জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রাজ্যের মধ্যে উদয়পুরে প্রথম উদ্ভোধন হলো বায়ো টয়লেটের। সোমবার উদয়পুর পুর পরিষদের উদ্যোগে এবং ওটিপিসি এর সি এস আর প্রকল্পের সার্বিক সহযোগিতায় উদয়পুরে প্রথম দুটি বায়ো টয়লেটের উদ্ভোধন হয়। এদিন উদয়পুর সেন্ট্রাল রোডে একটি এবং অপরটি উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে উদ্ভোধন হয়। এদিন দুটি অনুষ্ঠানের উদ্ভোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, কামিনী কুমার দাস ওটিপিসির আধিকারিক তাপস ভৌমিক সহ পুর পরিষদের বিভিন্ন কাউন্সিলর গন। এই দুটি বায়ো টয়লেট স্থাপনের ফলে সাধারন মানুষের অনেকটাই সুবিধা হবে বলে সাধারণ মানুষের অভিমত।
Monthly Archives
December 2020
জনতার কলম, ত্রিপুরা, আগরতলা,প্রতিনিধি;- রাজ্যে মহামারী পরিস্থিতিতে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলু খোলা থাকলেও করোনা ভাইরাস আতংকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরাসরি ক্লাশ করানো হত না, তাই এহেন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের শিক্ষকরা অনলাইনে ক্লাশ করানো শুরু করেন শিক্ষা দপ্তরের নির্দেশনা অনুসারে। অবশেষে করোণা মহামারীর আতঙ্ক কাটিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় আসছেন কিনা এবং মহামারীর রীতিনীতি মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে রাজধানী বিভিন্ন বিদ্যালয় এবং কলেজগুলোতে পরিদর্শনে যান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যায় শিক্ষা মন্ত্রী জানান বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে ক্লাস পরিচালনা করছেন কিনা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তাছাড়া মাস্ক ব্যবহার হচ্ছে কিনা পরিদর্শনকালে তিনি এ বিষয়গুলিকে কোথায় দেখেছেন এবং প্রথমদিনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম থাকলেও আগামী দিনে তা বাড়বে বলে আশা ব্যক্ত করলেন। বিদ্যালয় পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার দেখে শিক্ষক-শিক্ষিকাদের মনে প্রশ্ন দেখা দিলেও নিজের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে বিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্য সম্মতি দেবেন বলে আশা রাখছেন।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- স্বাধীনতার পর থেকে শুরু করে, প্রতি বছর ৭ই ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবসটি সারা দেশে পালিত হয়, ইউনিফর্মযুক্ত পুরুষদের সম্মানের জন্য, যারা সীমান্ত এবং আন্তঃদেশের শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে বীরত্বের সাথে লড়াই করে চলেছে। সশস্ত্র বাহিনী পতাকা দিবসে সংগৃহীত তহবিল পরিবার এবং প্রতিবন্ধী সৈন্যদের পুনর্বাসনে সহায়তা করে যাতে তারা তাদের মর্যাদাবান জীবনযাপন করতে পারে।
উদযাপনের উদ্দেশ্যটি প্রাক্তন-সৈন্য ও তাদের পরিবারগুলির পুনর্বাসন এবং কল্যাণ এবং কর্মী এবং তাদের পরিবারের সেবা করার কল্যাণে উদ্দিষ্ট। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানির কামান চৌমুনী এলাকায় পতাকা দিবস উদযাপন করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরক্ষা দপ্তরের আধিকারিক পতাকা দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং এই দিবস পালনে উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তাছাড়া সশস্ত্র বাহিনী পতাকা দিবসের উদ্দেশ্য আরক্ষা কর্মীদের সাথে আমাদের সংহতি পুনর্নবীকরণ করা; প্রবীণদের এবং সাহসীদের শুভেচ্ছা জানানো এবং জনগণের জন্য আত্মত্যাগকারী সাহসী বীরদের সম্মান দেওয়া।
পুর নিগমের মেয়াদ শেষ হওয়ায় নিগমের মেয়র ও সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক হয় আগরতলা টাউন হলে
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ আগরতলা পুরো নিগমের মেয়াদ শেষ এই মাসেই তাই সমস্ত কাউন্সিলর ও মেয়র দের নিয়ে এক বৈঠক করা হয় আগরতলার টাউনহলে। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পৌরনিগমের কমিশনার পৌরনিগমের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা সহ অন্যান্য কাউন্সিলরা। পৌরনিগমের মেয়াদ শেষে সবার মধ্যে একত্রিতভাবে এই আলোচনা বৈঠকের আয়োজন করা হয় আলোচনা বৈঠকে বিশেষ করে যে সমস্ত কাউন্সিলররা বিগত দিনে তাদের ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন মূলক কাজ করেছেন তা নিয়ে আলোচনা করা হবে। আগরতলা পৌর নিগমের যে সমস্ত কাউন্সিলাদের পৌরনিগমের কাজ নেই কোন ধরনের বক্তব্য থাকলে তা এ বৈঠকের মাধ্যমে আলোচনা করা হয় এবং তা কিভাবে সম্পূর্ণ করা যায় সে বিষয়ে পৌরনিগমের কাউন্সিলররা কথা বলবেন এমনকি যে সমস্ত কাউন্সিলর যে যে কাজ করেছেন সে কাজগুলোকে নিয়ে রিভিউ করা হবে এবং তা আলোচনার মাধ্যমে। আগরতলার টাউনহলে আয়োজিত পৌরনিগমের মেয়াদ শেষের দিনে আলোচনায় সভায় কি বিষয়ে মিটিং করা হচ্ছে সে বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরো নিগমের কমিশনার ও পৌরনিগমের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা। পৌরনিগমের মেয়াদ শেষে সবার মধ্যে গেট টুগেদার আয়োজন করা হয়। এদিকের পুরো নিগমের মেয়াদ শেষের পর আবার পুরো নিগমের নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন কবে নাগাদ নির্বাচন হবে সে বিষয়ে জানানো হবে সেদিকে তাকিয়ে আছে রাজ্যের রাজনীতি মহল।
সংখ্যালঘু উন্নয়ন পরিষদের পশ্চিম ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের আধিকারিকের নিকট ডেপুটেশন
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ জমি পুনরুদ্ধার করা, গোমতী নদীর উপর সেতু নির্মাণের অজুহাতে প্রাচীন ছনবন জামে মসজিদ না ভাঙ্গা সহ চার দফা দাবিতে সোমবার ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পশ্চিম ত্রিপুরা ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে পর ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পশ্চিম ত্রিপুরা প্রতিনিধিদল জানান বিষয়টি আধিকারিককে অবহিত করা হয়েছে। আধিকারিক বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বাস দেন বলে জানিয়েছেন প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, অনন্ত উরাং সহ অন্যান্যরা।
জনতার কলম, ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- বর্তমানে রাজ্যের জলজ্যান্ত সমস্যা ১০৩২৩। এই সমস্যা সমাধানের দাবীতে গত ২৩ সেপ্টেম্বর ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে মহাকরন অভিযান করা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে তিনটি সংগঠনের ৬ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং নিজেদের দাবি তুলে ধরেন পরে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য ২ মাসের মধ্যে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। কিন্তু দুমাস পেরিয়ে গেলেও তাদের সমস্যার সমাধান করেননি রাজ্য সরকার, কোন নোটিফিকেশন কিংবা ব্যবস্থা নেননি রাজ্য সরকার তাই ১০৩২৩ এর তিনটি সংগঠনের যৌথভাবে আত্মপ্রকাশ করা জয়েন্ট মুভমেন্ট কমিটি আজ রাজধানীর সিটি সেন্টারের সামনে অনির্দিষ্টকালের জন্য গনবস্থানে বসেন নিজেদের দাবি আদায়ের লক্ষে। এই আন্দোলনে প্রশাসনসহ সংবাদ মাধ্যমকে তাদের সহযোগিতা করার আহবান রাখেন ১০৩২৩ এর শিক্ষকরা। তাছাড়া নিজেদের পরিবার পরিজনদের কথা চিন্তা করে গণবস্থানে বসতে বাধ্য হয়েছেন 10323 শিক্ষকরা। বিগত দিনে তাদের চাকরি পাওয়ার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত দ্বারস্থ হয়েছেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী 10323 শিক্ষক সংগঠনের একটি সংগঠনকে দুই মাসের সময়সীমা দিলে ও কার্যত তা পালন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গণবস্থানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান 10323 এর চাকরীচ্যুত এক শিক্ষিকা ডালিয়া দাস। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের মাননীয মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পরে আশ্বাস দিলেও তার কোনো খবর নেই। 10323 শিক্ষক-শিক্ষিকাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের চাকরি স্থায়ী সমাধান দিয়ে তাদেরকে গণঅবস্থান থেকে তুলে নেওয়ার বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূমিকা কি হবে সেটাই দেখার।
জনতার কলম, ত্রিপুরা আগরতলা, প্রতিনিধি:-শহরের মন্ত্রীদের বাড়ির সামনে ট্রাফিক ব্যবস্থা মজবুত থাকলেও শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস চৌমুহনীতে ট্রাফিক ব্যবস্থার যে কতটা দুর্বল তা প্রত্যক্ষ করল শহরবাসী। আর প্রশাসনিক দুর্বলতায় আরোক্ষা বাহিনীর গাড়িতেই ঘটে মর্মান্তিক যান দুর্ঘটনা। সোমবার পোস্ট অফিস চৌমুহনীর শহিদ বেদির পাশ দিয়ে এক যুবক পায়ে হেটে যাচ্ছিলেন। আর সে সময় ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের মিছিলের জন্য টিএসআর ক্যাম্প থেকে আনার জওয়ানদের বাস পিষে যুবককে। পড়ে আহত যুবককে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। কিন্তু লক্ষনীয় বিষয় হলো সেই যুবকের জন্য পুলিশের গাড়িও সেই সময় মিলেনি। পশ্চিম থানার ভেতরে একাধিক গাড়ি মজুত থাকলেও কচ্ছপের গতির টমটম দিয়ে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই টি এস আর বাস চালক। বাসের নম্বর টি আর ০১ সি ০৮৪৮।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ টি এস আর বাহিনীর গাড়িটি শহিদ বেদীর দেওয়াল থেকে নির্দিষ্ট দূরত্বে ছিল না। এতে করে হেঁটে যাওয়া যুবককে দেওয়ালের সাথে পিষে নিল সেই দানব বাস। কিন্তু ঘটনাটি ধাপাচাপা দিতে পুলিশের দাবি সে যুবক নাকি মানসিক রোগী। শহীদ বেদী থেকে গাড়ির নিচে ঝাঁপ দিয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ গাড়িটি যদি সঠিক ভাবে রাস্তায় থাকতো তাহলে কেন শহীদ বেদির দেওয়াল ভেঙেছে ? পাশাপাশি আরও অভিযোগ উঠে পশ্চিম থানার পুলিশ অযথা প্রতিদিন থানার সামনে রাস্তা আটকে গাড়ি দাঁড় করিয়ে রাখে। এতে পথচারীদের মধ্যে ছোটখাটো যান দুর্ঘটনা প্রতিদিনই হতে চলেছে।
আজ থেকে শুরু হল রাজ্যের সমস্ত বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন প্রক্রিয়া
written by janatar kalam
জনতার কলম, ত্রিপুরা আগরতলা, প্রতিনিধি:- মহামারী করোনাভাইরাস আতঙ্কের জেরে অনেকদিন ধরে বন্ধ ছিল রাজ্যের সমস্ত বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা দপ্তর অনলাইনের মাধ্যমে ক্লাস করানোর প্রক্রিয়া চালু করেন তাতে অনেক ছাত্র ছাত্রীরা নিজ ঘরে বসেই ক্লাস ক্লাস ক্লাস নিতে পারতো এবং যে সমস্ত বিষয়ে তাদের অসুবিধা হতো সেগুলো দূর করতে পারতো। অবশেষে মহামারী করোনাভাইরাস আতঙ্ক কাটিয়ে 7 ডিসেম্বর থেকে শুরু হলো রাজ্যের সমস্ত বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন প্রক্রিয়া। এদিন বিদ্যালয়ের এক ছাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকদিন পর বিদ্যালয়ে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি ব্যক্ত করেন এবং জানান ঘরে বসে পড়ার চেয়ে বিদ্যালয়ে শান্ত পরিবেশে শিক্ষা নেওয়াটা শ্রেয় বলে।এদিন বিদ্যালয় প্রধান শিক্ষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অনেকদিন পর বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীরা অভিভাবকদের সম্মতিক্রমে বিদ্যালয় আসছেন এবং বিগত দিনের তুলনায় উপস্থিতির হার কম থাকলেও ধীরে ধীরে সে হার বাড়বে বলে আশা রাখেন তিনি এবং তিনি আরো জানান করোনা ভাইরাস এর যে সমস্ত রীতিনীতি রয়েছে সেগুলো কে মাথায় রেখে বিদ্যালয়ের পঠন-পাঠন প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে বলে। করোনা আতঙ্ক কাটিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলেও বিদ্যালয়ে উপস্থিতির হার কম পরিলক্ষিত করা যাচ্ছে, ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা করোনা প্রভাব কমলেও সেই করোনা আতঙ্কে কি নিজের ছেলেমেয়েদের বিদ্যালয় পাঠাচ্ছেন না নাকি অন্য কোন বিষয় রয়েছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আশা রাখছেন অভিভাবকরা এই মহামারী আতঙ্ক কাটিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিদ্যালয়ে পাঠাবেন বলে।
ঋন পরিশোধে চাপ সৃষ্টি কেন করা হচ্ছে সে বিষয়ে কথা বলার জন্য গ্রামিন ব্যাঙ্কের প্রধান শাখার জেনারেল ম্যানাজারের দ্বারস্থ ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- 10323 শিক্ষক শিক্ষিকারা চাকুরিচ্যুত হওয়ার পূর্বে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন বিভিন্ন শিক্ষকদের গ্যারান্টার দেখিয়ে। কিন্তু চাকুরিচ্যুত হওয়ার পর ব্যাংক থেকে তাদের বাড়িতে ঋণ শোধ করার নোটিশ পাঠানো হলে 10323 শিক্ষক-শিক্ষিকাদের তিনটি সংগঠন যৌথভাবে গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদানে মিলিত হলে চেয়ারম্যান না থাকায় জেনারেল ম্যানেজার তাদের ডেপুটেশন গ্রহণ করেন এবং আশ্বাস দেন চাকুরীর স্থায়ী সমাধান না হওয়া অবধি কোন প্রকার ঋণ শোধের নোটিশ কিংবা গ্যারান্টার কে নোটিশ পাঠানো হবে না বলে। কিন্তু 10323 শিক্ষক-শিক্ষিকারা অন্যান্য নিয়মিত শিক্ষকদের কাছ থেকে জানতে পারে যে উদ্দেশ্যপ্রনিতভাবে ব্যাংক থেকে যারা গ্যারান্টার হয়েছিলেন তাদের কে নোটিশ পাঠানো হচ্ছে ঋণ পরিশোধ করার জন্য। চাকরীচ্যুত অবস্থায় রয়েছে 9 মাস হয়ে গেছে কোন বেতন ভাতাও পাচ্ছেন না এরা। তো ব্যাংকের ঋণ কিভাবে শোধ করবেন। তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাজধানী অভয়নগর স্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান শাখায় এ বিষয়ে কথা বলার জন্য ডেপুটেশনে মিলিত হন 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হল মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের ওয়েব পোর্টাল
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার সচিবালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের ওয়েব পোর্টালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যাতে করে সকলে অনলাইনে মাতা ত্রিপুরেশ্বরীর দর্শণ করতে পারে। এর জন্য নির্দিষ্টভাবে সময় বেঁধে দেওয়া হয়। প্রতিদিন বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অনলাইন ইউটিউবে মাধ্যমে লাইভ দর্শণ করতে পারবে ভক্তরা। ভোর চারটা থেকে পাঁচটা পর্যন্ত সকল ভক্তরা মন্দিরের ভিতর দর্শন করতে পারবে। পাশাপাশি এখন থেকে ভক্তরা দূরদূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে ত্রিপুরেশ্বরী মন্দিরে অর্থ রাশি দান করতে পারবে। এটা সম্পূর্ণ ইনকাম ট্যাক্স ফ্রি হবে। এ ধরনের অনলাইন সিস্টেম পূর্বে কখনো ছিল না বলে জানান মুখ্যমন্ত্রী।
