জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারঘরিয়া এডিসি ভিলেজের ৫৩ নং বুথের স্থানীয় জনগণের সাথে এলাকায় চলমান উন্নয়নমূলক কাজগুলো দ্রুত তরান্বিত করা এবং স্থানীয় জনগণের নানা সমস্যা ও অভাব-অভিযোগ গুলোর সমাধানকল্পে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী চারঘরিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায় চলমান নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন। তাছাড়া এলাকার সার্বিক উন্নয়নের জন্য আরও কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো সম্পর্কে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার স্থানীয় নেতৃত্বদের নির্দেশ প্রদান করেন।
Monthly Archives
May 2022
৮ বড়দোয়ালী কেন্দ্রের ৩৯ নং ওয়ার্ডের মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ৮ বড়দোয়ালী মন্ডলের ৩৯ নং ওয়ার্ডের কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন। এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশকে ভালো রাখার যে বার্তা দিয়েছেন তা নিয়ে তিনি বলেন প্রত্যেকের কাছে অনুরোধ রাখা হবে সকলেই যেন কমপক্ষে একটি হলেও বৃক্ষ রোপন করার জন্য, কেননা একটি গাছ একটি প্রাণ। তাছাড়া গ্রীষ্মকালে যেসব কাক পক্ষীদের তেষ্টা পায় তাদের জন্য বাড়ির উঠোনে একটি পাত্রে জল রাখার। পাশাপাশি তিনি আরো বলেন রাজনৈতিক আলোচনার বাইরে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সমস্ত সামাজিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এদিনের মন কি বাত অনুষ্ঠানে কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম প্রতিনিধিঃ- মহামারী করোনাকালে অভিভাবকহীন হয়েছিল হাজারো শিশু । কেন্দ্রের তরফে সেই সময়েই অনাথ শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল । পরবর্তী সময়ে অনাথ শিশুদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে । এ বার অনাথ শিশুদের বৃত্তির ঘোষণাও করা হল । আগামিকাল , ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের হাতে বৃত্তির চেক তুলে দেবেন। ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সচিব অরুণ সিং জানান , মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে যে ১৬ দিন ব্যাপী বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছে , সেখানেই প্রধানমন্ত্রী মোদী ওই শিশুদের হাতে চেক তুলে দেবেন । উল্লেখ্য , ২০২১ সালের ২৯ মে পিএম কেয়ারের অধীনে শিশুদের জন্য বিশেষ প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই প্রকল্পের উদ্দেশ্য ছিল করোনা সংক্রমণের জেরে যে সমস্ত শিশুর তাঁদের বাবা – মা বা অভিভাবক হারিয়েছে , তাদের সাহায্য করা । ২০২০ – র ১১ মার্চের পর থেকে যে সমস্ত শিশুর অভিভাবকের মৃত্যু হয়েছে , তারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে ।
জনতার কলম প্রতিনিধিঃ- রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আই পি এল ২০২২ এর ফাইনালে মুখোমুখি হচ্ছে গুজরাট এবং রাজস্থান। এ যেন ঠিক পয়েন্ট টেবিলের এক বনাম দুইয়ের লড়াই। ইডেনে রাজস্থানকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে যায় গুজরাত টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে আবির্ভাবেই চমকে দিয়েছে গুজরাত। এ বার চ্যাম্পিয়ন হয়ে নজির গড়তে চান হারদিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। বলা চলে আইপিএলে প্রথম বার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড একমাত্র রাজস্থান রয়্যালসের দখলেই আছে । ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় রাজস্থান। এরপর ১৪ বছর কোনও সাফল্য নেই । ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রাজস্থানের সামনে। শেন ওয়ার্নের আশীর্বাদ যেন ঝরে পড়ছে বাটলারদের উপরে। তবে গুজরাত ফাইনাল খেলবে ঘরের মাঠে। হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়েই ট্রফি
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকার ভিষন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জয়লাভ করলে পরে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করার সময়ে প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা কিন্তুু বি জে পি দলে ছিলেন। উনার কি যে ভিমরতি হলো ৪ বছরের মাথায় দল থেকে পদত্যাগ করেন এখন তিনি কংগ্রেস দলে, তাই তিনি এখন বিজেপি দল নিয়ে কটাক্ষ করছেন আদতে দল ভালো না, না কি নিজেই ভালো না সেটা জনগন বিচার করবে। উপনির্বাচনে ৮ নং বড়দেওয়ালী কেন্দ্র থেকে কংগ্রেস দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করবেন আষিশ কুমার সাহা। রবিবার আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে উপনির্বাচনকে সামনে রেখে টাউন বড়দোয়ালী আশীষ সাহা কে জয়ী করার লক্ষ্যে এক মিছিলের আয়োজন করা হয়।এই দিনের মিছিলে উপস্তিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, টাউন বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থী আশীষ সাহা সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকরা।এই দিন মিছিলটি ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এই দিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা আষিশ কুমার সাহা বলেন আসন্ন উপনির্বাচন দোরগোড়ায় আগামীকাল সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস এই উপনির্বাচনে প্রতিদ্বন্দিতায় নামে এই এলাকার গণদেবতা দের নতুনভাবে রায় নেবার জন্য এক পদযাত্রা সামিল হয়েছেন। টাউন বড়দোয়ালী এটা কংগ্রেসের ধারাবাহিক যে জয় এটাকে সূচীত করে আগামী দিনে ও এই ধারবাহিকতা বজায় রাখবে গণদেবতা দের প্রতি এই আহ্বান রাখেন পাশাপাশি তিনি আরো বলেন যারা চার বছরের অধিককাল শাসন ক্ষমতায় ছিল এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়ে ছিল উন্নয়নের জন্য পরিবর্তন চেয়েছিল শান্তির সমৃদ্ধির সম্পত্তির জন্য চার বছর একটা ব্যর্থ সরকার হিসেবে এই রাজ্যে আজকে জনমনে যে খুব যেই ঘৃণা একটা সরকারের প্রতি যে অবিশ্বাস এই অবিশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকে জনগণের কাছে যেতে কংগ্রেস বদ্ধপরিকর জনগণের আশীর্বাদ চাইতে জনগণের দরজায় দরজায় বলে জানান তিনি। এই দিন রাজ্য সরকারের বিরুদ্ধে ও অভিযোগ তোলেন বিজেপি দলের প্রক্তন বিধায়ক।
“মন কী বাত” শুনার পাশাপাশি এলাকার জনগণের সমস্যা নিয়েও আলোচনা করেন এলাকার প্রিয় বিধায়ক সুশান্ত
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০নং বুথে এলাকার গুরুজন এবং মা-বোন ও যুবা ভাইদের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি’র মন_কী_বাত অনুষ্ঠানটি শুনলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন দেশবাসীর উদ্দেশ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত আদরণীয় প্রধানমন্ত্রীর আজকের দেওয়া বক্তব্য আমাদেরকে চলার পথে কাজ করতে সাহায্য ও অনুপ্রেরণা জোগাবে বলে অভিমত ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি যে প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা দিয়েছেন তা জনপ্রতিনিধিদের কর্মক্ষেত্রে কাজ করার জন্য মার্গ দর্শনের কাজ করবে বলেও জানান। পাশাপাশি এদিন “মন কী বাত” শুনার অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণের নানা সমস্যা সম্পর্কে অবগত হন এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতিদ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী॥
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগরতলা পুর নিগমের নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। এমনই এক দৃষ্টান্ত লক্ষ্য করা গেল রবিবার। দীর্ঘদিন ধরে ধলেশ্বর রাধামাধব সরনী এলাকার তপন সিনহার বাড়ি থেকে স্বরাজ সাহার বাড়ি অবধি যে ড্রেইন রয়েছে তা বেহাল অবস্থায় পরিণত, বিগত সরকারের আমলে এলাকাবাসীরা এলাকার নির্বাচিত কর্পোরেটরকে এ বিষয়ে অবগত করলেও কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুর নিগম নির্বাচনে বনমালীপুর 24 নং ওয়ার্ডের কর্পোরেটের হিসাবে নির্বাচিত হওয়া শ্রী সুখময় সাহার নিকট এই সমস্যা তুলে ধরার পর বেহাল অবস্থায় থাকা এই ড্রেইটিকে পাকা কালভার্ট ড্রেইনে সাড়াই করিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান করলেন। তারই পরিপ্রেক্ষিতে রবিবার নবনির্মিত পাকা ড্রেন পরিদর্শনে আসেন এলাকার কর্পোরেটর সুখময় সাহা এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর, এলাকা মানুষের সমস্যার সমাধানে পুর নিগমের করপোরেটররা নিজের দায়িত্বে সচল থাকবে এবং আজ এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা পূরণ করতে পারে নিজেকে সুখী মনে হচ্ছে বলে অভিমত ব্যক্ত করলেন, তাছাড়া এই দিন দীর্ঘদিন এই সমস্যায় জর্জরিত থাকা স্থায়ী বাসিন্দা শ্রী অনন্ত কুমার সিংহ এই সমস্যা সমাধানে খুশি ব্যক্ত করলেন এবং জানালেন এই সমস্যা সমাধানের পর তাদের সুবিধা হচ্ছে বলে। এদিনের পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ বনমালীপুর মন্ডল কমিটির সদস্য তরুণ সিংহ এবং এলাকার কার্যকর্তাগন।
উলঙ্গ পার্টি আইপিএফটি ও বুবাগ্রার তিপ্রামথা ছেড়ে পদ্ম শিবিরে যোগদান ৬২০ পরিবারের ১৯২৬ ভোটার
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত, শাসক বিজেপির উন্নয়নমূলক কাজে মুগ্ধ হয়ে পদ্ম শিবিরে যোগদান শতাধিক মানুষের। তারই পরিপ্রেক্ষিতে দেখা গেল শনিবার ১নং সিমনা মন্ডলের উদ্যোগে বৈরাগী পাড়া জে.বি স্কুল মাঠে আয়োজিত জনসভায় মঙ্গল দেববর্মার নেতৃত্বে ৬২০ পরিবারের ১৯২৬ জন ভোটার আইপিএফটি, তিপ্রামথা এবং সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হতে। নবাগতদের ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান রাজ্যের আইন ও শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য অতিথিরা । এদিন মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি আছে, থাকবে! 2023 বিধানসভা নির্বাচনে আরো বেশি সংখ্যক আসন নিয়ে দ্বিতীয়বার সরকার গঠন করবে বিজেপি। তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা মহাশয়, রাজ্য মন্ত্রিসভার সদস্য রামপদ জমাতিয়া, বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ জেলা ও মন্ডল নেতৃত্ব।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ঢাকা হয়ে আগরতলা-কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস, যা করোনা ভাইরাস জনিত মহামারীর কারণে প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল, আগামী ১০ জুন থেকে পুনরায় চালু হবে। শুক্রবার ত্রিপুরার পরিবহন বিভাগ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি উত্থাপনের জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশনে একটি প্রস্তাব পাঠিয়েছে। রাজ্য সড়ক পরিবহন নিগম এই বিষয়ে সমস্ত প্রস্তুতি শুরু করেছে এবং 1 জুন থেকে টিআরটিসি আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। টিকিট কেনার জন্য যাত্রীদের একটি পাসপোর্ট এবং ভিসা তৈরি করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা-কলকাতা মেলায় বাংলাদেশের ভ্রমণ কর সহ 2,300 টাকা হবে। আগরতলা থেকে ঢাকা ভাড়া পড়বে 1,000 টাকা এবং ঢাকা থেকে কলকাতা 1,300 টাকা। বাংলাদেশ ভ্রমণ কর সহ। জানা যায় এর আগে, 28 এপ্রিল থেকে পরিষেবাটি শুরু হওয়ার কথা ছিল তবে কর্তৃপক্ষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে তা বাদ দেওয়া হয়েছিল। এবার এ ধরনের কোনো ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পূর্বানুমতি চেয়েছে বলে।
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- শনিবার সোনামুড়া টাউন হলে সিপাহীজলা জেলা যুব মোর্চার লড়াকু ভাইদের উদ্যোগে টাউন হল চত্বরে আয়োজিত হয় এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির। উক্ত রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়, প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী কিশোর বর্মন মহোদয়, নলছড় বিধায়ক শ্রদ্ধেয় সুভাষ দাস মহোদয়, দঃ সিপাহীজলা জেলার প্রভারী শ্রদ্ধেয় জসিম উদ্দিন মহোদয় এবং জেলা সভাপতি শ্রদ্ধেয় দেবব্রত ভট্টাচার্য মহোদয়, জেলা যুব মোর্চার সভাপতি শ্রদ্ধেয় সুপাঙ্ক সরকার মহোদয় সহ প্রদেশ যুব মোর্চার সম্পাদক শ্রী সুরুজ দেব মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দগন। এদিনের রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া আজকের এই রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকের এই মহতী রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।
