জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- শনিবার মাতাবাড়িতে পূজো দিলেন বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী বিনোদ সোনকর। এদিন বিজেপি কর্মীরা সুবিশাল বাইক রেলীর মাধ্যমে উনাকে স্বাগত জানিয়ে মাতাবাড়িতে নিয়ে আসেন। সাথে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। এদিন মাতাবাড়িতে আসলে উনাকে পুস্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এদিন মাতাবাড়িতে এসে মায়ের মন্দিরে গিয়ে মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে পূজো দিয়ে শিব মন্দির দর্শন করে কল্যাণ সাগরে যান বিজেপি রাজ্য প্রভারী। এরপর মাতাবাড়ি থেকে আগরতলা রওয়ানা হওয়ার আগে রাজ্য প্রভারী সাংবাদিক দের মুখোমুখি হয়ে জানান তিনি এই রাজ্যের উন্নয়নের জন্য সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাবেন এবং এক ভালো সংঘঠন তৈরী করবেন।
Monthly Archives
December 2020
বজরং দলকে চাঙ্গা করে তুলতে রাজ্যে আসছেন বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক সোহন সোলাঙ্কি
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার বজরং দলের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক এর ডাক দেওয়া হয় বৈঠকে দলের কার্যকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গোটা বিশ্বে করোনাভাইরাস এর যে মহামারী দেখা গিয়েছিল তার প্রভাব কিছুটা গোটা দেশের সাথপ রাজ্যেও পরিলক্ষিত হয়েছে বলে যার জন্য সংগঠনের কার্যকলাপে কিছুটা ব্যাঘাত ঘটেছে। যেহেতু করোনাভাইরাস এবং লকডাউন এর প্রভাব কিছুটা হালকা হয়েছে তাই সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে পুনরায় আগের মত মাঠে নেমে পড়ার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান। ইতিমধ্যে সংগঠনকে চাঙ্গা করতে বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক সোহান সোলাঙ্কি গোটা দেশে কর্মসূচি শুরু করে দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আগামী ৮ ই ডিসেম্বর রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রীয় সংযোজক সোহান সোলাঙ্কির উপস্থিতিতে 1 সমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশের আগে রাষ্ট্রীয় সংযোজক সোহান সোলাঙ্কি কে নিয়ে মিছিল করে রাজধানীর রাজপথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনে কর্মসূচিতে পালন করা হবে বলে জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- শনিবার প্রথমবারের মতো রাজ্যে এসেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজ্য প্রভারী বিনোদ সোনকর। রাজ্যে এসে তিনি দলের যাবতীয় হাল হকিকতের খবর নেন এবং আগামীকাল সকাল আটটা থেকে রাজ্যের সবকজন বিধায়ক, মন্ত্রী, কার্যকর্তাদের সাথে পৃথক পৃথকভাবে কথা বলবেন দায়িত্বপ্রাপ্ত নতুন প্রভারী কেননা শাসক দলে এবং প্রশাসনে ব্যাপক সংস্কার চেয়ে দূর্গা পূজার আগে থেকেই কয়েকদফায় দিল্লি গিয়েছিলেন দলের সংস্কারপন্থীরা এই কথা মাথায় রেখে রাজ্য প্রভারী বিনোদন সোনকর তাদের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। রাজ্যে আসা নতুন প্রভারী কে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে স্বাগত জানান দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, রাজ্যে বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজ্য যুব মোর্চার সভাপতি নবদল বনিক, সদর শহর জেলা সহ সভাপতি সুকান্ত ঘোষ, সদর শহর জেলা যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ এবং প্রদেশ বিজেপি নেতৃত্ব সহ যুব মোর্চার শত শত ভায়েরা। রাজ্যের নতুন প্রভারীকে নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে বিমানবন্দর থেকে উনাকে নিয়ে আসা হয় স্টেট গেস্ট হাউসে এবং পূর্ব ত্রিপুরা সংসদ রেবতী কুমার ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক ও খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় নেতৃত্বের সাথে বৈঠকে মিলিত হন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নতুন প্রভারী জানান দলকে আরো মজবুত করা এবং দলের মধ্যে যে ক্ষত চিহ্ন রয়েছে সেগুলিকে দূর করে সবাইকে একত্র করে রাজ্যের মানুষের স্বার্থে কাজ করে যাবেন বলে জানান। রাজ্য বিজেপি তে নতুন প্রভারী দায়িত্ব নেওয়ার পর দলের গোষ্ঠী কোন্দলের প্রভাব কতটুকু দমিয়ে সবাইকে একত্র করে দলের স্বার্থে কাজ করাতে পারেন সেটাই এখন দেখার বিষয়।
দিব্যাঙ্গজনরা নিজেদের স্বভিমান কে জাগ্রত করে উঠে দাঁড়িয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখেন – রাজ্যপাল
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আমাদের সমাজে সাধারণ জনগণের মাঝে একটা শ্রেণীর লোকজন রয়েছে যারা একজন সাধারন মানুষের চাইতেও কম নয়, খেলাধুলা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রেও টক্কর দিয়ে চলছে নিজেদের অস্তিত্ব ও মেধার পরিচয় দিতে। এরা আর কেউ নয় এরা হলেন দিব্যাঙ্গজন৷ শারীরিক প্রতিবন্ধীকতা কে সমাজ সুস্থ নজরে দেখেন না কিন্তু এদের মধ্যে সুপ্ত যে মেধা ও শক্তি থাকে তা একজন সাধারন মানুষকেও হার মানাতে বাধ্য করে। আজ ৩রা ডিসেম্বর প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির পক্ষ থেকে রাজধানী আগরতলা রাজভবনে দিব্যাঙ্গ দিবসের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ এবং সমিতির অন্যান্য কার্য কর্তারা। এদিন রাজ্যের রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রতিবন্ধীদের মধ্যে এমন লোকজন আছেন যারা অপরকে পরাজিত করতে পারেন কিন্তু কোন প্রতিবন্ধী বলে না যে আমাকে সহায়তা করো এরা চায় কারোর সহায়তা ছাড়াই নিজের স্বভিমানকে জাগ্রত করে আগামী দিনে উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন প্রতিবন্ধীরা বলে। দীব্যাঙ্গজনের কল্যাণে সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে তাদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- বৃহস্পতিবার গোমতী জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে টেপানিয়া স্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নীরু মোহন জমাতিয়া, ডি ডি আর ও ইনচার্জ ডাঃ স্নেহাশিষ দত্ত সহ টেপানিয়া, শালগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গন প্রমুখ। এদিন অনুষ্ঠানে দিব্যাঙ্গনদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। উল্লেখ্য, করোনা মহামারীর জন্য এই বছর সংক্ষিপ্ত ভাবে উৎযাপন করা হয় এই অনুষ্ঠান।
ছাত্র-ছাত্রীদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী বাসভবন এর সামনে পথ অবরোধে বসল এন এস ইউ আই
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সারা রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার বেস্পতিবার রাজ্যের ছাত্র-ছাত্রীদের সমস্যা বিষয়গুলি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে শিক্ষামন্ত্রীকে বাসভবনে না পেয়ে রাস্তায় পথ অবরোধে বসে এমনই মন্তব্য করলেন এন এস ইউ আই সহ-সভাপতি সম্রাট রায়। বিশেষ করে বছর বাঁচাও পরীক্ষা রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের সময় যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা। কিন্তু ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় বসে পরীক্ষার খাতায় কোনো কিছু না লিখে অনৈতিক ভাবে পাশ করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের নামে তালা ঝুলিয়ে দিচ্ছেন স্কুলের গেটে। ছাত্র-ছাত্রীরা যদি এই পরীক্ষায় ভালমতে লেখাপড়া না করে পরীক্ষার খাতায় যদি কিছু না লিখতে পারেন এতে শিক্ষক মহাশয়ের কি দোষ তাছাড়া এনএসইউআই সহ-সভাপতি সম্রাট রায় ছাত্র-ছাত্রীদের কল্যাণার্থে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।
সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ক্ষুদিরাম বসুর ১৩১তম জন্মবার্ষিকী
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ ভারতের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 131 তম জন্মবার্ষিকী। তারই পরিপ্রেক্ষিতে উজ্জয়ন্ত স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হলো বীর শহীদ ক্ষুদিরাম বসুর 131 তম জন্মবার্ষিকী। এদিন কমিটির সম্পাদক শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান এর ইতিহাস তুলে ধরেন এবং দুর্নীতি শোষণ অত্যাচার বিরুদ্ধে ক্ষুদিরাম বসুর মতো রুখে দাঁড়ানোর জন্য সমাজের যুবকদের প্রতি আহ্বান রাখেন। তাছাড়া এদিন অল ইন্ডিয়া ডি এস ও, ডি আই ও এবং এস ইউ সি আইয়ের পক্ষ থেকে রাজধানীর পোস্ট অফিস চৌমুনী এলাকায় সারা দেশের সাথে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর পালন করল 131 তম জন্মবার্ষিকী। এদিন ডি আই ও রাজ্য সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বর্তমানে দেশের কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষক মেহনতী মানুষ এবং যুবকদের উপর যে চাপ সৃষ্টি করছেন তার বিরুদ্ধে যুব সমাজের প্রতি রুখে দাঁড়ানোর আবেদন রাখেন। স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর অবদান স্মরণীয় ঐদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও অবধি ক্ষুদিরাম বসু অবদানে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে আন্দোলনের ডাক দিয়েছিলেন তাই ক্ষুদিরাম বসু পথ অনুসরণ করে চলা সবকটি সংগঠনের যুব সমাজের কাছে একটাই অনুরোধ দুর্নীতি শোষণ অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠার।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ বৃহস্পতিবার উত্তর ইন্দ্রনগর শহীদ ক্ষুদিরাম পল্লীতে শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মজয়ন্তী এবং প্রতিবন্ধী দিবস উপলক্ষে বাল্মিকী সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে ব্লাড ব্যাংক গুলিকে রক্তের স্বল্পতা রয়েছে। সেদিকে গুরুত্ব দিন রক্তদান শিবির নিয়মিত অনুষ্ঠিত করা জরুরি। পাশাপাশি তিনি বলেন যারা রক্তদান শিবিরে আক্রমণ করে তারা পুরোপুরি সমাজ বিচ্যুত। কারণ সামাজিক কর্মসূচিতে বাধা দেওয়া মানেই অসামাজিকতার কাজ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
রাজ্যে মহামারী পরিস্থিতিতে রক্তস্বল্পতা রক্তে বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করে থাকেন এবং রাজ্যের রক্তস্বল্পতা কমাতে গুরু দায়িত্ব পালন করেন। এদিনের শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দিব্যাঙ্গদের নিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, বর্তমানে দেশে ৩ লক্ষ দিব্যাঙ্গন রয়েছে। রাজ্যে ৬৫ হাজার দিব্যাঙ্গন রয়েছে। সরকার তাদের এগিয়ে নিয়ে যেতে ভাতা এবং পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের শারীরিক দুর্বলতার জন্য প্রতিবন্ধীর নামাকরন বদলে দিব্যাঙ্গন রেখেছেন। যাতে করে তারা মানসিক দিক দিয়ে আঘাত প্রাপ্ত না হয়। পাশাপাশি সরকার তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যাতে করে সমাজে তারা কোনো অংশে পিছিয়ে না থাকে।দিব্যাঙ্গ রা কোন অংশে পিছিয়ে নেই খেলাধুলা থেকে শুরু করে শিক্ষাগত দিক দিয়েও এরা অতি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এসেছে তাই তাদেরকে সহমর্মিতা আবার একটু সহানুভূতি চোখে না দেখে সহযোগিতায় সমাজের সকল অংশের মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান রাখা হয়।
Older Posts
