জনতার কলম,ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:-পশ্চিমবঙ্গে বিজেপি নেতা জেপি নাড্ডার উপর পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিধায়ক সুরজিৎ দত্তের নেতৃত্বে এক বিশাল মিছিল করা হয়। এদিনে মিছিল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কে এগিয়ে যাওয়ার জন্য বলেন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গে জেপি নাড্ডার উপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানান। রাজ্য সরকারের যে বিধায়ক সবসময় প্রচারে আলোতে থাকতে ভালোবাসেন পশ্চিমবঙ্গে দলীয় বিধায়ক জেপি নাড্ডার উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে মিছিল করে প্রচারে আলোতে আবারও এলেন। পাশাপাশি এ দিনের মিছিলে ৭রামনগর মন্ডল কমিটির মন্ডল সভাপতি তাপস দেব,মন্ডল সম্পাদিকা সুজাতা দেব সহ অন্নান্য কার্য্যকর্তারা উপস্থিত ছিলেন। তবে এইদিনের দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Monthly Archives
December 2020
জনতার কলম, এিপুরা,আগরতলা প্রতিনিধি :- ক্রিকেট মরশুম শুরু হতে না হতেই সাংবাদিক ক্রিকেটাররা জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে জিপিএ। ‘এনিমেটর’ ও ‘পেগাসাস’-কে হারানোর পর আজ তৃতীয় টি-২০ ম্যাচেও রোমাঞ্চকর জয় পেয়েছে জেপিএ ক্রিকেট দল। খেলা ছিল ‘ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ’-এর সঙ্গে। প্রীতি ক্রিকেট ম্যাচ, টি-২০ রোমাঞ্চকর লড়াইয়ে ৩ রানে জয় পেয়েছে সাংবাদিক ক্রিকেটাররা তথা জার্নালিস্টস্ প্লেয়ারস্ এসোসিয়েশন। সকাল দশটায় আস্তাবল মাঠে তথা স্বামী বিবেকানন্দ ময়দানে ম্যাচ শুরুর আগে আয়োজক ডেন্টাল এসোসিয়েশনের পক্ষ থেকে প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার অরুপ দেববর্মাকে সংবর্ধনা দেওয়া হয়। সম্মাননা জ্ঞাপন করেন প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত আগরতলা প্রেসক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে-কে। খুব কম সময়ের মধ্যে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করায় সাংবাদিক ক্রিকেটার দলের পক্ষ থেকে অধিনায়ক অভিষেক দে, ডেন্টাল এসোসিয়েশন দলের অধিনায়ক ডা. রণবীর রায়কে ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিবৃন্দ দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খেলা শুরুতে টস জিতে ডেন্টাল অ্যাসোসিয়েশন, ক্রিকেট দলের অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক ক্রিকেটারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত ২০ ওভার খেলে সাংবাদিক ক্রিকেটাররা ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিশ্বজিৎ দেবনাথের অপরাজিত ২৫ রান, মেঘধন দেবের ২৩ রান, বাপন দাসের ১৯ রান এবং কৌশিক সমাজপতির ১৪ রান উল্লেখযোগ্য। ডেন্টাল অ্যাসোসিয়েশনের পক্ষে অনুপম, অন্তিম, পিনাক এবং বিবেক প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ডেন্টাল এসোসিয়েশন ৭ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ডা. দীপ দত্ত সর্বাধিক ৪১ রান সংগ্রহ করে সেরা ব্যাটসম্যানের ট্রফিটি ছিনিয়ে নেয়, তবে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। সাংবাদিক ক্রিকেটার দলের অলরাউন্ডার অনির্বাণ দেব ম্যাচের সেরা এবং সেরা বোলার এর দুটি পুরস্কার জিতে নেয়। অনবদ্য ক্যাচ ধরে পুরস্কার পেয়েছেন জেপিএ দলের অধিনায়ক অভিষেক দে। বাপন দাস, জাকির হোসেন, প্রণব শীল এবং বিশ্বজিৎ দেবনাথও আজ দুর্দান্ত বল করে প্রত্যেকেই উইকেট পেয়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি তথা রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম-সচিব সরযূ চক্রবর্তী, ডা. শান্তনু দাসগুপ্ত এবং ডা. সজল নাথ প্রমুখ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন। আম্পায়ার অচিন্ত্য চক্রবর্তী, অজয় দে এবং স্কোরার ঊমেশ ধানুককেও স্মারক উপহার দেয়া হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচ ফিনিশের পরিপ্রেক্ষিতে অধিনায়ক ডা. রণবীর রায় এবং জেপিএ’র সভাপতি তথা টিম ম্যানেজার সুপ্রভাত দেবনাথ, দু’জনেই মূলতঃ ম্যাচের জয় হয়েছে বলে দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- সুস্থ শরীর ও মনের জন্য প্রয়োজন যোগ ব্যায়াম। করোনা পরিস্থিতিতে চলা লক ডাউনের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে শুরু হলো শিশুদের যোগা ক্লাস। এমনই চিত্র দেখা গেলো উদয়পুর সুইমিং হল প্রাঙ্গনে চলা যোগা ক্লাসে। এই যোগা ক্লাসে শিশুদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয়। এই যোগা ক্লাসে শিশুদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক গনেশ নাহা। পাশাপাশি উদয়পুর স্পোর্টিং ক্লাবেও কুস্তি, ব্যাডমিন্টন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদেরকে শারীরিক ও মানষিক দিক দিয়ে ফিট রাখতে প্রতিদিন অনুশীলন করানো হয়। এখানে প্রশিক্ষণ দেন বিশিষ্ট ক্রীড়াবিদ কমল সাহা। এক কথায় এই সকল ক্লাস শুরু হওয়াই বর্তমানে খুবই খুশি শিশুরা।
জনতার কলম, এিপুরা, বক্সনগর প্রতিনিধি:- সাতসকালে যান দুর্ঘটনায় প্রাণ গেল দুই গরুর।সাতসকালে যান দুর্ঘটনায় প্রাণ হারাল 2 টি গাভী গরু, আহত আরো তিনটি গরু। ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল 9 ঘটিকার সময় কলমচৌড়া থানাধীন কলসীমুড়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের জাকির হোসেন নামে এক কৃষক পাঁচটি গরু নিয়ে প্রতিদিনের ন্যায় জঙ্গলে গরু চড়াতে যাচ্ছিল, আর তখনই বিশালগড় দিক থেকে টি আর-07-এ-1595 নাম্বারের একটি টাটা কোম্পানির ৪০৭ ট্রাক ও লাল রঙের একটি ম্যাজিক গাড়ি বিশালগড় এর দিক থেকে কে আগে আসবে এই প্রতিযোগিতা করতে গিয়ে বক্সনগর বনদপ্তর এর অফিসের সামনে এসেই গরু গুলির উপর সজোরে ধাক্কা মারে, ধাক্কা মারতে গরুগুলি রাস্তার ওপাশে ছিটকে পড়ে যায়, ঘটনাস্থলেই দুটি গরু প্রাণ হারায়, আর বাকি তিনটি গরু গুরুতর ভাবে আহত হয়। পরে গরুর মালিক চিত্কার করতেই আশেপাশের লোকজন এসে গাড়ির চালক পংকজ বর্মনকে আটক করে, পরবর্তী সময়ে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ এসে গাড়ির চালককে থানায় না নিয়ে গিয়ে সিন্ডিকেট অফিসে বসিয়ে রাখে, এদিকে গুরুতর আহত তিনটি গরু পশু হাসপাতালে চিকিৎসাধীন, গরুর মালিক জানান গরু গুলির আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা, এদিকে খবর লেখাঅব্দি জানা যায় মর্মান্তিক যান দুর্ঘটনার মীমাংসা হতে চলছে, এদিকে গরুর মালিকের দাবি গরু গুলি সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ যদি না পায় তাহলে আইনের দ্বারস্থ হবেন। তবে জানা যায় এই পাঁচটি গরুর দুইজন মালিক একজন হলেন জাকির হোসেন, যার চারটি গরু, এর মধ্যে দুটি গরু মারা যায়, বাকি একটি গরু একই এলাকার হাফিজ মিয়া নামে এক ব্যক্তির।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- হীরার এিপুরায় বেহাল রাস্তায় পরিণত হয়ে আছে দীর্ঘদিন যাবত। জোট সরকার ক্ষমতায় বসার পর থেকে উদয়পুর থেকে মহারানী যাওয়ার প্রধান সড়ক পথটি মেরামত করার প্রয়োজন বোধ করছে না, ডাবল ইঞ্জিনের সরকারের আমলে রাস্তায় পিচের অভাব দেখা দিয়েছে। মরন ফাঁদে পরিনত উদয়পুর-মহারানী সড়ক। গোটা রাস্তায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। যার ফলে প্রায়সময়ই ঘটে চলছে ছোটখাটো দুর্ঘটনা। এছাড়া সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে একাকার হয়ে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবী জানালেও কোনও হেলদোল নেই কতৃপক্ষের। আর এ নিয়ে বেজায় ক্ষুব্ধ এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। এক গাড়ি চালক জানান দীর্ঘ বহু বছর যাবত এই রাস্তাটি চলার অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করার ফলে বর্তমানে গাড়ির মেরামত অনেকটাই বেশী করতে হয়। তাই দাবী জানান রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।
জনতার কলম, ত্রিপুরা, আগরতলা,প্রতিনিধি :- কল্যাণপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গণহত্যার ২৪ তম বর্ষে শহীদ স্মরণ ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নৃশংস রাত নেমে এসেছিল কল্যাণপুরে। যে রাতের কথা ভাবলে আজও সারা ত্রিপুরার মানুষ শিউরে ওঠেন। শিশু থেকে বৃদ্ধ—কাউকে বাদ দেওয়া হয়নি। ২৪ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। লালসার জন্য ভয়াবহ দিন নামিয়ে আনা হয়েছিল ত্রিপুরায়। কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিচার ধারার সরকার চলছে। উনয়নের ধারা চলছে ত্রিপুরাজুড়ে। একদিকে যেমন এসইজেড, লজিস্টিক হাব হচ্ছে অন্যদিকে মনরেগায় কাজ পাচ্ছেন গরিব মানুষ। কর্মদিবস বেড়ে ৫৪তে পৌঁছে গেছে। আর উগ্রবাদীদের একটা অংশ চাইছে আবার সেই অরাজকতা ফিরিয়ে আনতে। যারা তিনজনকে অপহরণ করেছে তাদের বিরুদ্ধে খুঁজে বের করে ব্যবস্থা নেব। উগ্রবাদীদের সঙ্গে কোনও আপস সরকার করবে না। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে জানে, এই সরকারও তেমন সার্জিক্যাল স্ট্রাইক করতে জানে। উগ্রবাদীদের রাজনীতি ত্রিপুরায় চলবে না। শুধু উন্নয়নের রাজনীতি চলবে।
জনতার কলম,ত্রিপুরা,আগরতলা,প্রতিনিধি:-বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কোন রোগের জন্য অক্সিজেনের অভাবে মারা না যায় এবং রাজ্যের চিকিৎসাকেন্দ্র গলিতে যেন অক্সিজেন সিলিন্ডারের প্রভাব যেন না দেখা দেয় সেদিকে লক্ষ্য রেখে রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার রঞ্জন কুমার ধর ধর নিয়ে এলো কম খরচে নিজ হাতে তৈরি “অক্সিজেন কনসেনট্রেটর ডিভাইস”। শনিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে রঞ্জন কুমার ধর অক্সিজেন কনস্ট্রাক্টর ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বাজারজাত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আবেদন করেন অনুমতি দেওয়ার।
জনতার কলম, ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-ভারতীয় প্রযুক্তির ব্যবহার করে এক উদ্ভাবনী ড্রজার নির্মান করে তাক লাগিয়ে দিয়েছে এস্কর্ট কনস্ট্রাকশান লিমিটেড। বৃহস্পতিবার আগরতলার মিলন সংঘে ডিলারশিপে রামদূতের সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের বিজনেস ম্যানেজার জয়দীপ বড়ুয়া। গ্রাহকেরা পাবেন সার্ভিসের সুবিধা। কম খরচায় যাবতীয় সুযোগ। ভোকাল ফর লোকাল এই স্লোগানকে মাথায় রেখে ভারতীয় প্রযুক্তির উৎকর্ষ ড্রজারের এস্কট কোম্পানির। সমস্ত ব্যাংকের সাথে মার্জার রয়েছে বলে জানান শ্রী বড়ুয়া।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বাইপাস সাইবাবা আশ্রমের নিকট বাধারঘাট ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবিরের। এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুশ কান্তি বিশ্বাস, এলাকার বিজিত প্রার্থী রতন দাস, ছাড়া এলাকা বাসীরা ছিলেন উপস্থিত। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে যে রক্তস্বল্পতা রয়েছে সেটাকে সামনে রেখে এই উদ্যোগ বলে জানান তিনি এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে রক্তস্বল্পতা খবর ছড়িয়ে পড়ছে সেই রক্তস্বল্পতার কারনে যেন কোন মুমুর্ষ রোগী মারা না যায় তারই পরিপ্রেক্ষিতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুইটি বসতঘর,পাশে দাঁড়ালেন গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেব
written by janatar kalam
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত একটি পরিবার।হদ্রা গুলমুরা এলাকায় শুক্রবার গভীর রাতে এই ঘটনা সংঘটিত হয় ।ঘটনার বিবরণে জানা যায়, হদ্রা গুলমুরা এলাকার বাসিন্দা সুলতান মিয়ার বাড়িতে গত শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।মুহূর্তের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুইটি বসতঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র, স্বর্ণালঙ্কার এবং নগদ এক লক্ষ টাকা।পরবর্তী সময়ে কোনক্রমে প্রাণ রক্ষা করে সকলে ঘর থেকে বের হয়ে চিৎকার চেচামেচি শুরু করলে এলাকাবাসী ছুটে এসে আগুন আয়ত্তে আনে।কিন্তু কোথায় থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।এলাকাবাসীদের অভিযোগ, কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলেও তারা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছয়নি। অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হওয়া পরিবারের লোকজনের পাশে গিয়ে দাঁড়ালেন,ক্ষতিগ্রস্থ বাড়িটি পরিদশন করেন গোমতী জেলার বিজেপি সভাপতি অভিষেক দেব রায় সহ স্থানীয় পঞ্চয়েত প্রধান। ক্ষতি গ্রস্থ পরিবারকে বিজেপির দলের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হবে জানান বিজেপি দলের জেলা সভাপতি, পাশাপাশি সরকারি সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করবেন বলে জানান তিনি।
