Monthly Archives
November 2024
জনতার কলম ওয়েবডেস্ক :- আরসিবিকে বিদায়লগ্নে বার্তা দিলেন ফ্যাফ। ইনস্টাগ্রামে বিদায় লগ্নে ফ্যাফ লিখেছেন, ‘এখন যখন আরসিবিতে আমার যাত্রা শেষ হচ্ছে, আমি এই দলে কাটানো আমার অসাধারণ যাত্রার কথাই লিখতে চাই। যখন তিন বছর আগে আমি এই দলে যোগ দিয়েছিলাম আমি জানতাম না কীভাবে আমাদের যাত্রা শুরু হবে। কিন্তু আসতে আসতে আমি বেঙ্গালুরু শহর আর এখানকার মানুষকে ভালোবেসে ফেলি।
ফ্যাফ বলছেন, ‘এখানকার স্মৃতি আর এখানকার মানুষ আমার একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমি এই স্মৃতিগুলো নিয়েই চলব। আরসিবির মানুষকে কখনও ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ আমায় এরকম সুন্দর তিনটে বছর উপহার দেওয়ার জন্য। চিন্নাস্বামীতে খেলা আমার জীবনের অন্যতম একটা সেরা অভিজ্ঞতা।
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফ্যাফ বলছেন, ‘যে আবেগ, ভালোবাসা আর সমর্থন আরসিবির ফ্যানরা দেখায় তা অনবদ্য। যতবারই মাঠে নেমেছি, পরিবেশ যেন ম্যাজিকের মতো হয়ে উঠেছে। গুডবাই বলার সময়ে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। সমর্থক, সতীর্থ, কোচ, স্টাফ, কর্ণধার সকলকে। আরসিবির হয়ে খেলা আমার কাছে গর্বের ব্যাপার।
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়ে বৈঠক বিদ্যুৎমন্ত্রী ও পুর নিগমের কর্পোরেটরদের মধ্যে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়ে বৈঠক। পুর নিগমের কর্পোরেটরদের সাথে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বুধবারের বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
বৈঠকে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা সম্পর্কে কর্পোরেটরদের বোঝা প্রয়োজন। আগামীদিনে মাটির নিচের গ্যাস কয়লা শেষ হয়ে যাবে। তখন বাতাস থেকে উৎপাদিত বাতাসের উপর নির্ভর করতে হবে। কিন্তু বাতাস বেশি থাকে সমুদ্র সৈকতে।
ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাতাস নেই। তাই পিএম সূর্য ঘর বিজলী যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করেছে সরকার। মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্পে ভর্তুকির ব্যবস্থা রয়েছে। এই প্রকল্প থেকে মানুষ কিভাবে সুবিধা পেতে পারে সেই বিষয়ে তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার মূল উদ্দেশ্য হল গ্রাম পঞ্চায়েত, পুর নিগম ও পুরপরিষদ গুলিকে সৌরশক্তি ব্যবহারের জন্য উৎসাহিত করা।
পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হলো ওয়াই টি এফ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুরনো রাজভবনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল। পাঁচতারা হোটেল খোলার জন্য তাজ গ্রুপকে পূরানো রাজভবন দেওয়ার বিরোধিতা করে এবার পথে নামলো ওয়াইটিএফ। বুধাবার সংগঠনের তরফে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। রাজধানীর রবীন্দ্রভবনের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল।
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলা শাসক অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি সাক্ষাৎ করেন জেলা শাসকের কাছে। দাবি সনদ তুলে ধরেন নেতৃত্ব।
তারা বলেন, তাজ গ্রুপ হোটেল খুলবে ভালো কথা। কিন্তু পুরনো রাজ ভবনের জায়গা কেন? ত্রিপুরায় বহু জায়গা রয়েছে, সেসব স্থানে তাজ গ্রুপকে জায়গা দেওয়া যায়। সংগঠনের নেতৃত্ব এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, রাজ্যের ঐতিহ্য- কৃষি- সংস্কৃতিকে যাতে ধ্বংস করা না হয়। এদিনের মিছিলে প্রচুর জনজাতি যুবক-যুবতী অংশ নেয়।
বর্তমান সরকারের মূল লক্ষ্য ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করা, কৃষকদের আয় বৃদ্ধি করা : কৃষিমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে একদিনে অর্কিড প্রশিক্ষণ শিবির। আইসিএআর জাতীয় গবেষণা কেন্দ্র সিকিম ও রাজ্য উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে এক দিনের অর্কিড প্রশিক্ষণ শিবির। বুধবার আগরতলার প্রজ্ঞাভবনে হয় এই প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরে অর্কিড লাগানোর বিভিন্ন উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
এদিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, পটেটো রিসার্স সেন্টারের প্রাক্তন অধিকর্তা ডক্টর গিরপাল সিং সহ অন্যান্যরা। এদিনের প্রশিক্ষণ শিবিরে মন্ত্রী রতন লাল নাথ বলেন বর্তমান সরকারের মূল লক্ষ্য ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করা, কৃষকদের আয় বৃদ্ধি করা।
তথ্য তুলে ধরে মন্ত্রী রতন লাল নাথ দাবি করেন বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। মানুষের আয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সরকার কৃষকদের বিভিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও বাড়ছে বাল্যবিবাহ। এনিয়ে সচেতন মহল উদ্বিগ্ন। সচেতনতার মাধ্যমেই তা অনেকটা বন্ধ করা সম্ভব। দেশজুড়ে বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে। বুধবার ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে রাজ্যেও এক সচেতনতা মূলক কর্মসূচী পালন করা হয়।
এদিন রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং মহিলা কমিশনের সাথে জড়িতরা বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার শপথ বাক্য পাঠ করেন। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ অন্যরা। চেয়ারপার্সন বলেন বাল্যবিবাহ এই সমাজ ব্যবস্থায় একটি বড় অভিশাপ।
এর জন্য বহু মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বাল্য বিবাহ বন্ধ করার ক্ষেত্রে সমাজের সকলকে এগিয়ে আসা প্রয়োজন। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে বাল্যবিবাহের সম্পর্কে সকলকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন। এ ধরণের প্র্যার রাজধানী সহ রাজ্যের সর্বত্র প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে উপস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হল বুধবার। পুর নিগমের ১২ নং ওয়ার্ডের পশ্চিম ভুবনবন ইউপিএসসি-র অধীন উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এদিন ভূমি পূজা ও ফলক উন্মোচন করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর শম্পা সেন সরকার, কর্পোরেটর সান্তনা সাহা, সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্য সরকার রাজ্যে চিকিৎসা পরিষেবা উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
পাশাপাশি আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের মানুষ যেন চিকিৎসা পরিষেবা পায় তার জন্য যে সকল ওয়ার্ডে জায়গা পাওয়া যাচ্ছে সেই সকল ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এদিন ১২ নং ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।এতে খুশি এলাকার লোকজন।হাতের কাছে পেয়ে যাবেন চিকিৎসা পরিষেবা।
বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে আগরতলায় আন্দোলনে নামলো সনাতনী হিন্দু সেনা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে আগরতলায় আন্দোলনে নামলো সনাতনী হিন্দু সেনা। বুধবার সংগঠনের তরফে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। বদলের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন অব্যাহত। সেই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।
বদলের বাংলাদেশে এবার গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র তথা পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ২৫ নভেম্বর ঢাকার শাহ জালাল বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ৮ দফা দাবিতে হিন্দুদের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর নিয়ে যাওয়া হয় এক অজ্ঞাত স্থানে। মঙ্গলাবার চিন্ময় দাসকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত চত্বরে নিয়ে আসার আগে প্রচুর পুলিশ দিয়ে আদালত চত্বর ঘিরে ফেলা হয়। কারণ আদালত চত্বরে জড়ো হয়েছিলেন শতশত চিন্ময় অনুগামী।
আদালতে ধৃত চিন্ময়ের হয়ে সওয়াল করেন অর্ধশতাধিক আইনজীবী। কিন্তু আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিয়ে জেল হেপাজতের নির্দেশ দেয়। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ময়দানে নেমে পড়ে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন জায়গায় এই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। প্রভাব পড়েছে ভারতেও। ত্রিপুরা রাজ্যেও তার ব্যাপক প্রভাব পড়েছে।
ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যে রাস্তায় নেমে পড়েছে একাধিক সংগঠন। বুধবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে সনাতনী হিন্দু সেনা। এদিন সনাতনী হিন্দু সেনার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসের সামনে যায়।
তারপর সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে। সনাতন হিন্দু সেনার এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।


