জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সোমবার রাজ্যের অন্যতম কলেজ রাম ঠাকুর কলেজ পরিদর্শনে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি কলেজের পঠন পাঠন প্রক্রিয়া খতিয়ে দেখেন তাছাড়া কথা বলেন কলেজের শিক্ষার্থীদের সাথে। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কলেজের পঠন পাঠনের ক্ষেত্রে কিভাবে পরিচালনা করা হবে সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানেন বলে এবং বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা কলেজে একটি ল্যাব তৈরি করার কথা বললে শিক্ষামন্ত্রী একটি বাজেট এর মাধ্যমে সেদিকে কাজ করার আশ্বাস দিলেন। গত 7 ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন এর প্রক্রিয়া চালু হলেও বেশ কিছু প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি লক্ষ করা যাচ্ছে, তা সত্ত্বেও রাজ্যের ছাত্রছাত্রীরা সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রসর হবেন বলে ধারণা অভিজ্ঞ মহলের।
Monthly Archives
December 2020
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দীর্ঘ আটদিন যাবত চাকরিচ্যুত শিক্ষকরা গণবস্থানে স্থায়ী সমাধানের দাবিতে ধারাবাহিক ভাবে নিজেদের কর্মসূচির পরিবর্তন করলেও সরকারের মৌনতা ভাঙছে না। তাই অবশেষে গণবস্থানের অষ্টম দিন সরকারি মৌনতা ভাঙতে আন্দোলনকারি চাকরিচ্যুতরা মুখে কালো ফিতে বেঁধে মৌন প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত চলে এই মৌন প্রতিবাদ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণ অবস্থান থেকে সরছে না বলে সাফ জানিয়ে দিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ সংগঠনের ডালিয়া দাস। তিনি আরো জানান, স্থায়ী সমাধানসহ মৃত চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারকে ডাই হারনেসের চাকরির লিখিত প্রতিশ্রুতি যতক্ষণ না পর্যন্ত দেওয়া হবে, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিজেদের দাবি আদায়ের স্বার্থে গণভবনের অষ্টম দিনে ও সরকারের মৌনতা না ভাঙায় 10323 জন মুভমেন্ট কমিটি মৌন প্রতিবাদ করল। তা দেখে দশম দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে বলে ধারনা বুদ্ধিজীবী মহলের।
নয়া কৃষি আইন দ্বারা কৃষকরা ব্যবসায়ী সমিতি এবং আরদারদের কাছ থেকে মুক্তি পেয়েছে- প্রতিমা ভৌমিক
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কৃষকদের আয় ২০২২ সালের মধ্যে দ্বিগুণ করতে চাইছে। আর সেই প্রধানমন্ত্রী কৃষকদের ক্ষতি হবে এমন কোন কাজ করতে পারে না। তিনি কৃষকদের আয় বৃদ্ধি করতে ছয় হাজার টাকার মতো প্রকল্প এনেছে। দালালদের কাছ থেকে ৭০ বছর পর কৃষকদের মুক্তি দিয়েছে। সরকার এক দেশ, এক বাজার করতে চাইছে। একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে কৃষককে উপকৃত করছে। বিগত সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার মতো ব্যবস্থা করে তুলে নি। ৪৭ হাজার ৭০০ মেট্রিক টন ধান ক্রয় করেছে কৃষকদের কাছ থেকে। কৃষকদের ধান বিক্রি করতে আর বাজারে যেতে হচ্ছে না। এটাই ভারতীয় জনতা পার্টির সরকার। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান সাংসদ প্রতিমা ভৌমিক। কিন্তু যারা কৃষকদের নয়া আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা রাজনীতি চমকানো জন্য এমনটা করছেন। কিন্তু নয়া কৃষি আইন দ্বারা কৃষকরা ব্যবসায়ী সমিতি এবং আরদারদের কাছ থেকে মুক্তি পেয়েছে। ই- মার্কেটিং -এর মাধ্যমে সরাসরি উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে বলে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা আলোচনা করেন সাংবাদিক সম্মেলনে।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মহিলা কলেজ পরিদর্শনে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি কলেজ পরিদর্শনে গিয়ে কলেজে শ্রেণি কক্ষ, বর্তমান হোস্টেল এবং আশপাশের যাবতীয় মাঠঘাট ঘুরে দেখেন। তিনি জানান, মহিলা কলেজটি রাজ্যের ঐতিহ্যবাহী কলেজ। ২০১৮ সালের পর থেকে রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার শুরু করা হয়েছে। একইভাবে এই মহিলা কলেজ থেকে সংস্কার করে সাজিয়ে তুলতে সরকার বদ্ধপরিকর। কলেজটি পরিদর্শন করে লক্ষ্য করা যায় ছাত্রীদের সংখ্যা কলেজে বৃদ্ধি পাচ্ছে। আরো শ্রেণিকক্ষে প্রয়োজন রয়েছে। পুরনো হোস্টেলটি সংস্কার করা হবে। কলেজের পেছনে একটি পুকুর রয়েছে, পুকুরের কিছুটা অংশ কলেজে থাকলো স্থানীয়রা তার দখল করে নিয়েছে। তাই সেই জায়গাটি উন্মুক্ত করতে যারা শাসকের কাছে কলেজ কর্তৃপক্ষ চিঠি প্রদান করার কথা জানানো হয়েছে বলে জানান তিনি। রাজ্যের অন্যতম কলেজকে ঢেলে সাজাতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজন্য স্মৃতি বিজড়িত এই কলেজটিতে শুধু মেয়েদের শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটানো দিকে কাজ করে চলছে বহুদিন ধরে বলা বাহুল্য এই কলেজটি নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে এসেছেন।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সোমবার রাজধানীর অন্যতম বনেদি ক্লাব লালবাহাদুর সংঘে আয়োজিত হল হৃষিকেশ সাহা স্মারক স্বাস্থ্য শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মিশনের মহারাজ, ছিলেন লালবাহাদুর ক্লাবের সভাপতি প্রণব সরকারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এ দিন ক্লাবের সভাপতি বক্তব্য রাখতে গিয়ে জানান লালবাহাদুর ক্লাব এলাকার মানুষের নানা সমস্যার সময়ে পাশে দাঁড়িয়েছে এবং করোণা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে রাজ্যের ও এলাকার মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাছাড়া এলাকার কোন মানুষের কোন সমস্যা তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রেখে চলছে ক্লাব এবং যদি সমস্যা তৈরি হয় তাহলে সাথে সাথে ঐ ব্যক্তির কাছে সমস্যার কারণ জানতে পেরে তার সমাধান করার জন্য উদ্যোগ নেয় লালবাহাদুর বলে অভিমত ব্যক্ত করেন তিনি। লালবাহাদুর ক্লাব বিগত দিনে ও এলাকার মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন বলে ধারণা অভিজ্ঞ মহলের তাছাড়া এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম, এিপুরা,আগরতলা,প্রতিনিধি :- চলতি ক্রিকেট মরশুমে আজ চতুর্থ টি-২০ ম্যাচেও রোমাঞ্চকর জয় পেয়েছে জেপিএ ক্রিকেট দল। খেলা ছিল ‘ইয়ংস কর্নার’ ও জেপিয়ের মধ্যে। আগরতলার ঐতিহ্যবাহী ক্লাব ইয়ংস কর্নারের ৫৩-তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এলাকাবাসী এই বন্ধুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করেছেন। প্রীতি ক্রিকেট ম্যাচ, টি-২০ রোমাঞ্চকর লড়াইয়ে ৩ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে সাংবাদিক ক্রিকেটাররা তথা জার্নালিস্টস্ প্লেয়ারস্ এসোসিয়েশন।ক্লাবের বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করায় সাংবাদিক ক্রিকেটার দলের পক্ষ থেকে অধিনায়ক অভিষেক দে, ইয়ংস কর্নারের সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জানান। খেলা শুরুতে টস জিতে ইয়ংস কর্নার ক্রিকেট দলের অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবং ১৮ ওভার ৪ বল খেলে সবক’টি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেন। দলের পক্ষে অজয় দেববর্মা ও অধিনায়ক মনোজিৎ দেববর্মার ব্যাটিং উল্লেখযোগ্য। সাংবাদিক ক্রিকেটারদের পক্ষে বিশ্বজিৎ দেবনাথ এবং অনির্বাণ দেব দু’জনেই তিনটি করে উইকেট দখল করেন। এছাড়া জাকির হোসেন দু’টি এবং অধিনায়ক অভিষেক দে ও বাপন দাস একটি করে উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে সাংবাদিক ক্রিকেটারদের দল জেপিএ নির্ধারিত ২০ ওভারে ফুরিয়ে যাওয়ার ঠিক ৫ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে রোমাঞ্চকর ভাবে জয়ের লক্ষ্যে পৌঁছায়। জয়সূচক বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি সর্বাধিক অপরাজিত ২১ রানের সুবাদে মেঘধন দেব ম্যাচের সেরা ব্যাটসম্যানের পুরস্কারস্বরূপ প্রাইজমানি জিতে নেন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স-এর সৌজন্যে অলরাউন্ডার বিশ্বজিৎ দেবনাথ পেয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ-এর ট্রফি। এছাড়া ওপেনার দিব্যেন্দু দে, বাপন দাস, দীপজিৎ আচার্য, সুব্রত দেবনাথের ব্যাটিংও আজ বেশ নজর কেড়েছে। ফিল্ডিংয়ে মিঠুন দাস ও অভিষেক দেববর্মা বেশ ক্রীড়াশৈলীর পরিচয় দিয়েছেন। ইয়ংস কর্নারের মাধব বাসফোর, আদিত্য দেববর্মা, সঞ্জয় দেববর্মা এবং সঞ্জীব দেববর্মা বলে-ব্যাটে বেশ নজর কেড়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, ইয়ংস কর্নারের সভাপতি গৌতম দাশগুপ্ত, সহ-সভাপতি ভাস্কর সাহা ও সচিব আশিস দেববর্মা প্রমুখ খেলোয়াড়দের হাতে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার আর অন্যদিকে নেশা মাফিয়ারা চালিয়ে যাচ্ছে নেশার রমরমা বাণিজ্য”— ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান আদৌও কতটুকুই বা রাজ্যে কার্যকর হচ্ছে সেটা আর বলার অপেক্ষাই রাখে না । ফের একবার গোপন সূত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেলো খোয়াই জেলার ট্রাফিক পুলিশের DSP সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশ বাহিনী । নেশা বিরোধী অভিযানে আবারও বড়ো সরো সাফল্য পেলো খোয়াই জেলার ট্রাফিক পুলিশের DSP সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ বাহিনী । উল্লেখ্য, তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশের কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর আসে যে আগরতলা থেকে TR 01Q 1913 নম্বরের একটি SML মিনি ট্রাক গাড়িতে করে বহিঃরাজ্য আসামের উদ্দেশ্যে বিপুল পরিমাণে শুকনো গাজার পেকেট যাবে । সেই খবর মোতাবেক আজ রবিবার সকাল থেকেই হাওয়াইবাড়ির নাকা পয়েন্টের সামনে উৎ পেতে বসে থাকে খোয়াই জেলার ট্রফিক পুলিশের DSP সোনা চরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার বিশাল ট্রাফিক পুলিশ বাহিনী । আর তাতেই ট্রাফিক পুলিশের হাতে চলে আসে বিরাট সাফল্য । হাওয়াইবাড়ির নাকা পয়েন্টে ওই SML মিনি ট্রাক গাড়িটি আসা মাত্রই ট্রাফিক পুলিশ বাহিনী ওই গাড়িটি থামিয়ে গাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৮০০ কেজি শুকনো গাজার পেকেট উদ্ধার করে । পাশাপাশি ট্রাফিক পুলিশ বাহিনী গাড়ির চালক শিবু সরকার (২৭) বাবা সুকুমার সরকার কে হাতে নাতে পাকড়াও করে । সেইসাথে হাওয়াইবাড়ির নাকা পয়েন্টের নিকট পার্শ্ববর্তী SPO ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় । আজকের এই নেশা বিরোধী অভিযানে আটককৃত ৮০০ কেজি শুকনো গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার উপরে বলে জানা গেছে । তবে এইদিকে গাড়ির চালক শিবু সরকার ও তাঁর ওই গাড়িটিকে আটক করা হয়েছে তেলিয়ামুড়া থানায় । তবে এইদিকে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে প্রতিনিয়ত, রাজধানী আগরতলা শহরের মধ্যে এতগুলো থানা, নাকা পয়েন্ট থাকা সত্বেও কিভাবে এই গাজা বোঝাই গাড়িটি তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় এসে ধরা পড়লো ? তবে ওই এতগুলো থানার পুলিশের পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এইদিকে ।
জনতার কলম, এিপুরা,বিশালগড় প্রতিনিধি:- রবিবার সকাল থেকে দীর্ঘ পাঁচ ঘণ্টা বিএসএফ এবং টিএসআর ও পুলিশের যৌথ অভিযানে কমলাসাগর বিধানসভার অন্তর্গত কুইয়াডেপা এবং পুরাতল রাজনগর এলাকায় অভিযান চালিয়ে 37 খানি জায়গা থেকে 1 লক্ষ 23 হাজার গাঁজা গাছ নষ্ট করল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।কমলাসাগর বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গাঁজা গাছ নষ্ট করে যাচ্ছে। মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে কিন্তু দেখা যায় ছোট ছোট বাগানগুলো দেখে প্রতিদিন অভিযানে কেটে যাচ্ছে। কিন্তু এলাকার বুদ্ধিজীবি মহল কথা বলা শুরু করেছে যে মধুপুর থানার ওসি বড় বড় গাজা মাফিয়াদের বাগানগুলোর অভিযানে যান নি । এবং বড় বাগান গুলি দেখে না দেখার ভান করে থাকেন। এলাকা থেকে আরও অভিযোগ মধুপুর থানার এলাকায় নেশার রমরমা ব্যবসা এবং চূড়ায় কাঠের মেইল এর ব্যবসা এবং গরু পাচারকারী ব্যবসা দিন দিন বেড়েই চলছে। কিন্তু মধুপুর থানার পুলিশ নীরব দর্শক ভূমিকা পালন করে যাচ্ছেকিন্তু মধুপুর থানার ওসি গাঁজা গাছ ধ্বংস করা নিয়ে ব্যস্ত থাকেন।এলাকার জনগণের আরো অভিযোগ মধুপুর থানার সামনে দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত নম্বরবিহীন কাঠের লক বোঝাই গাড়ি এবং গরু পাচারকারী গাড়ি খুব দ্রুত গতিতে প্রতিদিন প্রতিনিয়ত চলে যাচ্ছে কিন্তু মধুপুর থানা থেকে কোনো হেলদোল নেই।অধিকাংশ লোকরা বলাবলি শুরু করছে মধুপুর থানার মধ্যে কিছু মুনাফা দিয়ে নাকি এভাবে প্রতিদিন প্রতিনিয়ত চলে যাচ্ছে বনদস্যুরা এবং পাচারকারীরা ।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- শনিবার রাত আনুমানিক দশটায় কাকরাবন বাজারে ভয়াবহ এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয় 5 টি দোকান। এর মধ্যে টিঙ্কু সাহার মিষ্টি দোকান টি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এছাড়া আরও চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির মূল্য প্রায় 3 লাখ টাকা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত আনুমানিক 10 টা নাগাদ স্থানীয় লোকজন টিঙ্কু সাহার মিষ্টি দোকানে প্রথম আগুন জলন্ত অবস্থায় দেখতে পায়। এই ঘটনাটির সূত্রপাত এখনও সঠিক ভাবে জানা না গেলেও এই ঘটনা নাশকতা মূলক বলে বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ স্থানীয় লোকজনদের অনেকের অভিমত। ঘটনা দেখে এদিন স্থানীয়রা কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয় । সাথে সাথে ঘটনা স্থলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সহ সকল অংশের লোকজনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জনতার কলম,ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- সাতসকালে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ। ঘটনা রাজধানীর মাস্টার পাড়া এলাকায়।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজধানীর পশ্চিম থানার পুলিশ, এবং ঘটনার তদন্ত শুরু করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসী জানান বিগত ৩,৪ বছর ধরে তিনি এই জায়গায় ঘুমোতেন। তাছাড়া তিনি দিনের বেলায় রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করতেন এবং রাতে এই জায়গায় এসে ঘুমোতেন বলে। পাশাপাশি পুলিশ জানান মৃত ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি বলে। আগরতলা শহরের উপকণ্ঠ এলাকায় এই ধরনের ঘটনা তাতে করে রাজ্যের এবং এলাকার জনগণের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় এমন ধরনের ঘটনা আরো ঘটেছে কিন্তু পুলিশ কর্তৃপক্ষ রা মামলার তদন্ত নিল ও এখনো পর্যন্ত কোনো সাফল্য পায়নি এই ধরনের ঘটনার সাথে কারা জড়িত তাই এলাকাবাসীদের বক্তব্য পুলিশ মামলা নিয়ে সঠিকভাবে তদন্ত না করার কারণেই এমন ধরনের ঘটনা ঘটে চলছে।
