জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকান্ডে অভিযুক্ত আসামী তপন দেববর্মাকে বুধবার ত্রিপুরা উচ্চ আদালত থেকে জামিন মনজুর করা হয়। একই সঙ্গে উচ্চ আদালতের বিচারপতি প্রতি সপ্তাহে তপন দেববর্মাকে আয়ুর সাথে দেখা করারও নির্দেশ দিয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এডভোকেট পীযূষ কান্তি বিশ্বাসও পুজন বিশ্বাস। উল্লেখ্য ২০১৭ সালে দশম ব্যাটেলিয়ান টিএসআর হেডকোয়ার্টারে খুন হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। সাংবাদিক হত্যাকান্ডে অভিযুক্ত টিএসআর কমান্ড্যান্ট তপন দেববর্মা ইতিমধ্যেই ৫ বছর জেল খেটেছে।
Monthly Archives
February 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুসরা মার্চ ভোট গণনার দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান রাখলেন সদর মহকুমার এসডিপিও। বলেন গণনার সময় যাতে কোন রূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশের পাশাপাশি নজর রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের। গত ৪০ বছরেও ত্রিপুরায় এত সুন্দর ভোট পর্ব অনুষ্ঠিত হয়নি। এবারের নির্বাচন সারাদেশের কাছে ইতিহাস গড়েছে রাজ্য। অবাধ শান্তিপূর্ণ ভোট দান করেছেন রাজ্যের গণদেবতারা। যা রীতিমতো নজির তৈরি করেছে নির্বাচন কমিশনের কাছেও। অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হওয়ার ফলে ২৩ এর মস মসনদে কে বসবে এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে দুই দলের মধ্যেই। সোশ্যাল মাধ্যমে ভুয়া খবর প্রচার করে শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করছে একশ্রেণীর মানুষ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ দেখে বিভ্রান্ত হয়ে পড়েছেন রাজ্যের গণদেবতারাও।শান্তিপূর্ণ নির্বাচনে নিজেদের জয় সম্পর্কে আশাবাদী শাসকবিরোধী দুটি দল। সন্ত্রাস পিছু ছাড়ছে না নির্বাচনের দিন থেকে। ব্যতিব্যস্থ হয়ে পড়েছে পুলিশ প্রশাসন। ফলে চলছে দফা ওয়ারী বৈঠক। প্রশাসনের তরফ থেকে বারবার ডাকা হচ্ছে সর্বদলীয় বৈঠক। বুধবার রাজধানীর পশ্চিম থানায় সব কটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেট ও নির্বাচনী এজেন্টদের নিয়ে কাউন্টিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সদর মহকুমার এসডি পিও অজয় কুমার দাস। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: দিলীপ দাস। ডা : দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , গত ৪০ বছর পর রাজ্যে এই ধরনের নির্বাচন হয়েছে। জয় নিশ্চিত শাসকদলের।মহকুমা পুলিশ আধিকারিকের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় সব কটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ভোট গণনার দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উপর সমস্ত নেতৃবৃন্দরা ঐক্যমতে পৌঁছেছেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সন্ত্রাস নিয়ে সর্বত্রই যেন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে এখন। এর মধ্যে সবচেয়ে বেশি যেন উদ্বিগ্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কারণ আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে চলেছে পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগের দিন ১৫ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। মাধ্যমিক চলবে ১৮ এপ্রিল এবং উচ্চমাধ্যমিক চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা কতটুকু নির্বিঘ্নে সম্পন্ন হবে, তা নিয়ে অভিভাবকরা চিন্তিত থাকলেও মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে ৩৮১১৬ জন ছাত্রছাত্রী। যা গতবারের তুলনায় খানিকটা কম। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ ৪৩৫ জন। এই সংখ্যাটা গেল বছরের তুলনায় সামান্য বেশি। এছাড়া মাদ্রাসা আলিমে ১৩১ জন ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থী রয়েছে ৬২ জন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মাধ্যমিক ১৬২টি জায়গায় ও উচ্চ মাধ্যমিক ১১২ জায়গাতে হবে পরীক্ষা। এর জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা।
জনতার কলম ওয়েবডেস্ক :- রাজ্য-সহ দেশের কিছু অংশে কেব্ল টিভির জট কাটল না মঙ্গলবারও । সংশ্লিষ্ট মহলের দাবি, বহু মানুষ পছন্দের পে-চ্যানেল (দাম দিয়ে দেখতে হয়) দেখতে না পেয়ে ক্ষুব্ধ। কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনও ইঙ্গিত নেই।কেব্ল টিভির নতুন মাসুল নীতি ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।সূত্রের খবর, নতুন চুক্তি প্রস্তাবে বহু সংস্থা চ্যানেলের দাম বাড়িয়েছে, এই অভিযোগে তাতে সায় দেয়নি কিছু মাল্টি সার্ভিস অপারেটর (এমএসও)। ফলে শনিবার থেকে বন্ধ অধিকাংশ পে-চ্যানেল। এমএসওদের সংগঠন এআইডিসিএফ এ নিয়ে কেরল-সহ বিভিন্ন হাই কোর্টে মামলা করেছে। তবে চ্যানেল সংস্থাগুলির সংগঠন আইবিডিএফ আঙুল তুলেছে বিক্ষুব্ধ এমএসও-দের দিকে।অন্যতম এমএসও জিটিপিএল-কেসিবিপিএলের কর্তা বিজয় আগরওয়ালের দাবি, নতুন মাসুলে খরচ বাড়লে বেশি চাপে পড়বেন গ্রামের মানুষ। আর আইবিডিএফ-এর অভিযোগ, আসলে এমএসও-রা প্রাপ্য বাড়াতে চাইছেন। আলাদা ভাবে (আলা-কার্ট) বা একাধিক চ্যানেলের ‘বোকে’ নিতেই পারেন গ্রাহক। চাপানউতোরের মাঝে পড়ে নাজেহাল স্থানীয় কেব্ল অপারেটররা। দ্রুত চ্যানেল প্রদর্শনের দাবিতে এ দিন কলকাতায় তিনটি এমএসও-র সদর দফতরে যান তাঁদের একাংশ। বক্তব্য, ক্ষুব্ধ গ্রাহকের প্রশ্নের মুখে পড়ছেন তাঁরাই।
জনতার কলম ওয়েবডেস্ক :- অর্থনীতিবিদদের দাবি, গত পঞ্চাশ বছরে এরকম মূল্যবৃদ্ধির সম্মুখীন হয়নি পাকিস্তান। রোজকার প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। বেড়েছে আটা-ময়দা, পেঁয়াজ, মাংস, তেল এমনকি নুনের দামও। গত বছরের শেষ দিক থেকেই ভারতের প্রতিবেশি রাষ্ট্রের আর্থিক সংকটের খবর পাওয়া যাচ্ছিল। ২০২৩-এর শুরুতে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে খবর। ইতিমধ্যেই পাকিস্তানের বেশ কিছু এলাকায় খাবারের জন্য দাঙ্গার খবর পাওয়া গেছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের ফলাফলে সিঙ্গেল ডিজিটে নেমে আসবে শাসকদলের ফলাফল। হাতেগোনা পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ আছে তাদের। কোন পাঁচটি সিট পাবে শাসক দল বলতে পারবে না কোন নেতা, কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে এই বক্তব্য ছুড়ে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জনগণের ব্যাপক হারে ভোটে অংশগ্রহণেই জানান দিচ্ছে অস্তিত্বের সংকটে আছে শাসক দল।
জনতার কলম ওয়েবডেস্ক :- সংগ্রামী যৌথ মঞ্চের দাবীকে সমর্থন জানিয়ে সপ্তাহের দ্বিতীয় দিনেও আন্দোলনে সামিল হলেন হাওড়া আদালতের সরকারি কর্মচারীরা। আজ দুপুরে হাওড়া আদালত চত্বরে তারা বুকে ব্যাজ লাগিয়ে বিক্ষোভে দেখান এবং ধর্নায় বসেন।আন্দোলনকারীরা জানান, উচ্চ আদালতের নির্দেশমতো তারা গতকাল সম্পূর্ণ কর্মবিরতি পালন না করলেও আজ তারা সম্পূর্ণ কর্মবিরতি রেখে আন্দোলন করছেন।তাদের ৩১ দফা দাবী রয়েছে। যার মধ্যে প্রধান দাবী হলো বকেয়া ডিএ মেটানো। অবিলম্বে রাজ্য সরকার বকেয়া ৩৯ শতাংশ মহার্ঘ্য ভাতা না মেটালে বড় আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।
জনতার কলম ওয়েবডেস্ক :- আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের ৬০টি আসনে বিধানসভা ভোট হবে। আর আসন্ন এই ভোটকে পাখির চোখ করে নাগাল্যান্ডে নির্বাচনী প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তুয়েনসাং-এ অমিত শাহ বলেন, ‘আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ২০১৪ সালের আগে নাগাল্যান্ডে গুলি বর্ষণ, বোমা হামলার মতো ঘটনা ঘটল।কিন্তু ২০১৪ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নাগা শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যান। আজ নাগাল্যান্ড উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’
ইউক্রেনে যুদ্ধে নিহত রুশ সৈন্যদের পরিবারের জন্য বিশেষ তহবিলের ঘোষণা পুতিনের
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধে নিহত রুশ সৈন্যদের পরিবারের জন্য বিশেষ তহবিলের ঘোষণা করলেন। রুশ পার্লামেন্টে পুতিন বলেন, ‘ আমি বুঝতে পারছি নিহত সৈন্যদের স্ত্রী, পুত্র, কন্যা, তাদের বাবা-মা, যারা পিতৃভূমির যোগ্য রক্ষক হিসেবে গড়ে তুলেছেন, তাদের কাছে এই মৃত্যুটা কতটা কষ্টের।’
জনতার কলম ওয়েবডেস্ক :- মাত্র দু সপ্তাহের ব্যবধান। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০০ জন। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। আর এই শক্তিশালী কোম্পরের জেরে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা তুর্কি প্রশাসনের।গতকাল অর্থাত্ সোমবার বিকেলে ফির ভূমিকম্প দেখা যায় তুরস্কে। এর আগে চলতি মাসের ৬ তারিখ তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল। প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ। আহত বহু। প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, রবিবার শেষ হয়েছিল উদ্ধার কাজ। আর সোমবার ফের ভূমিকম্প তুরস্কে।সোমবার তুরস্কের হাতায় ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনার প্রভাব পড়েছে সিরিয়া, লেবানন এবং মিশরে। যদিও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, প্রথম ভূমিকম্প হওয়ার পরেই একাধিক নাগরিককে অন্যত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর সে কারণেই নতুন করে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কম। তবে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই গুরুতর চোট পেয়েছেন। আর তাতে কিছুটা চিন্তা বাড়ছে প্রশাসনের।
