জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরার অ্যাঙ্গলিং অ্যান্ড অ্যাকোয়াটিক কনজারভেশন সোসাইটির উদ্যোগে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এম বি বি কলেজ লেইকে। দু’দিনব্যাপী চলবে এই প্রতিযোগীতা। এই প্রতিযোগিতায় সব থেকে বড় মাছ যিনি শিকার করবেন তার জন্য রয়েছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার রয়েছে ডাবল ডোর ফ্রিজ, তৃতীয় পুরস্কারে হয়েছে 32 ইঞ্চি টিভি। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন মাছ ধরা একটা নেশা এটা একটা আনন্দের বিষয়। যারা বিভিন্ন পেশার সাথে জড়িত রয়েছেন তাদের বিনোদনের উদ্দেশ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন। তাছাড়া এদিন তিনি আরও বলেন যারা পুকুর বা নদীর সাথে জড়িত থাকেন বিশেষ করে গ্রামে গঞ্জের মানুষেরা মাছধরার মধ্য দিয়ে বিশেষ আনন্দ উপভোগ করে থাকেন। আর এই কলেজটিলাস্থিত যে লেইক রয়েছে তাতে দেখা গিয়েছে এই মাছ ধরা প্রতিযোগিতায় কেন্দ্র করে শহরের বাইরে থেকেও অনেকে আসেন এই আনন্দ উপভোগ করতে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহা, ভারতীয় জনতা পার্টির ৯বনমালীপুর মন্ডলের সভাপতি দীপক কর সহ অন্যান্যরা।
Monthly Archives
May 2022
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- শনিবার মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথমবারের মত ধর্মনগর সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ডঃ মানিক সাহা । মূলত ধর্মনগর এসে প্রথমেই এদিন তিনি ভারতীয় জনতা পার্টির ৫৭ যুবরাজনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত হাফলং চিন্তা লোহার সদনে দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন,বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়,জেলা সভানেত্রী মলিনা দেবনাথ,রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা । উল্লেখ্য ইতিমধ্যেই রাজ্যের ৪ টি আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন । তার মধ্যে ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটিও রয়েছে । তাই নির্বাচনী রণকৌশল তৈরি করতেই আজকের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন বলে দলীয় সূত্রে খবর। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জেলাশাসকের অফিস কার্যালয়ে সরকারি আমলাদের নিয়ে এক বৈঠকে যোগ দেবেন ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতীয় ট্রেড ইউনিয়ন, সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা সিট্যু ভারতের একটি জাতীয় স্তরের শ্রমিক সংগঠন। ভারতের ত্রিপুরা, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কানপুর, অন্ধ্রপ্রদেশসহ সমগ্র ভারতবর্ষ জুড়ে এই শ্রমিক সংগঠনটির ব্যাপক প্রভাব রয়েছে। এটি ভারতের অন্যতম জাতীয় রাজনৈতিক দল সিপিআই এর-এর শ্রমিক শাখা।শনিবার ও রবিবার ভারতীয় ট্রেড ইউনিয়ন এর ১৫ তম প্রকাশ্য সম্মেলন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চলছে, তারই পরিপ্রেক্ষিতে আগরতলা শহরে সি আই টি ইউ সির সংগঠনের বিভিন্ন শাখা সংগঠন গুলো আগরতলা রাজপথে সুবিশাল মিছিল করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রকাশ্য সম্মেলনে যোগ দেন।এই দিন সি আই টি ইউ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রাজপথে মিছিলে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শাসন নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনহীন এর বিরুদ্ধে আওয়াজ তুলেন এই দিনের মিছিলে শ্রমিক সংগঠনের শাখা সংগঠনগুলোর উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে প্রত্যেকটি জেলায় চলছে রক্তদান শিবির। তারই অংশ হিসেবে আজ খোয়াই মন্ডল যুব মোর্চার উদ্যোগে 1 মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । উক্ত মেগা রক্তদান শিবিরে 21 জন রক্ত দান করেছেন। এদিন সংবাদমাধ্যমকে রক্তদান শিবিরের উদ্যোক্তারা বলেন রক্তদান মহৎ দান রক্তের কোন জাত পাত কিংবা ধর্ম হয় না রক্তদানের মাধ্যমে একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর মত মহান কাজ করা যায় এবং রাজ্যে যে রক্তস্বল্পতা চলছে সেই রক্তস্বল্পতা দূরীকরণের লক্ষ্যে তাদের এই উদ্যোগ বলে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার স্টেট সেক্রেটারি সত্যজিৎ মুখার্জি ও স্টেট যুব মোর্চার মুখপাত্র অমল মুখার্জি ও স্টেট স্পোর্টস ইনচার্জ রাহুল ভট্টাচার্যী, ও খোয়াই জেলার যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ ও খোয়াই মন্ডল এর যমুনা সভাপতি সুরজিৎ পাল মহাশয় উপস্থিত ছিলেন এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসব আনন্দে রক্তদান করতে দেখা গিয়েছে।
বাস দুর্ঘটনায় ৭ সেনার মৃত্যু আহত ১৯, সমবেদনা জানান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী
written by janatar kalam
জনতার কলম ওয়েব ডেস্ক :- লাদাখে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। খাদে গাড়ি পড়ে সাত সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লাদাখের তুরতুক সেক্টরে ঘটেছে এই ঘটনা। আর বেশ কয়েকজন যখম হয়েছে বলেও জানা গেছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটে এই ঘটনা। সেনা ভর্তি একটি গাড়ি যেখানে ২৬ জন সেনা ছিলেন সেটি প্রায় ৫০ থেকে ৬০ ফুট নিচে স্থানীয় একটি নদীতে পড়ে যায় বলে জানা গেছে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন এবং একই সঙ্গে এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।সেনা সূত্রে জানানো হয়েছে, “২৬ জন সৈন্যের একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের একটি ফরওয়ার্ড পজিশনে যাচ্ছিল। আনুমানিক সকাল ৯টায়, থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং শ্যাওক নদীতে পড়ে (প্রায় ৫০-৬০ ফুট নিচে), যার ফলে সব যাত্রী আহত হয়। তারা আরও জানায়, “এখনও পর্যন্ত সাতজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যরাও গুরুতর জখম হয়েছে। আহতদের শ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে, এর মধ্যে গুরুতর আহতদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তর করার জন্য বিমান বাহিনী থেকে প্রচেষ্টার অনুরোধ করা হয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের রাস্তা, নালা, ফুটপাত এসব বেআইনি দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া আরও তেজি করা হয়েছে। দীর্ঘ বছর ধরে এদের এই অন্যায় ভাবে দখলের কারণে বিশেষ করে শকুন্তলা রোডে বৃষ্টির পড়তেই জল থৈ থৈ অবস্থা অথচ দখলদাররা নির্বিকার।আইন কানুন তারা খুব একটা গায়ে মাখেন না।পূর্বতন পুর কর্তৃপক্ষ ভোটের রাজনীতি করতে গিয়ে এসব অন্যায়কে প্রশ্রয় দিয়ে মানুষকে অন্যভাবে ভুলিয়ে রাখত।কিন্তু বর্তমান পুর কর্তৃপক্ষ নির্বাচনের আগে শহরবাসীকে চলাচলে স্বাচ্ছন্দ্য এবং পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পালনের অঙ্গ হিসেবে বেআইনি দখলদারদের কাছ থেকে নালা নর্দমা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।শুক্রবার শকুন্তলা রোডে মেয়র দীপক মজুমদার এবং স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে চলছে উচ্ছেদ কর্মকাণ্ড।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন।সর্বদলীয় বৈঠকে এই বলে আশ্বস্ত করা হয়েছে বিরোধীদের। এদিকে বিরোধীদের প্রশ্ন ভোট দিতে পারবে তো ভোটাররা ? 20 23 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই শাসক দলের কাছে বলতে গেলে প্রায় এসিড টেস্ট এর মত এসে হাজির হয়েছে উপনির্বাচন।কেউ কেউ বলছে ফাইনালের আগে এটা হচ্ছে সেমিফাইনাল।সে যাই হোক শাসক ও প্রধান বিরোধী রাজনৈতিক দলের কাছে ও প্রধান বিরোধী রাজনৈতিক দলের কাছে এই নির্বাচন প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোর কাছে প্রি টেস্ট পরীক্ষা বলা চলে।বা প্রবেশিকা পরীক্ষাও বলা যেতে পারে। সময় কম হাতে গুনলে এক মাস সময়ও হাতে নেই। এক মাসের মধ্যেই নির্বাচন ও ফলাফল প্রকাশ।তবে প্রস্তুতিতে ঘামতি নেই কোনও রাজনৈতিক দলের।শুক্রবার ছিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের পৌরহিত্যে সর্বদলীয় বৈঠক।বৈঠকে রাজ্যের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে,জানিয়েছেন নিজেদের মতামত। দাবি ও আপত্তিও জানিয়েছে অনেক ব্যাপারে সবকিছু শুনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিততে প্রত্যেককে আশ্বস্ত করেছেন নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হতাশায় আচ্ছন্ন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শেষ পর্যন্ত শুক্রবার শহরের রাজপথে মিছিল করে গণ ধর্নায় বসলো আগরতলা সিটি সেন্টারের সামনে। ইতিমধ্যে অনেকের চাকরির বয়সও পেরিয়ে গেছে গত এপ্রিল মাসে সরকার থেকে বলা হয়েছিল 600 শূন্যপদে নিয়োগ করা হবে।এই ঘোষণায় হতাশ হয়ে পড়েছে কয়েক হাজার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী। তারা কয়েকবার দাবি জানিয়েছিল শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে যেন বাকি তিন হাজার ১৩১ টি শূন্যপদে তাদের নিয়োগ করা হয়।কিন্তু ইতিমধ্যে TET-1, TET-2 পাস 1431 জন শংসাপত্র হাতে পেয়ে গেছে।শুক্রবার এই চাকরিপ্রার্থীরা শহরে মিছিল করে ধরনায় বসে শীঘ্রই তাদের নিয়োগের দাবিতে সরব হয়েছে।
জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-যুব মোর্চার রক্তদান রাজ্যের রক্তের ঘাটতি পূরণ করতে উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য কমিটি। যুব মোর্চার এই উদ্যোগের অঙ্গ হিসেবে সংগঠনের দশটি জেলা সদরে আয়োজন করা হবে রক্ত দান উৎসব। শুক্রবার রাজধানীর জিবি হাসপাতালে রক্তদান উৎসবের আয়োজন করেছে ভারতীয় জনতা যুব মোর্চার সদর জেলা কমিটি। এদিন সংগঠনের প্রচুর সংখ্যক সদস্য রক্তদানে এগিয়ে এসেছে। আগামী দিনেও সংগঠনের তরফ থেকে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছে যুব মোর্চার কর্মকর্তাগন।
উপ নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা : কিরন গিত্যে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজ্য মহাকরণে সাংবাদিক বৈঠকে মিলিত হন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান আগামী 23 শে জুন অনুষ্ঠিত হতে চলা রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোটগ্রহণ সহ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে। তাছাড়া এদিন তিনি আরও বলেন আদর্শ আচরণ বিধি রাজ্যের চারটি কেন্দ্রে লাগু করা হয়েছে, ৬ আগরতলা এবং ৮ বরদোয়ালী বিধানসভা ভিত্তিক আচরণবিধি লাগো থাকবে। অন্যদিকে সুরমার জন্য ধলাই জেলা ও যুবরাজ নগরের জন্য উত্তর জেলায় আচরণবিধি লাগু করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি বলেন ১লা জানুয়ারি 2022 এর চূড়ান্ত তালিকাকে ভিত্তি করে হবে ভোটগ্রহণ, 30 শে মে বিজ্ঞপ্তি জারি হবে, এরপর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন 6 জুন পর্যন্ত। ৭ই জুন হবে মনোনয়ন পত্র পরীক্ষা, 9 জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তিনি জানান বর্ষার মৌসুমে ভোট হওয়ায় নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, ইভিএমে ভোট হলেও থাকবে ভিভিপাট। মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার ৭টি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করবেন এবং নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান।
