জনতার কলম ত্রিপুটা আগরতলা প্রতিনিধিঃ- নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শাসক দলের যুব সংগঠন যুব মোর্চার কর্মকর্তারা। বুধবার ৮ নং টাউন বড়দোয়ালির মন্ডলের ২৮ নং বুথে জনসম্পর্ক অভিযান করা হয় এদিন । এই যনসংযোগ কর্মসূচিতে উপস্হিত ছিলেন সদস্য রজত দেবনাথ, সহ-মুখ্যপাত্র শুভ্রজিৎ দেবনাথ, এবং ৮ নং টাউন বড়দোয়ালির যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা দেব,সম্পাদক রাজদ্বীপ দেবনাথ এবং বুথ সভাপতি ও যুব মোর্চার বুথ সভাপতি সহ অন্যান্য কার্যকর্তাগণ ।প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে এই কর্মসূচি।
Monthly Archives
May 2022
ড্রাগসে আসক্ত এক চুরকে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী, ঘটনা তেলিয়ামুড়া রাজনগর এলাকায়
written by janatar kalam
জমতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- ড্রাগসের করাল গ্রাসে আসক্ত এক যুবককে তথা দাগি পেট্রোল কে চুরি করার অভিযোগে চুরি যাওয়া সামগ্রিক সহ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় সচেতন জনগণ। ঘটনার তেলিয়ামুড়া থানা ধীন রাজনগর এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বেশ কয়েকটি এলাকায় চুরি কান্ডের ঘটনা ঘটছে। আর তার নেপথ্যে রয়েছে ড্রাগসের করালগ্রাসে আসক্ত একাংশ যুবসমাজ। কয়েকদিন বাদে বাদেই তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জায়গায় চুরি ঘটনা ঘটেই চলছে। জানা গেছে, নেশার করালগ্রাসে আসক্ত যুবক নিতাই দে ওরফে পেট্রোল প্রতিনিয়তই ড্রাগস সেবন করে থাকে। আর এই ড্রাগস -এর কৌটা কিনার জন্য প্রতিনিয়ত চুরি করে থাকে নিতাই দে। বাড়ির মালিকের অনুপুস্থিতির সুযোগ নিয়ে নিতাই দে ওরফে পেট্রোল তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার বাসিন্দা শংকর সাহা পরিবারের লোকেদের অনুপুস্থিতিতে ঘরের পেছন দিক ভেঙে টিভি চুরি করে। শংকর সাহা বাড়িতে এসে দেখতে পায় তার ঘরের ঘরের পেছন দিক ভেঙে এবং টিভিসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে । এলাকায় খবরা খবর নিয়ে জানতে পারে বিগত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া রাজনগর এলাকার বাসিন্দা ড্রাগসের করাল গ্রাসে আসক্ত যুবক নিতাই দে তার চুরি যাওয়া ওই টিভি নিয়ে ঘোরাফেরা করছিল বিক্রি করার উদ্দেশ্যে। শংকর সাহা -এ খবর পেয়ে নিতাই দে কে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর জানতে পারে রাজনগর এলাকায় জনৈক এক ব্যক্তির কাছে ২,৭০০ টাকার বিনিময়ে টিভি -টি বিক্রি করে দেয়। পরবর্তীতে শংকর সাহা এলাকার লোকজন সমেতওই ব্যক্তির বাড়িতে গিয়ে প্রত্যক্ষ করতে পারে যে টিভিতে চুরি গিয়েছে এটি তারই। এদিকে নিতাই দে জানায়, ড্রাগস কিনার জন্যেই সে চুরি করেছে শংকর সাহা বাড়ি থেকে। পড়ে এলাকাবাসীরা গণধোলাই দিয়ে চুরি যাওয়া টিভি সমেত পুলিশের হাতে তুলে দেয় দাগি চোর তথা ড্রাগস সেবনকারী নিতাই দে -কে। এদিকে রাজনগর এলাকা থেকে অভিযোগ, নেশা সেবন এবং বিক্রয় কারীরা গোটা এলাকা -কে অভিশপ্ত বানিয়ে তুলছে। আর গোটা এলাকার যুবসমাজ দিনের পর দিন নেশার করালগ্রাসে আসক্ত হয়ে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তবে প্রত্যেকবারই এলাকাবাসীদের তরফ থেকে নেশা কারবারি এবং নেশা সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি থাকলেও, কোনো এক অজ্ঞাত কারণে পার পেয়ে যাচ্ছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ওই একাংশ যুব সমাজ। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে খবর।।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত অনেক বছর যাবত ধরে বৃষ্টির জলের কারণে আগরতলার শকুন্তলা রোডসহ শহর শহরের বিভিন্ন জায়গায় জল জমে থাকে, রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা না নেওয়ার ফলেই এরকম অবস্থায় পরিণত হয়েছে। শেষ পর্যন্ত পৌরনিগমের ঘুম ভেঙেছে, বুধবার আগরতলার শকুন্তলা রোড এর বেআইনিভাবে দখল উচ্ছেদ অভিযান শুরু করেন পৌরনিগমের পক্ষ থেকে। দেখা গিয়েছে আগরতলার শকুন্তলার রোড সংলগ্ন এলাকায় যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা সবাই ড্রেন এর উপর স্লেপ বসিয়ে রেখেছে যার কারনে বৃষ্টির জলে যাতায়েত করতে পারতো না। আর সেই সব জল রাস্তায় উঠে জল জমে থাকতো। পুরনিগম এর পক্ষ থেকে কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর রত্না দত্ত অনেক বার দোকানদার দেরকে বলার পরেও তারা ড্রেন এর উপর স্লেপ সরায়নি তার কারনেই বুধবার বেআইনিভাবে দখল উচ্ছেদ অভিযান শুরু করেন। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কর্পোরেটর রত্না দত্ত বলেন জনগনে সুবিধার জন্য করা হচ্চে তাই কেউ খারাপ পাবেন না, আমি আশা রাখছি এখানে উপস্থিত ব্যবসায়ীবৃন্দরা জনকল্যাণে গৃহীত এই কাজে সহযোগিতা প্রদান করবেন বলে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে অবৈধ নেশা ব্যবসায়ীরা, পুলিশ প্রশাসন যতই মজবুত পদক্ষেপ গ্রহণ করুক না কেন অবৈধ নেশা বাণিজ্য কারীদের ব্যবসা বন্ধ করতে পারছেন না। রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা করার জন্য ডাক দিয়েছিলেন কিন্তু কতিপয় পুলিশ প্রশাসনের কারচুপির কারণেই নেশা বাণিজ্য বন্ধ হচ্ছে না। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ ৬ পেকেট হেরইনসহ এক নেশা ব্যবসায়ীকে গাড়িসহ আটক করে, তার নাম ওম প্রকাশ সাও বাড়ি বড়জলা মহান ক্লাব সংলগ্ন এলাকায়। আমতলি থানার ওসি সিদ্ধার্থ কর বলেন থানার কাছে গোপন সংবাদ ছিলো সেই মোতাবেক আমতলি থানার এস আই দিলিপ দাস এবং থানার পুলিশ মিলে নসকা পয়েন্টে অভিযান শুরু করেন সেই সময়ে টি আর ০১ এজি ০৮৭৯ নম্বরের গাড়িটিকে আটক করে এবং একজন গাড়ির মেকানিক দিয়েই গিয়ার বক্সের নিচের থেকে ছয় প্যাকেট হেরোইন উদ্ধার করে বলে জানান আমতলী থানার ওসি। তাকে গ্রেপতার করা হয়েছে এবং এই নেশা বাণিজ্যের সাথে আরও কারা কারা যুক্ত আছে আমতলী থানার পুলিশ তদন্ত করছে বলে জানান।
জনতার কলম প্রতিনিধিঃ- প্রায় তিন মাস হতে চলল , থামেনি যুদ্ধ এখনও। ইউক্রেনের শহরের দখল নিচ্ছে রুশ সেনা। ফের যুদ্ধ করে সেই শহরগুলি দখলমুক্ত করছে ইউক্রেন সেনা বিগত সপ্তাহগুলি ধরে এই ঘটনাই ঘটে চলেছে। যে সমস্ত শহরগুলিকে রুশ সেনার দখলমুক্ত করা হচ্ছে , সেখানের ধ্বংসস্তূপ থেকে রুশ সেনাদের দেহও উদ্ধার করছে ইউক্রেনের সেনা । ডিএনএ পরীক্ষা ও ট্যাটুর চিহ্নিতকরণের মাধ্যমে তাদের পরিচয় জানার চেষ্টাও করা হচ্ছে বিশেষ কারণে । কয়েক সপ্তাহ আগে খারকিভ ছেড়ে রুশ সেনা চলে যাওয়ার পরই সেখানে প্রবেশ করেছে ইউক্রেনের সেনা । স্বেচ্ছাসেবকদের সাহায্যে এখনও অবধি প্রায় ৬০ টি দেহ উদ্ধার করা হয়েছে । ইউক্রেনের তরফে জানানো হয়েছে , রাশিয়ার সেনা যাদের যুদ্ধবন্দি বানাচ্ছে , তাদের মুক্তি দিতেই এই কাজ করা হচ্ছে । রুশ সেনাদের দেহ সে দেশের সরকারের হাতে তুলে দেওয়ার বদলে রাশিয়াও ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষ , যাদের যুদ্ধবন্দি বানিয়ে রেখেছে , তাদের মুক্তি দিক , এমনটাই আশা করছে ইউক্রেনীয় সেনা।
জনতার কলম প্রতিনিধিঃ- বৈঠক শেষে কখনও হাসি মুখে বাইডেনের সঙ্গে পোজ , কখনও আবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সঙ্গেও গভীর আলোচনায় মগ্ন হলেন। এমনই কর্মব্যস্ততায় কাটল প্রধানমন্ত্রীর টোকিয়ো সফর। কোয়াড সম্মেলনে যোগ দিতে দুদিনের জন্য জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভোররাতে তিনি দিল্লিতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে , কোয়াড সদস্যদের ফলদায়ক বৈঠক হয়েছে। মিলিত ও দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার সমাধানসূত্র খোঁজার উপর জোর দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রী নিজেও টুইট করে জানিয়েছেন যে বৈশ্বিক উন্নতির জন্য একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়ে এছাড়া কোয়াডের সদস্য দেশগুলির নেতাদের সঙ্গে সফল দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ।
জনতার কলম প্রতিনিধিঃ- আইপিএল 2022 এর প্রথম কোয়ালিফাই ম্যাচে রাজস্থান কে পরাস্ত করল গুজরাট। এদিন রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ১৮৮/৬ বিরাট লক্ষমাত্রা ছুড়ে দেয় গুজরাটকে, তাড়া করতে নেমে শেষ ওভারে গুজরাত টাইটান্সের দরকার ছিল ১৬ রান। বল ছিল প্রসিদ্ধ কৃষ্ণর হাতে। যিনি তার আগে পর্যন্ত ৩ ওভারে মাত্র ২২ রান খরচ করেছিলেন। গুজরাত শিবিরে সকলের চোখেমুখে উৎকণ্ঠা।পরের তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচের রং পাল্টে দিলেন ডেভিড মিলার। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্ব যাঁকে চেনে কিলার মিলার নামে। তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল গুজরাত। ৭ উইকেটে ম্যাচ জিতে হার্দিক পাণ্ড্যরা পৌঁছে গেলেন আইপিএল ফাইনালে। ঘরের মাঠে ট্রফি জয়ের সুযোগ হার্দিকদের সামনে। কারণ, ২৯ মে আইপিএলের ফাইনাল আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে। কিন্তু এদিন এদিন ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের দ্বিতীয় বলে যখন স্যুইংয়ে পরাস্ত হয়ে শূন্য রানে কট বিহাইন্ড হয়ে ফিরছেন ঋদ্ধিমান সাহা, গোটা গ্যালারিতে যেন শোকের ছায়া। ঘরের মাঠে জবাব দেওয়ার মঞ্চে জ্বলে উঠবেন বঙ্গ তারকা, অনেকেই সেটা মনে করেছিলেন। পারলেন না ঋদ্ধিমান।
জনতার কলম প্রতিনিধিঃ- মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব। টেক্সাসের ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে হামলা হয়েছে। গুলিকাণ্ডে অভিযুক্ত তরুণের নাম সালভাদর র্যামোস, জানা যায় এদিন প্রাথমিক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো এক যুবক। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গুলিকাণ্ডে এখনও পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে হয়েছে ১৮ জন শিশুও। মৃত্য়ু হয়েছে ১৮ বছরের হামলাকারীরও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনজন।
জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ছক কষা হয়েছিল? এমনই বিস্ফোরক দাবি করেছেন ইউক্রেনের এক সেনা আধিকারিক। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের আবহে এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কূটনৈতিক মহলে। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু জল্পনা ছড়িয়েছে। আর এরই মধ্যে ইউক্রেনের ডিফেন্স ইনটেলিজেন্সের প্রধান মেজর জেনারেল কাইরাইলো বুদানভ দাবি করেছেন দুই মাস আগে পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। ইউক্রেনের ওই সেনা আধিকারিক জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু পর ২৪ ফেব্রুয়ারি কৃ্ষ্ণ সাগর ও ক্যাস্পিয়ান সাগরের মাঝে ককাসাস এলাকায় ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইউক্রেনের এক সংবাদ মাধ্যম ইউক্রেনস্কা প্রাভদায় এমন দাবি করেছেন তিনি।
জনতার কলম প্রতিনিধিঃ- সামরিক ক্ষেত্রে হোক বা অন্যান্য রাজনৈতিক ইস্যু, ট্রাম্প জমানায় বরাবরই মোদী সরকারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল আমেরিকার। এমনকী আন্তর্জাতিক নানা ইস্যুতে ভারত সরকারের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছিল মার্কিন প্রশাসনকে। তবে, জো বাইডেন মসনদে বসার পরেও শেই সম্পর্ক অটুট থাকবে আশা করা হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই তা খানিক জল পড়ে। এমনকী লাগাতার মার্কিন হুঁশিয়ারির তোয়াক্কা না করে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি আওয়াজ তোলেনি দিল্লি। উল্টে বজায় রেখেছিল নিরপেক্ষ অবস্থান। যা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতর তৈরি হয়। এমনকী অনেকেই ভাবতে শুরু করেন তবে কী ফের সম্পর্কের পারাপতন শুরু হল ভারত-আমেরিকার সম্পর্কের? যদিও সেই জল্পনায় জল ঢেলে জাপানে কোয়াড বৈঠকে যোগ দিয়েই ভারত-আমেরিকার সম্পর্কের রসায়ন মজবুত করতে নয়া বার্তা দিতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। এদিন তিনি বলেন করোনা যুদ্ধে ভারত যে ভাবে টিকাকরণে দ্রুত সাফল্যের মুখ দেখেছে তা নিয়ে মোদীর দরাজ প্রশংসা করেছেন বাইডেন। এমনকী ভারত-মার্কিন অংশীদারিত্বকে এক নতুন মাত্রা দিতেও চান বাইডেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘পৃথিবীর সবথেকে কাছের সম্পর্ক’ করতেও প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
