জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই। নিগো মাফিয়ারা প্রকাশ্যে গুলি চালাচ্ছে। পুলিশ নামমাত্র দুজনকে এরেস্ট করেছে ,এই কাণ্ডে জড়িত রাজনৈতিক নেতারা কোথায় ? সাংবাদিক বৈঠক করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর। পবিত্র কর এদিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। বলেন অকাল বর্ষণে ঘূর্ণিঝড়ে রাজ্যের সবজি চাষি ও পান চাষীরা বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকার। তার জন্য সারা ভারত কৃষক সভা প্রতিটি এলাকায় কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশন দেবে।
Monthly Archives
October 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার ৬০ টি আসনের মধ্যে ৬০ টি আসন জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে বিজেপি। তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে দলের প্রতিটি কার্যকর্তা। বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসক বিজেপি দল। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে নবনিযুক্ত সভাপতিকে নিয়ে রাজধানী আগরতলা শহরে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যকে নিয়ে শোভাযাত্রাটি শুরু হয় রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠ থেকে। স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্র সামনে এসে শেষ হয়। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন আগামী নির্বাচনে রাজ্যের ৬০ টি আসনে জয়ী হবে বিজেপি দল। পুনরায় ক্ষমতা দখল করবে দল। এদিনের শোভাযাত্রায় বিজেপি সদর জেলার সবকটি মোর্চার নেতৃত্বরা পা মিলিয়েছে। নির্বাচনের মুখে দলীয় নেতৃত্বের ধরনের শোভাযাত্রায় স্বাভাবিকভাবেই উজ্জীবিত হয়ে পড়েছে কর্মীসমর্থকরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তুলেছে ডি এস ও। কুমারঘাট ও কল্যানপুরে নারী নির্যাতনের দোষীদের শাস্তির দাবিতে রাজধানীর বটতলা এলাকায় যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে ডি এস ও ,এ আই এমএমএস,এ আই ডি ওয়াই ও। তাদের মূল দাবি অবিলম্বে কুমারঘাট ও কল্যাণপুরে নাবালিকা ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা বৃহত্তর আন্দোলনে যাবে সংগঠনগুলি।
চলছে গ্রেজুয়েট টিচারদের স্কুটিনি এক তারিখ হবে আন্ডার গ্রেজ্যুয়েট টিচারদের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা দপ্তরের গেজুয়েট টিচারের অফার প্রাপকদের স্কুটিনির কাজ চলছে রবীন্দ্র শতবার্ষিক ভবনে। সারা ত্রিপুরা রাজ্যের প্রায় বারোশো অফার প্রাপকের স্কুটিনির কাজ করছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড , জানালেন চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দে। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে কাগজপত্র স্কুটিনির কাজ। শুক্রবার ও শনিবার চলবে গ্রেজুয়েট টিচারদের স্কুটিনির কাজ। আগামী মাসের ১ তারিখে অনুষ্ঠিত হবে আন্ডার গ্রেজ্যুয়েট টিচারদের স্কুটিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিলেকশান টেস্ট ফর গেজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণরা শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেছে রাজ্য সরকারের উপ মুখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেব বর্মনের সাথে। উপমুখ্যমন্ত্রী এদিন উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের খুব শীঘ্রই নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।উপ মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে উৎফুল্লিত বেকার যুবক যুবতীরা। বলেছেন নভেম্বর মাসের 4 -5 তারিখের মধ্যে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের ডেকে কথা বলবেন উপমুখ্যমন্ত্রী। সরকারের পক্ষে চেষ্টা চলছে তাদের প্রত্যেককেই একত্রে নিয়োগ করার জন্য।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক দুর্ঘটনায় মৃত্যু হল সাগর ত্রিপুরা নামে এক যুবকের। গুরুতর আহত মুন্না ত্রিপুরা নামে অপর আরেক যুবক। বর্তমানে তার চিকিৎসা চলছে। আহত ও নিহত যুবকের বাড়ি সাবরুমের হরিণা চালিতা ছরি এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জলেফা আমতলী এলাকা থেকে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা আহতদের উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক শম্ভু মজুমদার সাগর ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাইদের কপালে ফোটা দিল বিজেপির বোনেরা।বিজেপি সদর কার্যালয়ে আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত সদর মোর্চার যুব ভাইয়েরা। পর্যায়ক্রমে ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাতৃত্ববোধের আহ্বান রাখলেন বোনেরা। ভারতীয় সংস্কৃতির পরম্পরা ধরে রাখার জন্যই বিজেপি দলের উদ্যোগে এই আয়োজন বলে জানিয়েছে এক মোর্চা নেত্রী।
তথ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন ও ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মন্ত্রী সুশান্ত চৌধুরীর
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেছেরাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও অন্যান্য সমস্যা নিয়ে সেখানে উপস্থিত হাসপাতালের সকল চিকিৎসা কর্মীদের সাথে কথা বলেছে। প্রতিটি রোগীকে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সেখানে উপস্থিত সকল চিকিৎসক ও চিকিৎসার সাথে যুক্ত অন্যান্য কর্মীদের নির্দেশ দেয় । হাসপাতালের সুনাম অক্ষুন্ন রাখতে এবং প্রতিটি রোগী যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পায়, প্রতিটি রোগীর সাথে যেন চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা ভালো ব্যবহার করেন তার জন্য সকলের কাছে অনুরোধও জানিয়েছেন। জিরানীয়া মহকুমার মানুষকে চিকিৎসার জন্য যাতে মহকুমার বাইরে না যেতে হয়, এখানকার স্থানীয় হাসপাতালেই রোগীরা যাতে সঠিক চিকিৎসা পায় সেই দিকে সম্মিলিতভাবে সবাইকে চেষ্টা করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। জিরানীয়া মহকুমাবাসী যাতে আরও উন্নত চিকিৎসা পায় তার জন্য আগামীতে এখানে আরও উন্নত ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান। সম্প্রতি এই জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ/স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ/ এম.ডি মেডিসিন দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশের উর্দি পড়ে এক গাড়িচালকের গুন্ডাগিরি।শ্লীলতাহানি করে মাথা ফাটিয়ে দিল মহিলার। হাত ভেঙ্গে দিয়েছে দুই জনের। দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে সাধারণ মানুষ। দেখার বিষয় কি ভূমিকা নেয় আমতলী থানার পুলিশ। পুলিশের গাড়ির ড্রাইভার নিজের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস চালাচ্ছে হর লাল সাহা নামে এক ব্যক্তি। এলাকায় সবাই তাকে হারু সাহা নামে চেনে। ঘটনার বিবরণে জানা গেছে ২৫ অক্টোবর সাইক্লোনের ফলে নিজের বাড়ির কাজ নিজের বাড়ির গাড়ীর উপর ভেঙ্গে পড়েছিল এই গাছগুলো কেটেছিলেন জায়গার মালিক অঞ্জনা ধর নামে এক মহিলা। কেন এই গাছ কেটেছে সেই বিষয় নিয়ে পুলিশের ড্রাইভার হারু লাল সাহা মহিলাকে শ্লীলতাহানি করে মাথা ফাটিয়ে হাত ভেঙ্গে দেয়। সঙ্গে মহিলার মায়ের হাত ভেঙ্গে দেয়। আক্রমণ করে মহিলার এক নাবালক ছেলের উপর। এই আক্রমণে হারুলাল সাহা সহ তার ছেলে দেবযান সাহা ও ভাই অমৃত সাহা জড়িত। পাষণ্ড পুলিশ ড্রাইভার আক্রমণ করেছে 18 বছরের এক ছেলের উপর। বেধড়ক মারে হতভম্ব হয়ে পড়ে ছেলেটি
হারু লাল সাহার নামে আরও অভিযোগ, এলাকায় কোনো ঘটনা ঘটলেই সে পুলিশের ড্রেস পড়ে গিয়ে দাদাগিরি করে। সাধারন মানুষদের পুলিশের ভয় দেখিয়ে নিজেকে বীরপুরুষ বলে পরিচয় দেয়। আক্রান্ত মহিলা বর্তমানে পুলিশের কাছে সুবিচার প্রার্থনা করেছে। তার বক্তব্য সে যাতে আর কোনও অবলা মহিলার উপর আক্রমণ সংঘটিত করার সাহস না দেখায়। বর্তমানে সম্মিলিত এলাকাবাসী পুলিশের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে। এই মামলায় পুলিশ কি ধরনের ভূমিকা গ্রহণ করে তার উপর নির্ভর করে এলাকার সাধারণ মানুষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা যায়। পুলিশের উর্দি পড়ে এ ধরনের বেলাল্লাপনার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যামসুন্দর কোং জুয়েলার্সের চমক ভরা ধনতেরাসে মেগা লাকি ড্র সুইফট ডিজাইয়ার বিজয়ী হয়েছেন বাপন দেব, কুপন নংK-1121।মেগা লাকি ড্র স্কুটি বিজয়ী হয়েছেন গায়ত্রী সাহা,কুপন নং-J-1740 ও মাধুরী চক্রবর্তী ,কুপন নং -1268,। বুধবার ভারত সেবাশ্রম সংঘ আগরতলা শাখার সহ সম্পাদক স্বামী বধিসত্ত্বানন্দজি , ও স্কুল অফ সাইন্স এর ডিরেক্টর অভিজিত ভট্টাচার্যের উপস্থিতিতে জুয়েলার্স এর ডিরেক্টর অর্পিতা সাহা কুপন গুলি তুলে ধরেন।
