জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালী পুজো উপলক্ষে থানা থেকে পারমিশন নিয়ে আনন্দমেলার নাম করে জুয়ার আসর বসিয়েছে একটি সামাজিক সংস্থা |জিবি এলাকার ৭৯ টিলাস্থিত মেমোরিয়াল ক্লাব এন্ড প্লে সেন্টারে আনন্দমেলায় রাত্রিতে চলছে জুয়ার আসর । আর সে আসরে জিবি আউটপোস্টের পুলিশ হানা দিয়ে উদ্ধার জোয়ার সামগ্রী । গ্রেফতার করতে পারেনি জোয়াড়ী কাউকে।
Monthly Archives
October 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাষ্ট্রীয় একতা দিবসে সাইকেল রেলির আয়োজন করেছেসীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ,সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উদ্যোগের ভূয়শী প্রশংসা করেছেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস পক্ষ। সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা এই রাষ্ট্রীয় একতা দিবস পালন করছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের একতার মহানায়ক সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মতিথি উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় একতা দিবস পক্ষ ঘোষণা করেন। শনিবার বিএসএফ ২০০ ব্যাটেলিয়নের পক্ষ থেকে সাড়াসীমা বিওপি থেকে বিলোনিয়া বিওপি পর্যন্ত জনগণের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় একতা সাইকেল রেলি করেছে। বিএসএফ ছাড়াও এই রেলিতে সাধারণ নাগরিক এবং বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেছে। রাষ্ট্রীয় একতা দিবস বিষয়ে বলতে গিয়ে বিএসএফ ২০০ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট রাজ নারায়ণ মিশ্র সরদার বল্লভ ভাই প্যাটেলের কথা উল্লেখ করেন। কমান্ডেন্ট বলেন আগামী দিনে এই একতা রক্ষায় একতা শৃংখল এবং একথা দৌড় এর আয়োজন করা হবে। দেশবাসীর একতা কে সুদৃঢ় করতে তিনি সকলের প্রতি আহ্বান রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। শ্রী ভৌমিক এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরে বিএসএফের প্রশংসা করেন। ২০০ ব্যাটেলিয়ানের বিএসএফ দের এই উদ্যোগে গোটা বিলোনিয়া শহরেই ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে।সাধারণ মানুষের আরো কাছাকাছি পৌঁছে গিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস ও বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করেছে দুস্কৃতিকারীরা। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। আক্রমণ পাল্টা আক্রমণ, আহত বেশ কয়েকজন , মামলা গড়ালো থানায়।রাজনৈতিক উত্তেজনায় থমথমে পরিবেশ।উদয়পুর বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেসের অফিস ভাঙচুর। উদয়পুর বাগমা বাজারে শুক্রবার রাতে কে বা কারা বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেসের অফিস ভাঙচুর করেছে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দুইদলের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিনের মতো শুক্রবার রাতে দলীয় কাজ সেরে যে যার মতো করে দলীয় কর্মীরা বাড়িতে চলে যায়। শনিবার সকালে বাগমা বাজারের ব্যবসায়ীরা ও পথচারিরা দুই রাজনৈতিক দলের অফিস ভাঙচুর দেখে দুই দলের নেতাদের খবর দেয়। রাজনৈতিক নেতারা এসে পরিস্থিতি দেখে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। খবর পেয়ে বাগমা ফাঁড়ী থেকে পুলিশ ছুটে আসে। পরিস্থিতি অনুকূলে না থাকায় রাধাকিশোরপুর থেকে ওসি বাবুল দাশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে এক গাড়ীর চালকের অভিযোগ তার একটি অটো গাড়ী ভাঙচুর করা হয়। বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুই দলের নেতৃবৃন্দ | এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত রয়েছেন। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গন্ডাছড়া কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজন করা হয়েছে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির। ক্লিন ইন্ডিয়া 2.0 কর্মসূচির অংশ হিসেবে গন্ডাছড়া কলেজের এনএসএস ভলান্টিয়াররা কলেজ ক্যাম্পাস, মেইনরোড এবং মহাকুমা হাসপাতালে সামনের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। পাশাপাশি আবর্জনায় বন্ধ হয়ে পড়া ড্রেইন গুলিও পরিষ্কার করেছে এনএসএস ভলান্টিয়াররা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ ড: শ্রীমন্ত রায় ,ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার সুবল দেববর্মা। স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে এনএসএস ভলান্টিয়ারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী দিনে এই ধরনের কর্মসূচি রূপায়ণ করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ক্রমবর্ধমান বৃদ্ধি পেয়ে চলেছে নারী নির্যাতন, ধর্ষণ ও গনধর্ষনের মত ঘটনাগুলি। বৃদ্ধি পেয়ে চলেছে খুন সন্ত্রাস ও নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার। এমতাবস্থায় গর্জে উঠেছে বাঙালি মহিলা সমাজ। এ নিয়ে শনিবার বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহিলা নেত্রীরা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়েও সরব হয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার ছোবলে ঝরে গেল বছর একুশের এক তরতাজা যুবকের প্রাণ। নিথর দেহ উদ্ধার হল জঙ্গল থেকে। পাশে পড়েছিল প্রিয় সেই নেশার কৌটা। কলেজ টিলা এলাকায় জঙ্গলের একটি বিশ্রামাগার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা যায় এলাকাবাসীরা প্রাতঃভ্রমণে বের হয়ে ওই যুবকের মৃতদেহটি পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পূর্ব থানা এবং কলেজটিলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য তবে কিভাবে ওই যুবকের মৃত্যু হয় সে বিষয়ে এখন অব্দি জানা যায়নি পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত নেশা সেবনের ফলে ওই যুবকের মৃত্যু হতে পারে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মানুষ জড়ো হলে পরিবারের লোকজনদের মাধ্যমে মৃতদেহটি শনাক্ত করতে পেরেছে পুলিশ। পরিবারের লোকেরা জানায় মৃত যুবকের নাম প্রীতম দেবনাথ বয়স ২১। মাত্র ৮/১০ দিন আগে তাকে নেশা মুক্তি কেন্দ্র থেকে বাড়িতে আনা হয়েছিল। কিন্তু পরিবর্তন হয়নি কিছুই। নেশার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল তরতাজা যুবক। পুলিশ এ নিয়ে একটি মামলার এনিয়ে গ্রহণ করে তদন্ত চালিয়েছে বলে জানা যায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের কয়েকটি রাজ্যের মতো সরকারি চাকরির ক্ষেত্রে ক্রীড়াবিদদের অগ্রধিকার দেওয়ার চিন্তা করছে রাজ্য সরকার। মহাকরণে সংবাদিক সম্মেলন করে এই তথ্য দিলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী।তাছাড়া ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে সদ্য আবেদন গ্রহণ করা জুনিয়ার পি.আই-দের। ]রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর গুলিতে কি কাজ হচ্ছে ? আগামীর কি পরিকল্পনা রয়েছে ?এসব বিষয়ে জনসাধারণকে অবগত করতে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সাংবাদিক সম্মেলনে মিলিত হচ্ছেন কিছুদিন যাবৎ। শুক্রবার মহাকারনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের খেলাধুলার মান উন্নয়ানে কোথায় কি কর্মযজ্ঞ চলছে তা তুলে ধরার পাশাপাশি মন্ত্রী বলেন রাজস্থান ,মহারাষ্ট্র ,উত্তরপ্রদেশ ,মনিপুর ,অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে ২ থেকে ৪ শতাংশ সংরক্ষণ পাচ্ছেন সে সমস্ত রাজ্যের ক্রীড়াবিদরা।ত্রিপুরার ক্রীড়াবিদরাও যেন এধরনের সুযোগ পেতে পারেন সরকারকে সেই প্রস্তাব দিয়েছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। সাম্প্রতিক ১০০ জন জুনিয়র পি.আই নিয়োগের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে। বর্তমানে জোর কদমে চলছে আবেদনপত্র গুলির স্ক্রুটিনির কাজ। আগামী ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি। বৃহস্পতিবারই রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরকারের কটাক্ষ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তার জবাবে সুশান্তের পাল্টা জবাব মানিক সরকার আয়নার নিজের মুখ দেখুন। তিনি তুলে ধরেন মানিক সরকারের মুখমন্ত্রীত্ব কালের মন্ত্রী বিমল সিনহা হত্যাকন্ড ,বাম আমলের সদর এসডিএম সুখলাল দেববর্মা হত্যাকান্ড ইত্যাদির উদাহরণ। আগামী মাসের ৪ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে আধুনিক রূপে গড়ে উঠা উমাকান্ত স্টেডিয়ামের। সাংবাদিক সম্মেলনে একথাও জনিয়েছেন সুশান্ত চৌধুরী।
ভোট যুদ্ধে নামার আগে শনিবার আবারো প্রদেশ বি জে পি-র গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে পৌরোহিত্য করবেন দলের সর্বভারতীয় সংগঠক ভি সতীশ। থাকবেন রাজ্য প্রভারি ডক্টর মহেশ শর্মা , দলের মন্ত্রী বিধায়কগণ। ত্রিপুরায় দলের নেতারা যে পরিশ্রম করেছেন তাতে মানুষের মধ্যে বি জে পি-র প্রতি সাংঘাতিক জোশ তৈরি হয়েছে। এতে পরিষ্কার দ্বিতীয়বার ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করবে। বললেন দলের রাজ্য প্রভারি ডক্টর মহেশ শর্মা। শুক্রবার নজরুল কলাক্ষেত্রে দলের কার্যকর্তাদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ডক্টর শর্মা।জনজাতিদের বিষয়েও তিনি উচ্ছ্বসিত। বলেন জনজাতিদের জন্য দেশের মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিজেপি। দলীয় নেতারা যতই 55 টি আসন পাব ,60 পাব বলে প্রচার করছেন ,কার্যত পাহাড় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে দল। কুড়িটি জনজাতি সংরক্ষিত আসন তিপরা মথার কারনে বড়ই ভাবাচ্ছে দলকে। এজন্য কি রণকৌশল নিচ্ছে দল তা দেখার জন্য অপেক্ষায় রাজ্যবাসী।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত এক মহিলার দেহ উদ্ধার।ঘটনা সাবরুম মহকুমার চালিতাছরি এলাকায়। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। গৃহবধূর স্বামীর অভিযোগ পাশের বাড়ির ধনঞ্জয় দেবনাথ এবং অর্চনা দেবনাথ হাঁস নিয়ে ঝগড়া লেগে গৃহবধূ শেফালী দেবনাথকে দীর্ঘক্ষন একটি ঘরের মধ্যে বেঁধে রেখেছিল। এদিকে স্বামী সারারাত্র খোঁজাখুঁজি করে তাকে পায়নি। শুক্রবার সকালে ধনঞ্জয় দেবনাথের রাবার বাগানের পাশে মহিলার হাটুভাঙ্গা বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত দেহ পাওয়া যায়।পুলিশ এ নিয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে ময়না তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নির্বাচনের মুখে উন্নয়নকাজের পর্যালোচনা বৈঠক বসছে প্রতিটি জেলায়। শুক্রবার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর জেলার ধর্মনগরে জেলাশাসক কনফারেন্স হলে। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং জেলাশাসক নাগেশ কুমার বি। বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সমস্ত দপ্তর আধিকারিকদের সময়ের কাজ সময়ে শেষ করার নির্দেশ দেন।
