জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিষ্ঠিত কালী মূর্তির হাত ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধে বসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ মুক্ত করে রাস্তা। রাতের অন্ধকারে কালির হাত ভেঙ্গে দিল দুষ্কৃতিকারীরা।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সকাল থেকেই উত্তাল উদয়পুর মহকুমার অন্তর্গত উত্তর শালগড়া এলাকা।ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাতে কে বা কারা কালি মূর্তির দুহাত ভেঙে গুঁড়িয়ে দেয় । আর তাতে করে ক্ষিপ্ত হয়ে ওঠে কালী ভক্তরা । তিনদিন পাড় হয়ে গেলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তাই শুক্রবার দুপুরে উদয়পুর উত্তর শালগরা এলাকার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হন বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা ।
টানা দুই ঘন্টা চলে সড়ক অবরোধ। এলাকার পরিস্থিতি সামাল দিতে নামানো হয় প্রথমে সিআরপিএফ । পরবর্তী সময় পরিস্থিতি বেগতিক দেখে আরও বেশি পরিমাণে নামানো হয় পুলিশ বাহিনী ।পরে রাধা কিশোরপুর থানার পুলিশ আন্দোলনরত কর্মীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালির হাত ভাঙ্গার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করা হবে। এদিকে রাস্তা অবরোধকে ঘিরে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে দূরপাল্লার সাধারণ মানুষ ও ব্যাংক কর্মীদেরও সমস্যায় পড়তে হয়। গোটা ঘটনায় উত্তর শালগড়া এলাকায় উত্তপ্ত বিরাজ করছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
February 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতি ক্যাম্প থেকে শিকল ছিড়ে পালিয়ে গেল কিশোর। বড়মুড়ার জঙ্গলে কিশোরের খোঁজে হন্য হয়ে ঘুরছে বন কর্মীরা। তেলিয়ামুড়া বন দপ্তরের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে শিকল ছিড়ে হাতি ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে গেল কিশোর। নিখোঁজ হাতির খোঁজে চলছে যুদ্ধকালীন তল্লাশি। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার অধীন ত্রিপুরা রাজ্য বনদপ্তরের আওতাধীন মুঙ্গিয়াকমী হাতি ক্যাম্পে। সংবাদে প্রকাশ, ত্রিপুরা রাজ্য বনদপ্তরের আওতাধীন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী হাতিক্যাম্প থেকে চারটি হাতির মধ্যে কিশোর নামের একটি পুরুষ হাতি মাউথের উপর আক্রমণ করে মজবুত শিকল ছিড়ে হাতিটি পালিয়ে ১৮ মুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
হাতিটি নিখোঁজ হয়ে যাওয়ার দীর্ঘ ১৫ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও হাতিটির এখনো কোন খোঁজ মেলেনি। এই ঘটনার খবর চাউড় হতেই শুক্রবার দিন হাতি ক্যাম্পে ছুটে আসেন খোয়াই জেলা বন আধিকারিক সহ বনদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এদিকে, বনদপ্তরের বিশাল বাহিনী নিয়ে ১৮ মুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গল জুড়ে হাতিটির তল্লাশি অভিযান চলছে জোর কদমে।বনদপ্তর সূত্রে জানা যায়,,, নিখোঁজ হয়ে যাওয়া হাতিটির মাহুতের সঙ্গে হাতিটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার কারণেই এই ঘটনাটি ঘটেছে।তাছাড়া, পূর্বেও এই ক্যাম্পের বিরুদ্ধে হাতিদের পর্যাপ্ত খাবারের যোগান না দেওয়ার অভিযোগ ছিল। সেই সঙ্গে এই হাতে ক্যাম্পে চরম অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে একাধিকবার। হয়তো সেই কারণেই হাতটি ক্ষুব্ধ হয়ে ক্যাম্প থেকে মজবুত শিকল ছিড়ে পালিয়ে গেছে বলে মনে করছে এলাকাবাসীরা। হাতি ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে হাতিটি জঙ্গলে নিখোঁজ হয়ে যাওয়ায় বর্তমানে সংশ্লিষ্ট এলাকার এলাকাবাসীদের মধ্যেও তীব্র আতঙ্ক বিরাজ করছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিছুদিন বন্ধ থাকার পর ফের বৃদ্ধি পেয়ে চলেছে চোরের উপদ্রব। রাত দুপুরে হানা দিচ্ছে মানুষের বাড়ি ঘরে। প্রশ্ন উঠছে রাতের আগরতলায় পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের কঠোর পদক্ষেপের দরুন মাঝে কিছুদিন চুরির ঘটনা অনেকটা কমে এলেও, একেবারে নিঃশেষ হয়ে যায়নি। সুযোগ পেলেই হাত সাফাইয়ের কাজে নেমে পড়ছে চোরচক্র। বাড়িঘর, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে দেবালয়েও আজকাল থাবা বসিয়ে চলেছে চোরের দল। এবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা শহরতলী আড়ালিয়া পালপাড়া এলাকায়। গতকাল গভীর রাতে চোরের দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নেয় বিভিন্ন সামগ্রী। স্থানীয় বাসিন্দা সুব্রত দেবনাথ এর বাড়িতে ঢুকে চোরের দল গাড়ির ব্যাটারি এবং ঠাকুর ঘরের বিভিন্ন সরঞ্জাম নিয়ে নিরাপদে গা ঢাকা দেয়। শুধু তাই নয় পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতেও চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিল জলের মটর। সাত সকালে বিষয়টি প্রত্যক্ষ করতে পারেন পরিবারের লোকজন। পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। গভীর রাতে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রুটিন মাফিক তদন্ত করেই দায়িত্ব খালাস করেন এই পুলিশ। তবে একই রাতে পর পর দুটি বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নতুন করে এখন দেখা দিল আতঙ্ক। পরপর এই চুরির ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে আড়ালিয়া এলাকার মানুষ। তাদের দাবি বৃদ্ধি করা হোক রাতে পুলিশের টহলদারি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আজ বিকেলে রাণীরবাজারের গীতাঞ্জলি হলঘরে ১০মজলিশপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে সহযোদ্ধা ও বিভিন্ন বুথের বুথ সভাপতি এবং দেবতুল্য একনিষ্ঠ সক্রিয় কার্যকর্তা ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সহযোগী শাখা-সংগঠনের পদাধিকারীদের নিয়ে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে তিনি বিরোধীদের রটানো নানা ধরণের প্ররোচনায় পা না ফেলার আহ্বানের পাশাপাশি কোন প্রকার নির্বাচনী সন্ত্রাস না রটানো এবং এলাকা ও রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে লক্ষ রাখার আহবান রাখেন। তার পাশাপাশি আগামী ২রা মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর পুনরায় সরকার গঠন করছে দল বলে জানিয়েছেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্ট্রংরুমে ইভিএম ও পোস্টাল ব্যালট গুলি কি অবস্থায় আছে , কি পরিস্থিতির মধ্যে আছে , সেই বিষয় খতিয়ে দেখতে যান সিপিআইএম- কংগ্রেস সমর্থিত দুই কেন্দ্রের প্রার্থী। আগামী দোসরা মার্চ গণনা করা হবে বন্দি থাকা জনতার রায়। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্ট্রং রুমের পরিস্থিতি খতিয়ে দেখেন বিলোনিয়া বিধানসভার কেন্দ্রের প্রার্থী দীপঙ্কর সেন ও রাজনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুধন দাস। কথা বলেন স্ট্রং রুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে । স্ট্রং রুম যাতে আরো সুরক্ষিত থাকে তার জন্য পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফৌজ সহ ওয়াচ টাওয়ার বসানোর জন্য দাবী জানান রাজনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুধন দাস ।
তালিবানের সীমান্ত বন্দিতে ট্রাকে পচছে লক্ষ লক্ষ টাকার খাবার, খাদ্যসঙ্কটে পাকিস্তান,
জনতার কলম ওয়েবডেস্ক :- একদিকে ঘোর খাদ্যসঙ্কটে পাকিস্তান, খেতে পাচ্ছে না আমজনতা। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে সে দেশের সেনাকেও পর্যাপ্ত খাবার সরবরাহ করার ক্ষমতা হারিয়েছে শাহবাজ শরিফের সরকার। আর এই সঙ্কটের অবস্থায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অন্তত ছ’হাজার ট্রাকে পড়ে পড়ে নষ্ট হচ্ছে খাদ্যশস্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।কারণ সেই খাবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আসতেই দিচ্ছে না আফগানিস্তানের তালিবান সরকার।রবিবার তালিবান সরকারের তরফে পাকিস্তান এবং আফগানিস্তানের তোরখাম সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোরখাম সীমান্ত দিয়েই ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে যাবতীয় পণ্য সরবরাহ করা হয়। পর্যটকরাও এই সীমান্ত দিয়ে দু’দেশে যাতায়াত করেন। কিন্তু হঠাত্ করে এই সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তে ব্যবসায়িক দিক থেকে ক্ষতির মুখে পড়েছে দুই দেশই। বিশেষ করে ফল এবং শাকসবজি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কারণ গত তিন দিন ধরে ট্রাকগুলি পথে আটকা পড়েছে। লক্ষ লক্ষ টাকার পণ্য গাড়িতে থেকে পচে যাচ্ছে। সীমান্তের দুদিকে আটকা পড়ে আছে প্রায় ছয় হাজার ট্রাক তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় তালিবান।
শান্তিপূর্ণ গণনার চূড়ান্ত প্রস্তুতি নিতে দক্ষিণ জেলায় গেলেন নির্বাচন কমিশন
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলায় মাঠে নেমেছে, মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্বে।প্রশাসনিক বৈঠক করেন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে। শান্তিপূর্ণ গণনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২রা মার্চ রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণা হবে। এর জন্য চলছে জোরদার প্রস্তুতি। ভোট গ্রহণ প্রক্রিয়ার মত গণনার কাজও অবাধ ও নির্বিঘ্নে সম্পূর্ণ করার পাশাপাশি নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলাতে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে মুখ্যসচিব জে কে সিনহা ও রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনকে সাথে নিয়ে জেলায় জেলায় ছুটে গিয়ে আধিকারিকদের সাথে বৈঠক করে সবকিছু খতিয়ে দেখছেন। বৃহস্পতিবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের এক প্রতিনিধি দল দক্ষিণ জেলার বিলোনিয়া সফর করলেন। এদিন প্রতিনিধি দলের সদস্যরা হেলিকপ্টারে চেপে বিলোনিয়া বিদ্যাপিঠ স্কুল মাঠে নেমে সোজা চলে যান বিলোনিয়া সার্কিট হাউজে। সেখানে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন জেলা ও মহকুমা প্রশাসন সহ আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে। জানা যায়, ভোট গননার বিষয় নিয়ে হয় এই দিনের পর্যালোচনা বৈঠক। বিলোনিয়া সার্কিট হাউজে দুপুরে বৈঠকটি হয় নির্বাচন কমিশন কিরন গিত্তের পৌরহিত্বে। এছাড়া পর্যালোচনা বৈঠকে ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ, মহকুমা শাসক রতন ভৌমিক, জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ জেলা ও মহকুমা আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই দিকে নজর রাখার নির্দেশের পাশাপাশি শান্তির পরিবেশ বজায় রাখার জন্য কঠোর নজরদারি ব্যাবস্থা রাখার নির্দেশ দেন নির্বাচন কমিশন কিরন গিত্তে। বৈঠক শেষে গোমতী জেলার উদ্দেশ্যে রওনা দেন নির্বাচন কমিশন কিরন গিত্তে সহ মুখ্য সচিব জে কে সিনহা, ডিজিপি অমিতাভ রঞ্জন ও এডিজিপি সুভাষ রঞ্জন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোট গণনার দিন ও পরবর্তীতে রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত হচ্ছে প্রশাসন। একই সঙ্গে দফা ওয়ারী বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। বার্তা একই শান্তি বজায় রাখা। ফলাফল ঘোষণার পর শান্তির পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা শহরতলী আমতলী থানায় অনুষ্ঠিত হল এক সর্বদলীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি রাজদীপ দেব ও এসডিপিও আশীষ দাসগুপ্ত। এছাড়াও ছিলেন এই থানার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও তাদের এজেন্টরা। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরে ভোট ফলাফল ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তার আশ্বাস দেন। এদিকে পুলিশের আধিকারিকরাও স্পষ্টভাবে জানিয়ে দেন, আইন-শৃঙ্খলা অবনতি করার চেষ্টা কেউ করলে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের রেহাই দেওয়া হবে না। তাই প্রত্যেক দলের কর্মীদের বিষয়টি সতর্ক করে দেওয়ার জন্য বৈঠকে উপস্থিত নেতৃত্বদের প্রতি আহ্বান রাখেন এডিশনাল এসপি। গণনাপরবর্তী শান্তি বজায় রাখতে সবকটি রাজনৈতিক দলই ঐক্যমতে পৌঁছেছে। তবে এই ঐক্যমত কর্মীদের মধ্যে কতটুকু থাকবে সেটাই এখন চিন্তার বিষয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্লাড ব্যাংকের রক্তস্বল্পতা খানিকটা দূরীকরণে এবার এগিয়ে এল হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখা। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল আগরতলা জিবি ব্লাড ব্যাংকে। এদিন হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। সংগঠনের প্রায় কুড়ি জন সদস্য এদিন স্বেচ্ছা রক্তদানে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ আরো বিশিষ্টজনের। ভোটের ধামামার মাঝে চিকিৎসাধীন মুমূর্ষ রোগীদের কথা চিন্তা করে হেপাটাইটিস ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
