্ট্রেলিয়া ভারত দ্বৈরথকে বর্ডার গাভাসকর সিরিজে অনেকে যখন যুদ্ধের তকমা সেঁটে দেন, তখনই রোহিত শর্মা কিন্তু বলছেন ভারত-অস্ট্রেলিয়া এই যে মাঠের মধ্যেই দ্বৈরথ, বিশেষ করে বর্ডার গাভাসকর ট্রফির মতো ইভেন্টে, তা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে।
দুই দেশের মধ্যেই একে অপরকে সম্মানের বাতাবরণ তৈরি করে। আসলে ৩০ তারিখ থেকে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারতীয় দলের এক ওয়ার্ম আপ ম্যাচ। তাঁর আগেই রোহিতদের সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
৬ নভেম্বর থেকে শুরু অ্যাডিলেড টেস্ট। সেখানেই ফিরবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আগে ভারতীয় ক্যাপটেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, ‘খেলা এবং বাণিজ্যে ভারত এবং অস্ট্রেলিয়ার একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে।
আমরা এখানে খেলতে খুব ভালোবাসি। কারণ অস্ট্রেলিয়া খুব চ্যালেঞ্জিং দল, তাঁদের ক্রিকেটারদের প্রতিযোগিতামুলক মানসিকতা এবং সমর্থকদের আবেগের জন্য। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে খেলা সব সময়ই ভালো লাগে।
রোহিত এরপর বলছিলেন অস্ট্রেলিয়ায় আসতে তাঁর কতটা ভালো লাগে। দেশের বিভিন্ন শহরে এবং তাঁর সংস্কৃতির কথা তুলে ধরেন হিটম্যান। তিনি বলেন তাঁর দলের ক্রিকেটাররাও অস্ট্রেলিয়া সফর অত্যন্ত পছন্দ করে এখানকার সমর্থকের জন্য এবং কঠিন পিচ ও পরিবেশের জন্য। তাই তাঁদের কাছে অনেক সিরিজই স্মৃতিতে রয়ে গেছে।
হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় না : সুশান্ত
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সনাতন বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় না। বৃহস্পতিবার একথা বললেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন,বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মের উপর এক শ্রেণীর মানুষ আঘাত হানছে। ইসকনের প্রভুকে আটক করে রাখা হয়েছে। জামিন দেওয়া হচ্ছে না। এটা হিন্দু ধর্ম, সনাতন ধর্মের উপর আঘাত বলে মনে করেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর লেক চৌমুহনী বাজারের হরিনাম সংকীর্তনের সমাপ্তি দিনে অংশ নিয়ে প্রসঙ্গক্রমে একথা বললেন তিনি। মন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে আরও বলেন,সনাতন বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় না। সনাতন ধর্ম কখনও কাউকে হিংসা করতে শেখায় না। তিনি বলেন, এই ধর্ম শিক্ষা দেয় আত্মিয়তার, প্রেম, ভালোবাসার। সেই দিশায় দেশ ও রাজ্য চলতে চায়।
মন্ত্রী আরও বলেন ইংরেজ-মুঘল, পর্তুগীজরা বার বার ভারতকে আক্রমণ করেছে। কিন্তু ভারতের ইতিহাসকে বিকৃত করতে পারেনি। ভারতের মানুষের ঐক্যকে ফাটল ধরাতে পারেনি। ধর্মের ভিত্ত্যিতে যারা দেশকে আঘাত হানতে চাইছে তারা কখনও সফল হচ্ছে না। উল্লেখ্য বৃহস্পতিবার লেক চৌমুহনী বাজার কমিটির হরিনাম সংকীর্তনের শেষদিন ছিল। এদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে অংশ নেন মন্ত্রী। প্রচুর মানুষ এদিন মহাপ্রসাদ গ্রহণ করেন। এটি লেক চৌমুহনী বাজারের ৫৮ তম হরিনাম সংকীর্তন।

