জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় একটি বসত ঘর । তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে । ঘটনা গতকাল বুধবার গভীর রাতে আনুমানিক ১০ টা ৪০ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার পশ্চিম ঘিলাতলীর শ্রী কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় । ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়ার পশ্চিম ঘিলাতলীর ৫ নং ওয়ার্ডের স্থানীয় নিবাসী পূর্ণিমা দেবনাথ অন্যান্য দিনের মতোই রাতের খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে প্রবেশ করে ঘুমোতে যাওয়ার জন্য । কিন্তু হঠাৎ বাড়িতে আগুনের তীব্র লেলিহান শিখা ঝলমল করতে থাকে । নিমেষের মধ্যেই মহিলার পুরো বাড়িটি চারদিক থেকে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় । রাতে হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন লক্ষ্য করতেই স্থানীয় এলাকাবাসীর মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি ও দৌড়ঝাঁপ । সঙ্গে সঙ্গেই তড়িঘরি করে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের । কিন্তু খবর পেয়ে তড়িঘরি করে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসলেও ততক্ষণে আর শেষ রক্ষা হয় নি । চোখের সামনেই পুরো বাড়িটি আগুনের লেলিহান শিখায় ভস্মিভূত হয়ে যায় । তবে আদৌও কিভাবে পুরো বাড়িতে আগুন লাগে সেই বিষয়ে এখনো পুরোপুরি সঠিক তথ্য জানাতে পারে নি দমকল বাহিনীর কর্মীরা । তবে প্রাথমিক ভাবে এলাকাবাসী সূত্রে জানা গেছে বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূত্রপাত । যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে পুরোপুরি না জানা গেলেও অনুমান করা হচ্ছে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে । পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকেরা । তৎসঙ্গে আগুনের সূত্রপাত বিষয়ে প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেন । এইদিকে সচেতন মহল জুড়ে জল্পনা শুরু হয়েছে যদি দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময়ে না আসতো তাহলে গতকাল রাতে আরো ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা গোটা এলাকায় সংঘটিত হতো । সঠিক সময়ে দমকল বাহিনীর প্রান পন চেষ্টাতেই আপাতত এলাকার আরও অন্যান্য স্থানীয় বাড়ি গুলি অল্পেতে রক্ষা পায় । তবে সব মিলিয়ে গতকাল গভীর রাতে পশ্চিম ঘিলাতলীতে সংঘটিত আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়ে রয়েছে ।
Monthly Archives
October 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগামী ২৯ এবং ৩০ তারিখ রাজধানীর এন আর সি সি র ইনডোর হলে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক কাবাডি কম্পিটিশন। দিবারাত্র চলবে এই কম্পিটিশন। এখান থেকে রাজ্য দল বাছাই করে আগামী ১৭ নভেম্বর উত্তরাখণ্ডের ঋষিকেশ এর জাতীয়স্তরের কম্পিটিশনে পাঠানো হবে খেলোয়ারদের। উত্তরাখণ্ডের ঋষিকেশ এ ১৭ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় কম্পিটিশন। সেই লক্ষ্যে জেলা মহাকুমা স্তরে চলছে বাছাইপর্ব। বৃহস্পতিবার আগরতলা উমাকান্ত মাঠে সদর জেলা ভিত্তিক দলের বাছাইপর্ব হয়েছে। জানিয়েছেন ত্রিপুরা কাবাডি এসোসিয়েশনের সম্পাদক হনু পাল।
জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- বিশালগড় থানার পুলিশ ও সি আর পিএফ যৌথভাবে নেহাল চন্দ্র নগর এলাকায় ৫০ কানি জায়গাতে অভিযান চালিয়ে ১ লক্ষ্য গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বিশালগড় থানাধীন নেহাল চন্দ্র নগর এলাকায় এই অভিযানে নেতৃত্ব ছিলেন অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র চৌধুরী। অ্যাডিশনাল এসপি জানান এই বছরের মধ্যে সবচেয়ে বড় এই অভিযান , তবে আগামী দিনও অভিযান জারি থাকবে বলে জানান।
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। জলে পড়ে মৃত্যু নাকি হত্যা করা হয়েছে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয়রা। পরিবারের অভিযোগ হত্যা করে ফেলে দেওয়া হয়েছে ক্যানেলে। জলে পড়ে মৃত্যু দ্বন্দ্বে পরিবার সহ এলাকাবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার ক্যানেলে। বৃহস্পতিবার সাত সকালে এলাকাবাসীরা ক্যানেলের পার আসতেই প্রত্যক্ষ করে ক্যানেলের জলে ভাসমান এক মৃত দেহ। শুরু হয় চিৎকার চেঁচামেচি। ছুটে আসে এলাকাবাসীরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সহ পরিবারের লোকজনরা। জানা যায় মৃত ব্যক্তির নাম টোটন বিশ্বাস। মৃত টোটন বিশ্বাসের পরিবারের অভিযোগ গতকাল গভীর রাতে একটি টমটম নিয়ে টোটন বিশ্বাসের বাড়ির সামনে জনা কয়েক ব্যক্তি টোটনকে ডাকতে থাকে কলই পাড়া যাওয়ার উদ্দেশ্যে। পড়ে বাড়ী থেকে বেরিয়ে আসে টোটন। কিন্তু রাত যত গভীর হচ্ছে কিন্তু বাড়ি ফিরে আসছে না টোটন। শুরু হয় খোঁজাখুঁজি। পরে বৃহস্পতিবার সাত সকালে ক্যানেলের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ তাকে বাড়ী থেকে ডেকে এনে মেরে ফেলা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে উপস্থিত তেলিয়ামুড়া থানার এক পুলিশ অফিসারকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতেই তিনি কোন প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন ।পরে পুলিশ ও এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় জলে ভাসমান মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। মৃত টোটনের তিনজন ছেলে মেয়ে রয়েছে। তার স্ত্রী জানায় এমনিতেই সে কোন কাজ করতো না। স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে সংসার প্রতিপালন করত। জানা যায় মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত টোটন বিশ্বাসের নিথর দেহ পুলিশের উপস্থিতিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনাগুলি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ তুলেছে বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই। এই অভিযোগ নিয়ে বুধবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ ধরনা কর্মসূচি গ্রহণ করেছে ভারতের ছাত্র ফেডারেশন। বেশ কিছুক্ষণ সদর দপ্তরের সামনে ধরনা কর্মসূচি চলার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :+পিচ বোঝাই ট্রাক উল্টে আহত চালক সহ চালক। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে বরমুড়া বড়দোয়ার ৩ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরনে জানাযায় সিত্রাং এর ঝরে বরমুড়া রাস্তায় গাছের ঢাল পরে রয়েছে বহু স্থানে।জানা যায় পিচ বোঝাই একটি গাড়ি আগরতলা আনলোড করতে যাচ্ছিল মঙ্গলবার দুপুর নাগাদ। ঠিক সেই সময়ে আগারতলা থেকে বহিরাজ্যের উদ্যেশ্যে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই সুপার বাস। বাসটির গতির কারনে পিচ বোঝাই লড়িটি নিজেকে বাচানোর জন্য বাক নিতেই সামনে রাস্তায় পরে থাকা গাছের ঢালে পিছলে জাতীয় সড়কে উল্টে যায়। এতে চালক ও সহ চালক অল্প বিস্তর আহত হয় বলে জানাযায়। গাড়ির অবস্থান থেকে অনুমান করাযায়, যে অল্পের জন্য খাদের হাত থেকে রক্ষা পায়। অল্পের জন্য জীবন হানী থেকে রক্ষা পেল চালক ও সহ চালক।
জনতার কলম ওয়েবডেস্ক :- জামাই বৃটেনের প্রধানমন্ত্রী আহ্লাদে আটটান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তি। ব্যাঙ্গালোর জুড়ে আনন্দের জোয়ার। জামাই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন। এই খবরে উচ্ছ্বসিত এবং গর্বিত ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তি। ঋষি সুনকের সঙ্গে নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার বিয়ে হয়েছে। রবিবার, ৪২ বছরের ঋষি কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ দৌড়ে জয়লাভ করেন। তার পরই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসাবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়। এই খবরে ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের পাশাপাশি খুশি ঋষির শ্বশুরমশায় নারায়ণ মূর্তিও। প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘অভিনন্দন ঋষি! আমরা তোমার জন্য গর্বিত। জীবনে সমস্ত রকম সাফল্য পাও, এই কামনা করি।’’ এর পরই ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা বলেন, ‘‘আমরা নিশ্চিত, ইউনাইটেড কিংডমের সমস্ত অধিবাসীর জন্য ঋষি সর্বস্ব চেষ্টা করবে।’’ চিকিৎসক বাবা ও ফার্মাসিস্ট মায়ের ছেলে ঋষি। পড়াশোনা ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত উইনচেষ্টার স্কুলে। তার পর উচ্চশিক্ষা অক্সফোর্ডে। চাকরিজীবনে ঋষি টানা তিন বছর কাজ করেছেন গোল্ডম্যান স্যাকস গোষ্ঠীতে। তারপর আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। সেখানেই ঋষির সঙ্গে পরিচয় ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার। ২০০৯-এ অক্ষতার সঙ্গে বিয়ে হয় ঋষির। দম্পতির দুই কন্যা, কৃষ্ণা এবং অনুষ্কা।
বাংলাদেশকে ধ্বংসলীলায় পরিণত করেছে সিত্রাং যোগাযোগ বিচ্ছিন্ন ১৩ টি জেলায় , ঝড়ের তাণ্ডবে মারা গিয়েছে দশজন
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- আবহাওয়া দফতর পূর্বাভাস মেনে বাংলাদেশেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার রাতেই সিত্রাংয়ের অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত করে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি উপকূলে আঘাত করে রাতের দিকে। সিত্রাংয়ের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি চলছে সে দেশে। এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছেন ঝড়ের তাণ্ডবে। সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় শুরু হয় ঝড়বৃষ্টি। সন্ধ্যা পেরিয়ে রাত যত বেড়েছে, ততই বেড়েছে ঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় এবং মূল কেন্দ্রটি রাতে উপকূলে আঘাত করে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ভোলার উপর দিয়ে যায়। সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে সোমবার গভীর রাত পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, কুমিল্লায় ৩ জন, ভোলায় ২ জন, নড়াইলে ১ জন, বরগুনায় ১ জন এবং সিরাজগঞ্জে মৃত্যু হয়েছে ২ জনের। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় একটি গাছ উপড়ে পড়ে। তারপরই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশির ভাগ এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি চলছে। উপকূলের ১৫টি জেলার নদ–নদীর জলস্তর স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ফুট বেশি। ভোলার দৌলতখানা পুর এলাকায় খাদিজা বিবি নামে এক বৃদ্ধা গাছ চাপা পড়ে মারা যান। ভোলাতেই আর এক জন মারা যান চারফ্যাশন উপজেলায়। সেখানে দু’জন বাইকে করে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁদের উপর একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। আরোহী গুরুতর আহত হন। বরগুনা জেলায় একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে। ওই সময় ঘরে থাকা আমিনা খাতুন নামে এক বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাছের ডাল ভেঙে পড়ে নড়াইলের মর্জিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়েরা তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কুমিল্লার নাঙ্গলকোটে ঘরের উপর গাছ উপড়ে পড়ে সন্তান-সহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টা নাগাদ হেসাখাল ইউনিয়নের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের নাম নিজামউদ্দিন, তাঁর স্ত্রী শারমিন আক্তার এবং তাঁদের চার বছরের শিশুসন্তান নুসরত। অন্য দিকে, সিরাজগঞ্জ সদরের সয়দা ইউনিয়নের মোহনপুর এলাকায় সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। ঘূ্র্ণিঝড় সিত্রাং প্রভাব ফেলেছে বাংলাদেশের মোট ১৩টি জেলায়। ওই সব জেলায় আগাম সতর্কতা জারি করা হয়েছিল। উপকূলবর্তী এলাকার বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় উপকূলবর্তী এলাকায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার ছিল বলে জানা যাচ্ছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় সিত্রাং কে উপেক্ষা করেও আমরণ অনশন মঞ্চে বসে রয়েছে 10323 শিক্ষক শিক্ষিকা। মঙ্গলবার ষষ্ঠ দিনে পড়েছে আন্দোলন কর্মসূচি। আন্দোলন মঞ্চটি ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 90 শতাংশ ক্ষতিগ্রস্ত হলেও মঞ্চ ছাড়েনি শিক্ষক-শিক্ষিকারা।তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত সরকার কোনও সুরাহার পথ বের না করে ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন কর্মসূচি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু হল আষট্টি বছর বয়সি ভানু রঞ্জন ভৌমিক নামে এক বৃদ্ধার।দুর্ঘটনাটি ঘটেছে উদয়পুর এর পূর্ব পালাটানা এলাকায়। বাড়ির সামনেই দ্রুতগতিতে আসা একটি বাইক ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনার সোমবার বেলা প্রায় আড়াইটা নাগাদ।প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গেই তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি কড়ায়। সেখানে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা রেফার করে দেড় জিবি হাসপাতালে। জিবিতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যা 6 টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে ভানু রঞ্জন ভৌমিক। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃত দেহটি তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। পুলিশ খুনি বাইকটিকে খুঁজছে।
