পার্টি অফিস ভাঙচুর বাগমায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক উত্তেজনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস ও বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করেছে দুস্কৃতিকারীরা। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। আক্রমণ পাল্টা আক্রমণ, আহত বেশ কয়েকজন , মামলা গড়ালো থানায়।রাজনৈতিক উত্তেজনায় থমথমে পরিবেশ।উদয়পুর বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেসের অফিস ভাঙচুর। উদয়পুর বাগমা বাজারে শুক্রবার রাতে কে বা কারা বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেসের অফিস ভাঙচুর করেছে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দুইদলের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিনের মতো শুক্রবার রাতে দলীয় কাজ সেরে যে যার মতো করে দলীয় কর্মীরা বাড়িতে চলে যায়। শনিবার সকালে বাগমা বাজারের ব্যবসায়ীরা ও পথচারিরা দুই রাজনৈতিক দলের অফিস ভাঙচুর দেখে দুই দলের নেতাদের খবর দেয়। রাজনৈতিক নেতারা এসে পরিস্থিতি দেখে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। খবর পেয়ে বাগমা ফাঁড়ী থেকে পুলিশ ছুটে আসে। পরিস্থিতি অনুকূলে না থাকায় রাধাকিশোরপুর থেকে ওসি বাবুল দাশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে এক গাড়ীর চালকের অভিযোগ তার একটি অটো গাড়ী ভাঙচুর করা হয়। বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুই দলের নেতৃবৃন্দ | এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত রয়েছেন। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...