জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার ২৬শে মে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ তথা বিদ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলা সাহিত্যে “বিদ্রোহী কবি” হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তাঁর কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর লেখা গানের বৈচিত্রপূর্ণ সুরের লহরী কাব্যকথাকে তরঙ্গায়িত করে এগিয়ে নিয়ে যায়। তাঁর কবিতা আর গানের মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ প্রতিবাদ। তারই পরিপ্রেক্ষিতে আজ যথাযোগ্য মর্যাদায় বিনম্রতা ও শ্রদ্ধার সহিত রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বিদ্রোহী কবি জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মন্ত্রী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে যথার্থই বলেছেন-“কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।” এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার,ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর অরুণোদয় সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন৷
Monthly Archives
May 2022
ডুবে যাওয়া নৌকাকে তীরে আনতে ব্যস্ত সুদীপ! বিশেষ প্রতিবেদন, বিস্তারিত পড়ুন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা দেশের সাথে আমাদের রাজ্য ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তারপর নির্বাচনে নিজেদের জাত চেনাতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলো, বলা চলে বিরোধীদের চাইতে শাসক দল অনেকটাই এগিয়ে। অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন নির্ভেজাল, জঞ্জালমুক্ত, সুষ্ঠুভাবে নির্বাচন করার দাবি রাখেন। তাছাড়া এদিন তিনি আরো দাবি রাখেন নির্বাচনের সময় যদি কোন অঘটন ঘটনা ঘটে, তাহলে সেই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ানোর এবং নির্বাচন প্রক্রিয়া যেন সামরিক বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন করা হয়। আমরা জানি রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র হল সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আশীষ সাহা এবং সুদীপ রায় বর্মনের। বিজেপি ছেড়ে এই দুই মহান নেতা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কংগ্রেসকে ক্ষমতার মসনদে বসানোর লক্ষ্য নিয়ে ঝাপ দিয়েছিলেন কংগ্রেসে। কিন্তু বর্তমানে কংগ্রেস দলের যে পরিস্থিতি তাতে কিভাবে কংগ্রেস দলের দুই নেতা আশিষ রায় এবং সুদীপ রায় বর্মন দাবি রাখছেন নির্বাচনে জয়ী হওয়ার? যদিও রাজ্য বাসীরা অবগত রয়েছেন 25 বছরের বাম অপশাসন থেকে মুক্তি দিয়েছে শাসক বিজেপি, যে দলের অংশিদার ছিলেন সুদীপ রায় বর্মন এবং আশিফ সাহা কিন্তু বর্তমানে বিজেপি ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দিয়ে বিগত দিনে রাজ্যের মানুষের মনের যে প্রবাদ “কংগ্রেস সিপিএম ভাই ভাই” এই প্রবাদকে সত্যের রূপ দিয়েছেন, কেননা তিনি কংগ্রেসের যোগ দেওয়ার পর পরই বিজেপির বিরুদ্ধে সকল বিরোধী দলগুলিকে একজোট হয়ে কাজ করার আহব্বান রেখেছিলেন। বলাবাহুল্য রাজ্য রাজনীতিতে বর্তমানে শাসকদল বিজেপি তৃণমূল স্তর থেকে পুনরায় জনতার দরজায় দরজায় ঘুরে বেরিয়ে গণদেবতা দের সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবগত হচ্ছেন, কিন্তু সেই জায়গায় বিরোধী দলগুলোর অবস্থান শূন্য। সুতরাং অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনে সুষ্ঠ নির্বাচন হলেও কতটুকু আশানুরূপ ফলাফল করতে পারে বিরোধী কংগ্রেস সেটাই এখন দেখার বিষয়।
নিজস্ব প্রতিবেদন: জঙ্গিদের আর্থিক সাহায্যের মামলায় দোষী সাব্যস্ত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির আদালত। ইউএপিএ আইনে ইয়াসিনের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে ইয়াসিন মালিকের মৃত্যদণ্ডের দাবি করেছিল এনআইএ। শেষপর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত।বুধবার ইয়াসিন মালিক আদালতে বলেন, ‘কাশ্মীরে বুরহান ওয়ানির হত্যার ৩০ মিনিটের মধ্যে আমাকে গ্রেফতার করা হয়। অটল বিহারী বাজপেয়ী আমাকে পাসপোর্ট দিয়েছিলেন। তার জোরেই আমি যে কোনও মন্তব্য করতে পারি। আমি কোনও ক্রিমিনাল নই।’রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোণার অভিযোগ এনে ইয়াসিন মালিকের ফাঁসির দাবি করেছিল এনআইএ। ফাঁসি না হলেও ওই অভিযোগে ন্যূনতম শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আদালতে ইয়াসিন মালিক দাবি করেন, ১৯৮৪ সালের পর অস্ত্র ছেড়ে দিয়েছেন তিনি। তার পর থেকে তিনি অহিংস রাজনীতির পথেই রয়েছেন। দেশের ৭ প্রধানমন্ত্রীর সময়ে তিনি রাজনীতি করেছেন। ভারতের গোয়েন্দা সংস্থা প্রমাণ করুক কোনও হিংসার বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা! রাজনীতি থেকে অবসর নেব, মৃত্যুদণ্ডও মাথা পেতে নেব।দিল্লির আদালতে যখন ইয়াসিন মালিকের সাজা ঘোষণার প্রস্তুতি চলছে সেইসব কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাথর ছোঁড়া ঘটনা ঘটে। শ্রীনগরের বিভিন্ন এলাকাতেই দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বুঝে সেনা তত্পরতা বেড়ে যায় শ্রীনগর সহ গোটা উপত্যকায়।
নিজস্ব প্রতিবেদন: ভারত বরাবরই দাবি করে আসছে করাচির ক্লিফটনেই রয়েছে ডি কোম্পানি প্রধান দাউদ ইব্রাহিম। গোয়েন্দাদের সেই দাবিতে সিলমোহর দিলেন দাউদ ইব্রাহিমের ভাইপো আলিশা পার্কার। ইডি জেরায় ওই কথা স্বীকার করেছেন পার্কার। দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে আলিশা পার্কার। পুলিসের চাপে পড়ে ১৯৮৬ সালে মুম্বই ছেড়ে চলে যায় দাউদ ইব্রাহিম। যে কোনও উত্সবে দাউদের স্ত্রী সঙ্গে যোগাযোগ হয়। এছাড়াও প্রতি মাসে ভাইদের ১০ লাখ টাকা পাঠায় দাউদ ইব্রাহিম। এমনটাই জানিয়েছেন পার্কার।ইডিকে আর কী বলেছেন আলিশা পার্কার? কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে আলিশা বলেছেন, দক্ষিণ মুম্বইয়ের একটি বাড়ির ৪ তলায় থাকতেন মামা। ১৯৮৬ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। আত্মীয়দের কাছ থেকে শুনেছি, করাচিতেই রয়েছেন মামা। উনি যখন করাচি চলে যান তখন আমার জন্মই হয়নি। এখন আমাদের সঙ্গে ওঁর নিয়মিত কোনও যোগাযোগ নেই। ইদ বা অন্য কোনও উত্সবে আমার স্ত্রী আয়েশার সঙ্গে মামি মেহজাবিন ইব্রাহিমের কথা হয়।
নিজস্ব প্রতিবেদন: কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর । বুধবার ক্রিকেটের নন্দনকাননে ডু-অর-ডাই ম্যাচে শেষ হাসি হাসল ফাফ দু প্লেসিস অ্যান্ড কোং। আইপিএল অভিষেককারী দল হিসাবে কেএল রাহুল অ্যান্ড কোংয়ের যাত্রা থামল এবারের মতো।আগামিকাল অর্থাৎ শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার টু । এই ম্যাচে কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে এলিমিনেটর জয়ী আরসিবি। এই ম্যাচ যে দল জিতবে, সেই পৌঁছে যাবে ফাইনালে। ২৯ মে রবিবার মোতেরায় শিরোপা নির্ধারণকারী ম্যাচে গুজরাত টাইটান্সের সঙ্গে মহারণ হবে তাদের। সাক্ষী থাকবেন এক লক্ষ দর্শক। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে আরসিবি ৪ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান। সৌজন্যে মধ্যপ্রদেশের ২৮ বছরের ব্যাটার রজত পতিদার । তিনে ব্যাট করতে নেমে রজত ৫৪ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১০০ মিনিট ক্রিজে থেকে ক্রিকেটের নন্দনকানন মাতিয়ে দিলেম তিনি। ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকালেন রজত। ২০৭.৪০-র স্ট্রাইক রেটে করলেন অনবদ্য ব্যাটিং। পেলেন কেরিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরির স্বাদ।এর সঙ্গেই রজত করে ফেললেন অনন্য আইপিএল রেকর্ড। টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে এই প্রথম ‘আনক্যাপড’ (যিনি এখনও দেশের হয়ে খেলেননি) ব্যাটার হিসাবে আইপিএল প্লেঅফে শতরান করার নজির গড়লেন। ইতিহাস বলছে ক্রোড়পতি লিগে বীরেন্দ্র শেহওয়াগ, শেন ওয়াটসন ,ঋদ্ধিমান সাহা ও মুরলী বিজয়ের পর পঞ্চম ক্রিকেটার হিসাবে প্লে-অফ/আইপিএল নকআউটে এই নজির গড়লেন রজত। এদিন আরসিবি-র দুই ব্যাটিং মহারথী ও ওপেনার বিরাট কোহলি (২৪ বলে ২৫) ও ফাফ দু প্লেসিস (০) ফিরে যাওয়ার পর রজতই হাল ধরেন দলের। তবে রজতকে সঙ্গ দিতে এসে গ্লেন ম্যাক্সওয়েল (৯) ও মহিপাল লোমরোর (১৪) ব্য়র্থ হন। ছয়ে নেমে দীনেশ কার্তিক তাঁর পুরনো ‘ঘরের মাঠ’-এ ব্য়াট হাতে জ্বলে ওঠেন। ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ডিকে। ৫টি চার ও ১টি ছয় মারেন তিনি। ১৬০,৮৬-এর স্ট্রাইক রেটে করেন ব্যাট। এরকম হাইভোল্টেজ ম্যাচে ২০৭ রান তাড়া করে জেতা কখনই সহজ নয়। লখনউও পারল না ফিনিশিং লাইন টপকাতে। লখনউ অধিনায়ক কেএল রাহুল ট্র্য়াজিক নায়ক হয়েই থেকে যাবেন। রান তাড়া করতে নেমে রাহুল ৫৮ বলে ৭৯ রান করে থেমে যান। ১৯ নম্বর ওভারে তাঁর লড়াই শেষ হয়ে যায়। রাহুলের পাশাপাশি ২৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে দীপক হুডাও ছাপ রাখেন ব্যাটে। এই দুই ব্যাটার ছাড়া আর কেউই ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। এখন দেখার আগামিকাল কোন দল ফাইনালে যায়!
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের ১০টি রাজ্যের পাশাপাশি রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩শে জুন এবং ফলাফল ঘোষিত হবে ২৬শে জুন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুন। স্ক্রুটিনি হবে ৭ই জুন এবং মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ তারিখ ৯ই জুন।
রাষ্ট্রীয় ললিতকলা একাডেমী চিত্রকলায় স্কলার্শিপ প্রাপ্ত রাজ্যের শিল্পীরা সাক্ষাৎ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাষ্ট্রীয় ললিত কলা একাডেমি চিত্রকলায় অসামান্য অবদানের জন্য উত্তর পূর্বের রাজ্যগুলির তরুণ প্রজন্মের ভিজ্যুয়াল আর্টিস্টদের প্রতিভাকে বিকাশের লক্ষ্যে এবং এই অঞ্চলের শিল্পীদের মধ্যে লুক্কায়িত মেধা ও মনন শৈলীকে তাঁদের শিল্পকর্মে প্রয়োগের মাধ্যমে আরও উজ্জীবিত করার লক্ষ্যে এই বছর উত্তর পূর্বের ১৭ জন ভিজ্যুয়াল আর্টিস্টকে এক বছরের জন্য মাসিক ২০,০০০ টাকার স্কলারশিপ প্রদান করেছে। এঁদের মধ্যে আমাদের রাজ্যের যেসকল চিত্র ও ভাস্কর্য শিল্পী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন,শান্তা দেব,দেবজিৎ রুদ্র পাল,অভিজিৎ মজুমদার,তৃষা ঘোষ,রাজু দেবনাথ, রাঁখী দাস, দীপিকা দাস। উত্তর-পূর্বাঞ্চলের নির্বাচিত সতেরোজন শিল্পীকে গত ৪ঠা মে, ২০২২ তারিখে গুয়াহাটিস্থিত শঙ্কর দেব কলাক্ষেত্রে ভারতের মহামহিম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজীর উপস্থিতিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জে.কিষাণ.রেড্ডিজ়ী সংবর্ধিত করেন। রাষ্ট্রীয় ললিতকলা একাডেমী চিত্রকলায় রাজ্যের স্কলার্শিপ প্রাপ্ত প্রতিভাবান শিল্পীরা বুধবার
রাজ্য সচিবালয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। এদিন মন্ত্রী তাঁদের এই অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং আগামী দিনগুলোতে চিত্র ও ভাস্কর্য শিল্পে তাঁদের কাজের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সুনামকে আরও গৌরবান্বিত করার ধারাবাহিকতা বজায় রাখার জন্য উৎসাহীত করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহের সাথে সৌজন্যমূলক সাক্ষাত করেন
মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন রাজ্যে সৈনিক স্কুল স্থাপন, নিশ্চিন্তপুরে ইন্টিগ্রেটেট চেক পোস্ট স্থাপন এবং ভারত-বাংলাদেশ বর্ডারে ফেন্সিয়ের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা সহ বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা বলে জানা যায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার রাষ্ট্রপতি ভবনে মহামহিম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহোদয়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন ডাঃ মানিক সাহা মহামহিম রাষ্ট্রেপতির সাথে রাজ্যের উন্নয়ন অগ্রগতি ও নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন। তাছাড়া রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করেন বলে জানাম তিনি।
রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্য প্রভারি বিনোদ সোনকর
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে শিশুবিহার স্কুল সংলগ্ন সরকারী আবাসে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের প্রভারী তথা উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা কেন্দ্রের সাংসদ বিনোদ সোনকর জী সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এদিন উভয়ের মধ্যে দলের স্বার্থ ও বিভিন্ন ইস্যুতে দীর্ঘসময় আলোচনা হয়। তাছাড়া তৃণমূল স্তর থেকে দলকে সাংগঠনিকভাবে মজবুত করা এবং আগামী দিনে দলিয় বিভিন্ন কর্মসূচিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি ত্রিপুরা প্রদেশের সভাপতি নির্বাচন বিষয়ে ও তাদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা করা হয়।
