মাত্র দু সপ্তাহের ব্যবধান, আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- মাত্র দু সপ্তাহের ব্যবধান। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০০ জন। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। আর এই শক্তিশালী কোম্পরের জেরে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা তুর্কি প্রশাসনের।গতকাল অর্থাত্‍ সোমবার বিকেলে ফির ভূমিকম্প দেখা যায় তুরস্কে। এর আগে চলতি মাসের ৬ তারিখ তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল। প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ। আহত বহু। প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, রবিবার শেষ হয়েছিল উদ্ধার কাজ। আর সোমবার ফের ভূমিকম্প তুরস্কে।সোমবার তুরস্কের হাতায় ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনার প্রভাব পড়েছে সিরিয়া, লেবানন এবং মিশরে। যদিও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, প্রথম ভূমিকম্প হওয়ার পরেই একাধিক নাগরিককে অন্যত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর সে কারণেই নতুন করে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কম। তবে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই গুরুতর চোট পেয়েছেন। আর তাতে কিছুটা চিন্তা বাড়ছে প্রশাসনের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...